Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৬ __ মারভিন বেনুল, অধ্যাপক (জেইমস কুক ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া) ও লেখক এম. এ. খানের এ বইটি পান্তিত্যপূর্ণ, সহজবোধ্য ও মনোযোগ আকর্ষণকারী | একবার পড়া শুরু করলে পাঠকরা বইটি শেষ করার আগ্রহ বোধ করবে । বইটি পড়ন এবং অনুধাবন করতে পারবেন ইসলামি জিহাদীরা যা করছে তার কারণ কি! উপমহাদেশের (ভারত, বাংলাদেশ ও পাকিস্ত নন) পাঠকরা, বিশেষত মুসলিমরা, হতবাক হয়ে যাবেন এটা অনুধাবন করে যে, তাদের পূর্ব-পুরুষরা কী ভয়ানক নিযতিন-নিপীড়নের শিকার হয়েছিল মধ্যপ্রাচ্য ও মধ্য-এশিয়া থেকে আগত মুসলিম হানাদারদের হাতে... এ পুস্তকটি আজকের রাজনৈতিক নেতৃবর্ণের জন্য অবশ্য পঠিতব্য বর্ধনশীল ইসলামি উগ্রতা সম্পর্কে তাদের নিস্পৃহতা ছুড়ে ফেলতে ।' __ আবুল কাসেম, ইসলামের গবেষক, সমালোচক ও লেখক লেখকের ভূমিকা ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে আমেরিকায় মুসলিম সন্ত্রাসীদের অবিশ্বাস্য ভয়ানক আক্রমণ (৯/১১ আক্রমণ) শুধু সমগ্র বিশ্বের গতিপথকেই ঘুরিয়ে দেয়নি, সেটা পাশ্চাত্যে বসবাসকারী মুসলিমদের জীবনধারা ও মানসিকতাকে সবচেয়ে বেশী প্রভাবিত করে ৷ এ ঘটনার ফলশ্র্তিতে তারা ধর্মীয় দিক থেকে ব্যাপক সমালোচনা ও ঝামেলার সম্মুখীন হয় । পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যমগুলো প্রথমবারের মতো ইসলামের সমালোচনায় মুখর হয়ে উঠে বিশ্বব্যাপী বর্ধনশীল মুসলিম উগ্রবাদী ও সন্ত্রাসীদের জিহাদের নামে ঘটনকৃত সকল অপকর্মে ধর্মীয় উন্মাদনা দানের জন্য ৷ হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে এরূপ জোর নেতিবাচক প্রচারণা পশ্চিমে বসবাসকারী মুসলিমদেরকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা ও লজ্জার মধ্যে ফেলে দেয় । ৯/১১ আক্রমণ ঘটার পূর্বেই আমিও ছিলাম প্রায় এক দশক ধরে পাশ্চাত্যে বসবাসকারী এক মুসলিম, যাকে সে মানসিক যন্ত্রণা ও লঙ্জার সম্মুখীন হতে হয় | যদিও আমার জন্ম ও লালন-পালন হয় রক্ষণশীল ইসলামি পরিবেশে, পারিবারিক ও ব্যক্তিগতভাবে আমি বেড়ে উঠি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে । স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জীবনে হিন্দু ও শিখরা ছিল আমার ঘনিষ্ট বন্ধু-বান্ধবী: আমি তাদের মাঝে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কেননা তারা ছিল উদার, সহজগামী ও বিণীত মনের এবং কম ধর্মীয় বাধ্যবাধকতা সম্পন্ন । বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করার পূর্বেই আমি সকল ধর্মীয় আচার-কর্ম ছেড়ে দিয়েছিলাম; সেগুলো আমাকে কোনোক্রমেই আকর্ষণ করতো না । ৯/১১ আক্রমণ ঘটার সময় আমি পুরোপুরি অনুধাবণ করতে পেরেছিলাম যে, ধর্মীয় আনুষ্ঠিকতা, যেমন নামাজ, রোজা ও হজ্জ্ব ইত্যাদি সবকিছু অর্থহীন । মনে করতাম আমি পুরস্কৃত হবো কঠোর পরিশ্রমের জন্য, বুদ্ধিমন্তাপূর্ণ কাজের জন্য - অলস মুর্খের মতো কিছু ধর্মীয় আচার জীবনভর অনুকরণের জন্য নয়, যা কারো কোনোই উপকারে আসে না। অমুসলিমরা ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু-বান্ধবী; মুসলিম সহকর্মীদেরকে আশ্চর্য করে দিয়ে আমি হারাম খাদ্য খেতাম, মাদকদ্রব্য পান করতাম পরিমিত পরিমাণে ।

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।