Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৪১ 29] ৪২ প্রস্তুতিকালে মোহাম্মদ আল্লাহর কাছে মোনাজাত করতে থাকেন: “হে আল্লাহ, কোরাইশদের চোখ-কান নষ্ট করে দাও, যাতে করে আমরা আকস্মিকভাবে তাদেরকে তাদের দেশে আক্রমণ করতে পারি ।*৩ ৬৩০ সালের জানুয়ারি মাসে তিনি ১০,০০০ সৈনিকের একটি শক্তিশালী বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন । মুসলিম সেনা মশাল জ্বালিয়ে কোরাইশদের ভীতিগ্রস্ত করতে চায় যে, কী এক বিশাল মুসলিম বাহিনী তাদের ছ্ারপ্রান্তে অবস্থান নিয়েছে । কিছুক্ষণ আগে মুসলিম শিবিরে যোগ দেওয়া মোহাম্মদের চাচা আল-আববাস এ দৃশ্য দেখে নিজে থেকে বলে উঠেন: “হায় দুর্ভাগা কোরাইশ! তারা যাদি এসে রক্ষা করতে অনুরোধ করার আগেই আল্লাহর নবি তার বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেন, তা হবে কোরাইশদের চিরসমাণ্তি ।'** সামনে অগ্রসর হওয়ার আগে এবার আমরা অনুসন্ধান করে দেখি সত্যিকারভাবে কারা সন্ধিটি ভঙ্গ করেছিল । সত্যি সত্যি কারা হুদাইবিয়া সন্ধি ভঙ্গ করেছিল? ইসলামি পণ্ডিত ড্যানিয়েল পাইপৃস - যিনি ইসলাম সম্পর্কে প্রকৃত ধারণা দেওয়ার কারণে মুসলিমদের দ্বারা অতিশয় ঘৃণিত _ দাবী করেন যে, মোহাম্মদ হুদাইবিয়া চুক্তিটি ভঙ্গ করেন নি, কোরাইশরা করেছিল । তিনি লিখেন: “মোহাম্মদের জন্য চুক্তিটি ছুঁড়ে ফেলা কৌশলগতভাবে সঠিক ছিল, কেননা কোরাইশরা, কিংবা অন্তত তাদের মিত্রা, প্রকৃতপক্ষে চুক্তিটি ভঙ্গ করেছিল 1" চুক্তিটি ভাঙ্গনের ব্যাপারে তিনি মুসলিমদের ধারণার সাথে একমত যে, মন্কাবাসীরাই চুক্তিটি ভঙ্গ করেছিল 1% কোরাইশ-কর্তৃক হুদাইবিয়া চুক্তিভঙ্গের এ অভিযোগ বা দাবী তৃতীয় পক্ষের দুই গোত্রের মধ্যে চলমান বিবাদের সাথে সম্পর্কযুক্ত | গোত্র দুটি হলো বানু বকর ও বানু খুজা"য়া । বানু বকর কোরাইশদের ও বানু খুজায়া মোহাম্মদের মিত্র ছিল | আল তাবারি জানায়, মোহাম্মদ দৃশ্যপটে আসার আগেই মালিক বিন আব্বাদ নামক বানু বকর গোত্রের এক বণিক ব্যবসার উদ্দেশ্যে মরুপথে গমনকালে বানু খুজা'য়াদের দ্বারা আক্রান্ত হয় । তারা তাকে হত্যা করে মালামাল নিয়ে নেয় । এর প্রতিশোধ নিতে বানু বকর বানু খুজা'য়ার একজনকে হত্যা করে ৷ এরপর মোহাম্মদ দৃশ্যপটে আসেন এবং বানু খুজা'য়া মোহাম্মদের মাওলা বা মিত্রতে পরিণত হয় । বিরোধটির দ্বিতীয় পর্যায়ের আক্রমণে বানু খুজা'য়া বানু বকরের নেতৃস্থানীয় তিন ভাই সালমা, কুলথুম ও ধুয়াইবকে হত্যা করে । এর প্রতিশোধে বানু বকর মুনাবিব নামক বানু খুজা'য়ার একজনকে হত্যা করে । রাতের অন্ধকারে কয়েকজন কোরাইশও নাকি এ হত্যাকাণ্ডে বানু