নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৫৭ 29 ৫৮ ইবনে ইসহাক জানান: “আয়েশা প্রায়শ£ই বলতেন, 'শীপ্বই তাকে হত্যা করা হবে জানা সত্বেও সেই নারীর উচ্ছল তেজ ও সশব্দ হাসির কথা আমাকে যে কী বিস্মিত করেছিল, তা আমি কখনোই ভুলতে পারবো না ।””০ আল জাবীর নামক আরেক বৃদ্ধ ইহুদি, যিনি ইতিপূর্বে কয়েকজন মুসলিমের জীবন রক্ষা করেছিলেন, তাকে ক্ষমা করা হয়েছিল । কিন্তু এ ক্ষমার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন এই বলে যে, তীর প্রিয়জনরা সবাই যখন মৃত্যুবরণ করলো তখন তার আর বেঁচে থাকার সাধ নেই । ইবনে ইসহাক তার বক্তব্য তুলে ধরেন এভাবে: “পরিবার ও সন্তান-সন্ততিবিহীন বৃদ্ধের জীবনে চাওয়া-পাওয়ার আর কী থাকতে পারে? তা শুনে মোহাম্মদ চীৎকার করে উঠেন: “হ্যা, তুমিও তাদের সঙ্গে নরকের আগুনে যাবে”, এবং তার শিরচ্ছেদের হুকুম দেন ।”৯ নবি পবিত্র লুষ্ঠনের মালরূপে প্রাপ্ত বানু কোরাইজার ধনসম্পদের এক-পঞ্চমাংশ নিজের হিস্যারূপে রেখে অবশিষ্ট তার অনুসারীদের মধ্যে ভাগ করে দেন | একই ভাবে বন্দি নারী ও শিশুদের ভাগ করা হয় । নারী বন্দিদের মধ্যে সুন্দরী তরুণীরা মুসলিমদের যৌনদাসীরূপে গৃহীত হয় । মোহাম্মদ নিজে রায়হানা নামী এক সুন্দরী তরুণীকে তার যৌনদাসী হিসেবে গ্রহণ করেন । বন্দি পুরুষদের হত্যার এ রাতেই তিনি রায়হানাকে বিছানায় নিয়ে সহবাস করেন । ভবিষ্যতে যুদ্ধের প্রয়োজনে অস্ত্রশস্ত্র ও ঘোড়া সংগ্রহের জন্য কিছু বন্দিকে অন্যত্র বিক্রি করা হয় । ইবনে ইসহাক লিখেছেন: “অতঃপর নবি বানু কোরাইজার কিছুসংখ্যক বন্দি নারীসহ সা'দ বিন জায়েদ আল-আনসারীকে নাজদ'এ পাঠান । আনসারী ঘোড়া ও অস্ত্রের বিনিময়ে তাদেরকে বিক্রি করে দেন ।৮২ খাইবার ইহুদিদের উপর হামলা বানু কোরাইজাকে নির্মুলের সাথে মদীনা ইনুদিমুক্ত হয়ে যায় । এবার মোহাম্মদের নজর পড়ে মদীনার বাইরে খাইবারের ইহুদিদের উপর । খাইবার ছিল আরব উপদ্বীপ অঞ্্লের আরেকটি শক্তিশালী ইহুদি অধ্যষিত শহর, যার অবস্থান মদীনা থেকে প্রায় ৭০ মাইল উত্তরে সিরিয়ার পথে | বিশেষ করে তিনি মদীনা থেকে খাইবারে নির্বাসিত বানু নাদির গোত্রের ইহুদিদের উপর ছিলেন প্রচণ্ড ক্ষুব্ধ । কারণ তাদের নেতা আবু রফি মদীনার বিরুদ্ধে খন্দকের যুদ্ধে কোরাইশদের মিত্র বাহিনীর সঙ্গে ছিলেন । সুতরাং আবু রফি ও তার সম্প্রদায়ের উপর চরম প্রতিশোধ নিতে হবে । কোরাইজাকে নির্মূলের অল্পকাল পরে ৬২৭ সালে মোহাম্মদ আলির নেতৃত্ে খাইবারের বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করেন । এ অভিযানে কিছু গবাদি পশু ও ঘোড়া ছিনিয়ে আনা ব্যতীত তেমন সফলতা আসেনি । অতঃপর মোহাম্মদ আবু রফিকে হত্যার জন্য একদল গ্তপ্ত হত্যাকারী চীৎকার করে উঠেন: “তোমরা সফল হয়েছো!” “আর আপনিও, হে নবি” - উত্তরে বলে খুনিরা ।