Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৭৫ 58 ৭৬ কথাবার্তা শুনে ক্রোধোনুন্ত মোহাম্মদ চিৎকার করে উঠেন: “হে প্রভু! ইহুদি ও খ্রিষ্টানদের ধ্বংস করো | প্রভুর ক্রোধ তাদের উপর এজ্্বলিত হয়ে উঠুক । সমগ্র আরব ভূখণ্ডে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম না থাকুক ।”১৯ নবির এ অন্তিম ইচ্ছা তার উত্তরাধিকারীরা অক্ষরে অক্ষরে পালন করেন আরব ভূখণ্ড থেকে সকল খিষ্টান ও ইহুদির বিতাড়নের মাধ্যমে । খরিষ্টান শাসকদের কাছে মোহাম্মদের হুমকিপত্র ৬২৮ সালে, যখন মোহাম্মদ মক্কা দখলের মত শক্তিও অর্জন করে উঠেন নি, তখন তিনি ইয়ামামা, ওমান ও বাহরাইনের রাজাদের কাছে তার নবুয়তির ঘোষণা দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণের জন্য দূত মারফত চিঠি পাঠান । বাহরাইন ও ওমান থেকে তিনি তেমন কোন আশ্বাস পান নি। ইয়ামামার খিষ্টান প্রধান ও তৎকালে সে অঞ্চলের সবচেয়ে শক্তিধর ব্যক্তি হাউদা ইবনে আলী মোহাম্মদের নবুয়তির ভাগ চান । হাউদার উত্তর পেয়ে মোহাম্মদ তাকে অভিশাপ দেন ও এক বছর পর হাউদা মারা যান | ইসলাম গ্রহণের নির্দেশ দিয়ে তিনি অন্যান্য বিদেশী শাসকদের কাছেও পত্র পাঠান: যেমন রোমের (ইস্তাম্বুলের) সম্রাট হিরাক্রিয়াসের কাছে এবং ঘাসানিথের যুবরাজ সপ্তম হারিথ ও মিশরের খিষ্টান গভর্নরের কাছে । রোম ও ঘাসান শাসকরা তিরস্কারের সাথে সে পত্রকে “এক পাগলের বার্তা” আখ্যা দেন । মিশরের রোমান গভর্নরও ইসলাম গ্রহণ করেন নি, কিন্ত মোহাম্মদের কাছে উপহার স্বরূপ দুই পরম সুন্দরী দাস-বালিকাসহ তার পত্রের বন্ধুত্ৃপূর্ণ উত্তর দেন । নবি যৌন-দাসীরূপে মিশরীয় সুন্দরী খ্রিষ্টান তরুণী মারিয়াকে তার হেরেমের অন্তর্ভুক্ত করেন । পরবর্তিতে মুসলিমরা ক্ষমতাবান হলে, যেসব খিষ্টান শীসক মোহাম্মদের ধর্ম গ্রহণের আহ্বান-পত্র প্রত্যাখ্যান করেছিল, তাদের সবার বিরুদ্ধে তিনি যুদ্ধাভিযান চালান । কিন্তু মিশরীয় গভর্নরের কাছ থেকে সুন্দরী মারিয়াকে উপহার পেয়ে সন্তুষ্ট হওয়ায়, তিনি কখনোই মিশর আক্রমণ করেন নি, যদিও তাঁর মৃত্যু পর ইসলামের শাসকরা মিশর আক্রমণ করে । ৬২৯ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ সিরিয়ার সীমান্তবর্তী মুতায় ৩,০০০ জিহাদীর একটা শক্তিশালী বাহিনী প্রেরণ করেন । মোহাম্মদ তার কমাপ্তারদের প্রথমে খিষ্টানদেরকে ইসলামে আহ্বান করার নির্দেশ দেন । তারা সে আহ্বান প্রত্যাখ্যান করলে আল্লাহর নামে তাদের বিরুদ্ধে অস্ত্ চালাতে বলেন । খিষ্টানরা মুসলিম হামলাকারীদের মুকাবিলার জন্য এক বিশাল বাহিনী সমাবেত করেছিল । এ যুদ্ধে মুসলিমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় । প্রধান দুই মুসলিম সেনানায়ক জায়েদ ও জাফর নিহত হন । কেবলমাত্র খালিদ বিন ওয়ালিদের কুশলতা ও বুদ্ধিমত্তার কারণে অবশিষ্ট মুসলিম যোদ্ধারা জীবন বাঁচিয়ে পালাতে সক্ষম হয় ।