৬ আমার এ উদার মনোভাব ও আচার-আচরণ সর্তেও সংভাবে বলতে গেলে, আমি সেসব মুসলিমদের বাইরে ছিলাম না, যারা ৯/১১ আক্রমণকে ন্যায্য ভেবেছিল - যদিও আমার মনে হয়েছিল যারা আক্রমণটিতে মারা যায়, তারা ছিল নিম্পাপ । আমার এরূপ ধারণার কারণ ছিল যে, মুসলিম সমাজ সর্বজনীনভাবে আমেরিকাকে ইসলামের চরম শত্রু বলে চিত্রিত করে, বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে আমেরিকার ইসরাইল-মুখী অবস্থান নেওয়ার কারণে | মুসলিমরা ধারণা করে যে, আমেরিকার ইসরাইলকে সহায়তা প্রদান ফিলিস্তিনিদের উপর ব্যাপক অত্যাচার-নিপীড়ন ও দুঃখ-দুর্দশা বয়ে আনছে । কাজেই মুসলিমরা ৯/১১ আক্রমণকে ব্যাপকভাবে ন্যায্য ভেবেছিল, কেননা এ আক্রমণ অত্যাচারী মহাশক্তিকে উচিত শিক্ষা দিয়েছে; এবং এতটা সামান্য মুসলিম হওয়া সত্তেও আমিও সেরূপই ভেবেছিলাম । এটা বেখাপ্যা মনে হতে পারে যে, ইসলামের কোনো তোয়াক্কা না করলেও তখনো আমি ইসলামকে একটা সত্য ও ভাল ধর্ম বলে বিশ্বাস করতাম । আমি মনে করতাম ইসলামী জিহাদের নাম তুলে অপকর্ম ঘটনকারী মুসলিম সন্ত্রাসীরা ছিল বিপথগামী, যারা ইসলামের বা জিহাদের অপব্যাখ্যা করছে । তবে পশ্চিমা বারাঁমাধ্যম যখন ৯/১১ আক্রমণসহ বিশ্বব্যাপী বিস্ফোরিত হয়ে পড়া মুসলিম সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করে ইসলামের সমালোচনায় ক্রমশ মুখর হয়ে উঠে, আমি তাদের অভিযোগ যাচাইয়ের জন্য ইসলামের ধমীয়ি গ্রন্থ সমূহ, যেমন কোরান, হাদিস ও নবির জীবনী পড়তে শুরু করি, যা আমার ৩৫ বছর বয়সের জীবনে পূর্বে কখনো পড়িনি । সেগুলো পড়তে গিয়ে আমি হতচকিত হয়ে পড়ি । জীবনভর আমি শুনে এসেছি: নবি মুহাম্মদ ছিলেন একমাত্র আদর্শ মানুষ, তিনি ছিলেন সবচেয়ে দয়ালু ও ন্যায়বান, ইসলাম হলো সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম, এবং আমি তার সবকিছু বিশ্বাস করে এসেছি । অথচ কোরানকে মনে হয় অমুসলিমদের বিরুদ্ধে লাগামহীন যুদ্ধের এক ঘোষণাপত্র ম্যানিফেস্টো) তাদেরকে ইসলামে ধশন্তিরে বাধ্য করতে ও গণহারে ক্রীতদাস বানাতে অথবা জঘন্যভাবে নির্যাতিত ও অবমানিত জিম্মি প্রজা হিসেবে বশীভূত করতে । নবি মুহাম্মদ বিশেষত তার জীবনের ও নবিত্বের শেষ দশ বছরে আর যাই হোক শান্তি-প্রিয়, দয়াশীল ও ন্যায় ব্যক্তি ছিলেন না। তারপর ইসলামের প্রকৃত স্বরূপ উদঘাটনে আমার উৎসুক্য বেড়ে যায় । বিগত বছরগুলোতে আমি ব্যাপক গবেষণা করেছি ইসলামি ধশীয়ি মতবাদ এবং নবি মুহাম্মদ থেকে বর্তমানকাল পর্যন্ত ইসলামের ইতিহাসের উপর । ইসলামের সে ইতিহাস হলো