নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৮১ 4] ৮২ মোটকথা, ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করলে মোহাম্মদ একের পর এক তাদের গোত্রগ্তলোকে আক্রমণ করেন ও তাদের সাবালক পুরুষদের হত্যা এবং নারী-শিশুদের দাস বানানোর সিদ্ধান্ত নেন। মোহাম্মদের দৃষ্টিতে এটাই হয়ে দাঁড়ায় ইসলামে ইহুদিদের মাদার চূড়ান্ত বিধিলিপি । ইসলামে খিষ্টানদের মযাদা মক্কা ও মদীনায় সে আমলে খ্রিষ্টানদের উপস্থিতি খুব বেশি ছিল না । সুতরাং খ্রিষ্টানদের সঙ্গে মোহাম্মদের সে রকম কোন তিক্ত ও দীর্ঘস্থায়ী সংঘাত ছিল না, যেমনটা ছিল পৌত্তলিক ও ইহুদিদের সঙ্গে । যাহোক, খিষ্টানদের প্রতি তার আচরণের কিছু ইঙ্গিত পাওয়া যায় বাহরাইন, ওমান, মিশর, সিরিয়া ও বাইজেন্টাইনের খ্রিষ্টান শাসকদের কাছে পাঠানো কয়েকটি চিঠিতে | এখানে দু”টো চিঠির পর্যপ্ত আলোচনা হবে: তার একটা ৬৩০ সালে ওমানের খিষ্টান রাজার কাছে এবং অপরটি তাবুক অভিযানের সময় আইলা গোষ্ির খ্রিষ্টান যুবরাজের কাছে প্রেরিত হয়েছিল । বর্তমান ওমান সরকারের ওয়েবসাইটে ওমানের খিষ্টান রাজার কাছে পাঠানো মোহাম্মদের এ পত্রের একটা কপি সংরক্ষণ করা হয়েছে ।৯” তাতে লিখিত হয়েছে: ঈশ্বর মুসলিমদের মন্কায় প্রবেশে ক্ষমতায়িত করার পর ইসলাম কর্তৃত্বকর শক্তিতে পরিণত হয়ে উঠে এবং ভীতি ব্যবহারের মাধ্যমে বিস্তৃত হয়... অতঃপর নবি শান্তিপূর্ণ উপায়ে ওমানের দুই রাজা আল জুলান্দার পুত্র জাফর ও আব্দসহ প্রতিবেশী রাজা ও শাসকগণের সঙ্গে যোগাযোগ স্থাপনে অগ্রাধিকার দেন । ইতিহাস পুস্তক আমাদের বলে যে, নবি ওমানের জনগণকে বার্তা পাঠান এবং সে সঙ্গে আল জুলান্দার পুত্রদ্ধয় জাফর ও আবদ'এর কাছে সামরিক পাহারায় একটি চিঠি আনেন আমর বিন আল আস, যাতে তিনি লিখেছিলেন: “পরম দয়ালু ও করুণাময় ঈশ্বরের নামে, মোহাম্মদ বিন আবুল্লাহর কাছ থেকে আল জুলান্দার পুত্রদ্ঘয় জাফর ও আবদ'এর নিকট এ পত্র । তাদের উপর শান্তি বর্ষিত হোক, যারা সঠিক পথ বেছে নেয় । ইসলাম গ্রহণ কর, তাতে তোমরা নিরাপদ থাকবে । আমি ঈশ্বরের বার্তাবাহক সমগ্র মানবজাতির কাছে । এতদ্বারা আমি সব জীবিতদের সতর্ক করছি যে, অবিশ্বাসীরা শান্তিপ্রাণ্ত হবে । ইসলাম গ্রহণ করলে তোমরা রাজা হিসেবে বহাল থাকবে, কিন্ত ইসলাম থেকে বিরত থাকলে তোমরা রাজত্ব হারাবে এবং আমার ঘোড়াগুলো তোমাদের এলাকায় প্রবেশ করবে আমার নবিত্ব প্রমাণের নিমিতে । ৬২৮ সালের এ চিঠিটি খিষ্টানদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম গ্রহণ করতে বলে । তা না করলে তাদেরকে ইসলামের ক্রোধ মোকাবেলা করতে হবে, যার অর্থ যুদ্ধ, মৃত্যু ও ধ্বংস, এবং তার সাথে নারী শিশুদের দাসত্ব বরণ - যেমনটি ঘটেছিল মোহাম্মদের তরফ থেকে বানু কোরাইজা গোত্রের ভাগ্যে । ৬৩০ সালের অক্টোবরে আইলা গোত্রের যুবরাজের কাছে প্রেরিত চিঠিতে নৰি লিখেন: “হয় (ইসলামে) বিশ্বাস কর, নতুবা জিজিয়া কর দাও । তোমরা জান জিজিয়া কি জিনিস? যদি তোমরা ভূমি ও সমুদ্র পথে নিরাপভা চাও, তাহলে আল্লাহ ও তাঁর নবিকে মেনে নাও । কিন্তু তাদেরকে বিরোধিতা ও অসন্তুষ্ট করলে, আমি তোমাদের কাছ থেকে কিছুই নেব না, যতক্ষণ না তোমাদের বিরুদ্ধে আমার যুদ্ধ হবে এবং ছোটদের বন্দি ও বড়দের হত্যা করবো ॥ কারণ আমি আল্লাহর সত্যিকার নবি ।১২৯ এ চিঠির ভাষা অনুযায়ী, দুই বছরের মধ্যে খ্রিষ্টানদের সঙ্গে মোহাম্মদের আচরণের ধরন কিছুটা পাল্টে যায় । এর আগে তাদেরকে বেছে নেয়ার সুযোগ দেওয়া হয়েছিল: ইসলাম এহণ অথবা মৃত্যু (সে সাথে তাদের নারী শিশুদের দাস করা) ৷ এখন তাদের জন্য তৃতীয় আরেকটা পথ খুলে যায়, সেটা হল মোহাম্মদের বশ্যতা স্বীকার করে নিয়ে “জিজিয়া' কর প্রদান । বানু কোরাইজা ইহুদিদের গণহত্যার প্রায় দেড় বছর পর ৬২৮ সালের আগস্ট-সেপ্টেম্বরে খাইবারের ইহুদিদেরকে একই রকম উপায় দেওয়া হয়েছিল | খাইবারের ইহুদিদের পরাজিত করার পর তাদের নারী ও শিশুদেরকে দাসরূপে নিয়ে যাওয়া হয় । ইহুদিদের মধ্যে যারা বেঁচে ছিল, তাদেরকে জমিতে উৎপাদিত ফসলের অর্ধাংশ বশ্যতা-কর হিসেবে মুসলিমদেরকে দিতে বাধ্য করা হয় ৷ এবং যতদিন মুসলিমরা চায় ততদিন তারা সে জমিতে বসবাস ও তা চাষ করার সুযোগ পাবে । পরে আল্লাহ এ নতুন দৃষ্টান্তকে খ্রিষ্টান ও ইহুদিদের প্রতি মুসলিমদের আচরণের চূড়ান্ত বিধানরূপে লিপিবদ্ধ করেন কোরানের ৯:২৯ নং আয়াতে প্রত্যাদেশিত ৬৩১ সালে): “যারা আল্লাহ ও শেষ বিচারের দিনকে বিশ্বাস করে না, যা আল্লাহ ও তার বার্তাবাহক নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ হিসেবে মানে না, কিংবা সত্য ধর্মকে (ইসলামকে) গ্রহণ করে না - তারা গ্রন্থপ্রাণ্ত (ইহুদি, খ্রিষ্টান) হলেও তাদের সঙ্গে যুদ্ধ করে যাও যতক্ষণ না তারা বশ্যতা স্বীকার করে ও বিনীত হয়ে 'জিজিয়া' প্রদান করবে ॥ ইসলামে ইহুদি ও খিষ্টানদেরকে অধিকতর সুবিধাপ্রাপ্ত 'গ্রন্থভুক্ত লোক" বলে বিবেচনা করা হয় । তথাপি তারা যদি ইসলাম গ্রহণ না করে, মুসলিমদেরকে তাদের সঙ্গে যুদ্ধ করে যেতে হবে যতদিন না তারা পরাজিত হয় এবং কর্তৃত্বকারী ইসলামের কাছে অপমান ও বশ্যতার প্রতীকরূপে মাথা নত করে 'জিজিয়া কর' না দেয় । এ ডিক্রীর দ্বারা (৯:২৯) আল্লাহ ইহুদি ও খিষ্টানদের বিরুদ্ধে মুসলিমদেরকে আক্রমণের খাইবারের ইহুদিদের ক্ষেত্রে করেছিলেন । যদি পরাজিত ইহুদি ও খিষ্টানরা স্বেচ্ছায় ইসলামের শ্রেষ্ঠতৃ ও সার্বভৌমত্ব মেনে নেয় এবং অবমাননাকর জিজিয়া কর, ভূমি কর ও অন্যান্য বশ্যতা কর দিতে রাজী হয়, তাহলে তাদেরকে “ওমরের চুক্তি'র শর্তানুযায়ী নিদারুণ অনেকগুলো অক্ষমতা নিয়ে ইসলামের শাসনতলে বেঁচে থাকার অনুমতি দেওয়া হবে (পরবর্তী অধ্যায়ে দেখুন) । এর প্রায় এক বছর পর মোহাম্মদের মৃত্যুর আগে মনে হয় তিনি আবার মত পরিবর্তন করেছিলেন । মৃত্যুশয্যায় তিনি খিষ্টান ও ইহুদিদের তৎকালীন ইসলামি ভূখণ্ড আরবাঞ্চল থেকে বহিষ্কারের নির্দেশ দেন এই বলে: “দু'টি ধর্মকে আরব উপদীগে থাকতে দেওয়া যাবে না । একইভাবে আরব ভূখণ্ড থেকে ইতিমধ্যেই পৌত্তলিকদের নির্মূল করা হয়েছিল । একটা হাদিস এ ব্যাপারে বলে: “ওমর বিন আল-খাত্াব কর্তৃক ১২৮, গাও 00০01101] 183 105 0০9০1 1100০9৫ 0010] 076 01001) 00৬017010001]1 ৬/০03109 (0000://5 অচ্.0019.60%.017/0101817/019009010107917/010911015015/001091)0011151518). ৬/110009019.. [01991593 ৪. 00095 ০ | এ 11000://৬/ত/%/.55110151910.00117/ ৮1110/ 00018010915 _01- 19191 91019100791 _ 9106. ৯৯, উন] 0. 402 4]
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।