Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৬৩ 32 ৬৪ ইরাক বা প্যালেস্টাইন থেকে আসা । তারা শিল্পী, রাজমিন্ত্রি, ব্যবসায়ী, চিকিৎসক ও খোদাইকরের কাজ করতো | কোন কোন মুসলিম উপাখ্যান লেখকরা মন্কায় একটা খ্রিষ্টান কবরস্থানের উপস্থিতির কথাও লিখেছেন ।১১ মনিবাদের প্রভাব: মনিবাদ ছিল পারস্যের একতাবা'য় মনি (মৃত্যু ২৭৬) কর্তৃক প্রতিষ্ঠিত প্রচলিত খিষ্ট, জরহুষ্্রবাদ ও বৌদ্ধ ধারণার সংমিশ্রণে সৃষ্ট একটি বিপথগামী ধর্ম সম্প্রদায় ৷ মোহাম্মদের সময় এই মতবাদ হিরা*য় (মেসোপটেমিয়ায়) বেশ প্রসার লাভ করে । মক্কার সঙ্গে হিরা'র জোরদার বাণিজ্যিক সম্পর্ক থাকায় মনিবাদ নিঃসন্দেহে মক্কাতেও পৌছেছিল । মনি নিজেকে প্যারাক্রিট বা দৈব-সত্তা যিশু যার আগমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন - তা বলে দাবি করতেন । মনি দাবি করেন তিনিই সর্বশেষ নবি ও সৃষ্টিকর্তার নিকট থেকে প্রত্যাদেশ প্রাপ্ত । মনি বলতেন যিশু ক্রুশবিদ্ধ হননি; তার পরিবর্তে অন্য একজন ক্রুশবিদ্ধ হয় | মনিবাদের এ মৌলিক বিশ্বাসগুলো অবশ্যই মোহাম্মদকে প্রভাবিত করেছিল এবং ইসলামে সে ততৃগুলো গুরুতৃপূর্ণ স্থান পেয়েছে । নেস্টোরিয়ান প্রভাব: নেস্টোরিয়াবাদ হল নেস্টোরিয়া (মৃত্যু ৪৫১) কর্তৃক প্রতিষ্ঠিত আরেকটি খিষ্টান সম্প্রদায় ৷ নেস্টোরিয়া ছিলেন কনস্টানটিনোপলের ইস্তাম্বুলের) বিশপ | মোহাম্মদের সময় নেস্টোরিয়াবাদ পারস্যে প্রসার লাভ করে মক্কা পর্যন্ত পৌছেছিল | উপরে নেস্টোরিয়ান সন্যাসী বা মঠাধ্যক্ষের সঙ্গে মোহাম্মদের সাক্ষাতের কথা উল্লেখ করা হয়েছে । নেস্টোরিয়ানরা ছিলেন আচারসিদ্ধ, বিশুদ্ধতাবাদী এবং যিশু ও তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার প্রতিমা বা প্রতিচ্ছবি প্রদর্শনের বিরোধী, যে ধারণাগুলো ইসলামে গভীর রেখাপাত করেছে । এর প্রতিফলন ঘটে ২০০৫ সালের সেপ্টেম্বরে একটি ডেনিস পত্রিকায় মোহাম্মদের প্রতিচ্ছবি প্রকাশকে কেন্দ্র করে । এর প্রতিবাদে মুসলিমরা ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক সহিংস বিক্ষোভ করে যাতে অনেক প্রাণহানি ঘটে । ইসলামে জীবন্ত প্রাণীর ছবি অঙ্কন, বিশেষ করে নবি মোহাম্মদের মূর্তি বা ছবি নিষিদ্ধ । খরিষ্টান সন্যাসী বা ভিক্ষুদের প্রভাব ওই সময়ের যোগী বা তপস্যাকারী খিষ্টান ভিক্ষুরাও মোহাম্মদের ধর্মীয় চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল । ইসলামিক ও পৌত্তলিক ইতিহাসবিদদের তথ্যমতে, এ সময় খিষ্টান মংক বা ভিক্ষুরা মিশর, এশিয়া মিনর (বর্তমান তুরস্ক), সিরিয়া, প্যালেস্টাইন, মেসোপটেমিয়া ও আরবের সড়কপথের ধারে ধারে সন্যাসী সম্প্রদায় ও আশ্রম গড়ে তুলেছিল । তারা নিজেদেরকে ভালো কাজে, দাতব্য কর্মে এবং দরিদ্র, রোগী ও শিশু, বিশেষত এতিম নারী শিশুদের পরিচর্যায় উৎসর্গ করেছিল । রাব্রিকালে পরিশ্রান্ত বাণিজ্য-কাফেলা ও পর্যটকরা এসব সন্যাসীর মঠগুলোতে যাত্রাবিরতি করতো । সন্নযাসীরা পথচারীদেরকে আশ্রয় ও আতিথ্যের সাথে স্বাগত জানাতো । মোহাম্মদ যেহেতু এ অঞ্চলের বিভিন্ন ব্যবসাকেন্দ্রে ব্যবসার উদ্দেশ্যে প্রচুর যাতায়াত করতেন, তিনি অবশ্যই সে আশ্রমের সাথে পরিচিত ছিলেন ও তাদের আতিথেয়তা গ্রহণ করেছিলেন । সিরিয়ায় বাণিজ্য সফরে মংক বাহিরা কর্তৃক কিশোর মোহাম্মদ নানা সুখাদ্যে আপ্যায়িত হয়েছিলেন 1১০২ বুঝা যায় যে, এসব মঠবাসী খিষ্টান সন্নযাসীরা মোহাম্মদের মনে দারুণ ইতিবাচক রেখাপাত করেছিল, যার কারণে কোরানে তিনি তাঁদের জীবনধারার সম্মানজনক স্বীকৃতি দেন এভাবে: ১. “ভাল কাজে অর্থ ব্যয় করো: তোমাদের পিতামাতার, পরিবারের, এতিম শিশুদের, পথচারীদের ও অভাবীদের সাহায্যার্থে” (কোরান ২:২১৫)। ২. “পিতামাতা, আত্মীয়-স্বজন, এতিম শিশু, অভাবী, প্রতিবেশী ও ভ্রমণকারীদের প্রতি দয়া পরবশ হও” (কোরান ৪:৩৬) । খিষ্টান সন্্যাসীদের থেকে মোহাম্মদ ইসলামের আরেকটি প্রধান বিষয় গ্রহণ করেন, তা হলো প্রার্থনা বা নামাজের অনুষ্ঠানাদি । যৌনতা বর্জনকারী খিষ্টান সন্্যাসীরা দিনে বেশ কয়েকবার প্রার্থনায় রত হতেন । তাঁদের শ্রদ্ধামিশ্রিত প্রার্থনা বা নামাজের ভঙ্গি বা অঙ্গবিন্যাস ছিল: দুই হাত একত্র করে দীড়ানো, আনত হওয়া, হাঁটুতে ভর দিয়ে নত হওয়া ও গোড়ালির উপর বসা । মোহাম্মদ নিশ্চয়ই সন্াসীদের অনুকরণে ইসলামের নামাজের রীতি প্রবর্তন করেছিলেন । সি. জে. আর্চার-এর লেখা “মিস্টিক এলিমেন্ট ইন মোহাম্মদ" (১৯২৪) অনুযায়ী, খিষ্টান ভিক্ষুরা শেষ রাত্রির দিকে নামাজ বা প্রার্থনায় রত হতেন এ বিশ্বাসে যে, “ঘুমের চেয়ে প্রার্থনা বা নামাজ ভাল ।'৭৩ ভোরবেলায় নামাজের জন্য মুসলিমদের আহ্বানের “'আযান'-এ বাক্যটি সংযোজন করা হয়েছে । এসব খিষ্টান সন্যাসীদের জীবনধারা, যেমন তাদের ঈশ্বরের প্রতি প্রগাট ভক্তি ও শ্রদ্ধা, তাদের বদান্যতা ও দাতব্য কর্মের প্রতি মোহাম্মদ এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে, তিনি অত্যন্ত সম্মানের সাথে সেগুলো কোরানে উল্লেখ করেন: “ধর্মন্থের অনুসারীদের মধ্যে (িষ্টান) একটা সাধু বা ন্যায়পরায়ণ দল রয়েছে; তারা রাত্রিকালে আল্লাহর বাণী আবৃতি করে ও জিশ্বরকে) ভক্তি করে, ভাল কাজে নিযুক্ত ও খারাপ কাজে থেকে বিরত হয়ঃ তারা ভাল কাজ দ্রুত সম্পন্ন করতে পরস্পরের সাথে হাত মেলায়; তারা ভালদের মধ্যে' (কোরান ৩:১১৩-১৪)। কিন্তু নবুয়তির মিশন শুরুর আগেই বিবাহ করে সংসার জীবনে জড়িত হয়ে পড়ায় মোহাম্মদ পরে সন্যাসবাদের নিন্দা করেন | তিনি বলেন: সন্যাসবাদ ঈশ্বর নিদের্শিত নয়, খিিষ্টানদের উদ্ভাবন মাত্র (কোরান ৫৭:২৭) । মক্কায় খ্িষ্টানত্‌ প্রবর্তনে উসমান ইবনে হুয়ারিথ-এর প্রয়াস এখানে আরেক ব্যক্তির উল্লেখ বিশেষ দাবি রাখে । তিনি হলেন উসমান ইবনে হুয়ারিথ ছেবেরিখ), যিনি ছিলেন মক্কার এক প্রভাবশালী নেতা ও মোহাম্মদের প্রথম স্ত্রী খাদিজার চাচাত ভাই । ইবনে ইসহাক জানান, উসমান বহুঈশ্বরবাদ থেকে সরে দাঁড়িয়েছিলেন । কাবায় ঘটাপূর্ণ 194, 9. 180 ১২, 4১1-7807%, ৬০01. ৬, 0. 44-455 100 15090, 0. 80 ১০৩, ভ811017 0). 62 32

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।