নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৩৭ 19 ৩৮ যারা পিছনে পড়ে আছে ও যারা এখনও তাদের সাথে (স্বগ্সুখে) যোগ দেয়ানি, তাদের জন্যও রয়েছে শহীদের) গৌরব; তাদের কোন ভয় নেই বা আফসোস করারও কিছু নেই” (কোরান ৩:১৬৯-৭০)। যাহোক, ওহুদের যুদ্ধের পাঁচ মাস পর ৬২৫ সালের আগষ্ট মাসে মোহাম্মদ মদীনার বানু নাদের নামক ইহুদী গোত্রের উপর আক্রমণ করে তাদেরকে নির্বাসনে পাঠান (নিম্নে বর্ণিত) । কিন্তু সর্বনাশা ওহুদের যুদ্ধে কোরাইশদের দ্বারা মোহাম্মদ বড় রকমের একটা শিক্ষা পেয়ে মক্কার কাফেলার উপর হামলা কিছুদিনের জন্য বন্ধ রাখেন । কোরাইশরা ওহুদের যুদ্ধে এ বড় বিজয়ের পর মোহাম্মদকে পুনরায় আক্রমণ করতে আসে নি । মোহাম্মদ যেহেতু তাদের বাণিজ্য- কাফেলার উপর হামলা বন্ধ করে রাখে, সে কারণে তারা সম্ভবত ভেবেছিল যে সে বড় শিক্ষা পেয়েছে এবং তাদের জন্য আর হুমকি হয়ে দাঁড়াবে না । ইতিমধ্যে মোহাম্মদ তার ধর্মান্তরিত শিষ্য সংখ্যা ও বস্তুগত সামর্থ্য বৃদ্ধি করে (বানু কায়নুকা ও বানু নাদের ইহুদি গোত্রের কাছ থেকে হস্তগত ধনসম্পদ দ্বারা) তার ক্ষমতা বাড়ানোর জন্য সময় নেন । প্রায় এক বছর বিরতির পর ৬২৬ সালের এপ্রিল মাসে তিনি আবার মক্কার কাফেলার উপর আক্রমণ শুরু করেন । মালামালপূর্ণ কাফেলার উপর ক্রমবর্ধমান হারে সফল হামলায় লুষ্ঠিত ধনসম্পদ, উট ও দাস ইত্যাদির মালিক হয়ে মুসলিমরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠে । এ সময় মোহাম্মদ তার লুগ্ঠনকারী দলকে আরো শক্তিশালী করার জন্য নিকটবর্তী অমুসলিম গোত্রগুলোকে তীর হামলায় যোগ দেওয়ার আমন্ত্রন জানান । কিছু অমুসলিম গোত্র তার লুগ্ঠন দলে যোগ দেয়, সম্ভবত দু'টো কারণে: ১) লুগ্ঠনের মালামালের প্রতি লোভ, ২) মোহাম্মদের হামলা থেকে নিজেদেরকে রক্ষা । ইতিমধ্যে মোহাম্মদ মদীনার দুটো শক্তিশালী ইহুদী গোত্রকে আক্রমণ করে নির্বাসনে পাঠিয়েছিলেন, যা স্পষ্ট করে তুলে যে তাঁর ডাকে সাড়া না দিলে সেসব অমুসলিম গোত্রগুলো মোহাম্মদের তরফ থেকে সত্যি সত্যি বিপদের মুখে পড়তে পারত । খন্দক-এর যুদ্ধ মক্কার কাফেলার উপর পুনরায় আক্রমণ শুরু করার অর্থ দীড়ায় যে, কোরাইশদের উপর মোহাম্মদের হুমকি তখনও শেষ হয় নি । অতএব আবু সুফিয়ান মোহাম্মদের হুমকি চিরতরে শেষ করার জন্য ৬২৭ সালের এপ্রিল মাসে আরো একটা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেন । তিনি প্রতিবেশী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করার আহ্বান জানালে বানু ঘাতাফান, বানু সুলেম ও বানু আসাদ সহ অনেকগুলো গোত্র - যারা মোহাম্মদের আক্রমণে ইতিমধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল - আবু সুফিয়ানের ডাকে সাড়া দেয় । আবু সুফিয়ানের পিছনে প্রায় ১০,০০০ যোদ্ধার (কারো কারো মতে ৭,০০০) এক বিশাল বাহিনী সমবেত হয় । সে সময় মোহাম্মদ বড়জোর ৩,০০০ যোদ্ধা সমেবেত করতে পারতেন | সুতরাং তার সম্প্রদায়ের পরিস্থিতি খুবই সঙ্গীন হয়ে উঠে । ভাগ্য