Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৭১ 36 ৭২ পণ্ডিতদের মতামত যে মোহাম্মদ কোনও নতুন ধারণার জন্ম দেন নি, বরং তিনি বিদ্যমান ধারণা ও চর্চাসমূহের মিশ্রণে ইসলাম সংকলন করেছিলেন _ সেটা সঠিক প্রতীয়মান হয় ৷ এর সাথে একমত হয়ে ইব্নে ওয়ারাক লিখেন: মোহাম্মদ কোন মৌলিক চিন্তাবিদ ছিলেন না; তিনি কোন নতুন নৈতিক তত্ব দেননি, বরং তিনি কেবল বিদ্যমান সাংস্কৃতিক পরিবেশ থেকে ধার করেছিলেন । ইসলাম যে (অন্যান্য ধর্ম ও সংস্কৃতি থেকে) সারগ্রহণে সংকলিত তা দীর্ঘদিন স্বীকৃত হয়েছে । এমনকি মোহাম্মদও জানতেন ইসলাম কোন নতুন ধর্ম ছিল না, বরং কোরানে বিধৃত তথাকথিত প্রত্যাদেশ পূর্বে বিদ্যমান ধর্মগ্রন্থসমূহের সত্যতা জ্ঞাপন মাত্র | নবি সব সময় ইহুদি, খৃষ্টান ও অন্যান্য মহান ধর্মসমূহের সঙ্গে সম্বন্ধের দাবি করেন 1৯ খিষ্টধর্ম স্পষ্টতঃই মোহাম্মদের ধর্মপ্রচারকে অত্যন্ত অনুপ্রাণিত করেছিল, যার প্রাথমিক উদ্দেশ্য ছিল মক্কার পৌত্তলিকতাকে সংস্কার করা । খিষ্টান মতবাদ ও চর্চাসমূহ ইসলামে সবচেয়ে বেশী অঙ্গীভূত হয়েছে । সুতরাং প্রাচীন খিষ্টানরা যে ইসলামকে তাদের ধর্ম থেকে উদ্ভূত পথভ্রষ্ট এক ধর্ম মনে করতেন, সেটা যথার্থই ন্যায়সঙ্গত ছিল । কোরানে খিষ্টানবাদের নিন্দা কোরানের মোট ১১৪টা সুরা বা অধ্যায়ের মধ্যে প্রায় ২০টি প্রেরিত হয়েছিল মোহাম্মদের নবুয়তির প্রথম পাচ বছরের মধ্যে । এ আয়াতগুলোতে খিষ্টতত্ে উল্লেখ খুব কম | কেবল ৬১৫ সালে মোহাম্মদ তার কিছু শিষ্যকে খ্রিষ্টান অধ্যুষিত আবিসিনিয়ায় পাঠানোর সামান্য আগে থেকে শুরু করে ও এর পরে রচিত আয়াতগুলোতে বাইবেলের তত্ব ও কাহিনীসমূহের সত্যতা ঘোষণা করতে থাকেন । এ প্রবণতা অব্যাহত থাকে তার মদীনায় স্থানান্তরের অল্পকাল পর পর্যন্ত । এটাও একটা কারণ হতে পারে যে, মোহাম্মদ যখন দেখলেন মক্কার পৌত্তলিকরা তার ধমের পতাকাতলে আসবে না, তখন তিনি দৃষ্টি ফেরালেন খ্রিষ্টান ও ইহুদিদের প্রতি - এ বিশ্বাসে যে তাদের ধমীয় বিশ্বাসকে স্বীকৃতি দিলে ও তা কোরানে সংযোজিত করলে তারা ইসলাম গ্রহণে আগ্রহী হতে পারে ৷ আবিসিনিয়ায় স্বাগত ও আতিথেয়তা প্রাপ্ত মুসলিম শরণার্থীদের ভবিষৎ নিরাপত্তা বজায় রাখতেও আবিসিনিয়ার খিষ্টানদেরকে বন্ধুত্বের সুত্রে আবদ্ধ রাখা একটা কৌশলগত প্রয়োজন হয়ে দীড়িয়েছিল । আবিসিনিয়ার সঙ্গে কোরাইশদের বাণিজ্যিক সম্বন্ধ ছিল । বলা হয় যে, কোরাইশরা আবিসিনিয়ার খিষ্টান রাজার নিকট একটা প্রতিনিধিদল পাঠায় সেখানে আশ্রিত মুসলিমদের বহিষ্কার বা মক্কায় ফেরৎ পাঠানোর অনুরোধ করে । তারা রাজার কাছে অভিযোগ করে যে, মুসলিমরা একটা বিপথগামী ধর্মমত প্রতিষ্ঠা করছে । রাজা কোন ব্যবস্থা নেয়ার আগে তাদের ধর্মীয় পথন্রষ্টতার প্রমাণ চান । মুসলিম শরণার্থীদেরকে রাজ দরবারে ডেকে তাদের ধর্মীয় মতবাদের বিষয়ে প্রশ্ন করলে তাদের মুখপাত্র জাফর ধূর্ততার সাথে “সূরা মরিয়ম' থেকে কিছু অংশ পাঠ করে শোনায় । এ সূরায় খ্ষ্টান ধর্মবিশ্বাসের সত্যতা জ্ঞাপনপূর্বক কুমারীমাতা মেরি, জন দ্য বাপটিস্ট ও যিশুর অলৌকিক জন্মের কাহিনী বর্ণিত হয়েছে । রাজা এতে সন্তুষ্ট হয়ে মুসলিম শরণার্থীদেরকে বহিষ্কার করতে অস্বীকার করেন ।