নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৩১ 16 ৩২ মনে হয় যে, শুরুতে মোহাম্মদের শিষ্যরা যুদ্ধে লিপ্ত হতে অস্বীকার করেছিল এ যুক্তিতে যে, আল্লাহ যুদ্ধের অনুমোদন দেন নি । এরপর যখন স্বর্গ থেকে কাঙ্খিত অনুমোদনটি এল, তখনও কিছু অহিংস ও দুর্বল চিত্তের শান্তিবাদি শিষ্য সহিংস জিহাদে জড়ানোর ব্যাপারে দ্বিধা পোষণ করে । তারা ব্যাপক রক্তপাত ও মৃত্যুর ভয়ে ভীত ছিল । আল্লাহ মোহাম্মদের সেসব ভীরু শিষ্যদেরকে উদ্দেশ্য করে আরেকটি নতুন প্রত্যাদেশ পাঠান: “...হে মোহাম্মদ) কিছু বিশ্বাসী বলেছিল: কেন (কোরানে) একটা অধ্যায় প্রকাশ হয়নি (যুদ্ধের জন্যে)? তারপর যখন একটি চূড়ান্ত অধ্যায় প্রকাশিত হলো যাতে যুদ্ধের কথা বলা হয়েছে, তারপরও দেখ যাদের অন্তর রোগাক্রান্ত; তারা তোমার দিকে এমনভাবে তাকায় যেন মৃত্যুর ভয়ে মৃছার যাবে; তাদের প্রতি আল্লাহর ধিকার!' (কোরান ৪৭:২০) । শুরুতে মোহাম্মদের অধিকাংশ শিষ্যই ছিল সমাজের নিচুস্তর থেকে আসা উচ্ছৃঙ্খল প্রকৃতির মানুষ | যেহেতু তারা মূলতঃ একটা অহিংস ও শান্তিপূর্ণ সমাজ থেকে আসা, সুতরাং তারা তখনও পর্যন্ত সহিংস জিহাদে অংশগ্রহণের ব্যাপারে ছিল নৈতিকভাবে দ্বিধান্বিত, কেননা তাতে নির্দোষ মানুষ মারা যেতে পারে | এবং বদর যুদ্ধে যখন সত্যি সত্যি অনেক মক্কাবাসী মারা যায় (নিচে দেখুন), তখন তাদের সে দ্বিধা প্রকট হয়ে উঠে । এমতাবস্থায় আল্লাহ মোহাম্মদের অনুসারীদের মনের এ নৈতিক দ্বিধা দূর করতে জিহাদী কর্মকাণ্ডে ঘটিত হত্যাকাণ্ডের দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন একটি নতুন আয়াত পাঠানোর মাধ্যমে: “অতএব তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ স্বয়ং তাদেরকে হত্যা করেছেন ॥ এবং তোমরা যখন 'শেক্রকে) আঘাত করেছো, তোমরা তা করনি, স্বয়ং আল্লাহ তা করেছেন । এবং আল্লাহ বিশ্বাসীগণকে তার উৎকৃষ্ট পুরস্কার দেবেন । আল্লাহ অবশ্যই সব শোনেন ও জানেন ।' (কোরান ৮:১৭) । আরো দেখা যায় যে, মোহাম্মদের মন্কাবাসী কিছু শিষ্য কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে বা শক্রতা দেখাতে বিশেষ অনীহা প্রকাশ করেছিল, কারণ কোরাইশরা ছিল মোটের উপর তাদেরই পারিবারিক সদস্য, আত্মীয় ও গোত্রের লোক । তাদেরকে বুঝানোর জন্য আলাহ নতুন আয়াত নাজিল করেন, যাতে তিনি মুসলিমদের অবিশ্বাসী আত্মীয়-স্বজনকে শক্র আখ্যা দিয়ে তাদের সাথে সম্পর্ক ছিনন করতে উৎসাহিত করেন । যেমন আল্লাহ বলেন: “হে বিশ্বাসীগণ! নিশ্চয়ই তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শক্র । সুতরাং তাদের গ্রাতি সাবধান হও... (কোরান ৬৪:১৪) । অনুমান করা যায় যে, এরপর জিহাদী যুদ্ধের আয়োজন করতে যখন অর্থ-সামগ্রীর প্রয়োজন হলো, আল্লাহ তখন সুদে-আসলে পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুসলিমদেরকে তাদের সমস্ত শক্তি ও সম্পদ জিহাদে বিনিয়োগ করতে উৎসাহিত করেন । আল্লাহ বলেন: “তোমাদের সামর্ঘে যতটা পার যুদ্ধান্্র ও ঘোড়া যুদ্ধের জন্য প্রস্তুত রাখ, যাতে