ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 59 ১০৩ ১০৪ জন্য একটা বৈধ টার্গেট বা লক্ষ্য হয়ে গেছে । আল-কায়েদা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে এবং সুযোগ পেলেই আরো আক্রমণের প্রয়াস অব্যাহত রেখেছে তাকে ইসলামের নিকট নতি স্বীকার করানোর প্রত্যয়ে । আমেরিকাকে পরাজিত করার ক্ষমতা থাকলে, প্রেসিডেন্ট আহমদিনেজাদ খুব সম্ভব “বড় শয়তান”কে আক্রমণ করে বসত, ঠিক যেমন করে সপ্তম শতাব্দীতে আরব মুসলিমরা তার বিধর্মী পারস্যের পূর্বপুরুষদেরকে আক্রমণ করেছিল । উৎপীড়ক শাসকদের হাত থেকে দুর্বল দেশকে মুক্ত করা তৃতীয় যুক্তিটিতে আল-কারাদাউই বলেন: যেহেতু ইসলাম মানুষের দ্বারা মানুষের দাসত্ব মোচনের সংগ্রাম, সুতরাং শক্তিশালী দখলদারের হাত থেকে নির্যাতিত দুর্বল জনগণকে উদ্ধার ছিল ইসলামের একটা লক্ষ্য ৷ কাজেই আল্লাহর নির্দেশে মুসলিমরা অত্যাচারী বিদেশী শক্তির হাত থেকে দুর্বল জনগণকে উদ্ধারের দায়িত্ব নিজেদের কীধে তুলে নেয় । বাইজেন্টাইন শাসকরা মিশরের সমৃদ্ধি শোষণ করতো ও জনগণকে এতটাই নিপীড়ন করতো যে, মিশরীয়রা ইসলামকে স্বাগত জানায় । ফলে মুসলিমরা মাত্র ৮,০০০ যোদ্ধা নিয়ে মিশরে প্রবেশ করে বাইজেন্টাইনের শাসন থেকে মিশরকে মুক্ত করতে সফল হয় । আল কারাদাউইর একথা বলা একেবারেই হাস্যকর যে, “ইসলাম মানুষ কর্তৃক মানুষের দাসত্ব মোচনের সংগ্রাম", বিশেষ করে যখন কোরান প্রকাশ্যরূপে দাসত্বকে অনুমোদন দেয় । মুসলিমরা মুক্ত মানুষ, নারী-পুরুষ ও শিশুকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রাখার গুরুরূপে নবি মোহাম্মদের সময় থেকে আজ পর্যন্ত বহাল রয়েছে (৭ম অধ্যায় দেখুন) । পরক্ত তিনি পুনরায় এখানে তার আগের দাবির স্ববিরোধিতা করেছেন যে, পারস্য ও বাইজেন্টিয়ামের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ উদীয়মান মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্মরক্ষামূলক ছিল | এখানে তিনি স্পষ্টই স্বীকার করেন যে, মুসলিমরা নিজে থেকেই আক্রমণাত্মক" যুদ্ধে লিপ্ত হয়েছিল, কিন্তু তা ছিল এক তথাকথিত মহৎ উদ্দেশ্যে: নিষ্ঠুর পারস্য ও বাইজেন্টাইন শাসকদের হাত থেকে নির্যাতিত জনগণকে মুক্ত করার জন্য । নবি ও পরবর্তী মুসলিম শাসকরা কি ওসব উৎপীড়ক শাসকদের কবল থেকে জনগণকে মুক্ত করতেই বিদেশী রাষ্ট্র দখলের অভিযানে নিযুক্ত হয়েছিলেন? এমন দাবির পক্ষে আদৌ কোন প্রমাণ নেই । ইসলামের ইতিহাস বা সাহিত্যে নবি মোহাম্মদ কিংবা পরবর্তী মুসলিম শাসকদের কাছে বাইজেন্টাইন সম্রাটের স্বেচ্ছাচারিতা ও উৎপীড়ন থেকে রক্ষার জন্য মিশরের গভর্নর বা জনগণের নিকট থেকে কোন রকম অনুরোধের কোনোই উল্লেখ নেই । পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের জনগণের নিকট থেকেও তাদের উৎপীড়ক ও স্বেচ্ছাচারী শাসকদের হাত থেকে তাদেরকে মুক্ত করার জন্য নবি মোহাম্মদ বা পরবর্তী মুসলিম শাসকদের কাছে পাঠানো অনুরোধের কোনই নজির নেই । বরঞ্চ ৬২৮ সালে নবি মোহাম্মদ মিশরের গভর্নরের নিকট যখন চিঠি পাঠান, তাতে তিনি সরাসরি গভর্নরকে হুমকি