Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 5] ১০১ ১০২ ছড়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে । সুতরাং নবি (তোর উপর শান্তি ও দয়া বর্ষিত হোক) নিকটস্থ দেশসমূহের শাসকদের নিকট পত্র মারফত ইসলামের আহ্বান করেন । তিনি তাদেরকে বলেন যে, তারা এ আহ্বান প্রত্যাখ্যান করলে তাদের নাগরিকদেরকে পথত্রষ্ট করার জন্য দায়ী থাকবে । উদাহরণস্বরূপ, তিনি বাইজেন্টাইন সম্রাটের কাছে লেখা চিঠিতে বলেন, “যদি তুমি এ আহ্বান প্রত্যাখ্যান কর, তুমি তোমার জনগণকে পথত্র্ট করার জন্য দায়ী থাকবে ॥ তিনি পারস্য সম্রাটের কাছেও লিখেছিলেন, “যদি তুমি ইসলামের আহ্বান প্রত্যাখ্যান কর, তাহলে ম্যাজিয়ান (জরাগ্ষ্বাদী)- দেরকে পথভ্রষ্ট করার জন্য দায়ী থাকবে । এবং মিশরের গভর্নর আল-মুকাওয়াকিসকে তিনি লেখেন, “ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করলে তুমি কপ্ট'দেরকে পথভ্রষ্ট করার জন্য দায়ী থাকবে ।' সুতরাং অন্যান্য দেশের শাসকদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধে লিপ্ত হওয়ার কারণ হলো ইসলাম ও ওসব দেশের সাধারণ মানুষের মধ্যকার প্রতিবন্ধকতা দূর করা, যাতে করে কোনরূপ শাস্তির ভয় ছাড়া তারা নিজেদের পছন্দমত সিদ্ধান্ত নিতে পারে _ সর্বশক্তিমান আল্লাহকে তারা বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে । এসব যুক্তি আলোচনার আগে দেখে নেয়া যাক, কীভাবে আল-কারাদাউই নিজের কথাতেই স্ববিরোধিতা করছেন । এর আগে তিনি দাবি করেন যে, বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের শত্রুতা মুসলিমদেরকে আত্মরক্ষামূলক যুদ্ধে বাধ্য করেছিল, যা পুরোপুরি ভিত্তিহীন বা অজ্ঞতা থেকে সৃষ্ট ৷ তার পরবর্তী যুক্তিতে বলেন: মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধই করেছিল - কারণ পারস্য, রোম ও মিশরের শাসকরা ইসলামের সর্বজনীন বার্তা ছড়িয়ে দেওয়ার পথে বীধা সৃষ্টি করেছিল, এ দুই শক্তিশালী সাম্রাজের কাছ থেকে মুসলিমদের হুমকির মুখে পড়ার কারণে নয় ৷ অতঃপর তিনি একটি লাইন উন্মেখ করেছেন, গোটা চিঠি নয়, যা নবি মোহাম্মদ ওসব দেশের শাসকদের কাছে পাঠিয়েছিলেন | বাইজেন্টাইন সম্রাট এলেন | এ চিঠিতে বলা হয়: “তুমি ইসলাম গ্রহণ করলে নিরাপদ থাকবে, এবং আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কার দিবেন; কিন্তু তুমি যাদি ইসলাম প্রত্যাখ্যান কর, কৃষকদের পাপ তোমার উপর বর্তাবে ৯ একইভাবে ওমানের রাজার কাছে প্রেরিত মোহাম্মদের চিঠিতে (ইতিপূর্বে উল্লেখিত) দাবি করা হয়: “ইসলাম এহণ করলে তুমি নিরাপদ থাকবে । তুমি ইসলামের কাছে নতি স্বীকার করলে, তুমি রাজা হিসেবে বহাল থাকবে । কিন্তু যদি ইসলাম থেকে বিরত থাক, তুমি শাসন ক্ষমতা হারাবে এবং আমার নবুয়তি প্রমাণ করতে আমার ঘোড়া তোমার এলাকায় ঢুকবে । চিঠিগুলো সম্পর্কে আল-কারাদাউই যা বলেন, চিঠির প্রকৃত ভাষ্য তার বিপরীত | বিদেশী রাজা ও সম্রাটদের কাছে পাঠানো এসব চিঠির অর্থ শান্তিপূর্ণ উপায়ে ইসলাম ধর্ম গ্রহণের সনির্বন্ধ অনুরোধ নয় । চিঠির মূল ভাষ্য ছিলো: ইসলাম গ্রহণ কর নিরাপতা চাইলে । অন্যথায় মোহাম্মদের ঘোড় সওয়ার বাহিনীর নিষ্ঠুরতা নেমে আসবে তোমাদের উপর | এসব চিঠিতে স্পষ্টতঃই সহিংসতার হুমকি দেওয়া হয়, যদি ওসব শাসক ইসলাম গ্রহণে ও মোহাম্মদের কাছে নতি স্বীকারে অস্বীকৃতি জানায় | এটা অবশ্যই আজকের খ্রিষ্টান মিশনারিদের ধর্মপ্রচার কিংবা প্রাচীনকাল থেকে বৌদ্ধধর্মের বিস্তার লাভের অনুরূপ ছিল না। এখন চলুন আমরা আল-কারাদাউইর সাথে একমত হই যে, নবির চিঠি