নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৮৩ 42 ৮৪ বর্ণিত হয়েছে যে, তিনি আল্লাহর নবিকে বলতে শুনেছেন, আমি আরব উপদ্বীপ থেকে ইহুদি ও খিষ্টানদের বিতাড়িত করবো এবং সেখানে মুসলিম ছাড়া আর কেউ থাকবে না” (মুসলিম ১৯:৪৩৬৬) | সে মোতাবেক খলিফা ওমর আরব উপদ্বীপকে ইহুদি ও খিিষ্টান মুক্ত করেন (বুখারী ৩:৩৯:৫৩)। ইসলাম পৌত্তলিক ত্যানিমিস্ট (প্রাণীবাদী) ও নাস্তিক শ্রেণীর লোকদেরকে ইসলাম গ্রহণ ও মৃত্যু - এ দুয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার সম্মতি দেয় । কিন্তু খিষ্টান ও ইহুদিদেরকে চরম অবমানিত ও শোষিত হয়ে মানবেতর জীবনযাপনের অনুমতি দেয় । উল্লেখ্য যে, মোহাম্মদের সময়ে বিশ্ব জনসংখ্যার একটা বিপুল অংশ ছিল ভারত, চীন, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসকারী পৌত্তলিক বা বহুঈশ্বরবাদী । এসব জনগণের অনেকেই, বিশেষ করে ভারত ও চীনের জনগণ, প্রাচীনকাল থেকেই গড়ে তুলেছিল মূল্যবান ও সৃজনশীল সভ্যতা । অথচ ইসলাম ধর্মের আগমনের সাথে তাদেরকে নিষ্ঠুরভাবে ইসলাম গ্রহণে বাধ্য করা হবে অথবা হত্যা করে ভয়ঙ্কর দোযখের আগুনে প্রেরণ করা হবে তৎকালীন একটা সংস্কৃতিহীন পশ্চাৎপদ জনগোষ্ঠীর দ্বারা, যারা তখন পর্যন্ত মানবতার জন্য কোন উল্লেখযোগ্য অবদান রাখতে পারে নি। মোহাম্মদের জিহাদ ও এর ফলাফল নবি মোহাম্মদের জিহাদ, অর্থাৎ আল্লাহর পথে তার সংগ্রাম বা লড়াই, স্পষ্টতঃই তাঁর সকল কর্মকাণ্ড - হোক তা শান্তিপূর্ণ, ধৈর্যপূর্ণ অথবা সামরিক - যা তিনি আরবদের মাঝে ইসলাম প্রচারে ও ইসলামের ভৌগলিক বিস্তারে প্রয়োগ করেন, তার সবই অন্তর্ভূক্ত । মোহাম্মদের মদীনায় পুনর্বাসনের পর যখন ইসলামে জিহাদের মতবাদ প্রবেশ করে, তখন থেকে নবি তার ক্ষুদ্র অনুসারী দলকে ক্রমে ক্রমে আরব উপদ্বীপের সবচেয়ে শক্তিধর সামরিক বাহিনীতে পরিণত করেন । আল্লাহর রাস্তায় তার সংগ্রাম বা জিহাদের সবচেয়ে বড় সফলতা ছিল একটা শক্তিশালী ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা, মদীনায় উদীয়মান একটি খিলাফত । তার যুগান্তর সৃষ্টিকারী নবিত্ব কালে মোহাম্মদ স্পষ্টভাবে জিহাদী কর্মকাণ্ডের তিনটি দৃষ্টান্ত বা ধারা স্থাপন করে যান । সেগুলো হলো: ১. অবিশ্বাসীদেরকে, বিশেষতঃ বহুঈশ্বরবাদীদেরকে, জোরপূর্বক ধর্মীন্তরিতকরণ । ২. সাত্াজ্যবাদ: ইসলামি শাসন কায়েমের জন্য বহুঈশ্বরবাদী, ইহুদি ও খিষ্টানদের ভূমি বা দেশ দখল । ৩. ক্রীতদাসত্ব ও দাস-ব্যবসা: উদাহরণস্বরূপ, বানু কোরাইজার নারী ও শিশুদের দাস বানানো ও তাদের কিছু সংখ্যককে বিক্রি করা । নবি মোহাম্মদ আল্লাহর কড়া তত্বাবধানে জিহাদের এসব প্রতিরূপ মডেল বা আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন । নবির মৃত্যুর পর মদীনা খিলাফত থেকে ইসলামের পবিত্র বীর বা জিহাদীরা ইসলামের প্রসার ও বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে এর রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যে আরবাঞ্চলের বাইরে ছড়িয়ে পড়ে । ঈশ্বর নির্দেশিত জিহাদ অভিযানকে অগ্রগামী করতে মুসলিম যোদ্ধারা অতি সতর্কতার সাথে নবী কর্তৃক স্থাপিত জিহাদের আদর্শ কর্মধারা তিনটির পুনরাবৃত্তি ঘটাতে থাকে যুগে যুগে । 42
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।