ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 50 ৯৯ ১০০ এ অজুহাতে নবি গোটা বানু কাইনুকা গোত্রকে আক্রমণ করে তাদের সবাইকে গণহারে হত্যা করার সিদ্ধান্ত নেন, যদি ভণ্ড আব্দুল্লাহ হস্তক্ষেপ না করত। যদিও এ ঘটনাটিকে বানু কাইনুকার বিরুদ্ধে মোহাম্মদের আক্রমণের কারণ বলা হয়, কিন্তু ইবনে ইসহাক ও আল-তাবারি লিখিত মোহাম্মদের জীবনীতে এ আক্রমণের জন্য খুবই নিছক একটা কারণের (যা কোন কারণই নয়) কথা বলা হয়েছে । আল-তাবারি আল-জুহুরি উদ্ধৃত জ্বাইলের মোহাম্মদের কাছে আনা একটি আয়াতের কথা উল্লেখ করেন, যাতে বলা হয়েছে: “কোনও সম্প্রদায়ের কাছ থেকে তুমি যদি বিশ্বাসঘাতকতার ভয় কর, তাহলে একইভাবে তাদের প্রতি তাদের চুক্তি ছুড়ে মার” (কোরান ৮:৫৮) | মোহাম্মদ তখন বলেন: “আমি বানু কাইনুকাকে ভয় পাই” এবং এটা বলে “ঈশ্বরের বার্তাবাহক তাদের দিকে অগ্রসর হন ।” স্পষ্টতঃ এ বর্ণনাটি যদি বানু কাইনুকাকে আক্রমণের সত্যি কারণ হয়, তাহলে সে আক্রমণের জন্য মোহাম্মদের আদৌ কোন ভিত্তি ছিলনা । অথচ কেবলমাত্র ভণ্ড আব্দুল্লাহ বিন ওবেই-এর জোর হস্তক্ষেপ আত্মসমর্পণকারী ইহুদিদের সবাইকে গণহত্যা, যা ছিল মোহাম্মদের মূল পরিকল্পনা, তা থেকে রক্ষা করে এবং তাদেরকে নির্বাসনে পাঠিয়ে নবিকে সন্তুষ্ট থাকতে হয় । এমনকি উত্যক্ত করার ঘটনাটি সত্য হলেও, এ সামান্য ঘটনায় উত্যক্তকারী বালকটিকে কোন বিচারেই হত্যা করা যায় না। এ সামান্য ঘটনায় গোটা ইহুদি গোত্রকে আক্রমণের জন্য নবির সে সিদ্ধান্ত, ন্যায়বিচারের ন্যুনতম মানের পর্যায়েও পড়ে না । আর ইহুদি গোত্রটির সবাইকে হত্যার পরিকল্পনা এবং সেটা কার্যকর করতে না পেরে তাদেরকে মদীনা থেকে বহিষ্কার করা ছিল চরম বর্বরতা | মোহাম্মদ একইভাবে ৬২৫ সালে বানু নাদির ও ৬২৭ সালে বানু কোরাইজা গোত্রকে আক্রমণ করেন । পুনরায় প্রশ্ন উঠে: বানু নাদির ইহুদিরা কি মুসলিম বা তাদের রাষ্ট্রের উপর আক্রমণ করেছিল, যা মোহাম্মদকে তাদের বিরুদ্ধে প্রতিআক্রমণে বাধ্য করে? বানু নাদিরের উপর আক্রমণের কারণ ছিল নাদির নেতার বাড়িতে ছাদের উপর থেকে পাথর ছুড়ে তাকে হত্যার চক্রান্ত, যা ছিল এক নিতান্তই অবাস্তব বা ভূয়া অভিযোগ, যে ব্যাপারে তার সঙ্গে উপস্থিত শিষ্যদেরও কোনই ধারণা ছিলনা | এ ভিত্তিহীন অভিযোগ উদ্ভাবন করে তিনি বানু নাদিরকে আক্রমণ করেন ও নির্বাসনে পাঠান । বানু কোরাইজা ইহুদিরাও মুসলিমদের বিরুদ্ধে মারাত্মক কিছুই করেনি । কিন্তু মোহাম্মদ তাদের বিরুদ্ধে একটি চুক্তি ভঙ্গের ভূয়া অভিযোগ তোলেন । অথচ কথিত চুক্তি সম্ভবত কখনো বিদ্যমান ছিল না (ইতিমধ্যে আলোচিত) । বানু কোরাইজা ইহুদিদের নৃশংসভাবে হত্যা ছিল ৬২৪ সালে বানু কাইনুকার বিরুদ্ধে তার মূল পরিকল্পনার বাস্তবায়ন মাত্র । আব্দুলাহর হস্তক্ষেপে তিনি সে পরিকল্পনা কার্যকর করতে ব্যর্থ হয়েছিলেন । মোহাম্মদ ৬২৫ সালে তখনো ক্ষমতাশালী আব্দুল্লাহ বানু নাদিরের পক্ষে যুদ্ধ করার হুমকি দিলে তিনি নাদির গোত্রকে নির্বাসনে পাঠানোর মনস্থ করেন । ৬২৭ সালে বানু কোরাইজার উপর আক্রমণের সময় মোহাম্মদ দুর্বল আব্দুল্লাহর নিন্দা উপেক্ষা করেন । দুই-দুই বার হতাশার পর এবার ইহুদিদেরকে নির্মম ও নৃশংসভাবে হত্যার মাধ্যমে নবি ইহুদিদের প্রতি তার মূল পরিকল্পনা কার্যকর করেন । আব্দুল্লাহ ছিলেন এক হৃদয়বান, ন্যায়বান মানুষ । অথচ তিনি কোরান, সুন্নত ও অন্যান্য ইসলামি লেখায় হিপোক্রিট বা ভণ্ড হিসেবে বারংবার নিন্দিত হয়েছেন । মোট কথা, প্রথমতঃ মোহাম্মদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার কোনোই অধিকার ছিল না মদীনায়, যেখানকার লোকেরা তার বিপদের সময় বসবাসের জন্য অনুগ্রহপূর্বক তীকে স্বাগত জানিয়েছিল । অথচ তিনি মদীনায় তার ইসলামিক রাষ্ট্রের বীজ বপন করেন মদীনার জনগণের, বিশেষ করে ইহুদি জনগোষ্ঠীর, উপর চরম নিষ্ঠুরতা ও নৃশংসতা প্রয়োগ করতঃ তাদেরকে গণহারে নির্বাসনে পাঠিয়ে, হত্যা করে ও দাস বানিয়ে । শক্তিশালী পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য দু'টোর কাছ থেকে মদীনাস্থ ইসলামি রাষ্ট্রের প্রতি শত্রুতা সম্পর্কিত আল-কারাদাউইর উদ্ধৃতি একটা ভিত্তিহীন মিথ্যা উদ্ভাবন মাত্র । বাইজেন্টাইন বা পারস্যের শাসকরা কখনোই মুসলিম রাষ্ট্রের প্রতি শক্রতা প্রদর্শন করেনি ৷ বরং মোহাম্মদই তাঁর আক্রমণাত্মক মনোভাবের প্রদর্শনে ৬২৮ সালে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সে সাম্রাজ্য দুটোর শাসকদের নিকট চিঠি পাঠিয়েছিলেন, "ইসলাম হণ অথবা ভয়ঙ্কর পরিণতি মোকাবেলা*র হুমকি দিয়ে । এ সময় মোহাম্মদের সম্প্রদায় ছিল নিতান্তই একটা দুর্বল শক্তি, যখন তারা মক্কানগরী দখলের সামর্থ্যও অর্জন করে উঠেনি | যথার্থরূপেই বিশ্বের দুই সবচেয়ে ক্ষমতাধর শাসক তীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণের চিন্তাটুকুও না করে সে হুমকিপত্রকে উপেক্ষা করেন । মোহাম্মদের চিঠিকে গুরুত্ব না দেওয়ায় উভয় সাত্রাজ্যকেই ব্যাপক মূল্য দিতে হয়। এর দু'বছর পর মোহাম্মদ নিজে ৩০ হাজার সেনার এক বিশাল বাহিনী নিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর আক্রমণাত্মক অভিযানের প্রত্যাশায় বের হয়ে সিরিয়ার নিকট তাবুকে পৌছেন । পরবর্তী দুই দশক ধরে মোহাম্মদের অপূর্ণ স্বগ্ন বাস্তবায়ন করতে ইসলামি বাহিনী পারস্য সাম্রাজ্য বিধ্বস্ত করে এবং বাইজেন্টাইন সামরাজ্যেও ধ্বংসাত্মক অনুপ্রবেশে সক্ষম হয় । কোনো রকম উস্কানি, হুমকি বা শক্রতা ছাড়াই এসব আক্রমণাত্মক অভিযান চালানো হয় । মোহাম্মদ নিজের বাইজেন্টাইন ও পার্শিয়ান শাসকদেরকে তার শাসনের কাছে নতি স্বীকারের দাবির মাধ্যমে শত্রতার উস্কানি দিয়েছিলেন । কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিধর দুই সম্রাট ক্ষুদ্র মোহাম্মদের সে শত্রতামূলক উষ্কানি উপেক্ষা করে নিজেদের ঘাড়ে বিপদ ডেকে আনে । বিদেশী শীসকদের স্বেচ্ছাচারিতা দমন আল-কারাদাউইর মতে, মুসলিমরা যুদ্ধে রত হয়েছিল: অন্যান্য দেশের শাসকদের স্বেচ্ছাচারিতা দমন করার জন্য, যারা ইসলামের আহ্বানে সাড়া দিতে তাদের প্রজাদের বাঁধা দেয় । মুসলিমদের দায়িত্ব হলো (সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে) অন্যান্য দেশের জনগণের কাছে ইসলামকে পরিচিত করে তোলা । কিন্তু স্বেচ্ছাচারী সরকারগুলো তাদের নাগরিকদেরকে ইসলামের কথা ও কোরানের আহ্বান শুনতে দেয় নি। ওসব শাসকদের স্বেচ্ছাচারিতা বা উৎপীড়ন ইসলামের সর্বজনীন আহ্বান ৮... শা এচথা, ৬০1. ডা], 0. 86
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।