ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? 44 ৮৭ ৮৮ ইসলামের স্বার্থে যুদ্ধ করার জন্য নবি তার অনুসারীদেরকে এতটাই উৎসর্গকৃত ও সাহসী করে তুলেছিলেন যে, তার মৃত্যুর দশ বছরের মধ্যে মুসলিম জিহাদীরা বিশাল শক্তিশালী পারস্য সাম্রাজ্য দখল করে নেয় এবং সে সময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্য বাইজেনটিয়ামে তাৎপর্যপূর্ণ ও অপরিবর্তনীয় অনুপ্রবেশ ঘটায় । মোহাম্মদের মৃত্যুর এক শতাব্দীর মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য বা খিলাফত প্রতিষ্ঠা করে, যা আরব দেশ থেকে ঝড়ের গতিতে বিস্তৃত হয়ে পূর্বে ট্রাসক্সিয়ানা ও সিন্ধু থেকে শুরু করে মিশর ও উত্তর আফ্রিকার সবটুকু জয় করে পশ্চিমে ইউরোপে ফ্রালের প্রাণকেন্দ্রে পৌছে যায় । মোহাম্মদ কর্তৃক স্থাপিত জিহাদের আদর্শ কর্মধারা তিনটি ইসলামের পরবর্তি ইতিহাসকে কিভাবে প্রভাবিত করেছিল, তা পরবর্তি অধ্যায়গুলোতে আলোচিত হবে । অধ্যায় -৪ ইসলামের বিস্তার : শক্তির জোরে না শান্তিপূর্ণ উপায়ে? “অতএব পবিত্র মাসগুলো অতিক্রান্ত হলে পৌত্তলিকদের যেখানে পাও হত্যা করো, এবং তাদেরকে বন্দি ও অবরোধ করো, এবং তাদেরকে অতর্কিত আক্রমণের জন্য প্রত্যেক স্তরে ওৎ পেতে থাকো; কিন্তু তারা যদি অনুশোচিত হয় ও প্রার্থনা নোমাজ) চালিয়ে যায় এবং দরিদ্র কর বা যাকাত প্রদান করে (অর্থাৎ তারা মুসলিম হয়ে যায়), তাদের রাস্তা মুক্ত করে দাও; নিশ্চয়ই আলাহ ক্ষমাশীল, দয়ালু । -- (কোরান ৯:৫) “জিহাদের বাধ্যবাধকতার ভিত্তি হলো মুসলিম প্রত্যাদেশের সর্বজনীনতা । ঈশ্বরের কথা ও ঈশ্বরের বার্তা সমগ্র মানবজাতির জন্য; যারা এসব গ্রহণ করেছে তাদের কর্তব্য হলো, যারা তা গ্রহণ করেনি তাদেরকে ধর্মান্তরিত করা অথবা তাদেরকে বশীভূত করতে অবিরাম সংগ্রাম (জিহাদ) করে যাওয়া ৷ এ বাধ্যবাধকতা সময় স্থানের উধের্বে । এটা ততদিন চলবে যতদিন না গোটা বিশ্ব ইসলাম গ্রহণ করে অথবা ইসলামি শক্তির কাছে নত হয় । -- বোর্ণার্ড লুইস, দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অব ইসলাম, পৃঃ ৭৩)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।