Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৪৭ 24 ৪৮ ইতিমধ্যেই মোহাম্মদের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল । সে ভিত্তিতে খালেদের সহগামী মদীনার ও মক্কার কিছু শিষ্য গোত্রটির বাকি লোকদের জীবন বাচাতে এগিয়ে আসে । উল্লেখ্য যে, জাজিমা গোত্র কখনোই মোহাম্মদ বা তার সম্প্রদায়ের জন্য কোন সমস্যা ঘটায়নি ৷ তথাপি তাদের উপর এরূপ নিষ্ঠুরতাকে চরম বর্বরতা' ছাড়া আর কী বলা যেতে পারে? মক্কা দখল করার পর যেরূপ নির্দয়ভাবে তিনি কোরাইশদের দেবমূর্তিগুলোকে ধ্বংস করেন ও সমালোচকদের মৃত্যুদণ্ড দেন, খালিদ যেভাবে মক্কার লোকগুলোকে হত্যা করে নিজস্ব মাতৃভূমি রক্ষার্থে সামান্য বাধা দেওয়ায় এবং জাজিমা গোত্রের লোকদেরকে খালেদ যেরূপ নির্মমভাবে হত্যা করে - এ ঘটনাগ্ডলো মোহাম্মদের মক্কা দখলের দিনটিকে চরম নিতিনের দিন হিসেবে চিহিন্ত করে; কোনক্রমেই দয়া, ক্ষমা ও বদান্যতার দিন হিসেবে নয় । ইসলামের নবি ভয় দেখিয়ে বা সহিংসতা ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আরব অঞ্চলের অন্যান্য পৌত্তলিক গোত্রের উপর বিজয় বা আনুগত্য অর্জন করেন । আলোচনা সংক্ষেপ রাখার জন্য সে ঘটনাগুলো এ বইয়ে সংযোজিত করা হবে না । তবে ইসলাম ধর্মমতে, কোরাইশদের সাথে মুখোমুখিতায় নবির যে প্রতিক্রিয়া ও আচরণ ছিল, তা পৌন্তলিকদের প্রতি মুসলিমদের আচরণের একটা আদর্শ নকশা হিসেবে বিবেচিত, এবং আদর্শগতভাবে মুসলিমদের পক্ষ থেকে সেটা সর্বকালে বিশ্বের সকল প্রতিমা-পূজকদের উপর প্রয়োগযোগ্য । ইহুদিদের সঙ্গে মোহাম্মদের আচরণ মোহাম্মদের মিশনের উপর ইহুদি প্রভাব ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে যে, ইহুদি ও খিষ্টানদের একেশ্বরবাদী বিশ্বাসের দ্বারা যুবক মোহাম্মদ যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন । সম্ভবত এ দু'টো ধর্মের প্রভাব মক্কার বহুঈশ্বরবাদী জনগণের মধ্যে ঈশ্বরের একতৃবাদ প্রচারের লক্ষ্যে তাঁকে নিজস্ব নবুয়তির মিশন গ্রহণে উদ্বুদ্ধ করেছিল । মোহাম্মদ যখন মাত্র ১২ বছরের তরুণ, তখন চাচা আবু তালিবের সঙ্গে তিনি ব্যবসার উদ্যোগে সিরিয়া যেতেন (প্যালেস্টাইনের পাশ দিয়ে), যা তাঁকে ইহুদিদের ধর্ম বিশ্বাস এবং প্রথা ও রীতিনীতি সম্বন্ধে ধারণা অর্জনে সহায়তা করে | মন্কাতেও আবদাইস বিন সালোম নামের জনৈক জ্ঞানী ইহুদি রাববী'র সাথে তাঁর বন্ধুস্বরূপ সম্্পক ছিল | কথিত আছে যে, উক্ত ইহুদি রাবিব মোহাম্মদকে ইহুদি ধর্মগ্রন্থ পড়ে শোনাতেন ও ইহুদি রীতিনীতি ব্যাখ্যা করতেন । ইবনে ইসহাক লিখিত মোহাম্মদের জীবনীতে দেখা যায় যে, তিনি মাঝে মাঝেই বেথ হা-মিদ্রাসএ যেতেন | বেথ হা মিদ্রাস ছিল মক্কায় বাইবেল শিক্ষার একটি প্রতিষ্ঠান । মুসলিম আলোচক আল বাদাউল বর্ণনা করেছেন যে, এক ইহুদি তাউরাতে বর্ণিত প্রাচীন ইতিহাস মোহাম্মদের কাছে বর্ণনা করতেন । এমনকি মোহাম্মদ ইহুদি ধর্ম-মন্দির “সিনাগগ'-এও যেতেন বলে জানা যায় । এ রাব্বী পরে ইসলাম গ্রহণ ও আব্দুল্লাহ ইবনে সালাম নাম নেয় বলে জানা যায় । ধারণা করা হয় তিনিই কোরান-এর ৪৬:১ নং আয়াতে বর্ণিত সাক্ষী, যাতে তিনি কোরান ও ইহুদি ধরমগ্রন্থের মধ্যে সঙ্গতির সত্যতা জ্ঞাপন করেন । এ আয়াতটিতে ইহুদিদেরকে মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণে উদ্ধদ্ধ করতে চাওয়া হয়েছে ।