১১৬ কোরানে বেশ কয়েক বছর ধরে খিষ্টধর্মের সত্যতা জ্ঞাপন করে তাদেরকে ইসলামে আহবান করলেও খিষ্টানরা (ইহুদিরাও) উল্লেখযোগ্য সংখ্যায় তার ধর্মে যোগ দেয় নি। মদীনায় পুনর্বাসিত হওয়ার পর প্রায় এক বছর পর্যন্ত মোহাম্মদ খিষ্টান ও ইহুদিদের ইসলামে আনয়নের চেষ্টা অব্যাহত রাখেন, কিন্তু তা ব্যর্থ হয় । বরঞ্চ তাঁর আয়াতগুলোতে তাদের ধর্ম সম্পর্কে অনেক ভুল থাকায় তারা মোহাম্মদকে হয়রানি করতে শুরু করে (ইহুদিদের কর্তৃক হয়রানির আলোচনা হয়েছে উপরে) । তারা মোহাম্মদের বিশিষ্ট সমালোচক ও জ্বালাতনকারী হয়ে দাঁড়ায় । ফলে তাদের প্রতি তার মনোভাব কঠোর হতে শুরু করে । খিষ্টান ও ইনুদি ধর্ম থেকে প্রচুর ধার করা সত্তেও ইসলাম গ্রহণে তাদের উদাসীনতার কারণে তিনি এখন তাদের নিন্দা করতে দ্বিধা করেন না । তিনি খিষ্টানদের বিরুদ্ধে তাদের ধর্মগ্রন্থ ভুল বুঝা কিংবা বিস্মৃত হওয়ার অভিযোগ তুলেন (কোরান ৫:১৪) । ট্রিনিটি' তত্ব সম্পর্কে আপন ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে (তিনি মনে করতেন খিষ্টানরা “তিন ঈশ্বরে' বিশ্বাস করে) তিনি খিষ্টানদের আক্রমণ করেন: “অবশ্যই তারা নাস্তিক, যারা বলে যে ঈশ্বর তিনজনের মধ্যে তৃতীয়" (কোরান ৫:৭৩); এবং পরামর্শ দেন: “সুতরাং আলাহ ও তার প্রেরিত বার্তাবাহককে বিশ্বাস করো এবং তিন 'শ্বর)-এর কথা বলো না" (কোরান ৪:১৭১) | ইহুদিদের চিন্তাধারার মত মোহাম্মদ এবার যিশুর এশ্বরিকতা ও পুনরুতানের তত্ব অস্বীকার করেন । কোরান বলে: “যিশু ঈশ্বরের পুর ছিলেন না, কারণ ঈশ্বর জন্না দেন না" (কোরান ১১২:৩) । আরেক আয়াত বলে: “সন্তান জন্য দেওয়া আল্লাহর মহানত্ের সঙ্গে মানানসই নয় (কোরান ১৯:৩৬) | আল্লাহ আরো বলেন: “ঈশ্বরের সন্তান থাকা তাঁর গৌরবকে হীন করে" (কোরান ৪:১৭১) | ইবনে ইসহাক একটা কাহিনী বর্ণনা করেছেন, ফেক্ষেত্রে মোহাম্মদ দু'জন খষ্টধর্ম যাজককে ঈশ্বরের পুত্র আছে এমন বিশ্বাস করায় তিরস্কার করেন । তখন তারা তাকে প্রশ্ন করেন: “তার পিতা কে ছিলেন, মোহাম্মদ?" তিনি নিজে ছিলেন কুমারীমাতা মেরীর গর্ভে যিশুর জন্মের সত্যতা জ্ঞাপনকারী | তাদের এ আকস্মিক ও কঠিন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর না পেয়ে তিনি নীরব থাকেন 1১১" প্রশ্নটার একটা যোগ্য উত্তর যোগাতে তার সময়ের প্রয়োজন ছিল এবং পরে একটা আয়াত নাজিল হয় এ সম্পর্কে, যাতে বলা হয়: “ঈশ্বর যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন । আলাহ যখন একটা বিষয়ে ভাগ্যলিপি করেন, তিনি তা সৃষ্টি করেন যখন ইচ্ছা তখন; যখন তিনি কোনও পরিকল্পনা করেন, শুধু বলেন “হও' এবং তা হয়ে যায়” (কোরান ৩:৪৭) । কোরান এখন খ্রিষ্টানদের উপর - যারা বলে যিশু ঈশ্বরের পুত্র - আল্লাহর অভিশাপ বা গজব কামনা করে (কোরান ৯:৩০) । মোহাম্মদ যিশুর ক্রুশবিদ্ধতার সত্যতা প্রত্যাখান করেন । যেমন কোরান বলে: “তারা তাকে হত্যা করে নি, ক্রুশবিদ্ধও করেনি"; বরং 'আল্লাহ তাকে নিজের ৯৯৫, 1017 ৬৬81180 (1995) 07/1) ] 771 70914 14/5171, [9:01079100605 173090105, 1০ 01, 1). 34 ৯৯৬, ভ811-07 0. 109 ৯৯৭, [010, 0. 199 369

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।