ক্রমে মোহাম্মদ ইতিমধ্যে সালমান নামে খ্যাত পারস্যের এক শিষ্য পেয়েছিলেন, যিনি মোহাম্মদকে মদীনায় তার বাসস্থানের চতুর্দিকে খন্দক বা পরিখা খননের পরামর্শ দেন । শক্রর আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্যে পরিখা খনন ছিল পারস্যে একটা প্রচলিত কৌশল, যা আরবরা জানতো না । মোহাম্মদ ধারণাটা লুফে নিয়ে তার সম্প্রদায়ের বাসস্থানের চতুর্দিকে একটি গভীর খন্দক খননের নির্দেশ দেন । সব মুসলিমকে খন্দকের ভিতরে একত্রিত করে বাড়িঘরের বাইরের দেয়াল পাথর দ্বারা শক্ত করা হয়। আক্রমণকারী কোরাইশরা মুসলিমদের বাসস্থানের চারিদিকে অবরোধ আরোপ করে । কিন্তু মোহাম্মদের এ কৌশল তাদের কাছে অপরিচিত হওয়ায় তারা খন্দকটি পার হতে ব্যর্থ হয়। প্রায় ২০ দিনব্যাপী অবরোধের (কেউ কেউ বলেন প্রায় এক মাস) পর মক্কা বাহিনী অবরোধ তুলে নেয় । অবরোধকালে তেমন কোন যুদ্ধ হয়নি; এতে মোহাম্মদের পক্ষের মাত্র পাচজন ও মক্কার পক্ষের তিনজনের প্রাণহানি ঘটে । সালমান ছিলেন জরধুষ্ট্রবাদ (অগ্নি-উপাসনা) থেকে ধর্মান্তরিত একজন খৃষ্টান যিনি পরে ইসলাম গ্রহণ করেন । সালমানের পরামর্শে এ যাত্রা রক্ষা পাওয়ায় তার সম্প্রদায় বা দেশবাসীর প্রতি মোহাম্মদ পরম কৃতজ্ঞতা প্রকাশ করতঃ তাদের জ্ঞানের গভীরতারও প্রশংসা করেন ।*৯ কোরাইশরা অবরোধ তুলে নেয়ার পরপরই মোহাম্মদ মদীনার সর্বশেষ ইহুদী গোত্র বানু কুরাইজা'কে আক্রমণ করেন কোরাইশদেরকে সহযোগিতা করার অভিযোগে । বানু কোরাইজা আত্মসমর্পণ করলে মোহাম্মদ তাদের পুরুষদের সবাইকে হত্যা করেন, এবং নারী ও শিশুদেরকে দাস হিসেবে কজা করেন (নিট বর্ণিত হয়েছে) । মক্কা জয় ও কা'বা দখল ৬২৮ সালের মধ্যে মোহাম্মদ মদীনার সব শক্তিশালী ইহুদী গোত্রকে উচ্ছেদ বা নিশ্চিহণ করেন । আশেপাশের অনেক গোত্রকেও হুমকি অথবা আক্রমণের দ্বারা আনুগত্য প্রকাশে বাধ্য করেন । তিনি তখন পৈত্রিক শহর মক্কা ও সেখানে অবস্থিত কা'বা দখলের জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিলেন । নবুয়তি মিশনের শুরু থেকেই তিনি কা'বার উপর দাবি পেশ করে এসেছেন । তদুপরি বছরের পর বছর মদীনায় মুসলিমরা প্রতিবার নামাজের সময় কা'বার দিকে মুখ করে দাঁড়িয়েছে । কাজেই কাবা তাঁর ধর্মীয় মিশনের পবিব্রতম প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এবং এর দখল ছিল তার জন্য বৃহত্তম পুরস্কার | কা'বার একটা বড় অর্থনৈতিক গুরুত্বও ছিল (যেমনটা আজকে সৌদিদের জন্য), কারণ ওমরাহ্ ও হজ্জব- এর তীর্থকেন্দ্র হিসেবে আরবদের কাছে এটা ছিল রাজস্ব আয়ের এক লোভনীয় উৎস । অধিকন্তু আল্লাহ ইতিমধ্যে কোরানে কোরাইশদের বিরুদ্ধে জিহাদী সংগ্রাম ও তাদের পরাজিত করার জন্য যথেষ্ট প্ররোচনা দিয়েছেন । কাজেই মক্কাকে বশীভূত করা মোহাম্মদের নবুয়তি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল । ৯৯, 1010, 0. 121-225 [017 [51790, 0. 456-61) 1৬01, 09. 306-14. 19
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।