নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৫৯ 30 ৬০ হয় ।”* নারীবন্দিদের মধ্যে তিনজন অসাধারণ সুন্দরী তরুণী ছিল: কিনানার সতর বছর বয়স্কা স্ত্রী সাফিয়া ও তার দুই অবিবাহিত চাচাত বোন । জানা যায় যে সাফিয়া মোহাম্মদের জিহাদী শিষ্য দিহাইয়া বিন খলিফা আল-কালবি'র ভাগে পড়ে । কিন্তু আরেক জিহাদী মোহাম্মদের কাছে এসে সাফিয়ার অসাধারণ সৌন্দর্য্যের ব্যাখ্যা করে বলে যে, কেবলমাত্র আল্লাহর নবিই তার যোগ্য হতে পারে । একথা শুনে মোহাম্মদ সাফিয়াকে নিজের হস্তগত করতে চান (মুসলিম ৮:৩৩২৯, বোখারী ৫:৫১২) । মুসলিমে বলা হয়েছে: “আনাস বলেছেন: যুদ্ধের মালামালের মধ্যে সাফিয়া দিহাইয়ার ভাগে পড়ে এবং আল্লাহর নবির উপস্থিতিতে তার প্রশংসা করে তারা বলে, “আমরা এ পর্যর্ত তার মতো সুন্দরী নারী বন্দিদের মাঝে কখনও দেখিনি ।”" আবু দাউদ জানান, একথা শুনে মোহাম্মদ দিহাইয়া ও সাফিয়াকে তাঁর সম্মুখে হাজির করার নির্দেশ দেন । সাফিয়াকে দেখে নবি দিহাইয়াকে বলেন: “বন্দিদের মধ্য থেকে অন্য একজন দাস-তরুণীকে এহণ করো ।' নবি সাফিয়াকে মুক্ত করে দেন ও তাকে বিয়ে করেন' আবু দাউদ ১৯:২৯৯২) | ইবনে ইসহাক লিখেছেন: “মোহাম্মদ সাফিয়াকে তার পিছনে অবস্থান নিতে বলেন ও নিজের আলখেলা তার গায়ে জড়িয়ে দেন, যাতে মুসলিমরা বুঝে যে তিনি নিজের জন্য তাকে পছন্দ করেছেন ।”* দিহাইয়া সাফিয়ার দুই চাচাত বোনকে নিয়ে নিজেকে প্রবোধ দিতে বাধ্য হয় (মুসলিম ৮:৩৩২৯) । এ অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ধনসম্পদ মোহাম্মদ তার যোদ্ধাদের মধ্যে যথারীতি বিতরণ করে দেন । তিনি আত্মসমর্পণকৃত বাকি ইহুদিদেরকে খাইবার থেকে বহিষ্কার করতে চেয়েছিলেন (বোখারী ৩:৫৩১)। কিন্তু বাজেয়াপ্তকৃত জমি চাষবাসের জন্য মুসলিমদের জনবল যথেষ্ট ছিল না। এক হাদিসে বলা হয়েছে: “জমিতে কাজ করার জন্য তাদের যথেষ্ট শ্রমিক বা কর্মী ছিল না' (আবু দাউদ ১৯:৩০০৪) । সুতরাং মোহাম্মদ দু'টো শর্তে তাদেরকে খাইবারে থাকার অনুমতি দেন: প্রথম, “আমাদের যতদিন খুশি ততদিন তোমাদের থাকতে দিব' (বোখারী ৩:৫৩১) এবং দ্বিতীয়, উৎপাদিত দ্রব্যের ফেল এবং সবজি) অর্ধাংশ কর হিসেবে মুসলিমদেরকে দিতে হবে (বোখারী ৩:৫২১-২৪)। খাইবারের ঘটনায় আতঙ্কিত ফাদাক-এর ইহুদি গোষ্ঠী তাদের জমির উৎপন্ন দ্রব্যের অর্ধাংশ সমর্পণের শর্তে মোহাম্মদের আনুগত্যের প্রস্তাব দেয় । এরপর আরবের কামুস, ওয়াটিহ, সোলেলিম ও ওয়াদি আল-কোরা প্রভৃতি ইহুদি শহরগুলোকে বশীভূত হতে বাধ্য করা কিংবা নির্বাসিত করা হয়। মৃত্যুর আগে মোহাম্মদ সমগ্র আরব অঞ্চল থেকে ইহুদি ও খিষ্টানদেরকে বিতাড়িত করার নির্দেশ দেন । ইবনে ইসহাকের মতে, মৃত্যুশয্যায় নৰি নির্দেশ দেন যে: “দুটো ধমর্কে আরব উপদ্বীপে স্থান দেওয়া ঠিক হবে না ।”