১* ৬২২ সালে মোহাম্মদ যখন মদীনায় গমন করেন তখন সেখানে কয়েকটি ইহুদি ও বহুঈশ্বরবাদী গোত্র বসবাস করতো । বহুঈশ্বরবাদীদের তুলনায় ইহুদিরা ছিল অধিকতর ধনী ও প্রভাবশালী । এ সত্যতা প্রকাশ করে বিশিষ্ট ইসলামি পণ্ডিত আবুল আলা মওদুদী (মৃত্যু ১৯৭৯) লিখেছেন: “অর্থনৈতিকভাবে ইহুদিরা আরবদের চেয়ে অনেক প্রভাবশালী ছিল ॥ সিরিয়া ও ফিলিস্তিনের মতো আধিকতর সভ্য ও সাংস্কৃতিকভাবে অনেকটা অথসর দেশ থেকে স্থানান্তরিত হওয়ায় অনেক কলাকৌশল তাদের আয়তে ছিল, যা আরবদের ছিল না। তারা বহিরিশের সাথে বাণিজ্য সম্পর্কও গড়ে তুলেছিল ।'৮” ইহুদিরা মোহাম্মদের মদীনায় স্থানান্তরে বিরোধিতা করে নি সম্ভবত দুটো কারণে: প্রথমত, মোহাম্মদ পৌত্তলিকতা উৎপাটনের নিমিত্তে বহুঈশ্বরবাদীদের মধ্যে একেশ্বরবাদী ধর্মবিশ্বাস প্রচার করছিলেন, যা ইহুদিরাও কামনা করত; দ্বিতীয়ত, এ সময়ে ইহুদি ধর্মের প্রতি মোহাম্মদ বা তাঁর ধর্ম বন্ধুভাবাপন্ন বা অনুকূল ছিল । এ পর্যন্ত কোরানে রচিত আয়াতে ইহুদি ও তাদের ধর্মগ্রন্থকে যথেষ্ট মর্ষাদা দেওয়া হয়েছিল । মদীনায় অবস্থানের শুরুর দিকে মোহাম্মদ ইহুদি ও তাদের ধর্মগ্রন্থের প্রচুর প্রশংসা করতে থাকেন । এ পর্যাঁয়ে তিনি তাদের সাথে ভাল সম্পর্ক রাখেন ও অনেক ইহুদি প্রথা - যেমন রোজা রাখা, ছুন্নত দেওয়া (মুসলমানি), নামাজ বা মোনাজাত করার সময় ইহুদিদের পবিত্র শহর জেরুজালেমের দিকে মুখ রাখা ইত্যাদি - গ্রহণ করেন নৌচে দেখুন) । মদীনায় মোহাম্মদের ধর্ম প্রচারে বহুঈশ্বরবাদীরা অধিক সংখ্যায় তার ইসলামে যোগ দেয় । কিন্তু সম্পদশালী ইহুদিদেরকে তিনি ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেন তেমন সুবিধা করে উঠতে ব্যর্থ হন । ফলে ইসলামের প্রতি নিরাবেগ ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ এঁশীবাণী প্রেরণ শুরু করেন । উদাহরণস্বরূপ, আল্লাহ এ সময় ইহুদিদের ধর্মগ্রন্থ তাউরাতে বর্ণিত “জেনেসিস' বা 'সৃষ্টিতত্: সম্পর্কে অনেকগুলো আয়াত নাজেল করেন (কোরান ২:৩০-৩৮)। এছাড়াও আলাহ তাউরাতে উক্ত মুসা ও “বনি ইসরাইলের সন্তান'-দের (অর্থাৎ ইহুদিদের) নিয়েও আয়াত নাজেল করেন (কোরান ২:২৪০-৬১) । অতঃপর আল্লাহ ইহুদি ও খিষ্টানদের (একেশ্বরবাদী সাবিয়ানদেরকেও) তার (আল্লাহর) কৃপা লাভের জন্য নিজেদের ধর্মগ্রন্থ অনুসরণের পাশাপাশি কোরানকে বিশ্বাস করায় উদ্দ্ধ করতে আয়াত পাঠান । আল্লাহ বলেন: “যারা কোরান বিশ্বাস করবে, এবং যারা ইহুদি ধর্মররস্থ, খ্রিষ্টান ধর্মগ্রন্থ ও সাবিয়ান ধর্মগ্রন্থ অনুসরণ করবে, আল্লাহ ও ৬৬... [07 1970, 0. 79-81; 1৬17 0. 21 ৬৭. ড/91]27 0. 180-81 ৬৮. 1৬৪00001 4১৫৯ (1993) 17751971071 30018791019 5%7671 41-1565117, [1 70770745 071067514717716 176 0%767, (5. 40৩7 77), 8115927 1৬191009108, 151911010 7010911511915, ০৬ 11101. 24

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।