নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৭৯ 40 ৮০ মোহাম্মদ কর্তৃক স্বীকৃত ইসলামে অমুসলিমদের অবস্থান বা মর্যাদা অমুসলিমদের সাথে মোহাম্মদের আচরণের উপর ভিত্তি করে এখন আমরা আরব উপদ্বীপের পৌত্তলিক, ইহুদি ও খিষ্টানদেরকে তিনি যে মর্যাদা দিয়েছিলেন, তা মূল্যায়ন করতে পারি । ইসলামে পৌত্তলিকদের অবস্থান নবি মোহাম্মদ মক্কার পৌন্তলিকদের মাঝে দীর্ঘ তের বছর ইসলাম প্রচারের চেষ্টা করে বেশীদূর অগ্রসর হতে ব্যর্থ হন । মক্কার অধিকাংশ লোক তার বার্তী প্রত্যাখ্যান করে; কিন্তু তার বার্তা মক্কাবাসীদের প্রচলিত ধর্ম, প্রথা ও পূর্বপুরুষদের প্রতি ঘৃণাব্যাঞ্জক হওয়া সত্ত্বেও এবং কা"বাকে তার ঈশ্বরের মালিকানাধীন দাবি করলেও, মক্কাবাসীদের কাছ থেকে তাঁকে কখনো সহিংস বিদ্বেষের মুখোমুখি হতে হয়নি । কোরাইশরা তার উপর কেবল একটিমাত্র শক্রতার নজির স্থাপন করেছিল - যেটা ছিল মোহাম্মদের সম্প্রদায়ের উপর দুই বছরের অর্থনৈতিক ও সামাজিক অবরোধ আরোপ - যা অনেকটা সভ্য ও ভদ্রোচিত পন্থা । মক্কার পৌত্তলিকরা মোহাম্মদের বিদ্বেষ ও অশ্রদ্ধাপূর্ণ মনোভাব ও কার্যকলাপের মুখে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছিল । মক্কায় তার কর্মকাণ্ড বাস্তবায়নে সার্থকতার কোন আশা না দেখে ও মদীনায় তার অনুপস্থিতিতেই ইসলামের ভাল অগ্রগতি দেখে তিনি ৬২২ সালে মদীনায় পাড়ি জমান | আল্লাহ পরে মকাবাসীর ইসলাম প্রত্যাখ্যানকে বিশৃংখলা সৃষ্টি ও নিপীড়ন” আখ্যা দিয়ে তাকে “হত্যার চেয়েও সাংঘাতিক" বিবেচনা করেন । তাদের ইসলাম প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে আল্লাহ মক্কাবাসীদেরকে আক্রমণ ও হত্যার অনুমোদন দেন (কোরান ২:১৯০-৯৩)। মক্কাবাসীকর্তৃক আল্লাহর নতুন ধর্ম প্রত্যাখ্যান তাঁর দৃষ্টিতে এতটাই গর্হিত ও ক্ষমার অযোগ্য ছিল যে, তিনি প্রত্যাখ্যানকারীদের হত্যা করা মুসলিমদের জন্য অবশ্যকরণীয় দায়িত্ব বলে ঘোষণা করেন - সেটা মুসলিমরা পছন্দ করুক বা নাই করুক (কোরান ২:২১৬)। আল্লাহ মক্কার পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের হত্যা করাকে বৈধ করেন, এমনকি যুদ্-নিষিদ্ধ মাসগুলোতেও, যেমন ঘটেছিল নাখলায় ইসলামের প্রথম সফল জিহাদী হামলা ও হত্যাকাণ্ড (কোরান ২:২১৭)। নাখলার বিতর্কিত, অথচ সফল, রক্তাক্ত জিহাদের পর বেশ কয়েকটি বড় আকারের যুদ্ধ সংঘটিত হয় মদীনার মুসলিম ও মক্কার পৌত্তলিকদের মধ্যে: যেমন বদরের যুদ্ধ (৬২৪), ওহুদের যুদ্ধ (৬২৫) ও খন্দকের যুদ্ধ (৬২৭) | এসব সংঘাত বা যুদ্ধের পরিণাম হিসেবে ৬৩০ সালে মোহাম্মদ মক্কা বিজয়ে সক্ষম হন। তিনি কোরাইশদের পবিত্র দেব-মন্দির কা'বা দখল করে তাতে স্থাপিত দেব-দেবীর মূর্তিসমূহ ধ্বংস করেন | এভাবে তিনি কা'বাকে ইসলামের ঈশ্বর আল্লাহর পবিত্র ঘরে রূপান্তরিত করেন । সেদিন যদিও অনেক পৌত্তলিক ইসলাম গ্রহণ করে, মক্কার নেতা আবু সুফিয়ানের সাথে চুক্তির ভিত্তিতে যারা পৌন্তলিকতা চর্চা অব্যাহত রাখতে চায়, তাদেরকে মোহাম্মদ অনুমতি দিয়েছিলেন । এ ছাড়পত্র এক বছর টিকে থাকে | ৬৩১ সালের পরবর্তী হজ্জ পালনের সময় আল্লাহ হঠাৎ বেশ কয়েকটি আয়াত নাজিল করেন - যেমন আয়াত ৯:১-৫, বিশেষত আয়াত ৯:৫ _ যাতে পৌন্তলিকদের ইসলাম গ্রহণ বা মৃত্যু, এ- দুইয়ের একটি বেছে নেয়ার নির্দেশের মাধ্যমে মূর্তিপূজা নির্মল করা হয়। আয়াত ৯:৫ বলে: “অতঃপর যখন পবিত্র মাস গত হবে, পৌভলিকদের যেখানে পাবে হত্যা করবে, তাদেরকে বন্দি করবে ও আটক করবে এবং তাদের জন্য সর্ব ওৎ পেতে থাকবে । কিন্তু তারা যদি অনুশোচিত হয় ও (আল্লাহর) উপাসনায় লিও হয়, এবং গরীবদের প্রাপ্য (যাকাত) দান করে, তাহলে তাদের পথ মুক্ত করে দাও 1 এ নির্দেশের ফলে মোহাম্মদের জীবদ্দশাতেই আরব দেশ থেকে মূর্তিপূজা নির্মূল করা হয় । সুতরাং ইসলাম গ্রহণ অথবা মৃত্যু - এ দুটোর একটি বেছে নেওয়া মূর্তিপূজক, পৌত্তলিক, প্রাণীবাদী ও নাস্তিকদের প্রতি ইসলামের আদর্শ বিধান । ইসলামে ইহুদিদের মযাদা নবি মোহাম্মদ প্রাথমিক অবস্থায় ইহুদিদেরকে ইসলাম গ্রহণ ও তাকে নবি হিসেবে মেনে নেয়ার আহ্বান জানান । তারা তীর প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি তাদের উপর কঠোর হয়ে উঠেন । বদরের যুদ্ধে অভূতপূর্ব বিজয়ের পরপরই তিনি প্রথম মদীনার ইহুদি গোত্র বানু কাইনুকা-কে আক্রমণ করেন । তারা পরাজিত হয়ে আত্মসমর্পণ করলে মোহাম্মদ তাদেরকে হত্যা করতে চান ৷ আল-তাবারি লিখেছেন: “তাদেরকে শৃঙ্খলিত করা হয়েছিল এবং মোহাম্মদ তাদেরকে হত্যা করতে চেয়েছিলেন 1১৭ কিন্তু ইসলামে ঘোষিত সুবিখ্যাত ভন্ড আব্দুল্লাহ বিন ওবাই-এর জোর হস্তক্ষেপে মোহাম্মদ ইহুদিদেরকে গণহত্যা করা থেকে বিরত হতে বাধ্য হন । তৎপরিবর্তে তিনি গোটা কাইনুকা গোত্রটিকে পৈত্রিক বাড়ি-ঘর থেকে নির্বাসনে পাঠান । পরবর্তি বছর এক ভুয়া অজুহাতে মোহাম্মদ মদীনার আরেকটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী বানু নাদিরকে আক্রমণ করেন । আব্দুল্লাহ বিন ওবাই তখনও যথেষ্ট শক্তিশালী নেতা ছিলেন ৷ তিনি ইহুদিদের পক্ষে যুদ্ধ করারও হুমকি দেন | এমতাবস্থায় নবি আবারো তাদেরকে হত্যা না করে নির্বাসনে পাঠান । এর দু'বছর পর মোহাম্মদ যখন মদীনার সর্বশেষ ইহুদি গোষ্ঠী বানু কোরাইজাকে আক্রমণ করেন, তখন দূর্বল হয়ে পড়া আব্দুল্লাহর নিন্দাকে অগ্রাহ্য করে মোহাম্মদ তার মূল পরিকল্পনায় ফিরে যান _ যা তিন বছর আগে তিনি বানু কাইনুকা গোত্রের উপর প্রয়োগ করতে চেয়েছিলেন । তিনি সাবালক সমস্ত ইহুদিকে হত্যা করেন এবং তাদের নারী ও শিশুদেরকে দাস বানান । বানু কোরাইজা ইহুদিদের আটককৃত ধনসম্পদ এবং নারী ও শিশুদেরকে তার শিষ্যদের মাঝে বিতরণ করে দেন । নারীদের মধ্যে যারা তরুণী ও সুন্দরী ছিল, তাদেরকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয় । নবি ঘোড়া ও অস্ত্রশস্ত্র সংগ্রহের জন্য কিছু বন্দি নারীকে বিদেশে বিক্রি করে দেন। ৯২৭, 41-7801, ৬০]. ৬, 0. 86 40
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।