ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? এন ৯৩ ৯৪ শতাব্দীতে বিভিন্ন সীমান্তে যুদ্ধের উপর আরো একটি দীর্ঘ তালিকা যুক্ত করতে পারি, যেমন ১০০০ সালে গজনীর সুলতান মাহমুদ কর্তৃক ভারত আক্রমণ শুরুর পর যতদিন মুসলিমরা ভারতের ক্ষমতায় ছিল ততদিন যুদ্ধবিগ্রহ ও সহিংসতা বিক্ষিপ্তভাবে চলমান থাকে | উমাইয়া খলিফা মুয়াবিয়া শাসনকাল ৬৬১-৮০) পাচ বছর ধরে (৬৭৪-৭৮) কনস্টান্টিনোপল অধিকারের চেষ্টা করেন । এ সময়ের মধ্যে তিনি বেশ কয়েকটি ব্যর্থ আক্রমণ পরিচালনা করেন । পরে ৭১৬ সালে কনস্টান্টিনোপল অধিকারের প্রচেষ্টা পুনরুজ্জীবিত করা হয় । সে চেষ্টাও ব্যর্থ হয়, যাতে মুসলিমরা অবর্ণনীয় ক্ষতি ভোগ করে । পরবর্তী শতাব্দী জুড়ে কনস্টান্টিনোপল দখলের জন্য আরও চেষ্টা চালানো হয় । অবশেষে ১৪৫৩ সালে খিষ্টান ধর্মের এ লোভনীয় কেন্দ্রস্থলটি মুসলিমদের কজায় আসে । অমুসলিমদের বিরুদ্ধে নবি মোহাম্মদ ও তার পরবর্তী খলিফাগণ ও অন্যান্য মুসলিম শাসক কর্তৃক আক্রমণাত্মক রক্তাক্ত ইতিহাসের এ সুদীর্ঘ তালিকা সত্ত্বেও মুসলিমরা ওসব রক্তঝরানো নৃশংসতা সম্পর্কে মনগড়া ব্যাখ্যা দিয়ে দেখাতে সক্ষম যে, মোহাম্মদ একজন শান্তিকামী মানুষ ছিলেন এবং দুনিয়াভর অযুসলিমরা ইসলাম গ্রহণ করেছিল ইসলাম ধর্মের শাস্তিপ্রিয়তা ও ন্যায়পরায়ণতায় আকৃষ্ট হয়ে ৷ এ অধ্যায়ে মুসলিমদের এ যুক্তিগুলোর বিস্তারিত আলোচনা হবে, প্রধানত মধ্যযুগের ভারতে মুসলিম শাসকদের অধীনে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির আলোকে | এটা বিশেষ উন্লেখ্য যে, ভারতে ইসলামের হানাফী মাহ্জাব প্রতিষ্ঠা লাভ করে, যা ইসলামের চারটি প্রধান আইনশাস্ত্রের মধ্যে সবচেয়ে উদার ও নমনীয় | কেবলমাত্র এ শাস্ত্রটি মূর্তিপূজক বা পৌত্তলিকদেরকে কোরান (৯:৫) প্রদত্ত মৃত্যু অথবা ইসলাম গ্রহণের বিধানটি লংঘন করে তাদেরকে ইসলামের শাসনাধীনে জিম্মি*র মর্যাদায় উন্নীত করে ধর্মীয় স্বাধীনতাসহ জীবনধারণের অধিকার দিয়েছে । ইসলামের প্রসারে কোরানের নির্দেশ ও নবি স্থাপিত আদর্শ নবি মোহাম্মদের নবিত্বের মক্কার অধ্যায়টির সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র যুক্ত ছিল না, যদিও তার বার্তা মক্কারবাসীর ধর্ম, প্রথা ও পূর্বপুরুষ সম্পর্কে অপমানকর ছিল । প্রথম দিকে তার দল খুব ছোট থাকা সত্তেও কিছু কিছু বিবৃতির মধ্যে মোহাম্মদ তার ভবিষ্যত সহিংসতার ইচ্ছা প্রদর্শন করেন । ইতিমধ্যে উল্লেখিত নবির এক বিবৃতি - “হে কোরাইশরা! আমি অবশ্যই সুদসহ তোমাদের উপর এর পরিশোধ নেবো” _ সুস্পষ্টরূপে তার ভবিষ্যত সহিংসতার আকাঙ্কা প্রকাশ করে । নবুয়তির প্রথম পাঁচ বছরে রচিত কিছুসংখ্যক আয়াতও কোরাইশদেরকে ইহলৌকিক শাস্তি প্রদানের কথা বলে । যেমন কোরান ৭৭:১৬-১৭ তাদেরকে ধ্বংস করার হুমকি দেয় | কোরান ৭৭:১৮ কোরাইশদের হুমকি দেয়: “এভাবে আমরা অপরাধীদেরকে শায়েস্তা করবো ।' কিন্তু এ পর্যায়ে এসব ইহলৌকিক শাস্তি আসবে আল্লাহর কাছ থেকে | ৬১৯ সালে নবি যখন অন্যত্র আশ্রয়ের খোঁজে তা'য়েফে যান, সেখানেও তিনি কোরাইশদের বিরুদ্ধে শত্রুতা প্রদর্শনের আকাঙ্কা প্রকাশ করেন । সেখানে তিনি তা'য়েফবাসীদেরকে মক্কার কোরাইশদের বিরুদ্ধে উত্তেজিত ও নবির পক্ষে যুদ্ধ করার প্ররোচনায় সচেষ্ট হন । মোহাম্মদ মদীনায় স্থানান্তরের পূর্বে “আকাবার দ্বিতীয় প্রতিজ্ঞায়' তিনি সুস্পষ্ট ও দৃঢ়ভাবে তাঁর সহিংসতার ইচ্ছাটি প্রকাশ করেন। এ অঙ্গীকার বা প্রতিজ্ঞায় তিনি