Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৩৩ 17 ৩৪ আব্দুল্লাহ ও তার দল সে নির্দেশ মান্য করে নাখলায় পৌঁছায় ৷ এটা ছিল ওমরাহ"র (অর্থাৎ কা'বায় গৌণ তীর্থ পালনের) সময় । আগন্তক কাফেলা যাতে সন্ত্রস্ত না হয় তার জন্য এক মুসলিম হামলকারী তার মাথা কামিয়ে নেড়া করে নেয়, যাতে কাফেলার কোরাইশরা ধারণা করবে যে এরা ওমরাহ্‌ করে ফিরছে । কাফেলাটি নাগালের মধ্যে আসার সাথে সাথে হামলাকারী মুসলিমরা তাদের উপর চড়াও হয় । এ আক্রমণে কাফেলার একজন নিহত হয়, দুজন হামলাকারীদের হাতে ধৃত হয় এবং আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় । তারা কাফেলার প্রচুর মালামাল ও দুই বন্দিকে মদীনায় নিয়ে আসে । এটা ছিল পবিত্র রজব মাস, বছরের চারটি পবিত্র মাসের মধ্যে একটি এবং প্রচলিত আরব প্রথা অনুযায়ী এ মাসে যুদ্ধ ও রক্তপাত ছিল নিষিদ্ধ । এ সহিংস ঘটনা যুগ যুগ ধরে চলে আসা তাদের এ প্রথাকে ভঙ্গ করায় মদীনার লোকদের মধ্যে, এমন কি মোহাম্মদের কিছু শিষ্যের মাঝেও, হতাশা ও হৈচৈ সৃষ্টি করে, যা নবিকে এক অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় । প্রথমে তিনি এ অপকর্মের দায়দায়িত্ব সংঘটনকারীদের কীধে চাপিয়ে নিজেকে আড়াল করতে চেষ্টা করেন । আবদুল্লাহ ও তার সহযোগী হামলাকারীরা এতে হৃদয়-ভগ্ন হয়ে পড়ে, যা দেখে (পাছে তা ভবিষ্যতে এরূপ হামলার ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা সৃষ্টি করে) নিলোক্ত আয়াতের মাধ্যমে এ নিষিদ্ধ রক্তপাত সমর্থন করে আল্লাহ এগিয়ে আসেন নবিকে উদ্ধারের জন্যে: “তারা তোমাকে নিষিদ্ধ মাসে লড়াই সম্বন্ধে প্রশ্ন করে । বলো: এক্ষেত্রে লড়াই করা গুরুতর অপরাধ, কিন্ত আল্লাহর চোখে তার চেয়েও গুরুতর হলো আল্লাহর পথে আসতে বাধা দেওয়া, তাকে অস্বীকার করা, পৰি মসজিদে প্রবেশে বাধা দেওয়া এবং তার সদস্যদের বিতাড়িত করা । বিশৃঙ্খলা সৃষ্টি ও নিপীড়ন হত্যার চেয়েও নিকৃষ্ট ৷ পারলে তারা তোমাকে তোমার বিশ্বাস থেকে না ফেরানো পর্যন্ত যুদ্ধ থামাবে না" (কোরান ২:২১৭) | আল্লাহ এ আয়াতটির সমাপ্তি টানেন মুসলিমদের মাঝে যারা এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিল এবং মোহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারত, তাদের প্রতি এ সতর্কবাণী উচ্চারণ করে: “...এবং যদি তোমাদের মধ্যে কেউ তাদের বিশ্বাস থেকে ঘুরে দীড়ায় ও অবিশ্বাসীরপে মারা যায়, তাহলে তাদের এ জীবন ও পরকাল নিক্ষল হয়ে যাবে । তারা আগুনের সঙ্গী হয়ে সেখানে বাস করবে' (কোরান ২:২১৭) । এ নির্দেশের মাধ্যমে ইসলামে কোরাইশ ও যে কোন প্রত্যক্ষ শত্রুর বিরুদ্ধে যে কোন সময়, যে কোন স্থানে, যে কোন কারণে যুদ্ধ বা হত্যাকাণ্ড স্বর্গীয়ভাবে ন্যায়সঙ্গত হয় । নবী আবদুল্লাহকে “আমীর-উল-মুমেনিন' বা “বিশ্বাসীদের সেনাপতি' উপাধিতে সম্মানিত করেন । এটা বিবেচনায় আনা দরকার যে, এ সার্থক হামলা ও লুগ্ঠনের আগে মোহাম্মদের সম্প্রদায় প্রচণ্ড অর্থ-কষ্টে ভুগছিল | সুতরাং রক্তঝরা এ সফল হামলা মোহাম্মদের সম্প্রদায় ও তার ধর্ম প্রচারে একটা বিশেষ গুরুত্ব বহন করে; কেননা এ হামলা তাদেরকে প্রচুর লুটের মালামাল এনে দেয় তাদের অভাব ও দুঃখকষ্ট লাঘবের জন্য ৷ আল্লাহ মুসলিমদের লুগ্ঠনের মালামাল স্বগীয়ভাবে আইনসঙ্গত বা বৈধ করে দেন এক আয়াত নাজিল করে: “এখন তোমরা যা জয় করেছো তা বৈধ ও যথার্থ হিসেবে ভোগ কর এবং আল্লাহর প্রতি কর্তব্য অব্যাহত রাখ" (কোরান ৮:৬৯) । যুদ্ধে লুগ্ঠিত ও আটক মালামাল বন্টনের ব্যাপারেও আল্লাহ আয়াত পাঠান (কোরান ৮:৪১) । সে মোতাবেক মোহাম্মদ তার নিজের হিস্যা হিসেবে পাঁচ ভাগের এক ভাগ রাখেন; অবশিষ্ট শিষ্যদের মাঝে বন্টন করে দেন । দু"বন্দীর মুক্তিপণ হিসেবে আরও অর্থ আসে | এ ঘটনা থেকে শুরু হয় অমুসলিম কাফেলা বা সম্প্রদায়ের ধনসম্পদ লুণ্ঠন মোহাম্মদের সম্প্রদায়ের জীবনযাপনের উৎসরূপে গ্রহণ । সুবিখ্যাত বদরের যুদ্ধ পরবর্তীতে মোহাম্মদের নবুয়তি মিশনের সবচেয়ে বিখ্যাত ও গুরুতৃপূর্ণ জিহাদী হামলার সুযোগ আসে এর দুই মাস পর ৬২৪ সালের মার্চ মাসে । মক্কার নেতা আবু সুফিয়ানের তত্বাবধানে সিরিয়া থেকে ফিরছিল বিপুল মালামালসহ কোরাইশদের এক বিশাল কাফেলা । মোহাম্মদ এ কাফেলা লুণ্ঠনের সিদ্ধান্ত নেন । ইবনে ইসহাক উল্লেখ করেন যে, নবি যখন শুনতে পেলেন আবু সুফিয়ান সিরিয়া থেকে ফিরছেন, তখন তিনি মুসলিমদের ডেকে বললেন: “একটি কোরাইশ কাফেলা মালামাল নিয়ে ফিরছে । তাদের আক্রমণ করতে চলো । সম্ভবত ঈশ্বর এগুলো শিকার হিসেবে তোমাদেরকে দিবে ॥ তীর ডাকে জনগণের কেউ উৎসাহে আবার কেউ উদাসীনভাবে সাড়া দেয়, কারণ তারা ভাবতে পারে নি যে নবি (আবারও) যুদ্ধে যাবেন ।”** আবু সুফিয়ানের কাছে মোহাম্মদের আক্রমণের পরিকল্পনার খবর পৌঁছে যায় । তিনি এক বার্তাবাহককে মক্কায় পাঠিয়ে দেন কাফেলাটি রক্ষার্থে উদ্ধারবাহিনী পাঠানোর জন্য ৷ ইতিমধ্যে আবু সুফিয়ান মোহাম্মদের বাহিনীকে এড়ানোর জন্য গমনপথ পরিবর্তন করে লোহিত সাগরের তীর বরাবর দ্রুত অগ্রসর হয়ে নিরাপদে মক্কায় পৌঁছে যায় । কিন্তু কাফেলাটিকে রক্ষা ও মোহাম্মদের লুষ্ঠনকারী দলকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যে একটা উদ্ধার দল মক্কা ত্যাগ করেছিল । মোহাম্মদ কাফেলাটিকে হঠাৎ আক্রমণ করার জন্য বদর নামক একটি জলপূর্ণ মরুদ্যানের নিকট ওৎ পেতে থাকেন | সেখানে অবস্থান নিয়ে নিজস্ব লোকদের জন্য তাঁবুর কাছাকাছি ব্যবহার উপযোগী একটি পানির কুপ রেখে বাকী কুপগুলো বালি-ভর্তি করে নষ্ট করে ফেলেন । তিনি জানতেন না যে আবু সুফিয়ান ইতিমধ্যে কাফেলা নিয়ে পালিয়ে গেছে । তিনি মক্কার উদ্ধার বাহিনীর আগমনের ধবনি শুনে মনে করেন যে আবু সুফিয়ানের কাফেলাই আসছে । রমজান মাসের ১৭ তারিখে মক্কার বাহিনী যখন বদরে পৌঁছে, উত্তপ্ত মরুভূমিতে বেশ কয়েকদিনের কষ্টকর ভ্রমণে তারা ছিল ভীষণ ক্লান্ত ও তৃষ্তার্ত। কিন্তু মোহাম্মদ সব কুপ ধ্বংস করায় তাদের তৃষ্ঠা মেটাবার কোন পথ ছিল না। মন্কার পক্ষে যোদ্ধা ছিল মোট ৭শ" (কারো কারো মতে এক হাজার); মোহাম্মদের সাথে ছিল মাত্র ৩৫০ জন আক্রমণকারী । পরদিন খুব ভোরে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় । সংখ্যাগত সুবিধা থাকা সত্তেও তৃষ্ণাকাতর মন্কার সেনারা দ্রুত নিহত হতে থাকে ও এক পর্যায়ে তারা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পিছুপদ হতে বাধ্য হয় । তাদের ৫০ জন ৪৫... [10 [51790, 0. 286-88 1 99০010763 090৮1905 018 661] ৪1 0015 (1110, 10016 0191) ৪ 9681 8001 11180 01 1019 ৮721 ড/85 58110010910690 0৮ 4১1181), 1091)9 10110%13 01 10001191101120 ৮৮০1০ 5011] 1০100191710 0105880 11) ড109101)00. ১৭... [100 [51790, 0.289 রণ

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।