ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 49 ৯৭ ৯৮ দূরে | কেউ যদি মুসলিমদের দাবি অনুযায়ী বিশ্বাস করে যে, এসব অগণিত যুদ্ধ ছিল ইসলামের পক্ষ থেকে আত্মরক্ষামূলক, তাকে হতে হবে চরম বা উপহাসমূলকভাবে বিশ্বাসপ্রবণ । আরব উপদ্বীপের মুসলিম জন্মভূমি কখনোই পারস্য, স্পেনীয় বা ভারতীয়দের আক্রমণের শিকার হয়নি । ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে জার্মানিতে এক বক্তৃতায় পোপ বেনেডিক্ট ১৩৯১ সালে বাইজেন্টাইন সম্রাট ও এক মুসলিম পঞ্ডিতের মধ্যে ঘটিত এক আলোচনার+ উল্লেখ করে ইসলামের সহিংস স্বভাবের কথা বলায় মুসলিম বিশ্ব প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে । তারা এমন সহিংসতা ও বর্তরতা শুরু করে দেয় যে, বেশ কয়েকটি গীজয়ি অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় এবং বেশ কিছু লোক মারা যায় । ব্রিটেনের (সোমালিয়ারও) মোল্লারা নবিকে অপমান করার অভিযোগে পোপকে হত্যার হুমকিও দেয় ।+ এ ঘটনায় মুসলিমরা যে লাগামহীন বর্বরতা, সহিংসতা ও সন্ত্রাসী প্রতিক্রিয়া প্রদর্শন করে, তা কেবল ইসলাম সম্পর্কে পোপের অভিযোগের সত্যতাই প্রমাণ করে । এধরনের অভিযোগে একদিকে অধিকাংশ মুসলিম সহিংস প্রতিবাদে লিপ্ত হয়, অপরদিকে ইসলামি পণ্তিতরা সে অভিযোগ খণ্তাতে কলম তুলে নেয় । আজকের প্রভাবশালী মুসলিম পন্ডিত ডঃ শেখ ইউসুফ আল-কারাদাউই, যাকে লন্ডনের মেয়র কেন্ লিভিংস্টোন ইসলামি বিশ্বে শান্তি ও উদারতার কণ্ঠস্বর হিসেবে আলিঙ্গন করেন, তিনি পোপের মন্তব্যের নিন্দা করেন এভাবে: পোপ ইসলামের পবিত্র গ্রন্থ কোরান ও নবি মোহাম্মদের হাদিস না পড়ে, বাইজেন্টাইন সম্রাট ও পারস্যের মুসলিম বুদ্ধিজীবীর মধ্যেকার আলোচনার উদ্ধৃতিকে যথেষ্ট মনে করে ইসলাম সম্পর্কে মন্তব্যটি করেছেন... নবি মোহাম্মদ যে কেবলমাত্র অপকর্ম ও অমানবিকতা এনেছেন পৃথিবীতে, যেমন তরবারির দ্বারা ইসলামের বিস্তার, এমন কথা বলা কার্যত মিথ্যা অপবাদ বা খাটি অজ্ঞতা ছাড়া কিছুই নয় 1৬ অপর এক মেধাবী ইসলামি পন্ডিত হলেন ডঃ জাকির নায়েক, যিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (মুম্বাই, ভারত)-এর প্রেসিডেন্ট । ইসলামের বৈজ্ঞানিক অনুসন্ধান ও যুক্তিবাদী কণ্ঠস্বরের জন্য তিনি মুসলিম বিশ্বে বিশেষ সমাদূত । আল-কারাদাউই এবং জাকির নায়েক উভয়েই সহিংসতার মাধ্যমে ইসলাম বিস্তারের অভিযোগের ব্যাখ্যা দিয়ে একে ইসলাম সম্পর্কে অমুসলিমদের মাঝে সর্বজনীনভাবে স্বীকৃত “ব্যাপক ভুল ধারণা বলে আখ্যায়িত করেছেন । এখানে ইসলামের এ দুই বিখ্যাত পণ্ডিতের যুক্তি আলোচিত হবে । নবি মোহাম্মদ ও তার পরবর্তী ইসলামের খলিফাগণ যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সে সম্পর্কে আল-কারাদাউই চারটি কারণ লিপিবদ্ধ করেছেন:? ১. ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ২. বিদেশী শাসকদের অত্যাচার দমন ৩. অত্যাচারী শাসকের নিপীড়নের হাত থেকে দুর্বল দেশগুলোকে মুক্ত করা ৪. অত্যাচার-নিপীড়ন দূর করা ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্ রক্ষা ইসলামের প্রথম যুগে মুসলিম শাসকগণ কর্তৃক বিদেশী রাজ্যগুলোর বিরুদ্ধ যুদ্ধে লিপ্ত হওয়ার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে সুবিজ্ঞ আল-কারাদাউই লিখেছেন: ...