৯২ ৬৩০ সালের ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ আমর বিন আ"স-এর নেতৃত্বে ওমানের খিষ্টান শাসকদেরকে ইসলাম গ্রহণ ও কর দেওয়ার আহ্বান জানিয়ে এক বাহিনী পাঠান । তাদের কয়েকটি গোষ্ঠী ইসলাম গ্রহণ করে । মাজুনা গোত্রকে শরিষ্টধর্ম চচরি অনুমতি দেওয়া হয় তাদের অর্ধেক জমিজমা ও ধনসম্পদ মুসলিমদের হাতে সমর্পণের শর্তে । একই মাসে হিমিয়ারের খ্রিষ্টান যুবরাজের কাছে তিনি পত্র পাঠান তাকে ইসলামের কাছে নতি স্বীকার করে প্রয়োজনীয় টাইদ্‌ (প্রদেয় বাৎসরিক ফসল ও নবজাত পশুর এক দশমাংশ) ও কর দেবার দাবি জানিয়ে । অস্বীকার করলে তাদেরকে আল্লাহর শত্রু আখ্যায়িত করা হয় । তাদেরকে নিজস্ব ভাষা ত্যাগ করে আরবি ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয় । জীবন বাচাতে যুবরাজ ইসলাম গ্রহণ করেন ।৯২৯ ৬৩০ সালের অক্টোবর মাসে মোহাম্মদ সিরিয়ার বাইজেন্টাইন সীমান্তে আক্রমণের জন্য ৩০,০০০ ঘোড়া ও পদাতিক মুসলিম যোদ্ধা সমবেত করেন । দুই বছর আগে সম্রাট হিরাক্লিয়াস ও সিরিয়ার ঘাসানিদ যুবরাজ মোহাম্মদের ইসলাম গ্রহণের বাতাপিত্র প্রত্যাখ্যান করেছিলেন । সিরিয়া সীমান্তের কাছে তাবুক-এ পৌছে মোহাম্মদ সেখানে তাবু গাড়েন । তিনি আশেপাশের ক্ষুদ্র ন্পতিদের কাছে পত্র প্রেরণ করেন এই বলে: হয় ইসলাম এহণ করো নতুবা “জিজিয়া' কর দাও । আইলা খিষ্টান গোত্রের যুবরাজ ইওহানা (জন) ইবনে রুবা তার জনগণের উপর মোহাম্মদের আক্রমণ এড়াতে জিজিয়া কর দেওয়ার শর্তে একটা চুক্তি সম্পাদন করেন । মোহাম্মদ তাবুক-এ কুড়ি দিন অবস্থানকালে ছোট ছোট কয়েকটি সম্প্রদায়কে বশীভূত করেন । এরপর মোহাম্মদ তার এ অভিযানের মূল উদ্দেশ্য সিরিয়া আক্রমণের চিন্তা করেন । এ সময় মোহাম্মদের কাছে গুপ্ত খবর আসে যে, এক বিশাল গ্রিক বাহিনী মোহাম্মদের বাহিনীকে মুকাবিলা করতে সীমান্তে সমবেত হয়েছে । এ খবরে তার বাহিনীর মনোবল ভেঙ্গে পড়ে এবং একান্ত ইচ্ছা থাকা সত্তেও তাকে তার ভীতিগ্রস্ত যোদ্ধাদের চাপে পিছুপদ হতে হয় । তাবুকে অবস্থানকালে মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদকে দুমা মরুদ্যানটি বশীভূত করতে পাঠান । দুমার শাসক ছিলেন কাল্ব গোত্রের আরব খষ্টান যুবরাজ ওকাইদির বিন আব্দুল মালিক | ওকাইদির ও তার ভাই শিকারে বের হলে পথিমধ্যে খালেদ বিন ওয়ালিদ ওৎ পেতে থেকে তাদেরকে আক্রমণ করে: ওকাইদিরের ভাই নিহত হয় এবং ওকাইদিরকে বন্দি করে মদীনায় নিয়ে আসা হয় । ওকাইদিরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করে প্রথাগত কর প্রদানের জন্য একটা চুক্তি স্বাক্ষর করান ৷ মোহাম্মদের মৃত্যুর পর ওকাইদির বিদ্রোহ করেন । তার অবাধ্যতা ও ধর্মত্যাগের প্রতিশোধ নিতে খালেদ বিন ওয়ালিদ পুনরায় দুমা আক্রমণ করে এবং তার সম্প্রদায়কে পরাস্থ করে ওকাইদিরকে হত্যা করে। 19.. 1010, 0. 142: 8159 [00 15190, 0. 523 ৯২০, [0] 1390, 0. 532-40)1৩701 0. 393-95. ৯২৯... 81101, 09. 204-05 38

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।