বকরকে সহযোগিতা করেছিল 1৫" এ ঘটনার প্রেক্ষাপটে, পাইপৃসের মতো পন্ডিতদের মতে, কুরাইশরা হুদাইবিয়া সন্ধি ভঙ্গ করেছিল; সুতরাং চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগেই মোহাম্মদের মক্কা আক্রমণ বৈধ ছিল। এখানে যে বিষয়টি অবজ্ঞা করা হয়েছে তা হলো, বকর-খুজা'য়া গোত্রদ্বয়ের মধ্যে বিবাদটি বাধিয়েছিল খুজা*য়া গোত্র ৷ খুজা'য়ারা বানু বকরকে দুইবার আক্রমণ করে চারজনকে হত্যা করে। বানু বকরও বানু খুজা*্ম়াকে দুইবার আক্রমণ করে, কিন্তু প্রতিক্রিয়াস্বরূপ মাত্র, উস্কানিমূলকভাবে নয় ৷ এবং বানু বকর তাদের দ্বিতীয় আক্রমণের পরও তারা বানু খুজা'য়ার মাত্র দুইজনকে হত্যা করে । অর্থাৎ মোহাম্মদের মিত্ররা অতিরিক্ত দুইজনকে হত্যা করেছিল । আরেকটি বিষয় অবজ্ঞা করা হয়েছে যে, দু'বছর আগে মোহাম্মদের মক্কা দখলের বা কা'বায় প্রবেশের প্রচেষ্টা - যার ফলে হুদাইবিয়া চুক্তিটি স্বাক্ষরিত হয় - তার কোনই অধিকার ছিল না । আর এক্ষেত্রে পাইপৃস সম্পূর্ণরূপে আরও বিস্মৃত হয়েছেন যে, মোহাম্মদ প্রথম সুযোগেই ও অনেক আগেই সন্ধির শর্ত ভেঙ্গেছিলেন, যেমন বারংবার কোরাইশদের বাণিজ্য-কাফেলা আক্রমণ, লুগ্ঠন ও বেশ কিছু কোরাইশকে হত্যা করে । আর এটা কিছুতেই বোধগম্য নয় যে, তার মিত্র বানু খুজা'য়ার পক্ষে প্রতিশোধ নিতে বানু বকরকে আক্রমণ না করে মোহাম্মদ কোরাইশদের আক্রমণ করলেন কেন? মোহাম্মদ বড়-জোর বানু বকরের বিরুদ্ধে বানু খুজা'য়ার আক্রমণে সাহাঘ্যার্থে আসতে পারতেন, কিন্তু কোনোক্রমেই বা কোনো যুক্তিতেই মক্কা দখলের চেষ্টা করতে পারেন না । এবার মোহাম্মদের মক্কা আক্রমণের ঘটনায় ফিরে আসা যাক | কোরাইশ নেতা আবু সুফিয়ান ছিলেন নবির শ্বশুরদের মধ্যে একজন । তিনি মুসলিমদের আগমনের খবর শুনে রাতের অন্ধকারে মোহাম্মদের উদ্দেশ্যে রওয়ানা দেন তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে মক্কা আক্রমণ থেকে বিরত করার আশায় । পথিমধ্যে ভাই আল আব্বাসের সঙ্গে আবু সুফিয়ানের দেখা হয়ে যায় । আল আব্বাস তাকে রক্ষার নিশ্চয়তা দিয়ে মোহাম্মদের সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে যান । সামনে ওমর আল খাত্তাব পেরে ইসলামের দ্বিতীয় খলিফা) তাদের রাস্তায় এসে পড়ে । আবু সুফিয়ানকে সে দেখে ৫৩... [1017 [51190, 79. 544 ৫৪, 1010, 0. 547 ৫৫, :791995 (2003), 9. 185 ৫৬, [1)০791075 0118101-217,1171505 011791) (99001 /১1:21019), 17000:// আস/জ/111110070901010. ০017/71917/92 10941100 ৫৭... এআ গ১এ], ড01. ৬], 0. 160-62 2]

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।