নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৪৯ 25 ৫০ রোজ কেয়ামত বিশ্বাস করবে এবং যা সঠিক তা করবে, প্রভুর কাছ থেকে তারা তার পুরস্কার পাবে । তাদের কোন ভয় নেই বা তাদেরকে দুঃখিত হতে হবে না" (কোরান ২:৬২, আরও দেখুন ২২:১৭) । মোহাম্মদকেও তাদের নবি হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ ইহুদিদেরকে (খরষ্টানদেরকেও) অনেকবার সরাসরি অনুরোধ করেছেন: “হে ধর্মন্থের অনুসারীরা (ইহুদি ও খিষ্টান)! এতদুদ্দেশ্যে বার্তাবাহক আসা বিরতির পর নিশ্চয়ই আমাদের (আল্লাহর) বার্তাবাহক (মোহাম্মদ) তোমাদের কাছে এসে (ধমের্র) ব্যাখ্যা প্রদান করছে, যাতে তোমরা বলতে না পারো সুসংবাদদাতা বা সতকর্কারী আমাদের কাছে আসেনি কেন । সুতরাং সত্যি সত্যি সুসংবাদদাতা ও সতক্্কারী তোমাদের কাছে এসেছে । এবং আলাহ সবকিছুর উপর ক্ষমতাবান* (কোরান ৫:১৯)। কিন্তু ইহুদিদেরকে মোহাম্মদের ধর্মে আনয়নে আল্লাহর সকল প্রয়াসও ব্যর্থ হয় । ইসলামে ইহুদি মতবাদের শুভ আলোকপাত মোহাম্মদের উপর ইহুদি মতবাদের প্রভাব বাস্তবে কোরানের উপরও প্রতিফলিত হয়েছে । তিনি কোরানে ইহুদি ধর্মকে কোরাইশদের পৌত্তলিকতার তুলনায় অনেক উচ্চ মর্যাদা প্রদান করেছেন । আদিপিতা আব্রাহাম, তার পুত্র ইসমাইল, মুসা নবি, রাজা ডেভিড (দাউদ) এবং সলোমন (সোলাইমান) - ইহুদি ধর্মতত্বের এসব গুরুত্রপূর্ণ ব্যক্তিত্বের প্রত্যেকেই ইসলামের নবিদের মধ্যে মর্যাদাশীল অবস্থান পেয়েছেন । এমনকি মোহাম্মদ মুসা নবিকে নিজের চেয়েও উচ্চতর মর্যাদা দিয়েছেন (বুখারী ৪:৬২০: “মুসার উপরে আমাকে মযার্দা দিওনা") । মোহাম্মদের নবুয়তি কার্যক্রমের প্রথম দিকে রচিত কোরানের এশীবাণী ও তাঁর ব্যক্তিগত চালচলন ইহুদি ধর্মের প্রতি বেশ শুভ পরায়ণ ছিল । জানা যায় যে তিনি নাকি বলেছিলেন: “একজন ইহুদি বা খিষ্টানের প্রতি যে অন্যায় করে, শেষ বিচারের দিন সে আমাকে ফরিয়াদি রূপে দেখতে পাবে ॥ তীর প্রাথমিক চালচলন দেখে প্রতীয়মান হয় যে, তিনি শুধুমাত্র পৌত্তলিক আরবদের মাঝে একেশ্বরবাদী ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, যা হবে বিদ্যমান একেশ্বরবাদী ইহুদি ও খরষ্ট ধর্মের একটা অংশবিশেষ । কাজেই কোরানের প্রথম দিককার আয়াতগুলো ইহুদিদের মর্যাদা ও শ্রদ্ধাশীল রূপে চিহিত করেছে: “এবং নিশ্চয়ই আমরা বনি ইসরাইলের সন্তানদেরকে (ইহুদিদেরকে) ধর্মন্থ (তোউরাত) এবং জ্ঞান ও দৈববাণী প্রদান করেছি, তাদেরকে যা কিছু ভাল তা দিয়েছি এবং তাদেরকে সকল জাতির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি' (কোরান ৪৫:১৬) । ইহুদি ধর্মগ্রন্থ সম্বন্ধে কোরান বলে: এতে “ঈশ্বরের পথ-নিদের্শ ও (জ্ঞানের) আলো রয়েছে' (কোরান ৫:৪৪) এবং “এটা ঈশ্বরের আশির্বাদ ও সঠিকপনস্থিদের পথ নিদের্শিক' (কোরান ৬:১৫৩-৫৪) | কোরান ফিলিস্তিন (জেরুজালেম)-কে বহুস্থানে “পবিত্র ভূমি' হিসেবে চিহ্নিত করেছে । শুরুতে মোহাম্মদ জেরুজালেমকে তার নতুন ধর্মের কেন্দ্ররূপে দেখেন । জেরুজালেম থেকেই তিনি বেহেশৃতে উ্থিত (মিরাজ) হয়েছিলেন । মদীনায় স্থানান্তরের পর মোহাম্মদ জেরুজালেমকেই মুসলিমদের নামাজ বা প্রার্থনার কিবলা বানিয়েছিলেন । মোহাম্মদ ইহুদিদের