তোমরা আতঙ্কিত করতে পার আলাহ ও তোমাদের শত্রু এবং অচেনা পিসুকারীদেরকে । তোমরা আল্লাহর পথে যা ব্যয় করবে, তা সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া হবে, এবং তোমরা কোনক্রমেই ক্ষতিএস্ত হবে না' (কোরান ৮:৬০) । বুঝা যায় যে, কেবলমাত্র পুরোপুরি ফেরৎ পাওয়ার আশায় মোহাম্মদের শিষ্যরা তাদের ধনসম্পদ ও সঙ্গতি জিহাদে বিনিয়োগ করতে ইচ্ছুক ছিল না। আল্লাহ অতঃপর অন্যান্য পুরস্কারের সাথে তাদের সম্পদ বহুগুণে বৃদ্ধির প্রতিশ্রুতি দেন এভাবে: “...কী কারণে তোমরা আল্লাহর জন্য ব্যয় করছো নাঃ ...মে আল্লাহকে খণ দেবে, তা হবে চমৎকার খণ । কেননা আল্লাহ উদারহস্তে অন্যান্য পুরস্কারসহ তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন' (কোরান ৫৭:১০-১১) | এরপরও মোহাম্মদের কিছু অনুসারী তাদের সঙ্গতি বা সম্বল আল্লাহর জন্য জিহাদে ব্যয় করার ঝুঁকি নিতে অনিচ্ছুক ছিল বলে মনে হয় । তাদের উদ্দেশ্যে আল্লাহ সতর্কবাণী পাঠান এভাবে: “ভেবে দেখ, তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হয়েছে । কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণ স্বভাবের | কিন্তু যারা কৃপণতা করছে, তারা কেবল তাদের আত্মাকে বিসর্জন দিচ্ছে' (কোরান ৪৭:৩৮) । এ আয়াতগুলো ছিল মুসলিমদেরকে মক্কার কোরাইশদের বিরুদ্ধে জিহাদ বা সহিংস ধর্মযুদ্ধে উদ্ধুদ্ধ করতে আল্লাহর প্রথম দিককার মিনতি বা অনুমতি | এ স্বর্গীয় অনুমোদন বা স্বীকৃতি পেয়ে মোহাম্মদ মদীনায় স্থানান্তরের মাত্র আট মাস পর ৬২৩ সালের ফেব্রুয়ারী মাসে মদীনার কাছাকাছি পথ দিয়ে গমনরত একটি কোরাইশ বাণিজ্য-কাফেলার উপর প্রথম জিহাদী আক্রমণের হুকুম দেন । এ আক্রমণের কারণ ছিল দু'টো: কোরাইশদের মালামাল লুগ্ঠন ও হয়রানি করা । কিন্তু আক্রমণটি ব্যর্থ হয় । এর পরবর্তী মাসগুলোতে আরও দু'টো আক্রমণের আদেশ দেন তিনি | সে হামলা দু'টোর প্রচেষ্টাও ব্যর্থ হয়। তারপর মদীনায় গমনের প্রায় বার মাস পর মোহাম্মদ নিজে হামলার নেতৃত্ নেন । পরবর্তী কয়েকমাস তিনি স্বয়ং তিন-তিনটি হামলা পরিচালনা করলেও তা ব্যর্থ হয় ।* নাখলায় হামলা ৬২৪ সালের জানুয়ারি মাসে আব্দুল্লাহ ইবনে জাহাস-এর নেতৃত্বে নবি আট সদস্যের এক হামলাকারী দলকে মক্কার এক কাফেলায় হামলা করার জন্য নাখলা নামক একটি স্থানে পাঠান | নাখলার অবস্থান ছিল মদীনা থেকে নয় দিনের এবং মক্কা থেকে মাত্র দুই দিনের পথ । তাদেরকে পাঠানোর সময় মোহাম্মদ আব্দুল্লাহর হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে দুই দিনের পথ পাড়ি দিওয়ার আগে না খুলতে নির্দেশ দেন । যথাসময়ে আব্দুল্লাহ চিঠিটি খুলে দেখে যে তাতে লেখা রয়েছে: “তোমরা যখন আমার এ চিঠি পড়বে, এগিয়ে যেতে থাকবে যতক্ষণ মক্কা ও আল-তা'য়েফের মাঝামাঝি নাখলায় না পৌঁছুবে । সেখানে কোরাইশদের কোফেলার) জন্য অপেক্ষা করবে ॥৯৪ ১৩...1৬0117 0. 225-228 5৪... [0 [51790, 0. 287; ৬017 0. 208-209 19
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।