Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৬৫ চি ৬৬ পৌত্তলিকতার চচয়ি ত্যক্ত হয়ে হুয়ারিথ বাইজেনটাইন সাম্্রাটের দরবারে ইস্তাম্বুলে) যান ও খিষ্টান ধর্ম গ্রহণ করেন | সেখানে তাকে উচ্চ মর্যাদায় আসীন করা হয় ।১* মোহাম্মদের নবিত্ শুরুর প্রায় পাচ বছর আগে, ৬০৫ সালে, উসমান মক্কায় ফিরেন । মক্কার বহুঈশ্বরবাদ সংস্কারের লক্ষ্যে বাইজেনটাইন সমতাটের আশীবাদের সূত্রে উসমান নগরীর গভর্নর পদ দাবি করেন । কিন্তু মক্কার শাসকদের বিরোধিতার মুখে তাকে সিরিয়ায় পলায়ন করতে হয় ও পরে সেখানে তিনি খুন হন 1৯ ওকায মেলায় কিস ইসনে সাইদা'র ধর্মোপদেশ: জানা যায় যে, মোহাম্মদ মক্কার নিকটবর্তী ওকাযে বার্ষিক মেলায় ধর্মোপদেশের সভাগ্ডলোতে যোগ দিতেন | ওকায মেলায় কিস ইবনে সাইদার (“কিস' অর্থ যাজক') সঙ্গে মোহাম্মদের সাক্ষাত এখানে উল্লেখ করা প্রয়োজন । ইসলামি সাহিত্যে বর্ণিত হয়েছে যে, মোহাম্মদের নবিত্ব শুরুর কিছুকাল আগে নাজরানের আইয়াদ গোত্রের বিশপ কিস ইবনে সাইদা মেলায় ধর্মোপদেশ দিতেন । তিনি 'প্রায় ভাবাবিষ্ট' হয়ে তৎকালীন আরব কবিতার ধরনে ধর্মীয় বক্তব্য দিতেন, কোরানের প্রথম দিককার সুরাগ্ডলোর ধরনের সাথে যার মিল রয়েছে । তার একটি ধর্মোপদেশ ছিল এরূপ: হে জনগণ, কাছে এসো / এবং শোন ও ভয় করো / সংকেতসমূহ অনুধাবনের জন্য / অস্বীকার করার জন্য নয় / নক্ষত্রসমূহ উঠে ও অস্ত যায় / সাগর কখনও না শুকায় | এবং উপরে ছাদের ন্যায় আকাশ / নীচে শুয়ে আছে ধরিত্রী / বৃষ্টি ঝড়ে / গাছপালা খায় / নারী ও পুরুষের বিয়ে হয় । সময় চলে যাচ্ছে, সময় পালিয়ে গেছে / ও মরণশীলরা, বলো: / গোত্রগুলো আজ কোথায় / যারা এক সময় অবাধ্যতা দেখিয়েছিল / ঈশ্বরের নিয়মের / আজ তারা কোথায়? নিশ্চয়ই আল্লাহ দেন / আলো তাদেরকে যারা চায় সুপথের জীবন । অতঃপর বিশপ মানবিক নশ্বরতা, ঈশ্বরের বদান্যতা ও আগামী “শেষ বিচারের দিন' সম্বন্ধে প্রচারে প্রবৃত্ত হন। মোহাম্মদ তার ধর্মোপদেশ মন্ত্রমুদ্ধের মতো শুনেন ও গভীরভাবে প্রভাবিত হন। এটা মোহাম্মদের মন ও আতআাকে আলোড়িত করে তুলে যে সম্পর্কে বিখ্যাত মুসলিম পণ্তিত আল-জাহিজ (মৃত্যু ৮৬৯) এক হাদিসে লিখেন যে: মোহাম্মদ কী স্বচ্ছতার সাথে স্মরণ করতেন “সে দৃশ্যটি, মানুষটি, তাঁর আলঙ্কারিক ভাষা ও প্রত্যয় উৎপাদক বার্তা |” কয়েক বছর পর যখন আইয়াদ গোত্রের প্রতিনিধিরা মক্কা সফরে আসেন, মোহাম্মদ তাদের কাছে কিস সাইদা সম্পর্কে জানতে চান । তারা জানান যে, তিনি ৬১৩ সালের দিকে মারা গেছেন । এ খবরে মোহাম্মদ গভীর দুঃখ প্রকাশ করে ও কিস সাইদার প্রতি দয়ার মনোভাব নিয়ে বলেন: “তিনি ছিলেন এমন এক ব্যক্তি, যিনি প্রকৃত সবর্জনীন ধমর্বিশ্বাস' প্রচার করতেন ।”