৮ৎ আরো একটা হত্যা মিশন পাঠানো হয় খাইবারের নেতা ওজেইর (ইউসিয়ের)-কে হত্যার উদ্দেশ্যে | কিন্তু এ সময় ইহুদিরা সতর্ক থাকায় পরিকল্পনাটি ব্যর্থ হয় । অতঃপর নবি ৬২৮ সালের জানুয়ারি মাসে খাইবারের নেতার সাথে আলোচনার জন্য প্রকাশ্যে তিরিশ জন মুসলিম প্রতিনিধি পাঠান । তারা খাইবারে পৌছে ওজেইরকে নিশ্চয়তা দেয় যে, “মোহাম্মদ তাকে খাইবারের শাসনকর্তা বানাবেন এবং তার সাথে বিশেষ সম্মানজনক আচরণ করবেন ॥ তারা আল্লাহর নামে তার নিরাপতার নিশ্চয়তা দেয় / এ নিশ্চয়তার ভিত্তিতে ওজেইরের নেতৃত্বে খাইবারের তিরিশ জনের একটি প্রতিনিধিদল মদীনার দিকে যাত্রা করে | মরুপথে ভ্রমনকালে প্রতিটি উটের পিঠে একজন মুসলিমের পিছনে একজন ইহুদি বসে । খাইবার থেকে কিছুদূর আসার পর মুসলিমরা ইহুদিদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করে; মাত্র একজন পালিয়ে যেতে সক্ষম হয় । এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা মোহাম্মদের কাছে যখন বর্ণনা করা হয়, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন: “নিশ্চয়ই ঈশ্বর তোমাদেরকে পাপীষ্ঘদের মাঝ থেকে (নিরাপতার সাথে) প্রেরণ করেছেন ।””$ পরবর্তিতে ৬২৮ সালের মে মাসে মোহাম্মদ নিজে ১,৬০০ যোদ্ধার শক্তিশালী একটি বাহিনীর নেতৃত্বে খাইবার অভিযানে যাত্রা করেন । তারা রাতের অন্ধকারে অত্যন্ত গোপনতার সাথে খাইবার পৌঁছান । ইবনে ইসহাক জানান: খাইবারের লোকেরা সকালে কাজের জন্য টুকরি- কোদাল নিয়ে বের হলেই নবি ও তার বাহিনীকে দেখতে পায় । “মোহাম্মদ তাঁর বাহিনী নিয়ে এসেছে” বলে চিৎকার করতে করতে তারা লেজ গুটিয়ে পালায় | “আল্লাহু আকবর! খাইবার ধ্বংস হয়েছে” বলে নবি খাইবার আক্রমণ করেন |”: রক্তাক্ত যুদ্ধে মুসলিমরা শেষ পর্যন্ত জয়ী হয় । যুদ্ধে তিরানববই জন ইহুদি প্রতিরোধকারী ও উনিশ জন জিহাদী মারা যায় । ইহুদি নেতা আবু রফিকে হত্যার পর তার তরুণ নাতি কিনানা বানু নাদিরের নেতা হয়েছিলেন । সুরক্ষার জন্য তাদের ধনসম্পদ তিনি একটা গোপন স্থানে লুকিয়ে রেখেছিলেন ৷ মোহাম্মদ এক দলত্যাগী বিশ্বাসঘাতক ইহুদির কাছ থেকে কিনানার গ্তপ্ত সম্পদের কথা জানতে পান । গুপ্ত সম্পদের তথ্য বের করার জন্য মোহাম্মদ বুকে আগুন রেখে কিনানাকে নির্যাতন করেন । ইতিমধ্যে গুপ্ত সম্পদের খোঁজ পাওয়া যায় । এরপর কিনানাকে হত্যা করা হয় । যুদ্ধে জয়লাভের পর খাইবার যোদ্ধাদের (যুদ্ধ করতে সমর্থ এমন বয়সের লোকদের) হত্যা করা হয় এবং নারী ও শিশুদের দাসদাসী হিসেবে বন্দি করা হয় (বোখারী ২:১৪:৩৮) | ইবনে ইসহাক লিখেছেন: খাইবারের নারীদেরকে মুসলিম যোদ্ধাদের মধ্যে বন্টন করে দেওয়া ৮০... [07 191790, 0. 465; 9159 ড৪11া, 09. 185-86 ৮৯... [07 19790, 0. 466 ৮২... 00, 0. 465 সত... ৬017 0. 348 ৮৪, [10,0. 349 ৮৫... [0] 191710, 0. 511) 9159 5০০ 801107917 2:68 29
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।