মদীনার শিষ্যদের কাছ থেকে রক্ত দিয়ে নবির নিরাপত্তার প্রতিশ্রুতি আদায় করেন । এ প্রতিজ্ঞার কী প্রয়োজন ছিল? মক্কা ও মদীনার মত আরব শহরগুলোতে বিদেশ থেকে জনগণ আসতো, ব্যবসা স্থাপন করতো, এমনকি শান্তিপূর্ণভাবে ধর্মপ্রচারও করতো । মোহাম্মদ যদি মদীনায় শান্তিপূর্ণভাবে বসবাসের জন্যই যেতেন, কেউ তাকে ক্ষতি করতে আসতো না । এক বছর আগে তিনি মুসাবকে মদীনায় পাঠালে সেখানে সে সক্রিয়ভাবে ইসলাম প্রচার করে বহু লোককে ইসলামে দীক্ষিত করে ৷ এর জন্য মদীনার লোকদের কাছ থেকে তাকে কোনরকম শক্রতামূলক ব্যবহার ভোগ করতে হয়নি । অতএব মোহাম্মদের নিরাপত্তার প্রতিশ্রুতির প্রয়োজন হয়েছিল এ কারণে যে, তিনি ইতিমধ্যেই মদীনায় পৌঁছে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন: প্রথমত কোরাইশদের বিরুদ্ধে; অতঃপর সমগ্র মানবতার বিরুদ্ধে বৈশ্বিক পর্যায়ে আল্লাহর বিশুদ্ধ ধর্ম ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে (পরবর্তী অধ্যায়ে দেখুন) । নবির মদীনায় স্থানান্তরের পরপরই তাঁর কর্মকাণ্ডের ধারা সম্পূর্ণরূপে পাল্টে যায় ৷ আকাবার দ্বিতীয় প্রতিজ্ঞার মাধ্যেমে নবি কর্তৃক অবিশ্বাসী বিশ্বের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষিত হয়েছিল তা অচিরেই শুরু হয়ে যায় । মোহাম্মদ ও তাঁর শিষ্যদেরকে কোরাইশদের বিরুদ্ধে অস্ত্র ধরায় উদ্বুদ্ধ করতে জিহাদী আয়াতগুলো শীঘ্বই আল্লাহর নিকট থেকে নেমে আসতে থাকে | কোরাইশদের বিরুদ্ধে শাস্তি এখন থেকে নির্দিষ্ট হবে মোহাম্মদ ও তার শিষ্যদের হাত দিয়ে, আল্লাহর হাত দিয়ে নয় এবং এ যুদ্ধকালে যারা মারা যাবে তারা পরবর্তী জীবনে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে । সুতরাং আল্লাহ বলেন: “এরূপে (তোমরা আদেশ প্রাণ): কিন্তু আল্লাহ ইচ্ছা করলে নিজেই তাদের উপর প্রতিশোধ নিতে পারতেন । কিন্তু তিনি (তোমাদেরকে লড়াই করতে দিচ্ছেন) তোমাদের পরীক্ষার জন্য (আল্লাহর প্রতি ভরি) । যারা আল্লাহর পথে লড়াইয়ে নিহত হবে, তারা কখনও তাদের কর্মফল হারাবে না" (কোরান ৪৭:8৪) । বিন ওমর বর্ণিত এক হাদিসে নবি নিজে এ ব্যাপারে ছিলেন সম্পূর্ণ অকপট । আল্লাহর নবি বলেন: “আমি আল্লাহ কতৃক জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশপ্রাপ্ত, যতক্ষণ না তারা ঘোষণা করছে যে আল্াহ ছাড়া কারো উপাসনা পাওয়ার অধিকার নেই এবং মোহাম্মদ আল্লাহর নবি । এবং সঠিকভাবে নামাজ আদায় করে ও বাধ্যতামূলক বা দাতব্য প্রদান করে ॥ যদি তারা তা পালন করে, তাহলে আমার নিকট থেকে তাদের জীবন ও সম্পদ নিরাপদ হবে এবং তারপর আল্লাহ তাদের হিসাব নিবেন” (বুখারী ১:২৪) । মোহাম্মদ যখন ইন্তেকাল করেন তখন মক্কা ও মদীনা অবিশ্বাসী শূন্য করা হয়েছিল । কোরানের ৯:৫ নং আয়াত অনুযায়ী ইসলাম গ্রহণ অথবা মৃত্যুবরণ _ এর শর্ত দিয়ে নবি ইতিমধ্যে নব-প্রতিষ্ঠিত আরবের ইসলামি রাষ্ট্র থেকে মূর্তি-উপাসনা সম্পূর্ণ নির্মল করেছিলেন । অবশিষ্ট কিছু ইহুদি ও খিষ্টানরা তখনো আরব উপদ্বীপের প্রত্যন্ত অঞ্চলে বিচ্ছিন্রভাবে থেকে গিয়েছিল | নবির মৃত্যুকালীন ইচ্ছানুযায়ী ওসব ইহুদি ও খিষ্টানদেরকে তীর উত্তরাধিকারীরা বহিষ্কার করে । কিন্তু আরব ভূখণ্ডের বাইরে ইসলাম-বিজিত দেশগুলোতে তাদেরকে নিজ নিজ ধর্মসহ বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়, যদিও অবমানিত ও শোষিত “জিম্মি” প্রজারূপে ।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।