Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ 234
📝 Text 📖 PDF

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৪৫ 25 ৪৬ সুতরাং মুসলিমরা শান্তিকামী ও ভালোবাসার যোগ্য হওয়ার কারণে কোরাইশরা তাদেরকে মক্কায় ঢুকতে দেয় নি; বরং মুসলিমরা কোরাইশদের তুলনায় অনেক শক্তিশালী ও মরিয়া হওয়ার কারণে মক্কাবাসীরা তাদেরকে বীধা দিতে সাহস পায় নি। মদীনার দুর্ভাগা ইহুদি গোত্রগুলোর পরিণতির কথা মক্কাবাসীর মাথায় তখনও জাগ্রত ছিল । মদীনার বানু কুরাইজা ইহুদি গোত্রকে মোহাম্মদ কী ভয়াবহ ও নিষ্ঠুরভাবে ধ্বংস করেছিলেন - সে কথা মোহাম্মদের মক্কায় প্রবেশের সময় নিশ্চয়ই মক্কাবাসীর স্মরণে ছিল । মক্কাবাসীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ বলা হয় মোহাম্মদের মক্কা দখলের দিন বিপুল সংখ্যক মক্কাবাসী ইসলাম গ্রহণ করেছিল - জুলুম বা মৃত্যুর ভয়ে নয়, ইসলামের শান্তির বাণীতে মুগ্ধ হয়ে ৷ যদি তাই হয়, তাহলে প্রশ্ন উঠে: দু'বছর আগে মোহাম্মদ যখন মক্কায় অভিযান চালায়, তখন কেন তারা ইসলাম গ্রহণ করল না? কেন তারা মোহাম্মদকে মক্কা নগরীতে প্রবেশ করতে না দেওয়ার জন্য মরণপণ প্রতিরোধের শপথ করেছিল, যা তাঁকে হুদাইবিয়ার সন্ধিচুক্তি সাক্ষরে বাধ্য করে? তদুপরি, এ দুই বছরে মোহাম্মদ কোরাইশদের সাথে এমন কোনো সহদয়পূর্ণ আচরণ করেন নি, যার কারণে কোরাইশরা তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হতে ও বিপুল সংখ্যায় ইসলামে যোগ দিতে পারেন । বরঞ্ সুযোগ আসতেই সন্ধির শর্ত ভগ করে মোহাম্মদের শিষ্যরা একের পর এক কোরাইশদের বাণিজ্যিক কাফেলা আক্রমণ করে সেগুলো লুণ্ঠন ও কাফেলার লোকদের হত্যার মাধ্যমে কোরাইশদের উপর চরম ভোগান্তি আনয়ন করে । পরন্ত তিনি দশ বছর মেয়াদি সন্ধিটি আট বছর আগেই ছুঁড়ে ফেলে মক্কা আক্রমণ করেন । কোনো উষ্কানি ছাড়াই মোহাম্মদ এ দু'বছর কালে বিভিন্ন অমুসলিম গোত্র - যেমন খাইবার, বানু সোলেইম, বানু লেইথ, বানু মুরা, ধাত আত্লাহ্‌, মুতাহ ও বানু নাদজ-সহ আরও কিছু গোত্রের উপর সহিংস হামলা চালিয়েছিলেন ।* আবু সুফিয়ানকে সেদিন ইসলাম গ্রহণ করতে হয়েছিল মোহাম্মদের তলোয়ারের ডগা থেকে তার মস্তক বাঁচাতে নয় কি? পরিশেষে, মক্কাবাসীর কাছে আবু সুফিয়ানের বার্তা ছিল: “অসলিম তসলিম' - অথার্ৎ যদি রক্ষা পেতে চাও তবে মুসলিম হও | নিজেদের রক্ষার জন্য তাদের সামনে মাত্র দুটো পথ খোলা ছিল: প্রথমত, ইসলাম গ্রহণ করা; দ্বিতীয়ত, মসজিদ (কা'বা) অথবা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করা । এ উদাহরণগুলো স্পষ্ট করে তুলে যে, ইসলামের শান্তিপূর্ণতা বা মোহাম্মদের শান্তিকামী ও সহৃদয় মনোভাব ও আচরণ সেদিন কোরাইশদেরকে বিপুল সংখ্যায় ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেনি । মোহাম্মদের অতুলণীয় ক্ষমা প্রদর্শন: মক্কা জয়ের দিন আত্মসমর্পণকারী মক্কাবাসীদের গণহারে মেরে না ফেলে ক্ষমা করে দেওয়াকে মুসলিমরা মোহাম্মদের অসাধারণ বদান্যতা ও ক্ষমাশীলতা রূপে চিত্রিত করে | মুসলিমরা এটাকে নবির শত্রুর প্রতি নজিরহীন দয়ার নমুনা হিসেবে তুলে ধরে । মুসলিমরা বলতে চায় যে, ইতিহাসে কোনো নেতা তার প্রবল শক্রর প্রতি এমন ক্ষমা ও ধৈর্য কখনোই প্রদর্শন করে নি । কিন্ত মোহাম্মদ বা যে কোন ন্যুনতম বিবেকবান ব্যক্তি কি মক্কাবাসীদের গণহারে খুন করতে পারে, যখন তারা মক্কা দখলে বাধা না দেওয়ার অঙ্গীকার করেছে এবং