Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ২৭ 14ু ২৮ এমন কি ইহুদী ও খৃষ্টান ধর্মের প্রতীক হিসেবে ইব্রাহিম ও ইসমাইলের ছবি এবং মেরীর কোলে শিশু যীশুর প্রতিচ্ছবিও কা'বা ঘরে স্থান লাভ করেছিল । মোহাম্মদ মক্কা দখলের দিন পবিত্র কা'বায় স্থাপিত সকল মূর্তি ধ্বংসের নির্দেশ দেন । তুকীর মুসলিম ইতিহাসবিদ ইমেল এসিন জানান, মোহাম্মদ ইব্রাহিম ও ইসমাইলের প্রতিচ্ছবি ধবংসেরও অনুমোদন দেন, কিন্তু তিনি নিজ হস্ত দিয়ে যীশু ও মেরীর প্রতিচ্ছবিটি আড়াল করে তা রক্ষা করেন |: পৌত্তলিকতা চর্চার কারণে যদিও ইহুদী ও খৃষ্টানরা পৌত্তলিক কোরাইশদের সতত নিন্দা করতো, তবুও কোরাইশরা কা'বা গৃহে খৃষ্টান ও ইহুদীদের প্রতীককে স্থান দিয়েছিল । মোহাম্মদের সময়ে সিরিয়ার কিছু বণিক মন্কায় খৃষ্টান ধর্ম প্রচার করত, যাদেরকে কোরাইশদের পক্ষ থেকে কোন রকম বাধার সম্মুখীন হতে হয়নি ৯” সে সময় কিছু সংখ্যক মক্কাবাসী খৃষ্টান ধর্ম গ্রহণও করেছিলেন ৷ তাদের মধ্যে বিশিষ্ট ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল এবং ওসমান ইবনে হুবেরিথ । মক্কায় এদের অবস্থান ছিল যথেষ্ট মর্যাদাপূর্ণ (নীচে দেখুন) | কোরাইশরা তাদের ধর্মের বিরুদ্ধে মোহাম্মদের দ্বারা নানা রকম অপমান সত্তেও মুসলিমদেরকে কা'বায় প্রবেশের অনুমতি দিয়েছিল, যা উপরে উল্লেখ করা হয়েছে । এমন কি ভারতীয় হিন্দু, যারা ভিন্ন রকমের প্রতিমা-পূজা করতো, তারাও কা'বা ঘরে ঢুকতে পারতো । বলা হয় যে, ভারতীয় বণিকরা পাথরের দেবী-মূর্তি আল-মানাত'কে কা'বা ঘর থেকে অলক্ষ্যে নিয়ে এসে ভারতের সোমনাথ মন্দিরে স্থাপন করেছিল | কা'বা থেকে এক সময় মুতিটি হারিয়ে যায় বলে জানা যায় । সোমনাথ মন্দিরে পরবর্তীকালে আল-মানাত খুবই জনপ্রিয় দেবী রূপে প্রতিষ্ঠা পেয়েছিল । ধার্মিক মুসলিম বিজয়ী বীর গজনীর সুলতান মাহমুদ কা'বার পৌন্তলিকতার এ সর্বশেষ সাক্ষীটি নিশ্চিহ্ করতে ১০২৪ সালে সোমনাথ আক্রমণ করেন । হিন্দুদের অতীব শ্রদ্ধাস্পদ এ মূর্তিটি রক্ষার চেষ্টায় প্রায় ৫০,০০০ হিন্দু সুলতান মাহমুদের তরবারির নীচে প্রাণ দেয় ।