দেন যে, “ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ থাকবে । মোহাম্মদ তাতে মিশর ও তার জনগণকে বাইজেন্টাইন নিপীড়ন থেকে মুক্ত করার মহৎ উদ্দেশ্যের কোন কথা উল্লেখ করেননি । সহিংসতার মধ্য দিয়ে ইসলামের বিস্তৃতি ঘটার অভিযোগ খগ্ডনের লক্ষ্যে আল-কারাদাউইর উপস্থাপিত যুক্তি প্রমাণ করে যে, মুসলিমরা বিনা উস্কানিতে আক্রমণাত্মকভাবেই বিদেশী ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধগুলো করেছিল ওসব জনগণের মাঝে ইসলামের সর্বজনীন বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য | অর্থাৎ তিনি নিজে স্বীকার করেন যে মুসলিমরা বিদেশী রাষ্ট্রের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করেছিল কেবলমাত্র ইসলাম বিস্তারের জন্যই, তীর নিজের ভাষায়, “ইসলামের সবর্জনীন বার্তা পৌছে দেওয়ার জন্য । নিজস্ব যুক্তিতেই বিজ্ঞ শেখ এ সত্যটি প্রতিষ্ঠিত করেন যে, ইসলাম বস্ততঃ তলোয়ারের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল । অথচ এ অভিযোগটি খণ্ডন করতে তিনি কলম ধরেছিলেন । স্বেচ্ছাচারিতা ও নিপীড়ন দূর করা আল-কারাদাউই আরো দাবি করেন যে, মুসলিম পরিচালিত ওসব যুদ্ধ মূলত পারস্য ও বাইজেন্টাইন শাসক কর্তৃক তাদের জনগণের উপর চাপানো স্বেচ্ছাচারিতা ও উৎপীড়ন নির্মল করার জন্য করা হয়েছিল । এখন সংক্ষেপে বিশ্লেষণ করা যাক ওসব শাসকদের দ্বারা উৎপীড়িত ও অত্যাচারিত জনগণের জন্য মুসলিমরা কী প্রকারের ন্যায়বিচার ও শান্তি আনয়ন করেছিল । মদীনার ইহুদিরা যখন ইসলামের সর্বজনীন বার্তা প্রচারে বাধা দেয়, নবি তাদের উপর আক্রমণ করেন । বানু কাইনুকা ও বানু নাদির গোত্রকে নির্বাসিত করেন এবং বানু কোরাইজার লোকদেরকে হত্যা ও তাদের নারী-শিশুদেরকে দাস বানান | ৬৩৮ সালে খলিফা ওমরের জেরুযালেম দখলকালে মুসলিমরা এমন ব্যাপক ধবংস ও লুণ্ঠন কার্ষে লিপ্ত হয় যে, এর ফলশ্রুতিতে পরের বছর “হাজার হাজার লোক দুর্ভিক্ষ ও প্লেগরোগে মৃত্যুবরণ করে ।' ৬৩৪ সালে মুসলিমদের অভিযানে গাজা ও কাইসারিয়ার মাঝখানের গোটা অঞ্চলটা ধ্বংস করে ফেলা হয় । চার হাজার খিষ্টান, বৌদ্ধ ও সামারিতান কৃষক তাদের ঘরবাড়ি ও দেশ রক্ষার চেষ্টা করতে গিয়ে মুসলিম যোদ্ধাদের হাতে প্রাণ হারায় । ৬৩৫ ও ৬৪২ সালের মধ্যে মেসোপটেমিয়া অভিযানের সময় খিষ্টান মঠগুলো লুণ্ঠন ও সন্যাসীদের হত্যা করা হয় । মনোফিসাইট আরবদের হত্যা বা জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় । ইলামের জনগণ তরবারির তলায় প্রাণ হারায় ।৯১ আল-বিলাদুরী ও মোহাম্মদ আল-কাফী (চাচনামায়)-র বর্ণনায় ভারতে মোহাম্মদ বিন কাসিমের প্রথম সফল আক্রমণে: দেবালে মন্দিরগ্তলো ধবংস করা হয়; তিন দিনব্যাপী চলে হত্যাযজ্ঞ; কয়েদিদের বন্দি করা হয় । নিরুনে স্বেচ্ছায় আত্মসমর্পণ সত্ত্বেও তাদের মন্দিরগুলো ভেঙ্গে ফেলা হয় ও সেম্থানে মসজিদ স্থাপন করা হয় রাওয়ার ও আসকালান্দায় অস্ত্রধারী সমস্ত লোককে হত্যা করে তাদের নারী ও ১১, [00 ড/780, 0. 219
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।