৮ এর ফলে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ৬৩৮ সালে খাইবারের সব ইহুদিকে বহিষ্কার করেন ও তার শাসনকালের শেষ দিকে মৃত্যু ৬৪৪ সালে) আরব উপদ্বীপে কোন ইহুদি ও খ্রিষ্টান অবশিষ্ট ছিল না (বোখারী ৩:৫৩১, আবু দাউদ ১৯:৩০০১) ।৮৯ খিষ্টানদের সঙ্গে মোহাম্মদের আচরণ অধ্যাপক এডোয়ার্ড সাইদ দুঃখ করে বলেন: “মধ্য যুগের অধিকাংশ সময় ধরে ও রেনেসীর প্রথমার্ধে ইউরোপে ইসলামকে মনে করা হতো ভরষ্ট, ঈশ্বর-নিন্দুক ও অস্প একটা দানবীয় ধর্ম /*” পাইপ্্স লিখেছেন: 'থিষ্টানরা অনেককাল ধরে ইসলামকে তাদের নিজন্ব ধর্ম থেকে উদ্ভূত বিপথগামী এক আন্দোলন হিসেবে দেখেছে ।৯* ইগনাজ গোল্ডজিহার দাবি করেন: “মোহাম্মদ কোনও নতুন ধারণা বা আদশের্র ঘোষণা দেন নি... তার বার্তা ছিল ইহুদি, খ্রিষ্টান ও অন্যান্য ধর্ম বা সূত্র থেকে গ্রহণকৃত ধর্মীয় আদর্শ ও নিয়ম-কানুনের যোগবিশেষ মাত্র ।”৯ কোরান নিজেই ইসলামে ইহুদি ও খিিষ্টান ধর্মের প্রভাবের কথা স্বীকার করে; তদুপরি পৌত্তলিক, জরধুষ্ট্রবাদ, সাবিয়ান এবং ইসলামপূর্ব অন্যান্য ধর্মবিশ্বাস ও শাস্ত্রীয় আচার ইসলাম ধর্মে ব্যাপকভাবে অন্তর্ভুক্ত হয়েছে । স্যামুয়েল জুয়েমার বলেন : ইসলাম কোন (নতুন) উদ্ভাবন নয়, বরং পুরনো ধারণার সংমিশ্রণ মাত্র ।৯* ইসলাম বিদ্যমান ধর্ম, বিশেষত খ্িষ্ট ও ইহুদিবাদ থেকে গৃহিত ধারণাসমূহের মিশ্রণে প্রতিষ্ঠিত - এ দাবির পরিপ্রেক্ষিতে খিষ্টধর্ম ও খ্রিষ্টানদের সঙ্গে নবি মোহাম্মদের সম্পর্ক ও আচরণের বিষয়টি বিস্তৃত আলোচনা করা হবে, যা পাঠকদের ইসলামের ভিত্তি সম্পর্কে এ দাবিগুলো হদয়ঙ্গম বা যাচাই করতে সহায়ক হবে । এ আলোচনা পরিষ্কার করে তুলবে বিশেষত খিষ্টধর্ম কীভাবে মোহাম্মদের ধর্মের ধারণা ও মিশনকে ব্যাপক প্রভাবিত করেছিল, এবং কীভাবে খষ্টান ধর্ম ও এর অনুসারীদের প্রতি তার মনোভাব ও ধর্মের সুর ইসলাম উত্তরোত্তর সুদৃঢু হওয়ার সাথে সাথে ক্রমশঃ পরিবর্তিত হয় । মোহাম্মদের নবিত্ ও ধর্মের উপর খ্রিষ্টান প্রভাব অষ্টম শতকের খিষ্টান ধর্মতত্ববিদ দামেস্ষের জন (মৃত্যু ৭৪৯)-এর মতে, মোহাম্মদের ধর্ম ছিল খিষ্টান ধর্মেরই একটি ভ্রান্ত রূপ । তিনি লিখেছেন: “সম্ভবত এক এরিয়ান (আর্য) মংক বা মঠাধ্যক্ষের মাধ্যমে ওল্ড ও নিউ টেস্টামেন্ট-এর সাথে পরিচিতি লাভের পর মোহাম্মদ তীর প৬... 100 19090, 9. 515 পট. [010 ৮৮, [010, 0. 525 পট 01, 0,381 9810 12৬ (1997) 19510774710 1716 7৮251 171 001)67171 15107711101) 1716 14201 710 15১176715 1961677711716 11077 1116 566 1116 1১251 ০1116 11/9719, ৬1170980, [.0100017, ]. 5-69 2 [10099 1) (1983) 171 1016 74170 0০94, 89510 1309015, ৩৮ 0110 19. 77 ৯২001051106] (01981) 1771709740170719 15177110 17729198) ৫77 1.7, 75. 400185 & [২010) [7917017, চ110091017, 0. 4-5 ৯৩, 7501001 ও (1908) 151017: 44 07121167129 10 12177, ০%/ %0শ, 0. 24 30
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।