১০ ওকায মেলায় ইহুদি ধর্ম প্রচারকরাও ধর্মোপদেশ দিতেন | উভয় ধর্মের প্রচারকগণ আরব গোত্রগুলোর প্রতি রাগ দেখাত, পৌন্তলিকতা চর্চার জন্য তাদেরকে ধিক্কার দিত ও নরকের আসন্ন ভয়ঙ্কর শাস্তির ভয় দেখিয়ে হুশিয়ার করত | মোহাম্মদ সে মেলায় যেতেন এবং খিষ্টান ও ইহুদি ধর্মপ্রচারকদের বক্তব্য শুনতেন । খিষ্টান ও ইহুদিদের পরস্পরের মাঝে বৈরিভাব থাকলেও, ধর্ম দুটোর মধ্যে সাদৃশ্য _ যেমন উভয় ধর্মে একটিমাত্র ঈশ্বর, উভয়েরই আসমানী কিতাব ও নিজস্ব নবি, উভয়েরই পৌত্তলিকতার নিন্দা এবং অবশ্যই তাদের ধর্মোপদেশে নরকে আসন্ন শাস্তির ভয় ইত্যাদি - তরুণ মোহাম্মদের মনকে গভীরভাবে আলোড়িত করত । মোহাম্মদের ধর্মে অন্যান্য বিশ্বীস ও উপকথার প্রভাব মোহাম্মদের নবুয়তি মিশনের ভিত্তি সম্বন্ধে আরো স্পষ্ট ধারণার জন্য আমরা এখানে কিছুটা প্রসঙ্গের বাইরে যাব অন্যান্য ধর্মবিশ্বাস, প্রথা ও উপকাহিনীর আলোচনায়, যা প্রেরণা যুগিয়েছিল ও বিশেষ ভূমিকা রেখেছিল মোহাম্মদের ধর্মতত্বকে সূত্রবদ্ধ করতে । হানিফদের প্রভাব: এক্ষেত্রে হানিফ সম্প্রদায়ের জায়েদ ইবনে আমর-এর প্রভাব উল্লেখের দাবি রাখে । “হানিফ' ছিল সিরীয় খিষ্টান শব্দ, যার অর্থ: যে ব্যক্তি পৌত্তলিকতা ত্যাগ করেছে । মোহাম্মদের সময়ে আরবে এ শব্দটা অনেক ক্ষেত্রে ইহুদি, খিষ্টান, জরথ্ষ্ট্রবাদী ও সাবিয়ান একেশ্বরবাদীদেরকে বুঝাতে ব্যবহৃত হতো । মক্কায় এ শব্দটি যারা বিশেষতঃ খিষ্টান ও ইহুদি প্রভাবে পৌত্তলিকতা থেকে সরে দাঁড়িয়েছিল বা পৌত্তলিকতাকে একেশ্বারবাদে সংস্কারের চেষ্টা করছিল, তাদেরকে বুঝাত | ইবনে ইসহাক মক্কার “হানিফ*দের বিশ্বাস সম্পর্কে বলেন:১০; তারা বিশ্বাস করতো যে, তাদের লোকেরা পিতা ইব্রাহিমের ধর্মকে কলুষিত করেছে; এবং পাথর অর্থাৎ কা*বার কালোপাথর)-এর চতুর্দিকে প্রদক্ষিণের কোন মূল্য নেই; এটা না পায় শুনতে, না পায় দেখতে, না পারে সাহায্য করতে । তারা বলতো: “নিজেদের জন্যে একটা ধর্ম খোঁজ; কারণ ঈশ্বরের দোহাই! তোমাদের ধর্ম কোন ধর্ম নয় ।” সুতরাং তারা পথে বেরিয়ে পড়ে ইব্রাহিমের ধর্ম হানিফিয়া'র খোজে । জায়েদ ছিলেন মোহাম্মদের ঘনিষ্ঠ ব্যক্তি ও ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের চাচা | তিনি নিজেকে ইব্রাহিমের ধর্মের অনুসারী বলে আখ্যায়িত করতেন ও তার গোত্রের পৌত্তলিকতা চর্চাকে নিন্দা করে কবিতা লিখতেন । তিনি নারী-শিশু হত্যার নিন্দা করতেন । প্রতি বছর রমজান মাসে তিনি হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হতেন । ৫৯৫ সালের দিকে মোহাম্মদ (বয়স ২৪-২৫) পথিমধ্যে জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কথার ফাকে মূর্তিদেবীকে উৎসর্গ করা একটা প্রাণীর মাংস দেন । জায়েদ সে মাংস নিতে অস্বীকার করে মোহাম্মদকে মূর্তিপূজা করার জন্য ধমক-ধামকি দেন ও পৌত্তলিক ঈশ্বরকে উৎসর্গ করা খাদ্য খাওয়ার জন্য তিরস্কার করেন । পরে মোহাম্মদ বলেন: “এর পর আমি কখনও জেনেশুনে কোনও মূর্তিকে স্পর্শ করিনি বা তাদের ১০৪, [07 19080, 1). 99 ৯০৫, 49110, 0. 66 ১০৬, [010,1). 90 ৯৭, [0 13090, 0). 99 ও

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।