পাঠকের মন্তব্য “কোরানের উপর গভীর ও পুঙ্খানুপুঙ্খ গবেষণার ভিত্তিতে লেখক যথার্থরূপে দেখিয়েছেন যে ইসলাম _ বিশেষ করে ইসলামের জিহাদ বা ধর্ম- যুদ্ধের মতবাদ - দ্যার্থহীনভাবে অমুসলিমদেরকে জোরপূর্বক ধমন্তির ও ক্রীতদাসকরণ এবং সমগ্র বিশ্বব্যাপী একটি সাম্রাজ্যবাদী ইসলামি শাসন প্রতিষ্ঠার নির্দেশ দেয় । তারপর নবি মুহাম্মদের আদি জীবনী (সিরা) ও হাদিসের উপর ব্যাপক গবেষণার ভিত্তিতে তিনি দেখান যে, আল্লাহর সেসব চিরন্তন ও অবশ্য করনীয় নির্দেশগুলো কীভাবে নবি নিজে প্রয়োগ করেছিলেন জোরপূর্বক ধরমস্তির ও ক্রীতদাসকরণ এবং আরবাঞ্চলে প্রথম সাম্রাজ্যবাদী ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে । প্রচুর ইসলামের এতিহাসিক তথ্যের ভিত্তিতে পুস্তকটি আরো দেখিয়েছে, কীভাবে মুসলিমরা জিহাদের এ আদর্শ নমুনা বা কর্মকান্ডগুলোকে বর্ধিত করে যুগ যুগ ধরে চলমান রেখেছে আজ পর্যন্ত । লেখক ভবিষ্যতবাণী করেছেন যে, আগামী দশকগুলোতে ইসলামি জিহাদ খুব সম্ভবত ক্রমান্বয়ে জোরদার ও উগ্রতর হয়ে উঠবে, যা মানবজাতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে, বিশেষত অমুসলিম ও পশ্চিমা বিশ্বের জন্য । মুসলিম ও অমুসলিম বিশ্ব ইসলামি উগ্রবাদীদের কাছ থেকে যে ক্রমবর্ধমান সাংঘাতিক হুমকির সম্মুখীন হচ্ছে তার সঠিক অনুধাবনে এ বইটি খুবই গুরুত্পূর্ণ ভূমিকা রাখবে ৷” __ ইব্নে ওয়ারাক, “আমি কেন মুসলিম নই" গ্রন্থটির লেখক “এটি একটি অবশ্যই পঠিতব্য বই - খুবই গুরুত্বপূর্ণ ও অত্যন্ত সুন্দরভাবে লিখিত - যা জিহাদের সহিংস সাম্রাজ্যবাদী প্রকৃতির উপর আলোকপাত করেছে । জিহাদ হলো ইসলামের প্রধান মতবাদ, যার প্রতিষ্ঠা সম্ভব কেবলই অমুসলিম, এমনকি মুসলিমদেরও মানবিক অধিকার পদদলিত করার বিনিময়ে । __ননি দারবিশ, “নাউ দে কল মি ইনফিডল" গ্রন্থটির লেখিকা “আমার কাছে এ বইটি চমৎকার মনে হয়েছে । এটা এমন একটা বই, যা মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবারই পড়া উচিত... “ইসলামিক জিহাদ" গ্রন্থটি ব্যাপকভাবে এঁতিহাসিক তর্থে পূর্ণ, যা ইসলাম ও ইসলামের নবি সম্পর্কে বু এতিহাসিক ও চলমান সত্যতার সঠিক আলোচনা করেছে । এসব কিছু বইটিকে অবশ্য পঠিতব্য করে তুলে তাদের জন্য, যারা চলমান ইসলামি জিহাদ ও সন্ত্রাসের পিছনের চালিকা শক্তিকে সঠিকভাবে অনুধাবন করতে চায় ।” __ সামি আল্রাবা, অধ্যাপক ও “ভেইন্ড এ্যাট্রোসিটিজ' গ্রন্থটির লেখক “বিশ্বব্যাপী চলমান জিহাদী আন্দোলনের ইতিহাস, প্রকৃতি ও হুমকি অনুধাবনে বর্তমানে যে গুরুত্বপূর্ণ ও বর্ধনশীল গবেষণা চলছে, এ গ্রন্থটি তাতে একটি বিশেষ সংযোজন মনে হচ্ছে ।
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.