নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৫৩ 27 ৫৪ খুন হয়। দু'পক্ষের এ ঝগড়ার ছুতা ধরে মোহাম্মদ সমগ্র বানু কাইনুকা সম্প্রদায়কে ঘেরাও করেন । পনের দিন ঘেরাও বা অবরোধের পর ইহুদিরা আত্মসমর্পণ করলে মোহাম্মদ তাদেরকে হত্যার জন্য বেধে ফেলার আদেশ দেন । এ পর্যায়ে খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ ইবনে ওবাই হস্তক্ষেপ করেন । ওবাই ইসলাম গ্রহণ করলেও মোহাম্মদের কর্মকাণ্ডের প্রতি তার আনুগত্য ছিল সন্দেহজনক | ওবাই মোহাম্মদকে অনুনয় করেন: “ঈশ্বরের দোহাই, এ ৭০০ জন মানুষের মস্তক কি এক সকালেই তুমি ছিন্ন করতে চাও?” আবদুল্লাহ মিনতি করেন: “হে মোহাম্মদ, আমার মক্েলদের উপর দয়া করো ।” উন্লেখ্য যে, বানু কাইনুকা আব্দুল্লাহর গোত্রের মিত্র ছিল । নবি তার মিনতি উপেক্ষা করার চেষ্টা করলে, আব্দুল্লাহ তার আলখিল্লার কলার ধরে জিদের সঙ্গে বলেন: “ঈশ্বরের দোহাই, আমার মকেলদের প্রতি সদয় আচরণ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না ।” তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে আরও বলেন: “আমিও একজন মানুষ, পরিস্থিতি পাল্টে যেতে পারে 1”*২ আব্ুদল্লাহ একজন প্রভাবশালী নেতা ছিলেন, আর তার এ হুশিয়ারীতে মোহাম্মদ বুদ্ধিমানের মতো বন্দিদেরকে হত্যা না করে সিরিয়ায় নির্বাসিত করেন | তাদেরকে ব্যবসা-বাণিজ্যের উপকরণাদি সংগে নেয়া নিষিদ্ধ করে মোহাম্মদ মদীনা ত্যাগের জন্য তিন দিন সময় দেন । ইহুদিরা চলে যাওয়ার পর মোহাম্মদ তৎক্ষনাৎ তাদের ঘরবাড়ি ও ধনসম্পদ দখল করেন, এবং তা আল্লাহর উদ্দেশ্যে জিহাদের মাধ্যমে অর্জিত “পবিত্র লুণ্ঠন সামগ্রী” (গনিমা” বা 'গনিমতের মাল") হিসেবে তীর শিষ্যদের মধ্যে বন্টন করেন । প্রায় এ সময়েই তিনি তার ধর্মবিশ্বাস ও কার্যকলাপের সমালোচনাকারীদের হত্যার নির্দেশ দেন । হতভাগ্যদের মধ্যে ছিলেন ১২০ বছর বয়সী কবি আবু আফাক, যিনি মোহাম্মদের সহিংস কার্যকলাপের নিন্দা করে কবিতা লিখেছিলেন । আরেকজন হতভাগী ছিলেন পাঁচ সন্তানের জননী মহিলা কবি আসমা বিন্তে মারওয়ান, যিনি মোহাম্মদের আবু আফাককে হত্যাসহ অন্যান্য সহিংস কার্যকলাপের নিন্দা করে কবিতা লিখেছিলেন । তৃতীয় হতভাগা ছিলেন ইহুদি কবি কা'ব ইবনে আশরাফ, যিনি মোহাম্মদের বদর যুদ্ধের নৃশংসতার নিন্দা করে ও কোরাইশদেরকে পরাজয়ের প্রতিশোধ গ্রহণে অনুপ্রাণিত করতে কবিতা লিখেছিলেন |" ইবনে ইসহাকের মতে, এ সময় মোহাম্মদ ইহুদিদেরকে হত্যার জন্য এক সাধারণ বা খোলা অনুমোদন দেন এই বলে: “ইহুদিদের হত্যা করো, যারা তোমাদের ক্ষমতার মধ্যে পড়বে ।” এরপর ইহুদি থেকে ইসলাম গ্রহণকারী মুহাঈসা নামক এক মুসলিমের সামনে দিয়ে সুনাইনা নামক জনৈক ইহুদি যাবার সময় মুহাঈসা হতভাগ্য সুনাইনাকে হামলা করে মেরে ফেলে । মুহাঈসার পরিবারের সাথে সুনাইনার সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল, এবং তার দ্বারা তাদের পরিবার উপকৃত ছিল । এ গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকে হত্যার ক্ষোভে রাগান্থিত মুহাঈসার বড় ভাই হুয়াঈসা তার মুখোমুখি হলে বলে: “তুই ঈশ্বরের শক্র! তুই তাকে হত্যা করেছিস, অথচ তোর পেটের