Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৪৩ 22 ৪৪ হুঙ্কার দিয়ে উঠে: “আবু সুফিয়ান, ঈশ্বরের শক্র! ঈশ্বরকে ধন্যবাদ যিনি কোন চুক্তি ছাড়াই তোমাকে এখানে এনেছেন ।” অতঃপর “আমি তার মাথা বিচ্ছিন্ন করবো" - এই বলে ওমর তলোয়ার আনতে দৌড় মারে 1৮ আল আব্বাস আবু সুফিয়ানকে দেওয়া রক্ষার প্রতিশ্রুতির কথা বলে ওমরকে মারাত্মক কিছু করা থেকে নিবৃত্ত করেন এবং মোহাম্মদের সমীপে তাকে হাজির করেন । মোহাম্মদ আবু সুফিয়ানকে পরদিন সকালে তার সামনে হাজির করার নির্দেশ দেন। পরদিন সকালে আবু সুফিয়ানকে মোহাম্মদের কাছে আনলে নবি তাকে বলেন: “আলাহ ব্যতীত কোন মা'বুদ বা ঈশ্বর নাই, তা স্বীকার করার এটাই কি মোক্ষম সময় নয়” মোহাম্মদ যে একজন নবি, একথা আবু সুফিয়ান কখনই বিশ্বাস করেন নি । যখন তিনি ইতস্ততঃ করছিলেন, ক্রোধান্বিত মোহাম্মদ চিৎকার করে বলেন: “অভিশাপ তোমাকে আবু সুফিয়ান! আমিই ঈশ্বরের প্রেরিত নবি; তা স্বীকার করার এটাই কি মোক্ষম সময় নয়? এ কথায় আবু সুফিয়ান উত্তর দেন: “এ ব্যাপারে এখনও আমার কিছু সন্দেহ রয়েছে ॥ আবু সুফিয়ানের জীবন সমূহ বিপন্ন দেখে আল আব্বাস এগিয়ে এসে জোরের সঙ্গে আবু সুফিয়ানকে বলেন: “শির হারাবার আগে শীপ্বই আনুগত্য স্বীকার করো এবং বলো যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই ও মোহাম্মদ আল্লাহর নবি / আবু সুফিয়ানের তা মেনে নেয়া ছাড়া কোনো উপায় ছিল না। এরপর আল আব্বাস আবু সুফিয়ানের লোকদের জন্য কিছু করার নিমিত্তে মোহাম্মদকে অনুরোধ করেন । মোহাম্মদ তখন বলেন: “আবু সুফিয়ানের বাড়িতে যে প্রবেশ করবে সে নিরাপদ এবং যে নিজের ঘরে তালা দিয়ে থাকবে সে নিরাপদ, এবং যে মসজিদে (কা'বা) প্রবেশ করবে সে নিরাপদ ।”*৯ মন্কীয় ফিরে আবু সুফিয়ান তার জনগণের কাছে মোহাম্মদের মকায় প্রবেশে বাধা দানের অসারতা - যা নিশ্চিত পরাজয় ও ভড়াডুবি আনবে - তা ব্যাখ্যা করে যুদ্ধ না করার উপদেশ দেন | তিনি আরও বলেন: “অস্লিম তস্লিম' - অর্থাৎ “যদি রক্ষা পেতে চাও, তাহলে মুসলিম হয়ে যাও ।' যারা পৌত্তলিক ধর্ম ধরে রাখতে চায় তাদেরকে তিনি নিজ নিজ ঘরে দরজা বন্ধ করে থাকতে অথবা তার (আবু সুফিয়ানের) বাড়িতে আশ্রয় নিতে বলেন । পরদিন সকালে মোহাম্মদের বাহিনী মক্কায় প্রবেশ করে । মক্কার একটি অবাধ্য দল, যারা খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন বাহিনীর সম্মুখে পড়ে, তারা সামান্য প্রতিরোধ দেখানোর চেষ্টা করে । এদের যারা খালেদের নাগালের মধ্যে আসে, তারা সবাই জীবন হারায় । যারা জীবন বাচাতে পাহাড়ে পালাচ্ছিল, খালেদ তাদের পিছু ধাওয়া করেন। মক্কা করায়ত্ত করার পর মোহাম্মদ কা'বা ঘরে রক্ষিত সমস্ত মূর্তি ধ্বংস করার আদেশ দিয়ে চিৎকার করে বলতে থাকেন _ এখন) সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে: কারণ মিথ্যা