Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৫১ 26 ৫২ ইহুদিদের দৃষ্টিতে ছিল কবি ও মদখোরদের ভাষা | তদুপরি ইহুদিরা কোরানে বর্ণিত তাউরাতের ঘটনাবলি সম্পর্কে অনেক ভূল বের করে নবিকে ইহুদি ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞ বলে অভিহিত করে, যদিও তার প্রত্যাদেশ দাবি করেছিল যে মোহাম্মদের নবিরূপে আগমন ঘটেছিল তাউরাতের সত্যতা প্রমাণ করতে এবং কোরান ছিল তাউরাতের সাথে সঙ্গতিপূর্ণ । যেমন মোহাম্মদ ও কোরান দোষারোপ করে যে, ইহুদিরা “এজরা' বা “ওজায়ের'-কে ঈশ্বরের পুত্র বলে (কোরান ৯:৩০); কিন্তু ইহুদিরা কখনোই এমন দাবি করে নি, যা তারা সহজেই খণ্ডন করে । সংক্ষেপে বলতে গেলে, ইহুদিরা মোহাম্মদের তথাকথিত দৈববাণীকে বিকৃত, ভ্রমাত্বক ও কোন কোন ক্ষেত্রে অবুদ্ধিমত্তাসূলভ আখ্যায়িত করে তাঁর নবুয়তির দাবিকে প্রত্যাখ্যান করে । ইহুদিদের সঙ্গে মোহাম্মদের এ তিক্ততাপূর্ণ যুক্তিতর্ক ও মতবিরোধ বিরূপ আকার ধারণ করে ৬২৩ সালের অক্টোবর মাসের দিকে _ অর্থাৎ মোহাম্মদের মদীনা আগমনের এক বছর পর ও বদর যুদ্ধের কিছুদিন আগে । ইহুদিদের (এবং খিষ্টানদেরও) ইসলামে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়ে ক্রুদ্ধ আল্লাহ তাদেরকে ইসলামে আনয়নের প্রচেষ্টার সমাপ্তি টানেন এ প্রত্যাদেশ পাঠিয়ে: “তাদের ধর্ম অনুসরণ না করা পর্যন্ত ইহুদি ও খিষ্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না । বলুন: আল্লাহর পথ নিদের্শই সত্য ॥ এ সত্যঙ্ঞান তোমাদের কাছে আসার পর যাদি তোমরা তাদের ইচ্ছাকে অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে কোন অভিভাবকত্ব বা সহায়তা পাবে না" (কোরান ২:১২০)। এরপর থেকে ইহুদিদের প্রতি আল্লাহর সুর ও মোহাম্মদের মনোভাব বদলাতে শুরু করে । ইহুদিদের ধর্মগুরু বা আদিপিতা ইব্রাহিম (আব্রাহাম) এখন হয়ে গেলেন “মুসলিম” ও মোহাম্মদের নবিত্ের অগ্রদূত: “আব্রাহাম না ছিলেন ইহুদি, না ছিলেন খিষ্টান; কিন্তু তিনি ধমীর্বশ্বাসে ছিলেন সঠিক ও তার ইচ্ছা সমপ্রতি ছিল আল্লাহর সমীপে (অর্থাৎ ইসলামে) (কোরান ৩:৬৭) । নবুয়তির বংশতালিকা সম্বন্ধে বিভ্রান্তি দূর করতে ও মোহাম্মদের নবিত্বের দাবিকে বৈধতা দিতে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করে ইব্বাহিম-ইসমাইলের বংশ পরম্পরার সম্পূর্ণ নতুন বংশলতিকা তৈরি করেন | বনি ইসরাইলের সন্তানদের উপর থেকে ধমীয়ি ও নবিত্রের চুক্তি সরিয়ে এনে তা আরব-বংশীয় মোহাম্মদের উপর ন্যস্ত করার জন্য আল্লাহ এখন নতুন একটি চুক্তি সৃষ্টি করলেন আব্রাহাম ও ইসমাইলের সঙ্গে - যাঁরা মক্কায় আলাহর পবিত্র ঘর কাবা প্রতিষ্ঠা করেছিলেন বলে দাবি করে । মোহাম্মদের নবুয়তির কার্যক্রম যেহেতু আরব-কেন্দ্রিক ছিল, ইসরাইল-কেন্দ্রিক নয় - এ বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর জন্য আল্লাহ এখন দাবী করেন যে, তিনি আসলে কা'বাকে কেন্দ্র করে তার ধর্মের জন্য আশির্বাদ প্রদান করেছিলেন (কোরান ২:১২৬-৩০) । এক গুচ্ছ নতুন আয়াতের মাধ্যমে (৩:৬৭, ২:১২৬-৩০) আল্লাহ ইবাহিমপন্থি ধর্মের একটা সম্পূর্ণ নতুন ধারা সৃষ্টি করেন, যা হবে মক্কা-কেন্দ্রিক, ইসরাইল-কেন্দ্রিক নয়; এবং নবিত্বের সন্ধি ইব্রাহিম-ইসমাইল বংশলতিকা অনুসরণ করবে, ইসাহাক