মদীনার উদীয়মান মুসলিম রাষ্ট্রকে শুধুমাত্র তার সার্বভৌমত্ প্রদর্শনই করতে হয়নি, সমগ্র মানবজাতির কাছে ক্ষমাশীলতা ও ন্যায় বিচারের এবং তা চর্চা করার জন্য একটা আদর্শের বার্তাও পৌছাতে হয়েছে । এরূপ পরিবর্তন করতে চাওয়া যে কোন রাষ্ট্রকে সে সময়ের বৃহৎ শক্তিবর্গের (বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্য) শক্রতা ও আক্রমণের মুখে স্বাভাবিকভাবেই পড়তে হতো । এ শক্তিগুলো উদীয়মান মুসলিম রাষ্ট্রকে তাদের স্বার্থের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেছে । তারা (মুসলিমরা) বিশ্বাস করতো, এটা দুই দলের মধ্যে অনিবার্ধরূপে একটা সংঘাত সৃষ্টি করবে । সুতরাং মুসলিমরা সে সময়ে, আজ যাকে বলা হচ্ছে আত্মরক্ষামূলক যুদ্ধ, তা গ্রহণ করার মতো অবস্থানে ছিল, যাতে করে তারা যেসব দেশের সাথে মুসলিম রাষ্ট্রের আদর্শ ও স্বার্থে ভিন্নতা রয়েছে, প্রতিবেশী সেসব দেশের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে পারে । আল-কারাদাউই কোন্ ইসলামিক রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলেছেন, তা নির্দিষ্ট করেননি । প্রথমতঃ মদীনায় ইসলামিক রাষ্ট্র এল কোথা থেকে? সেখানে নবি কি শরণার্থী ছিলেন না? একজন শরণার্থী বসতিস্থাপনকারী হিসেবে মদীনার উপর নবির রাষ্ট্র প্রতিষ্ঠার কী দাবি থাকতে পারে? মদীনায় নবির ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে ছাড় দিয়ে চলুন দেখি তিনি কী উপায়ে সে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেন! বানু কাইনুকা ইহুদিরা কি মুসলিমদের উপর কোন হামলা করেছিল, যা মোহাম্মদকে কোনরূপ সুযোগ না দিয়ে ৬২৪ সালে তাঁর ঘাড়ে ইহুদি সম্প্রদায়টির উপর প্রতিরক্ষামূলক যুদ্ধ চাপিয়ে দেয়? উল্লেখ্য যে, বানু কাইনুকার উপর মোহাম্মদের এ আক্রমণটি ঘটে মদীনার পৌত্তলিক ও ইহুদিরা দয়া পরবশ হয়ে সেখানে তাঁকে আশ্রয় দানের মাত্র দেড় বছর পর | ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে, মোহাম্মদ বানু কাইনুকা ইহুদি সম্প্রদায়কে আক্রমণ করেন এক ইহুদী বালকের দুষ্টরমি করে এক মুসলিম মহিলাকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে । এজন্য এক মুসলিম এ ছেলেটিকে হত্যা করে । পরবর্তীতে ইহুদিরাও সে মুসলিমকে হত্যা করে । 70109 0000690 17100102101: 1৬181006]1 1] 19196019509 (1391): "97107? 7716 17451 71101 74411477710 197-04817117101 705 7127, 710 1116765 ০94 //71110771011717185 0711) 2711 0714 17111771071, 54011 05 115 ০0711719710 19 5197294 /) 1116 5//0974111217111 1১2 197290112." ৫... 19005] 9 800 11০0০170701 20906) 7716 70176175016, 5৫95 14/51777, [99115 11811 007), 18 99100011). [519] 00011106, 147/517771 1715151 07. 120172'5 44179198), 15 ১910০ 2006; 17000://৬/৬/৬1.131811)01011106.1061/1211511917/০৬/9/2006- 09/15/01.9110101 ১. 050 /১1-3018095/1 (20907) 1716 77711, 0/90/1776 517727 01151077, 15191 011106 %/০9910০, 06 £১0৪.
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।