খাদ্য আসে তার সম্পদ থেকে ।” ছোট ভাই এ কথায় হুশিয়ারি ইঙ্গিত করে উত্তর দেয়: “ওই ব্যক্তিকে হত্যার জন্য যিনি আমাকে আদেশ করেছেন, তিনি তোমাকে হত্যার আদেশ দিলে আমি তোমার মাথাও ছি করতাম ।” ইবনে ইসহাক লিখেছেন যে, এরূপ বর্বরোচিত মানসিকতা ও অঙ্গীকার, যা মোহাম্মদের ধর্ম ছোট ভাইয়ের মনে সঞ্চারিত করেছিল, তাতেও অনুপ্রাণিত হয়ে বিস্মিত হুয়াঈসা চিৎকার করে বলে উঠে: “ঈশ্বরের দোহাই! যে ধর্ম তোকে এ শিক্ষা দিতে পারে, তা বিস্ময়কর!” এবং এরপর সেও একজন মুসলিম হয়ে যায় 1 বানু নাদির-এর উপর হামলা মদীনার ইহুদিদের উপর মোহাম্মদের পরবর্তি নিষ্ঠুরতা ঘটে ৬২৫ সালের আগস্ট মাসে । সর্বনাশা ওহুদের যুদ্ধের পর একদিন মোহাম্মদ তার ঘনিষ্ঠ শিষ্য আবু বকর, ওমর ও আলিকে নিয়ে বানু নাদির নেতার বাড়িতে যান । বানু নাদিরের একটি মিত্র গোত্রের একজনকে মোহাম্মদের জনৈক শিষ্য হত্যা করেছিল, এবং সে ঘটনার মধ্যস্থতার নিমিত্তে তিনি নাদির গোত্রপতির কাছে এসেছিলেন । আলোচনার এক পর্যায়ে মোহাম্মদ তীর শিষ্যদেরকে “তিনি ফিরে না আসা পর্যন্ত তথায় অপেক্ষা করতে বলে হঠাৎ উঠে পড়েন ও মদীনায় ফিরে আসেন,” লিখেছেন ইবনে ইসহাক ।+ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও মোহাম্মদ ফিরে না আসায় তার সঙ্গীরা চলে যান । ইবনে ইসহাক জানান, মোহাম্মদ পরে বানু নাদিরের উপর অভিযোগ তোলেন যে, ছাদের উপর থেকে পাথর ছুঁড়ে তারা মোহাম্মদকে হত্যার ষড়যন্ত্র করেছিল (কৌতুহলের বিষয় হলো সেখানে অপেক্ষমান তার শিষ্যদের কেউই ছাদের উপর কাউকে দেখতে পাননি) । তিনি অতঃপর নাদির গোত্রের উপর বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তাদেরকে নির্বাসিত হয়ে ইহুদিপল্লী খালি করার আদেশ দেন । কোনো কোনো সমালোচক নাদির গোত্রের বিরুদ্ধে মোহাম্মদের শত্রুতা বা রাগের কারণ হিসেবে ওহুদ যুদ্ধের আগে মক্কার আবু সুফিয়ানের সঙ্গে তাদের ব্যবসায়িক সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন । যাহোক, কোরানে এর যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা হলো: “আল্লাহ তাদের বিতাড়নের রায় দিয়েছেন... কারণ তারা আল্লাহ ও তার প্রেরিত নবির কাজে বাধা সৃষ্টি করেছে _ এবং আল্লাহকে বাধা দিলে, আল্লাহ তাকে কঠোর শাস্তি দেন (কোরান ৫৯:৩-৪)। অর্থাৎ নাদির গোত্রের ইসলাম প্রত্যাখ্যান বা এর সমালোচনা ছিল তাদের উপর মোহাম্মদের আক্রমণের কারণ । কোরানে আব্দুল্লাহ বিন ওবাইকে একাধিকবার হিপোক্রিট বা ভণ্ড আখ্যা দিয়ে নিন্দা করা হয়েছে । ওবাই বানু নাদিরের বিরুদ্ধে মোহাম্মদের বিশ্বাসঘাতকতার অভিযোগের নিন্দা করেন ও তাদের পক্ষে যুদ্ধ করারও হুমকি দেন, যা আল্লাহ কোরানে উল্লেখ করেছেন এভাবে: “ভওটি (বানু নাদিরকে) বলে: তোমরা বিতাড়িত হলে আমরাও তোমাদের সঙ্গে যাবো... আর তোমরা যদি (যুদ্ধে) আক্রান্ত হও, আমরা তোমাদেরকে সাহায্য করবো । কিন্ত আল্লাহ সাক্ষী, তারা বাস্তবিকই মিথ্যাচারী” (কোরান ৫৯:১১) । ৯, [নাও 0. 241 ৯,107 1580, 0. 363-64; 48101, 1). 184 ৯৩,100 15080, 9. 675-76, 367 ৯... [00 1390, 0. 369 10100. 437 ট
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।