বা ইয়াকুবের বংশলতিকা নয় । অর্থাৎ ইসলাম হলো সেই আদি ধর্ম, যা আল্লাহ আব্রাহাম-ইসমাইল'এর বংশধারা কর্তৃক প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন, এবং আরব নবি মোহাম্মদ আসেন আল্লাহর ইচ্ছাকৃত সে প্রকৃত ধর্মকে সঠিকরূপে পুনঃপ্রতিষ্ঠা করতে । ইহুদি ধর্মগ্রন্থ তাউরাতকে পূর্বে আল্লাহ তার “্্গীয় পুস্তক' বা “আসমানি কেতাব' হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, যাতে ছিল তাঁর “পথনির্দেশনা ও জ্ঞানালোক' (কোরান ৫:৪৪) এবং সত্যানুসারীদের জন্য আল্লাহর আশির্বাদ ও পথনির্দেশনা (কোরান ৬:১৫৩-৫৪) | সে তাউরাত এখন হয়ে গেল ইহুদিদের দ্বারা বিকৃত (কোরান ২:৭০) | এর আগে ইহুদিরা ছিল আল্লাহর সবচেয়ে 'অধিকার বা সুবিধাপ্রাপ্ত' মানুষ (কোরান ৪৫:১৫); এখন তারা হয়ে গেল “বিশ্বাসীদের (মুসলিম) প্রতি সব্বাধিক শক্রতা প্রদর্শনকারীতে" (কোরান ৫:৮২) । মোহাম্মদ নিজেকে এখন 'নবি'র পরিবর্তে “রসুল* (বার্তাবাহক) আখ্যায়িত করতে শুরু করেন । তার ধর্মের একটা নতুন কেন্দ্র উত্তাবনের পর আল্লাহ এখন প্রত্যাদেশ পাঠালেন নামাজের দিক জেরুজালেম থেকে মক্কার দিকে পরিবর্তন করতে (কোরান ২:১৪৪)। মোহাম্মদ “সাবাথ' বা “সাপ্তাহিক নামাজের দিন' শনিবার থেকে শুক্রবার (জুম্মা)-এ পরিবর্তিত করেন, এবং ইহুদিদের আশুরা'র উপবাস পরিবর্তন করে মক্কার 'হানিফ' সম্প্রদায়ের প্রথা অনুযায়ী মাসব্যাপী রমজানের রোজার রীতি চালু করেন । এ ছাড়াও মোহাম্মদ অন্যান্য ইহুদি প্রথা ও চর্চা, যা তিনি মদীনায় পৌছানোর পর গ্রহণ করেছিলেন, তা পরিবর্তন বা পরিমার্জিত করেন । এবার ইহুদিরা তাকে বাঁচাল বা অদৃঢ় মনের মানুষ হিসেবে অভিযুক্ত করে; নামাজের সময় পৌত্তলিকদের অন্ধভক্তির কেন্দ্রবিন্দু কাবা মন্দিরে রক্ষিত “কালোপাথর'-এর দিকে মুখ ফেরানোর উপহাসে মোহাম্মদকে উপহাসিত করে । ইহুদিদের বিরুদ্ধে মোহাম্মদের সহিংসতা মদীনায় মোহাম্মদের প্রত্যাদেশ সম্পর্কে ইহুদিদের ক্ষুরধার সমালোচনা - যার কোনো জবাব ছিল না তার কাছে - তা তার ধর্মপ্রচারকে উত্তরোত্তর অস্বস্তিকর করে তোলে, সম্ভবত হুমকি হয়েও দাঁড়ায় । ৬২৪ সালের গোড়ার দিকে কোরাইশদের বিরুদ্ধে বদর যুদ্ধে বিজিত এবং বাণিজ্য-কাফেলার উপর ধারাবাহিক হামলা ও লুগ্ঠনের বিপুল মালামালে বলীয়ান মোহাম্মদ এখন অবাধ্য ও সমস্যা সৃষ্টিকারী ইহুদিদের উপর তলোয়ার উঠান । বদরের বিজয়ে স্পর্ধিত মোহাম্মদ মদীনার সবচেয়ে সম্পদশীল ইহুদি গোত্র “বানু কাইনুকা'র লোকদেরকে তাদের বাজারে জড়ো করে এ অশুভ হুশিয়ারী দেন: “হে ইহুদিরা, সাবধান হয়ে যাও, অন্যথায় ঈশ্বর তোমাদের উপর সমুচিত প্রতিশোধ নিবে, যা কোরাইশদের উপর (বদরে) পতিত হয়েছিল । মুসলিম হয়ে যাও । তোমরা জান যে আমি ঈশ্বর-প্রেরিত একজন নবি ।”** মোহাম্মদের এ অশুভ ইঙ্গিতপূর্ণ হুমকিকে অবজ্ঞা করলে ইহুদিদেরকে অচিরেই চড়া মূল্য দিতে হয় । বার কাইহ্রকার উপর হামলা; মুসলিমরা দাবি করে যে, এ হুমকির পর ৬২৪ সালের এপ্রিলে বানু কাইনুকার এক তরুণ একদিন এক মুসলিম মহিলাকে উত্যক্ত করে | সেখানে উপস্থিত এক মুসলিম এ উত্যক্তকারীকে হত্যা করে । তার প্রতিশোধে সে মুসলিমও জনৈক ইহুদি দ্বারা ৭০... [00 1590, 0. 363 26

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।