স্বেভাবত£ই) নিশূর্ল হতে বাধ্য** _ যা আল্লাহ পরবর্তিতে একটা আয়াত হিসেবে কোরানে সন্নিবেশিত করেছেন (কোরান ১৭:৮১) । মোহাম্মদ কা"বার মাঝখানে দাঁড়িয়ে শত শত বছর ধরে গভীর ভক্তি ভরে কোরাইশরা যে মূর্তিগুলোকে পূজা করে এসেছে, সেগুলোকে ছড়ি উচিয়ে এক এক করে ধ্বংসের ইঙ্গিত দেন, আর সেগুলো চূর্ণ-বিচুর্ণ হয়ে যায় । কোরাইশদের দেবতা “কাঠের ঘুঘুস্টিকে মোহাম্মদ নিজে ধ্বংস করেন । মক্কা দখল ও কা'বা লুণ্ঠনের পর মোহাম্মদ মক্কা থেকে দুই দিনের পথ নখলার আল-উজ্জা মন্দিরের মূর্তিগুলো ধ্বংসের জন্য খালেদ বিন ওয়ালিদকে পাঠান ।১ আম'র নামে মোহাম্মদের এক শিষ্য হুদেইল গোত্রের পূজিত “সুওয়ার' মূর্তিটি ভেঙ্গে ফেলে | মদীনার একদল মুসলিম কোদেইদ-দের পুজিত বিখ্যাত দেবী আল-মানাতের মন্দিরটি ধ্বংস করে । এ মুসলিমরা দেবী আল-মানাতের ভক্ত ছিল ইসলাম গ্রহণের আগে ।৯ মোহাম্মদের মক্কা দখলের দিন অনেক পৌত্তলিক ইসলাম ধর্ম গ্রহণ করে । এবার মক্কা বিজয়ের ঘটনায় কোরাইশদের সাথে মোহাম্মদের আচরণ সম্পর্কে মুসলিমদের কিছু জনপ্রিয় দাবির পুভ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যাক । মন্কাবাসীদের প্রতি মোহাম্মদের অভাবিত ক্ষমা প্রদর্শন মক্কা বিজয়ের ব্যাপারে মুসলিমরা মোহাম্মদ বা ইসলামের অমায়িকতা, শান্তিপ্রিয়তা ও ক্ষমাশীলতা সম্পর্কে বেশ কয়েকটি দাবি করে থাকেন: ১. মুসলিমবাহিনী বিনা বাধায় শান্তিপূর্ণভাবে মন্কায় প্রবেশ করেছিল, যা কোরাইশরা স্বাগত জানিয়েছিল । ২. কোন রকম বল প্রয়োগ ছাড়াই কোরাইশরা স্বেচ্ছায় বিপুল সংখ্যায় ইসলাম গ্রহণ করেছিল । ৩. কোরাইশদেরকে হত্যা না করে মোহাম্মদ তাদের প্রতি ক্ষমা প্রদর্শনের এক অনন্য নজির স্থাপন করেন । শান্তিপূর্ণভাবে মোহাম্মদের মব্কায় প্রবেশ: দশ বছর মেয়াদী হুদাইবিয়া সন্ধি দুই বছর পরই ছুঁড়ে ফেলে মোহাম্মদের মক্কা আক্রমণ সত্তেও মুসলিমদের কাছে মোহাম্মদের মক্কা বিজয় একটা শান্তিপূর্ণ ঘটনা । এ দুই বছর সময়কালেও মোহাম্মদ ও তার শিষ্যরা বারংবার চুক্তির শর্ত ংঘাতিকভাবে লংঘন করেছিল । মক্কায় মোহাম্মদের বিনা বাধায় প্রবেশের দাবির ব্যাপারে এটা বুঝতে কষ্ট হবে না যে, তাকে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে কী ভয়াবহ ঘটনা ঘটত । মক্কা আক্রমণের আগে আবু সুফিয়ানের কাছে মোহাম্মদের দাবি কী ছিল? দাবিটি ছিল: ইসলাম এহণ কর, নইলে তোমার শির মাটিতে গড়াগড়ি যাবে - এটা নয় কি? মক্কার একটা দল বোকামি করে যখন খালেদ বিন ওয়ালিদের বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করে, তখন তাদের পরিণতি কী হয়েছিল: খালেদের বাহিনীর তরবারির খাদ্য নয় কি? ৫৮... [0 [51790, 0. 547 ৯, [10,19. 547-48 ৬... 00, 0. 552 ৬,104, 0. 565 ৬২...1৬7017, 0. 412 228

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।