নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৩৫ 18 ৩৬ প্রাণ হারায় ও সমসংখ্যক বন্দী হয় । মোহাম্মদের দল মাত্র ১৫ জন যোদ্ধা হারায় | কয়েকজন বন্দীকে মোহাম্মদের নির্দেশে নির্মমভাবে হত্যা করা হয় ৮৮ বদর যুদ্ধের অসাধারণ সাফল্যে উজ্জীবিত হয়ে নবি অবিলম্বে মদীনার বানু কায়নুকা নামক ইহুদী গোত্রকে আক্রমণ ও নির্বাসিত করেন (নিতে বর্ণিত)। সর্বনাশা ওহুদের যুদ্ধ বদর যুদ্ধের অবিশ্বাস্য বিজয় মোহাম্মদ ও তার সম্প্রদায়ের মনোবল ও আত্মবিশ্বাস চাঙ্গা করে তোলে । তাদের মনে বিশ্বাস জন্মে যে, ঈশ্বর তাদের পক্ষে সামিল হয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে জয়ী হতে সাহায্য করছেন । আল্লাহ নিজেও এক আয়াত নাজিলের মাধ্যমে নিশ্তয়া দেন যে, বাস্তবিকই তিনি ফেরেশতা বা স্বগীয় দূত পাঠিয়ে মুসলিমদেরকে যুদ্ধে সাহায্য করছেন যাতে করে ২০ জন শক্তিশালী মুসলিম যোদ্ধা ২০০ প্রতিপক্ষ যোদ্ধাকে বিনাশ করতে পারে (কোরান ৮:৬৬) | মোহাম্মদ শীঘ্রই মক্কার আরও তিনটি কাফেলার উপর হামলা চালিয়ে বহু ধনরত্ব লুষ্ঠন করেন । এ অবস্থায় মোহাম্মদের প্রতি মক্কার কোরাইশরা স্বভাবতই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠে । তাদের জীবনধারণের প্রধান উপায় বাণিজ্য-কর্ম অনেকটা অসম্ভব করে তোলায় শেষ পর্যন্ত তারা মোহাম্মদের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রতিকার গ্রহণের সিদ্ধান্ত নেয় । ৬২৫ সালের ২৩'শে মার্চ আবু সুফিয়ানের সেনাধ্যক্ষে মক্কার ৩,০০০ লোকের এক যোদ্ধাবাহিনী মদীনার নিকটবর্তী ওহুদ নামক স্থানে মোহাম্মদের নেতৃত্বাধীন ৭০০ মুসলিম যোদ্ধার সাথে সংঘর্ষে লিপ্ত হয় । সংখ্যার দিক দিয়ে দুর্বল মুসলিম বাহিনী অতি অল্প সময়ের মধ্যেই ভেঙ্গে পড়ে এবং ক্ষতিগ্রস্থ হয় । এ যুদ্ধে মোহাম্মদ পাথরের আঘাতে একটা দাত হারান ও অজ্ঞান হয়ে পড়েন । মুসলিমরা ৭৪ জন যোদ্ধাকে হারায়; মক্কার পক্ষে নিহত হয় মাত্র ১৯ জন । আগে আল্লাহ ও মোহাম্মদ যেহেতু নিশ্চয়তা দিয়েছিলেন ফেরেশতাদের সহায়তায় ২০ জন মুসলিম যোদ্ধা প্রতিপক্ষের ২০০ যোদ্ধাকে বিনাশ করবে, এ সর্বনাশা যুদ্ধে ব্যাপক জীবনহানি তাঁর শিষ্যদের মাঝেও তার নবুয়তির দাবীর সত্যতার ব্যাপারে সন্দেহের জন্ম দেয় । এমন কি তার বিরুদ্ধে একটা বিদ্বেষ বা শক্রভাবও সৃষ্টি হয় ৷ বিরোধীরাও, বিশেষ করে ইহুদি ও ইসলামের সুবিখ্যাত মোনাফেক আব্দুল্লাহ ইবনে ওবাই নিতে দেখুন, কেন সে মোনাফেক ছিল), মোহাম্মদকে অপদস্থ করতে এরাও ঘটনাকে ব্যবহার করে তার নবুয়তির ব্যাপারে সন্দেহ ছড়ায় । স্বাভাবিকভাবেই আল্লাহ তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন আবারো | আল্লাহ ধারাবাহিকভাবে অনেকগুলো আয়াত নাজিল করেন তার নবুয়তির ব্যাপারে সন্দেহ ও বিদ্বেষ দূর করতে (কোরান ৩:১২০-২০০)। আল্লাহ ফেরেশ্তা পাঠিয়ে প্রতিপক্ষকে বিনাশে মুসলিমদের সহায়তার যে অঙ্গীকার করেছিলেন, সে বিষয়ে অভিযোগের ব্যাপারে তাদের দৃঢ়তা ও ধৈর্যের অভাবের কারণে এ ভড়াডুবি হয়েছে বলে সমস্ত দোষ আল্লাহ মোহাম্মদের শিষ্যদের