নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ২৯ 15 ৩০ এটা অনুমান করা যায় যে, মোহাম্মদের শিষ্যরা শুরুতে তার সহিংসকার্ধে জড়িত হওয়ার বিরোধী ছিল । তখন মোহাম্মদের সাহায্যে আল্লাহ আসেন সহিংসতা উদ্দীপ্তকারী এঁশীবাণী নিয়ে মুসলিমদেরকে জিহাদ বা পবিত্রযুদ্ধে প্ররোচিত করতে - প্রথমত কোরাইশদের বিরুদ্ধে, এশীবাণী পাঠান: “আল্লাহর জন্য যুদ্ধ কর তাদের বিরুদ্ধে, যারা তোমাদের সাথে যুদ্ধ করে । কিন্ত সীমা লংঘন করো না; কারণ আল্লাহ সীমা ংঘণকারীদের পছন্দ করেন না" (কোরান ২:১৯০) | এ ঘটনার আগে মুসলিম ও কোরাইশদের মধ্যে কোন যুদ্ধ-বিগ্রহ হয় নি । তবে মক্কায় কোরাইশরা মোহাম্মদের ধর্মপ্রচারের বিরোধিতা করেছিল, যাকে আল্লাহ বা মোহাম্মদ 'যুদ্ধ' হিসেবে বিবেচনা করতে পারেন । উপরোক্ত আয়াতে সম্ভবত একেই কোরাইশ-কর্তৃক মোহাম্মদের বিরুদ্ধে 'যুদ্ধ' বলা হয়েছে । সুতরাং এ আয়াতের মাধ্যমে কোরাইশদের বিরুদ্ধে মুসলিমদের সহিংস যুদ্ধ স্বর্গীয় অনুমোদন পায় । এরপরও যেসব শিষ্য বিনা উক্কানিতে কোরাইশদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত হওয়ার বৈধতা নিয়ে উদ্িগ্ন ছিলেন, আল্লাহ তাদের জন্যও বিষয়টি সহজ করে দেন । তিনি প্রত্যাদেশ পাঠান: “তোমরা তাদেরকে যেখানে পার হত্যা কর, এবং তাদেরকে বিতাড়িত কর সেখান থেকে যেখান থেকে তারা তোমাদেরকে বিতাড়িত করেছে । কারণ দাঙ্গা ও নিপীড়ন হত্যার চেয়েও নিকৃষ্ট” (কোরান ২:১৯১)। উপরোক্ত বর্ণনায়, কোরাইশরা যেহেতু মোহাম্মদের বিরুদ্ধ যুদ্ধ করেছে ও তাকে বহিষ্কার করে “হত্যার চেয়েও নিকৃষ্ট" অপরাধ করেছে, সুতরাং ন্যায়বিচারের খাতিরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধতারও উধ্র্বে। কাজেই কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে নৈতিকতা নিয়ে বিশ্বাসীদের মধ্যে কোন দ্বিধা থাকা উচিত নয়, কারণ সে যুদ্ধ কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে । যতক্ষণ না ন্যায়বিচার ও আল্লাহর প্রতি বিশ্বাস (অর্থাৎ ইসলাম) কর্তৃত্বকর হচ্ছে, আল্লাহ তাঁদেরকে ততক্ষণ পর্যন্ত দৃঢ়চিত্তে যুদ্ধে অংশগ্রহণের জন্য উদুদ্ধ করেন এভাবে: “তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না দাঙ্গা বা নিপীড়ন নিশ্চিহ হয়, এবং ন্যায়বিচার ও আল্লাহর প্রতি বিশ্বাস জয় লাভ করে" (কোরান ২:১৯৩) | অন্য আলোচনায় যাওয়ার আগে এ এশীবাণীগুলোতে উল্লেখিত “দাঙ্গা বা নিপীড়ন” বলতে কী বুঝায় তা ক্ষতিয়ে দেখা যাক । দাঙ্গা ও অত্য7চার-নিপ্পীড়ন: কোরানের ২:১৯৩ নং আয়াতে সন্িবেশিত “দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টি ও অত্যাচার-নিপীড়ন' শব্দ সমষ্টিকে (অন্য আয়াতে “পীড়ন বা নিষ্ঠুরতার কথাও রয়েছে) আরবীতে বলা হয় “ফিৎনা' | এখানে “ফিৎনা” প্রতিমা-উপাসনা বা পুতুল-পুজা অর্থে - অর্থাৎ ইসলামকে প্রত্যাখ্যান করে কোরাইশদের প্রতিমা উপাসনায় লেগে থাকাকে বুঝানো হয়েছে । কিন্তু অমুসলিম ও পশ্চিমা পাঠকদের ব্যাপারে সজাগ আধুনিক মুসলিম পন্ডিতরা “ফিৎনা*র ইংরেজী তরজমায় এক ধরণের অস্পষ্ট ও অনিশ্চিত শব্দাবলী ব্যবহার করেছেন । এসব অস্পষ্ট অনুবাদে প্রভাবিত হয়ে ইসলামের বহু অনারব পণ্তিত বলে মনে করেন | কেবলমাত্র কতকগুলো কঠোর শর্ত - যেমন দাঙ্গা-বিশৃঙ্খলা, নিপীড়ন অথবা নিষ্ঠুরতা - ইত্যাদির ভিত্তিতে ইসলামে সহিংস জিহাদ বা হত্যা সমর্থিত নিপীড়ন বা নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াই করার মতো মহৎ কাজ কে অপছন্দ করে? কিন্তু কোরানের ভাষায় দাঙ্গা, নিপীড়ন