বলেছে: “যদি তারা এই আহ্বান প্রত্যাখ্যান করে তাহলে তারা তাদের নাগরিকদের পথভ্রষ্ট বা বিভ্রান্ত করার জন্য দায়ী থাকবে । কিন্তু ইসলামের কাছে বশ্যতা দাবিকারী মোহাম্মদের চিঠি ওসব শাসকরা প্রত্যাখ্যান করলে কীভাবে তা তাদের নাগরিকদের বিভ্রান্ত বা পথভ্রষ্ট করে? ইসলামের আহ্বান সম্বলিত চিঠি প্রত্যাখ্যাত হলেই নবি বা পরবর্তী খলিফাগণ সে বিদেশী ভূখণ্ড আক্রমণ করবেন, এটা কী ধরনের যুক্তি? ইসলাম বিস্তারের জন্য মোহাম্মদের পন্থা যদি শান্তিপূর্ণই হতো, তাহলে প্রথমে হুমকি এবং পরে আক্রমণের পরিবর্তে ওসব দেশের জনসাধারণকে শান্তিপূর্ণ উপায়ে ইসলামে আমন্ত্রণ জানানোর জন্য তিনি মিশনারি পাঠাতে পারতেন । পারস্য, মিশর ও বাইজেন্টাইনে শান্তিপূর্ণ উপায়ে ইসলাম প্রচারের জন্য মোহাম্মদ বা তার খলিফাদের উদ্যোগ গ্রহণের কোনই নজির ইসলামি সাহিত্যে বা ইতিহাসে নেই | এখানে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আল-খাত্তাব ইরানের সার্বভৌম শাসক ৩য় য়াজদগার্দ-এর নিকট তার আনুগত্য দাবি অথবা মুসলিম কর্তৃক ধ্বংস মোকাবেলা করার কথা বলে যে চিঠি পাঠিয়েছিলেন, তা তুলে ধরা হলো: প্রাচ্যের শাহকে: আমার বশ্যতা স্বীকার ও আমার শর্তগ্রহণ ছাড়া তোমার ও তোমার জাতির জন্য ভাল কোনো ভবিষ্যত আমি দেখছি না । এক সময় ছিল যখন তোমার দেশ অর্ধপৃথিবী শাসন করেছে, কিন্তু দেখ কিভাবে এখন তোমার সূর্য অস্ত যাচ্ছে । সমস্ত সীমান্তে তোমার বাহিনী পরাজিত | তোমার জাতি বিলুপ্তির পথে । আমি তোমাকে পথ দেখাতে পারি, যা দ্বারা তুমি এ দুর্ভাগ্যের হাত থেকে বাচতে পার । যেমন তুমি এক ঈশ্বরের পূজা কর, একমাত্র দেবতা, একমাত্র ঈশ্বর যিনি সব কিছু সৃষ্টি করেছেন । আমি তোমার কাছে তার বার্তা আনছি । তোমার জাতিকে আদেশ কর মিথ্যা অগ্নিপূজা বন্ধ করতে ও আমাদের সাথে যোগ দিতে, যা হবে সত্যের পথে যোগদান । বিশ্বের স্রষ্টা আল্লাহর উপাসনা কর... এবং মুক্তির পথ হিসেবে ইসলাম গ্রহণ কর । এখন তোমার বহুঈশ্বরবাদী পথ বন্ধ কর ও মুসলিম হয়ে যাও, যাতে তুমি মহান আল্লাহকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে পার | তোমার নিজের অস্তিত্বের ও পারস্যবাসীর শান্তির জন্য এটাই একমাত্র পথ | কোনটা তোমার ও পারস্যবাসীর জন্য ভাল সেটা বুঝলে তুমি এটাই করবে । বশ্যতা স্বীকারই তোমার একমাত্র পথ ।৯ আল-কারাদাউই আমাদেরকে বলতে চান যে, ধরুন সৌদির বাদশাহ কিংবা ইরানের প্রেসিডেন্টের কাছ থেকে সর্বজনীন ইসলামের কাছে বশ্যতা স্বীকার বা আনুগত্য প্রদর্শনের আহ্বান সম্বলিত একটি চিঠি আমেরিকার প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করল | তাহলে আমেরিকাকে আক্রমণ মুসলিমদের জন্য বৈধ হয়ে গেল । বাস্তবিকপক্ষে, ২০০৬ সালে মানবজাতির ত্রাণকর্তীস্বরূপ ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ প্রেসিডেন্ট বুশ ও আমেরিকার জনগণকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানান | একইভাবে আল-কায়েদার নেতারা বারংবার অবিশ্বাসী বা নাস্তিক বিশ্ব, বিশেষ করে আমেরিকাকে, ইসলামের কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে । সুতরাং আমেরিকাবাসীদের মাঝে ইসলামের সর্বজনীন বার্তাপ্রচারে প্রেসিডেন্ট বুশ বাধা দান করেছেন এবং সে কারণে আমেরিকা ইতিমধ্যেই মুসলিমদের দ্বারা সহিংস আক্রমণ ও বিজয়ের ৯,101) [519ণ, 0. 655 ৯৪,190 01 01000 171011191 0/47975 10 57071975707 ০/12৫7510) 10007///%৮,5000006.000//801/৬-ি/01015%965; 80099590 10 9910 2008.

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।