দাতব্য প্রথা “যাকাত* নকল করেন এবং একে একটা আরামাইক বা সিরীয় (ইহুদিদের পবিত্র ভাষা) নাম দেন; যাকাতকে তিনি ইসলামের পাঁচ স্তস্তের একটির মর্যাদা দেন । ইহুদিদের প্রথার অনুসরণে তিনি শুকরের মাংস খাওয়া হারাম করেন, প্রবর্তন করেন আনুষ্ঠানিক পরিষ্কার-পরিচ্ছন্নতা (ওজু) এবং তাদের “সাবাথ' পালনের অনুকরণে শনিবারকে (পরে শুক্রবার-এ পরিবর্তিত) বানান “সাপ্তাহিক নামাজ'-এর দিন । ইহুদি প্রথা ও চর্চার অনুসরণে মোহাম্মদ “আশুরা'-র উপবাস বা রোজা চালু করেন, যাকে পরে তিনি রমজান মাসের রোজার প্রথা হিসেবে প্রতিষ্ঠা করেন । রোজাও ইসলামের পাঁচ স্তস্তের একটি ৷ ইহুদি প্রথার অনুসরণে তিনি মুসলিমদের জন্যও চালু করেন লিঙ্গ মুস্তন বা লিঙ্গের মাথার চামড়া কাটার নিয়ম, যাকে “সুন্নত দেওয়া” বা “মুসলমানী” বলা হয় (আবু দাউদ ৪১:৫২৫) 1১ শুরুতে তিনি ঈশ্বরের প্রতিনিধির জন্য ইহুদিদের ব্যবহৃত “নবি' শব্দটি ব্যবহার করে নিজেকে নবি বলে আখ্যায়িত করেন । ইহুদিদের প্রতি মোহাম্মদের তিক্ততা ইহুদিরা ইসলাম গ্রহণের জন্য আল্লাহ ও মোহাম্মদের অনুরোধ প্রত্যাখ্যান করে ৷ কোরানে ইহুদি ধর্মগ্রন্থ ও রীতিনীতি সম্পর্কে যা বলা হয়েছিল তা বহুক্ষেত্রে বেঠিক ও বিকৃত ছিল | যেমন কোরান ৭:১৫৭ নং আয়াতে দাবি করে যে, মোহাম্মদ ছিলেন ইবাহিমের পুত্র ইসমাইলের বংশধর, এবং তিনিই সে মেসিয়াহ্, যার আগমন পূর্বঘোষিত হয়েছে তাউরাতে | এ নতুন দাবিটি কোরানের পূর্বরচিত আয়াতে ঘোষিত দাবির বিরোধী, কেননা পূর্ববর্তি আয়াত সুস্পষ্টরূপে বলেছে যে, কেবলমাত্র বনি ইসরাইলের সন্তানদের উপর (কোরান ৪৫:১৬), এবং বিশেষভাবে ইসহাক ও ইয়াকুব-এর বংশধরদের উপর, নবুয়তি প্রদান করা হবে (কোরান ২৯:২৭) । মোহাম্মদ ছিলেন একজন আরব, ইসরাইলি নয়; নবি ইসমাইলের সাথে যুক্ত তার পারিবারিক বংশধারা নবি ইসহাক ও ইয়াকুব-এর বংশধারা থেকে ভিন্ন । কোরানের এ ভাষ্য ও সুস্পষ্ট স্ববিরোধিতার কথা উল্লেখ করে ইহুদি রাববী"রা খুব সহজেই তার নবুয়তির দাবি খণ্ডন করেন । ইব্রাহিম ----৯ ইসহাক ----৯ ইয়াকুব ----৯ (নবিত্ব অর্পণের বংশধারা) ইব্রাহিম ----৯ ইসমাইল ----৯ মোহাম্মদ (নবিত্ বহির্ভূত বংশধারা) অধিকন্ত, ইসমাইল ছিলেন ইব্রাহিমের এক অবৈধ সন্তান ৷ ইসমাইলের জন্ম হয়েছিল হাজেরা নাম্মী এক উপপত্রী বা দাসীর গর্ভে; আর হাজেরা ছিল একজন মিশরীয়, ইহুদিদের মত “সেমিটিক' জাতির নয় । সুতরাং ইসমাইল ছিলেন ঈশ্বর ও আব্রাহামের মধ্যেকার চুক্তিবহির্ভূত । বাইবেলও তাকে “অমার্জিত ও হিংস্র" হিসেবে বর্ণনা করেছে (জেনেসিস ১৬:১২) । সুতরাং পূর্বরচিত কোরানের আয়াত ও ইহুদিবাদ উভয়ই ইসমাইলের বংশধরদের, যেমন মোহাম্মদের, উপর ইহুদিদের ঈশ্বরের নবিত্ব অর্পনের দাবি প্রত্যাখ্যান করে । পরন্ত কোরান হিব্রু বা সিরীয় ভাষার মতো পবিত্র ভাষায় নাজিল হয় নি। কোরান নাজিল হয় আরবিতে, যা ৬৯, [২9161017093 0 1190111)3 (01 910101911) 0010 (170 21100)01610 5011-063, 1211001% 9811] 130101811, 98101] 1৬11511]) 2100 1191) 4১] 1)85/00, 119৬০ 09010 11101010090 11) 117০ 10916100)9595 /111)11) 010 (০. ও
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।