ঘাড়ে চাপিয়ে দেন । আল্লাহ প্রত্যাদেশ পাঠান: “(হে মোহাম্মদ) তুমি বিশ্বাসীদের বলেছিলে: এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তিন হাজার ফেরেশতা (বিশেষভাবে) পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন? হ্যা, যদি তোমরা দৃঢ় থাকতে ও সঠিক কাজটি করতে (অার্থ পিছুপদ না হতে), তখন শক্ররা দ্রুতবেগে তোমাদের উপর চড়াও হলেও, তোমাদের প্রভু তোমাদের সাহায্যার্থে পাচ হাজার ফেরেশতা পাঠিয়ে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটাত” (কোরান ৩:২২৪-২৫)। আল্লাহ দৃঢ়তার সাথে বলেন যে, তিনি সত্যি সত্যিই এর আগে বদরের যুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করেছিলেন, যখন তারা পরাজয়ের আশঙ্কা করছিল; আর সেজন্যে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত | আল্লাহ বলেন: “মনে রেখো, তোমাদের মধ্যে দুটো দল বদরের যুদ্ধে কাপুরুষতা পোষণ করছিল । কিন্ত আলাহ সেখানে তাদের রক্ষক হিসেবে কাজ করেন; কাজেই বিশ্বাসীদের (সর্বদা) আল্লাহর উপর আস্থা রাখা উচিত । আল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন, যেখানে তোমরা ছিলে (তুলনামূলকভাবে) হতভাগা নগণ্য শক্তি । অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারো" (কোরান ৩:১২২-২৩) | মোহাম্মদের নির্দেশ না মানায় ওহুদের যুদ্ধে পরাজয় হয়, এ দোষে মুসলিম যোদ্ধাদেরকে দোষী করে আল্লাহ বলেন: “তোমরা পাহাড়ে উঠছিলে সবকিছু উপেক্ষা করে, যদিও তোমাদের পিছন থেকে নবি তোমাদেরকে ডাকছিলেন (যুদ্ধ চালিয়ে যেতে) । সুতরাং তিনি (আল্লাহ) তোমাদেরকে শোক দেন তার (নবির) শোকের জন্যে । (হয়তোবা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য) যাতে করে তোমরা যা থেকে বঞ্চিত হয়েছো অথবা যা (নিমর্মতা) তোমাদের উপর পতিত হলো, তার জন্য বিমর্ষ না হও' (কোরান ৩:১৫৩) । আল্লাহ মোহাম্মদ-পূর্ববর্তী নবি ও তাদের শিষ্যদের উদাহরণ উপস্থাপন করেন যারা আল্লাহর পথে কখনও দুর্বলতা প্রদর্শন না করে দৃটুচিত্তে যুদ্ধ করে গেছেন | তিনি মোহাম্মদের অনুসারীদেরও সেরূপ করার জন্য আহ্বান জানান এভাবে: “কত নবি ও তাদের অসংখ্য ঈশ্বরভক্ত শিষ্য আল্লাহর পথে লড়াই করে গেছেন । কিন্ত তারা আল্লাহর পথে লড়াইয়ে ভীষণ সর্বনাশের মুখে পড়লেও কখনোই সাহস হারান নি, না দেখিয়েছেন দুর্বলতা কিংবা মেনেছেন হার । আল্লাহ দৃঢ়চিত্ ও সাহসীদের ভালোবাসেন" (কোরান ৩:১৪৬) | ওহুদের যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিল আল্লাহ তাদের আত্রীয়স্বজন ও বন্ধুদের উদ্দেশ্য করে একটা প্রত্যাদেশ পাঠান শান্তনা দিতে যে, বাস্ত বে তারা মরেনি, মৃত্যুর ভাবাবেশে আছে মাত্র এবং তারা স্বর্গে গমন করে সেখানে আনন্দ করছে । আল্লাহ বলেন: “যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না ॥ না, তারা তাদের প্রভুর পাশে চিরস্থায়ী হয়ে বেঁচে আছে । তারা আল্লাহর অসীম কৃপার মধ্যে আনন্দ করছে । ৯৮,100, 09. 289-314 ভ/এ1]ো, 0. 119-20 18
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।