তাদের নেতা (আবু সুফিয়ান) ইতিমধ্যে মোহাম্মদের ধর্ম ও নবিত্ মেনে নিয়েছিল তদুপরি মুসলিমদের মক্কায় অগ্রসরে বাধা না দিলে তাদেরকে আঘাত করবে না বলে মোহাম্মদ আবু সুফিয়ানকে প্রতিশ্রতিও দিয়েছিলেন । এটা সুস্পষ্ট যে, প্রাথমিকভাবে যখন মোহাম্মদ দীর্ঘ তের বছর মক্কায় তার ধর্ম প্রচার করেন, তখন কোরাইশরা কখনোই তীর প্রতি নিষ্ঠুরতা দেখায় নি। মোহাম্মদ কর্তৃক মক্কাবাসীদের শত শত বছরের আচরিত ধর্ম ও প্রথার বিরোধিতা ও অবমাননা সত্তেও তারা তাঁর সঙ্গে আচরণে সভ্যতার সীমা অতিক্রম করেনি । বরং মোহাম্মদই মক্কার কোরাইশদের বহু বাণিজ্য-কাফেলা আক্রমণের সূত্রে তাদের সাথে অনেক রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। মোহাম্মদ একের পর এক মন্কার বাণিজ্য কাফেলা হামলা ও লুগ্ঠন করে তাদের ব্যবসা-বাণিজ্যকে বিধ্বস্ত করায় কোরাইশরা ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ও অভাব-অনটনের সম্মুখীন হয় । সবেপিরি কোরাইশরা ছিল মোহাম্মদসহ মক্কা থেকে মদীনায় গমনকারী মুসলিমদের পিতামাতা, ভাইবোন ও আত্রীয়-স্বজন । পৃথিবীর নিষ্ঠুরতম মানুষটিও কি তার ঘনিষ্ঠ আত্মীয়-স্জনদের - যারা ইতিমধ্যেই অনাকাজ্কিত ও অন্যায়ভাবে চরম ভোগান্তির শিকার হয়েছে - তাদের উপর তরবারি চালাতে পারবে? মুসলিমদের চিন্তা-চেতনায়, এমন কি আজকের মুসলিমদেরও ধারণা যে, মোহাম্মদ কোরাইশদের প্রতি কখনোই নিষ্ঠুরতা প্রদর্শন করেন নি। সব মুসলিমের কাছে মোহাম্মদের প্রতি কোরাইশদের স্পষ্ট প্রতীয়মান সভ্য ও ধৈর্যশীল আচরণ এমন ক্ষমাহীন অপরাধ ছিল যে, মক্কা দখলের সঙ্গে সঙ্গে তাদের সবাইকে হত্যা করে নির্মূল করা উচিত ছিল । পরন্ত সেদিন মোহাম্মদের মক্কা দখল আদৌ রক্তপাতহীন ছিল না। খালেদ বিন ওয়ালিদ তাদেরকে কচুকাটা করেছিল, যারা তাকে প্রতিরোধ করার সাহস দেখিয়েছিল ৷ তদুপরি মোহাম্মদ মক্কার দশ বা বার জন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কারণ তারা এর আগে ইসলাম ত্যাগ করেছিল অথবা তার ধর্মের সমালোচনা বা উপহাস করেছিল । মৃত্যুদণ্ডে দণ্ডিতদের কয়েকজন মন্কার প্রভাবশালী পরিবারের লোক হওয়ায়, তাদের পরিবার-পরিজনের অনুরোধে ক্ষমা পেয়ে যায় । পরিশেষে মাত্র চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় । এদের মধ্যে দুইজন ছিল গায়িকা, যারা মোহাম্মদকে উপহাস করে গান রচনা করেছিল ।৬ মোহাম্মদের কারণে অবর্ণনীয় যাতনা, অপমান, দুভেগি, রক্তক্ষয় ও অভাব-অনটন ভোগ সত্তেও কোরাইশরা মোহাম্মদের প্রতি যথেষ্ট মানবিক আচরণ প্রদর্শন করেছিল; কাজেই কোন বিবেকবান বিচারেই মক্কার কোন ব্যক্তিই মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়ার মত অপরাধ করে নি, বিশেষতঃ যখন তারা তাদের মাতৃভূমিকে বিনাশর্তে মোহাম্মদের হাতে তুলে দিয়েছিল । তদুপরি সেদিন মক্কা করায়ত্ত করার পরও মোহাম্মদ বর্বর নিষ্ঠুরতা অব্যাহত রাখে । কা'বা ধ্বংস করার পর নবি খালেদ বিন ওয়ালিদকে প্রতিবেশী গোত্রগুলোর আনুগত্য আদায়ের জন্য পাঠান । খালেদ জাজিমা (জাধিমা) গোত্রের কাছে পৌঁছে তাদেরকে অস্ত্র ত্যাগ করতে বলে । ইবনে ইসহাক লিখেছেন: তারা অস্ত্র সমপর্ণ করার সাথেসাথেই খালিদ তাদের হাত পিছনে বেঁধে তাদেরকে হত্যা করা শুরু করে ।* গোত্রটি ৬৩,101, [). 392-93 ৬... 1010, 0. 410-11; 21101, 0. 319 ৬৫... [00 19790, 0. 561 3

— Page 32 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.