জোরপূর্বক ধমস্তিরকরণ, নিষ্ঠুর সাম্রাজ্যবাদ ও ধবংসাত্ক ক্রীতদাসত্ চচরি এক নির্মম কাহিনী | এটা মানব জাতির উপর নিপতিত নির্মমতার এক বিরল কাহিনী এবং তার সব কিছুই করা হয়েছিল ইসলামি ধর্মযুদ্ধ বা জিহাদের নামে, যা ইসলামের ভিত্তি স্থাপনকারী কেন্দ্রীয় মতবাদ | সে নির্মম কাহিনী, যার সাথে বর্তমান যুগের মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলেরই পরিচিতি সামান্য, তা এ পুস্তকটির বিষয়বস্ত | এম. এ. খান ১৫ অক্টোবর ২০০৯ লেখকের কৃতজ্ঞতা জ্ঞাপন প্রথমত আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমার স্ত্রীর প্রতি, এ বইটি লিখা-কালীন তার অনুপ্রেরণা ও ধৈর্যশীল আত্মত্যাগের জন্য; তার সহায়তা ব্যতীত বইটি লিখা সম্ভব হতনা । বইটি মানবিক ও অতিমানবিক পন্ডিত ও গ্রন্থকারদের কৃতকর্মের ভিত্তিতে রচিত; কাজেই এর বেশীরভাগ অবদানের কৃতিত্ব তাদের উপর ন্যস্ত । তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো কোরানের লেখক আল্লাহ; হাদিস সংগ্রহকারক আল-বুখারী, আবু মুসলিম ও আবু দাউদ; নবি মুহাম্মদের জীবনী লেখক ইব্নে ইসহাক ও আল-তাবারী; এবং মোহাম্মদ ফেরিস্তা, ইবনে বতুতা, এইচ. এম. এলিয়ট ও জে. ডাউসন, জহরলাল নেহরু, কে. এস. লাল, জাইল্স মিল্টন, বানর্ড লুইস, ভি. এস. নৈপুল, জি. ডি. খোস্লা, পি. কে. হিন্টি, এম. উমরুদ্দিন, এন্ড্রু বস্টম, আর. এম. ইটন, বাহারিস্তান-ই-শাহী ও আল-বেরুনী'স ইন্ডিয়া | আমি কোনো অংশেই কম খণী নই আমার বন্ধু ও শুভাকাজ্ষী আবুল কাসেম, মোহাম্মদ আজগর, সাঈদ কামরান মির্জা, শের খান, মুমিন সালিহ, সি. লী, উয়ানরি ম্যাকেনজি ও আরো অনেকের কাছে, যারা আমাকে ব্যাপক প্রেরণা দিয়েছে বইটি সম্পন্ন করণে | বিশেষ ধন্যবাদের দাবীদার হলো সি. লী, যে তার সংগ্রহকৃত বইয়ের ভাগ্ডারটি আমাকে ব্যবহার করতে দেয়, যা আমার গবেষণায় খুবই সহায়ক হয়েছে । বইটিতে আলোচিত বিষয়গুলোর আবেদন সার্বজনীন, যদিও এঁতিহাসিক তথ্য ব্যাপকভাবে উল্লেখিত হয়েছে প্রধানত ভারতবর্ষ থেকে, বিশেষত দু'টি কারণে: প্রথমত, ভারতে ইসলামি শাসনকালের বহু এতিহাসিক তথ্য পাওয়া যায় তৎকালীন মুসলিম ইতিহাসবিদদের লেখা থেকে; দ্বিতীয়ত, বইটির পরিসর ছোট রাখার জন্য ৷ তবে বইটি পাঠের সময় পাঠকদেরকে মনে রাখতে হবে যে, ভারতে অমুসলিমদের প্রতি মুসলিম শীসকদের আচরণ ছিল সবচেয়ে নমনীয়; অন্যত্র তা ছিল আরো জঘন্য, কদাচিৎ ব্যতিক্রম ছাড়া (যেমন স্পেনে) । এম. এ. খান ১৫ অক্টোবর ২০০৯
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.