নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৭৭ 59 ৭৮ খিষ্টান প্রতিনিধি দলের সঙ্গে মোহাম্মদের আচরণ খিষ্টানদের সঙ্গে মোহাম্মদের ব্যবহারের মানদণ্ড আচ করা যায় ৬৩১ সালে কিছু খিষ্টান প্রতিনিধির সঙ্গে তাঁর আলাপ-আলোচনা ও আচরণের ধরন বিচার করে । ৬৩০ সালে মক্কা দখলের পর গোটা আরবাঞ্চলের আতঙ্কিত গোত্রগুলো প্রতিনিধিদল পাঠাতে থাকে মদীনায় - মোহাম্মদের আক্রমণ থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে । বনি হানিফা গোত্রের এক প্রতিনিধিদল আসে ফেব্রুয়ারীতে (৬৩১) । তাদের সঙ্গে নবির কী আলোচনা হয়েছিল তা পরিষ্কার নয় । ফিরে যাবার আগে নবি তাদেরকে তাঁর অভিসিঞ্তণের অবশিষ্ট জলপূর্ণ এক পাত্র তাদের দিয়ে আদেশ করেন : তারা তাদের চার্চ ভেঙ্গে ফেলে সে জলপাত্রের পানি ছিটিয়ে দেওয়ার পর যেন সেস্থানে একটা মসজিদ নির্মাণ করে । এক মাস পর আংশিক খিষ্টান তাগলিব গোত্রের ষোল সদস্যের স্বর্ণের ক্রস (ক্রুশ) পরিহিত এক প্রতিনিধিদল মদীনায় মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করে | মোহাম্মদ তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন যে, তারা তাদের ধর্ম ধরে রাখতে পারবে, কিন্তু তাদের সন্তানদেরকে খিষ্টান ধর্মে দীক্ষিত (বাপটাইজ) করতে পারবে না ।১১১ তার অর্থ হলো, ওই সন্তানরা মুসলিমদের সম্পত্তিতে পরিণত হয়ে গেল | সে বছরে নেজরানের ১৪ সদস্যের আরেকটি উল্লেখযোগ্য খরষ্টান প্রতিনিধিদল মোহাম্মদের কাছে আসেন । তাদের নেতৃত্বে ছিলেন কিন্দা গোত্রের আব্দুল মাসিহ, বকর গোত্রের বিশপ আবু হারিথা ও অভিজাত দাইয়ান পরিবারের এক প্রতিনিধি । মোহাম্মদ তাদেরকে কোরানের একটি অংশ পড়ে শোনালে ভদ্রতার খাতিরে তারা মেনে নেয় যে, তার লোকদের জন্য তাঁর একটি বার্তা আছে। তিনি তখন তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেন, যা তারা প্রত্যাখান করেন ৷ উভয়পক্ষ প্রচুর যুক্তি-তর্ক করে, কিন্তু কোন সিদ্ধান্তে পৌছাতে ব্যর্থ হয় । শেষে মোহাম্মদ দু'পক্ষের মধ্যে পরস্পরকে অভিশাপ দেওয়ার একটা প্রতিযোগিতার প্রস্তাব দেন, এ মর্মে যে মিথ্যাবাদী পক্ষের জনগণের উপর আল্লাহর অভিশাপ পড়বে । কিন্তু খিষ্টান দলটি এরূপ নীচ কাজে অংশ নিতে অস্বীকৃতি জানায় ১২৩ আল্লাহ কোরানে এ ঘটনাটির বর্ণনা করেছেন এভাবে: “তোমার কাছে যে জ্ঞানবাতাঁ এসেছে তা নিয়ে যারা তোমার সাথে তর্ক করে, তাদেরকে বলো: এসো, আমরা আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের এবং আমাদের নারীদের ও তোমাদের নারীদের এবং আমাদের নিকটজনদের ও তোমাদের নিকটজনদের ডাকি; অতঃপর আমরা প্রার্থনায় রত হই ও মিথ্যাবাদীদের উপর আল্লাহর গজবের জন্য প্রার্থনা করি' (কোরান ৩:৬১) । যাহোক বিদায় নেয়ার আগে মোহাম্মদ প্রতিনিধিদলকে নিশ্চয়তা দেন যে, তাদের ধর্মচচয়ি বাধা দেওয়া হবে না, তাদেরকে উত্যক্ত করা হবে না এবং তাদের ভূমি ও ধনসম্পদ বাজেয়াপ্ত করা হবে না । কিন্তু পরে এ বছরই মোহাম্মদ নেজরানের জনগণকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিতে খালিদকে পাঠান । নিষ্ঠুর গণহত্যাকারী হিসেবে খ্যাত খালিদের অভিযানের খবর শুনে তাদের অনেকেই নতি স্বীকার করে । কিন্তু অন্যান্য সীমান্তে অধিকতর গুরুত্পূর্ণ যুদ্ধের চাপ থাকায় খালিদকে অন্যত্র মনোযোগ দিতে হয় | ফলে মোহাম্মদের মৃত্যু পর্যন্ত নেজরানের অধিকাংশ লোকই খিষ্টান রয়ে যায় । পরে খলিফা ওমর আরবাঞ্চল থেকে অবশিষ্ট খিষ্টানদের বিতাড়িত করতে নতুন অভিযান শুরু করেন । এ নতুন আক্রমণের মুখে ধ্বংসের ভয়ে নাজরান গোত্রের অধিকাংশ লোকই ইসলাম গ্রহণ করে | ৬৩৫ সালে ওমর তাদের অনেক বিশিষ্ট নাগরিক, ধর্মপপ্তিত ও নেতাদের নির্বাসনে পাঠান ।১৪ ৬৩২ সালে নবি প্যালেস্টাইন সীমান্তে একটা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে হঠাৎ করে অন্তিম রোগে আক্রান্ত হয়ে মারা যান । সমগ্র আরব ভূখণ্ড থেকে অন্যান্য ধর্মানুসারীদের উচ্ছেদ করতে তাঁর অন্তিম ইচ্ছা বাস্তবায়নের দায়িত্ব পরবর্তি খলিফাগণ কীধে তুলে নেন । মুসলিম বাহিনী প্রথমে গোটা আরবের লোকদের শক্তি প্রয়োগে ধর্মীন্তরিত করতে ব্রতী হয় । এরপর তাদের নজর পরে মধ্য এশিয়ার খিষ্টান গোত্রগ্তলোর উপর | মধ্য এশিয় ইয়ামামার মুসাইলিমা নাকি মোহাম্মদের নবুয়তি শুরুর আগেই প্রত্যাদেশিত হয়ে একটা মূলতঃ খ্রিষ্টান ধর্ম প্রচার করছিলেন । তিনি মোহাম্মদকে নবি স্বীকৃতি দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে তিনি বিদ্বেষ এড়াতে নিজ নিজ অঞ্চলে নিজ নিজ ধর্ম প্রচারের আবেদন জানান । মুসাইলিমার প্রস্তাব প্রত্যাখ্যান করে মোহাম্মদ উত্তরে লিখেন: “ঈশ্বরের নবি মোহাম্মদের নিকট থেকে মিথ্যুক মুসাইলিমার প্রতি... পৃথিবীটা ঈশ্বরের । তাঁর ইচ্ছা তাঁর সৃষ্টির মধ্যে কে এর উত্তরাধিকারী হবে এবং অবশ্যই সে হবে প্রকৃত ধামির্করা ।*২৫ জানা যায়, মুসাইলিমা খুবই জনপ্রিয় ছিলেন; তার অনুসারীদের শক্তি মোহাম্মদের চেয়ে কোনও অংশে কম ছিল না। আবু বকর মুসাইলিমার বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন, কেননা ইতিমধ্যে মুসাইলিমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নতুন ধর্ম ইসলামের প্রভাব অনেকটা হাস করছিল । ইয়ামামার প্রথম যুদ্ধে মুসাইলিমার অনুসারীদের কাছে মুসলিম বাহিনী পরাজিত হয় ৷ ৬৩৪ সালে দ্বিতীয় যুদ্ধে মুসলিমরা এমন শোচনীয় পরাজয় বরণ করে যে, মদীনায় খুব কম বাড়িই ছিল যেখান থেকে বিলাপ শোনা যায় নি । সবচেয়ে গুরুত্ৃপূর্ণ বিষয়টি হলো, এ যুদ্ধে সর্বোৎকৃষ্ট কোরান মুখস্তকারী মোহাম্মদের ৩৯ জন প্রধান সঙ্গী (সাহাবা) নিহত হন। এর কয়েক মাস পর ৬৩৪ সালে আবু বকর ভয়ঙ্কর খালেদের নেতৃত্বে মুসাইলিমাকে উৎখাত করার জন্য এক বিশাল বাহিনী প্রেরণ করেন । দুপক্ষের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ ঘটে আকরাবায়, পরে যা “গার্ডেন অব ডেথ' বা “মৃত্যু বাগিচা” নামে খ্যাত হয় । মুসাইলিমাসহ তার দশ হাজার যোদ্ধা নিহত হয় এবং অবশিষ্ট লোকদের সবাইকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয় ।১২* এরপর আরবাঞ্চলে খ্িষ্ট ধর্মানুসারীদের আর কোন উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না । ৯২৯. ৬17 0. 458 ৯২৩, 1010, 0. 458-60 ১২৩... 81101, 0. 207 ৯২৫, [107 13090, 0. 649 ১২৬. [91৫,1). 209 রি
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।