Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৩৯ 20 ৪০ হুদাইবিয়ার সন্ধি: ৬২৮ সালের মার্চ মাসে (অর্থাৎ খন্দক যুদ্ধের এক বছর ও মদীনায় স্থানান্তরের ছয় বছর পর) মোহাম্মদ তার পৈত্রিক শহর মক্কার দিকে অগ্রসরে সাহসী ও উৎসাহী হয়ে উঠেন । তার অভিযানে যোগ দেওয়ার জন্য আশেপাশের গোত্রগুলোকে আমন্ত্রণ জানান । কিন্তু এ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ অভিযানে তার এ আহ্বানে তেমন সাড়া মেলেননি | ১,৩০০ থেকে ১,৫২৫ জন মুসলিম যোদ্ধার এক সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে ওমরাহ্‌*র সময় মোহাম্মদ মক্কার দিকে অগ্রসর হন । কোরাইশরা মোহাম্মদের আগমনের খবর জানতে পেয়ে তাঁর ম্কায় প্রবেশ রুখতে শপথ গ্রহণ করে । কেননা মোহাম্মদ ইতিমধ্যে বহুবার তাদের জন্য ভয়াবহ রক্তপাত, অবমাননা ও অভাব-অনটন বয়ে এনেছিল । কোরাইশদের এ প্রতিজ্ঞার খবর পেলে মোহাম্মদ সামনে অগ্রসর না হয়ে হুদাইবিয়া নামক স্থানে তীবু গাড়েন । তিনি মব্ায় বার্তা পাঠান যে, তিনি কেবল শান্তিপূর্ণভাবে ওম্রাহ করতে এসেছেন এবং তা করার পর মদীনায় ফিরে যাবেন । মোহাম্মদ ওম্রাহ করার ব্যাপারে সংকল্পবদ্ধ ছিলেন আর কোরাইশরাও তার মায় প্রবেশ রুখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল । কিন্তু মোহাম্মদের সাথে সামরিক সংঘর্ষের ফলাফল বিবেচনা করে কোরাইশরা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে তার সঙ্গে আপসের সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে আলাপ-আলোচনা ও দরকষাকষির একটা পর্যায়ে মোহাম্মদের জামাতা ও ইসলামের তৃতীয় খলিফা ওসমান মক্কা শিবিরে যান আলোচনার জন্য | ওসমানের সেখান থেকে ফিরতে কিছুটা দেরী হচ্ছিল । ইতিমধ্যে মোহাম্মদের শিবিরে গুজব রটে যে ওসমানকে হত্যা করা হয়েছে । এ রটনায় মোহাম্মদ অনতিবিলম্ষে তার বাহিনীকে একটা বাবলা গাছের নিচে সমবেত করে একে একে সবাইকে “জীবন দিয়ে ওসমানের পাশে দাঁড়ানো'র শপথ করান । এ শপথটি ইসলামের পঞ্জিকায় বৃক্ষের শপথ" নামে পরিচিত | মোহাম্মদ তার অনুসারীদেরকে এমন মাত্রায় ধর্মীয় আবেগে উত্তেজিত করেছিলেন যে, তারা তাৎক্ষণিক মক্কার শিবির আক্রমণের জন্য আত্মঘাতি হয়ে উঠেছিল | ঠিক এ মুহূর্তে ওসমান মক্কার শিবির থেকে ফিরে আসে, যা একটা ভয়ঙ্কর রক্তক্ষয় এড়াতে সহায়ক হয় । ওসমান চুক্তি বা সন্ধির শর্তগুলো চুড়ান্ত করে ফিরেছিলেন, যার ভিত্তিতে দু'পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় । এ চুক্তিটি ইসলামের ইতিহাসে সুবিখ্যাত “হুদাইবিয়ার সন্ধি' নামে পরিচিত । এতে উল্লেখ থাকে যে, উভয় পক্ষ দশ বছরের জন্য পরস্পরের বিরুদ্ধে হানাহানি বন্ধ করবে । সন্ধির শর্তমতে, মোহাম্মদের দল এবারের জন্য কাবা দর্শন না করেই মদীনায় ফিরে যাবে, কিন্তু পরবর্তী বছর থেকে তারা প্রতিবছর তিনদিন কা'বায় তীর্থ করতে পারবে 1% এখানে উল্লেখ্য যে, মোহাম্মদের এ মক্কা অভিযানের মূল উদ্দেশ্য ছিল মক্কা দখল, কিন্তু কোরাইশদের মাঝে আপোষহীন প্রতিরোধের দৃঢ়তা দেখে তিনি সুর বদলিয়ে “শান্তিপূর্ণ ওমরাহ্‌' করতে আসার ধুঁয়া তুলেন । এ বিষয়ে ইবনে ইসহাক লিখেছেন: “নবির সঙ্গীরা নিঃসন্দেহে মক্কা দখলের জন্য মদীনা থেকে বের হয়েছিল; কারণ মোহাম্মদ স্বপ্নে দেখেছিলেন সেটাই । কিন্ত যখন তারা দেখলো যে আপস-মীমাংসা হচ্ছে ও মোহাম্মদ তা মেনে নিচ্ছেন, তখন তারা এমন হতাশ হয়ে পড়ে যে, যেন মৃত্যুও তার চেয়ে শ্রেয় ছিল |” কোরাইশদের উপর প্রচণ্ড আঘাত হানার প্রত্যাশায় এসে মোহাম্মদ বিনীতভাবে সন্ধি করায় কিছু মুসলিম ক্রোধান্থিত হয়ে উঠে । এর মধ্যে রক্ত-পিপাসু ওমর ছিলেন একজন । যাহোক, মোহাম্মদ তাদের আশ্বস্ত করতে চান এ মর্মে যে, আল্লাহর নির্দেশে তিনি চুক্তিটি করেছেন, যা তার দলের জন্য শুভ পরিণাম বয়ে আনবে । মোহাম্মদের শিষ্যদের বুঝানোর জন্য আল্লাহও দায়িতৃপূর্ণ হয়ে গোটা একটা সুরা নাজেল করেন, যা হল কোরানের অধ্যায় ৪৮ বা “সুরা আল-ফাত" (“বিজয়') | আল্লাহ এতে বলেন যে, পরিস্থিতির বিচারে সন্ধিটি ছিল খুবই সঠিক ও বিজয়ের সমতুল্য, এবং চূড়ান্ত বিজয় আসছে অচিরেই । মোহাম্মদের হুদাইবিয়া চুক্তিভঙ্গ সন্ধির শর্ত ভঙ্গ করতে মোহাম্মদের দল খুব বেশি সময় নেয় নি । আবু বাশির নামক মোহাম্মদের শিষ্য শীগ্রই জনৈক কোরাইশকে হত্যা করে । এরপর সে প্রায় সত্তর জন মুসলিমকে নিয়ে একটা লুণ্ঠনকারী রাহাজান দল গঠন করে, যা মোহাম্মদ জেনেও না জানার ভান করেন । তারা মক্কার কাফেলাগুলো আক্রমণ করত এবং কাফেলার কাউকে জীবিত রাখতো না । আবু বাশিরের কর্মকাণ্ড সম্পর্কে ইবনে ইসহাক লিখেছেন: “অতঃপর আবু বশির বহুদূর চলে যায় সাগর তীরবতী ধূল-মারওয়া অঞ্চলের আল ইস নামক স্থানের রাস্তায় না থামা পর্যন্ত । কোরাইশরা সাধারণত এ পথ দিয়েই সিরিয়ায় যাতায়াত করতো | প্রায় সত্তর জন এঁক্যবদ্ধ রাহাজান কাফেলাগুলোর ওপর হানা দিয়ে প্রত্যেককে হত্যা করতো ও তাদের সামনে যারাই পড়তো সবগুলোকে ছিন্নভিন্ন করে ফেলতো ॥ এ বর্বরতায় অসহায় কোরাইশরা মোহাম্মদ-কর্তৃক হুদাইবিয়া চুক্তির শর্ত মেনে চলার আশাবাদ ত্যাগ করতে বাধ্য হয় এবং মোহাম্মদের কাছে মিনতি করে যে, তিনি যেন অন্তত “আত্মীয়তার সম্পর্কের খাতিরে" মক্কার কাফেলার উপর হামলা বন্ধ করেন । এ অনুরোধের পর মোহাম্মদ তার হামলাকারীদেরকে মদীনায় ফিরিয়ে নেন । মোহাম্মদের কয়েকজন মহিলা শিষ্য, যাদেরকে স্ব-স্ব পরিবারের লোকেরা আটকে রেখেছিল, মক্কা থেকে পালিয়ে মদীনায় চলে আসে এ সময় । সন্ধির শর্ত মোতাবেক তাদেরকে মন্কায় ফেরৎ পাঠানোর কথা ছিল । কিন্তু কোরাইশরা যখন তাদেরকে ফিরিয়ে নিতে লোক পাঠায়, মোহাম্মদ তাদেরকে ফেরৎ দিতে অস্বীকার করেন ।২ সন্ধি ছুঁড়ে ফেলে মোহাম্মদের মক্কা আক্রমণ হুদাইবিয়া সন্ধি স্বাক্ষরের দুই বছর পর মুসলিম বাহিনী কোরাইশদের পরাজিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠলে, মোহাম্মদ দশ বছর মেয়াদি সন্ধিটি ছুঁড়ে ফেলে মক্কা আক্রমণের প্রস্তুতি শুরু করেন । তিনি কোরাইশদের উপর আকস্মিক আক্রমণ করতে চেয়েছিলেন । যুদ্ধের 1৬01, 0. 353-595 100 11190, 09. 5090-05 ৫৯, [107 [51790, 0. 505 ৫২,100 15100, 0. 507-09; 10011, 00. 364-65 20

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।