বা নিষ্ঠুরতার সঠিক অর্থ কী তা অনুধাবনের জন্য এ পরিভাষাগুলোর একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন । আরবীতে “ফিৎনা*র (আল-ফাসাদ'ও) অর্থ হলো মতবিরোধ অথবা একটা দল বা গোত্রের মধ্যে বিবাদ সৃষ্টি, আইনশৃঙ্খলা ভগ করা বা অবাধ্যতা দেখানো, অথবা সরকার বা কতৃপক্ষের বিরুদ্ধে বিপ্রব বা যুদ্ধ করা কিংবা এঁরূপ বিষয় । এক্ষেত্রে কোরাইশরা ছিল মন্কার প্রশাসনের কর্তৃত্বকারী আর মোহাম্মদের সম্প্রদায় ভিন্ন মতাবলম্বী বা ছন্দ সৃষ্টিকারী | এ অবস্থায় কেবলমাত্র মোহাম্মদই মক্কায় ফিতনা" সৃষ্টি করতে পারেন, কোরাইশরা নয় । তাহলে এক্ষেত্রে নবি ও আল্লাহ কিভাবে কোরাইশদেরকে “ফিৎনা' সৃষ্টির দোষে দোষী করতে পারেন? এর কারণ হয়তো এই যে, কোরানের ২:১৯৩ নং আয়াত (৮:৩৯ নং আয়াতও) অনুযায়ী, কোরান সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ-কর্তৃক আইন ও ন্যায়বিচারের শ্রেষ্ঠ সনদরূপে প্রেরিত, যা অবশ্যই অন্যান্য ধর্মের তথা সমগ্র মানবজাতির উপর কর্তৃত্ব করবে । সুতরাং একে প্রত্যাখ্যান বা ইসলামের বিরোধিতা করা _ যেমনটি কোরাইশরা করেছিল মোহাম্মদের ধর্ম প্রত্যাখ্যান ও তার বিরোধিতা করে - তা মোহাম্মদ ও আল্লাহর বিচারে ফিৎনা' সৃষ্টি হিসেবে বিবেচিত হয় । কোরানের ২:২১৭ নং আয়াতেও আল্লাহ “ফিৎনা*র ঠিক অনুরূপ ব্যাখ্যা দিয়েছেন এভাবে: “আল্লাহর পথে আসতে বাধা দেওয়া, তাকে অস্বীকার করা, পবিত্র মসজিদে প্রবেশে বাধা দেওয়া এবং এর সদস্যদেরকে বিতাড়িত করা আল্লাহর দৃষ্টিতে গুরুতর অপরাধ | ...দাঙ্গা ও বিশৃঙ্খলা এবং নিপীড়ন হত্যার চেয়েও নির্ম । সুতরাং ইসলাম ধর্মকে কেবলমাত্র প্রত্যাখ্যান করলেই তা আল্লাহ ও তার নবির দৃষ্টিতে “দাঙ্গা, নিপীড়ন ও নিষ্ঠুরতা” সমতুল্য এবং “হত্যার চেয়ে নির্মম বলে বিবেচিত । পাঠকগণ অবশ্যই মনে রাখবেন যে, পৌত্তলিক কোরাইশদের শুধু এটুকু অপরাধের কারণে মোহাম্মদ তাদের উপর চড়াও হয়ে তাদের বিরুদ্ধে সহিংস অভিযান চালিয়েছিলেন, যা নীচে বর্ণিত হয়েছে । তদুপরি কোরাইশ ও অন্যান্য আরব পৌত্তলিকদের সঙ্গে মোহাম্মদ তাঁর আচরণের যে আদর্শ দৃষ্টান্ত রেখে গেছেন, মুসলিমরা আদর্শগতভাবে সর্বকালে বিশ্বের সকল পৌত্তলিক বা প্রতিমা-উপাসকদের প্রতি ঠিক সেরূপ আচরণ প্রয়োগ করবে । আল্লাহ পুনরায় আরেকটি আয়াতে মুসলিমদের সনির্বন্ধ অনুরোধ করেন সকল অমুসলিমদেরকে ধ্বংস করার জন্য: “যুদ্ধ অব্যাহত রাখ যতক্ষণ না হৈচৈ-বিশৃঙ্খলা অথবা নিপীড়ন বিলুগ্ত হয় এবং ন্যায়বিচার ও আল্লাহর প্রতি বিশ্বাস সর্বর্র প্রতিষ্ঠিত হয় | কিন্তু তারা যদি ক্ষান্ত হয়, তারা যা করে আল্লাহ সবই দেখেন" (কোরান ৮:৩৯) । মনে হয় এ আয়াতগুলো মোহাম্মদের অন্ততঃ কিছুসংখ্যক শিষ্যকে সহিংস জিহাদে উদ্ধুদ্ধ করতে যথেষ্ট ছিল না। অহিংস ব্যক্তি-চেতনার কারণে তারা কোরাইশ কিংবা অন্য কারো বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে অস্বীকৃতি জানায় । অতঃপর আল্লাহ নতুন এক আয়াত পাঠান যা যুদ্ধ বা জিহাদে অংশগ্রহণকে সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক ধর্মীয় বা পবিত্র কর্তব্য হিসেবে ঘোষণা দেয়, সেটা তারা পছন্দ করুক বা না করুক: যুদ্ধ তোমাদের জন্য নিদিষ্ট করা হয়েছে, অথচ তোমরা তা অপছন্দ কর | কিন্তু এটাও হতে পারে যে, তোমরা এমন কিছু অপছন্দ করছো, যা তোমাদের জন্য মঙ্গলকর । আর তোমরা এমন কিছুকে ভালোবাসছো, যা তোমাদের জন্য অমঙ্গলকর | কিন্ত আল্লাহ যা জানেন, তোমরা তা জান না' (কোরান ২:২১৬)। 15
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।