*১ এসব ঘটনা বিচার করলে দেখা যায়, সেকালের পৌত্তলিক মন্কাবাসীরা স্পষ্টতঃই আজকের মুসলিমদের তুলনায় অনেক বেশী সহনশীল, অমায়িক ও সভ্য ছিল । মোহাম্মদ কোরাইশদের ধর্ম, দেব-দেবী ও রীতিনীতির ব্যাপক অবমাননা ও অশ্রদ্ধা প্রদর্শন করলেও, তারা তাকে তেরটি বছর ধৈর্যের সাথে সহ্য করে । কোরাইশরা তার প্রতি একটিমাত্র নিষ্ঠুরতা দেখিয়েছিল; সেটা হলো দুই বছরের জন্য (৬১৭-৬১৯ সাল) মোহাম্মদের সম্প্রদায়ের উপর সামাজিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ, যা এ ধরণের অবস্থা মুকাবেলায় আজকের যুগেও সভ্য আচরণ হিসেবে গণ্য । সুতরাং সে সময়ে মক্কার সমাজ সহজ-সরল, আভিজাত্যহীন ও পশ্চাৎপদ হওয়া সত্তেও, করুণা, সহনশীলতা, অমায়িকতা ও অহিংসার বিচারে সপ্তম শতাব্দীর মক্কার পৌত্তলিকরা আজকের মাপকাঠিতেও ছিল খুবই সভ্য মানুষ | মোট কথা, চৌদ্দ শত বছর ধরে মুসলিমদের দ্বারা অত্যন্ত ঘৃণ্য হিসেবে চিহ্নিত হলেও, মক্কার পৌত্তলিকরা প্রকৃতপক্ষে অত্যন্ত সহিষ্ণু ও সভ্য মানুষ ছিল । মোহাম্মদের মক্কা-বিরোধী কর্মকাণ্ড ও যুদ্ধাভিযান (৬২৩-৬৩০) নবি মোহাম্মদের মদীনায় অবস্থান গ্রহণ তার নবুয়তি কর্মে সফলতার আশির্বাদ বয়ে আনে | এ সফলতা ছিল খুবই প্রত্যাশিত; কেননা ইতিমধ্যে মুসাব বিন ওমায়ার মোহাম্মদের অনুপস্থিতিতেও অনেক মদীনাবাসীকে ইসলামের পতাকাতলে আনতে পেরেছিল । মোহাম্মদ মদীনায় পৌছাতেই তাঁর প্রতীক্ষারত শিষ্যদের দ্বারা বীরোচিত সংবর্ধনা লাভ করেন । মদীনার জনগণ ছিল পৌব্তলিক ও ইহুদী | তাদের মধ্যে ইহুদীরা ছিল অধিকতর ধনী ও প্রভাবশালী । অল্পদিনের মধ্যেই মদীনার পৌত্তলিক গোত্রের অধিকাংশ নাগরিক তার ধর্মে যোগ দেয় । জিহাদের বীজ বপন ইবনে ইসহাক জানান, মদীনায় অবস্থান গ্রহণের প্রথম বর্ষের মধ্যে মোহাম্মদ সেখানকার গোত্রগুলোর সাথে এক চুক্তি স্বাক্ষর করেন, যা পরবতীতে সুবিখ্যাত “মদীনা সনদ' নামে পরিচিতি লাভ করে । এ চুক্তিপত্রে কিছু শর্তবিশেষ মোহাম্মদের সহিংস আশাবাদ ব্যক্ত করে, বিশেষ করে মক্কাবাসীদের বিরুদ্ধে ৷ এমন দু'টি শর্ত হলো:*২ ১. কোন অবিশ্বাসীর মৃত্যুর (মুসলিমের দ্বারা) জন্য কোন বিশ্বাসীকে (মুসলিমকে) মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কিংবা কেউ (মদীনাবাসীদের মধ্যে) মুসলিমদের বিরুদ্ধে কোন অবিশ্বাসীকে সমর্থন দিতে পারবে না । ২. বহু-ঈশ্বরবাদীরা (মদীনার) কোন কোরাইশ বা তার সম্পদ নিজেদের হেফাজতে নিতে পারবে না, কিংবা মুসলিমদের কর্মকাণ্ডের বিরোধিতা করতে পারবে না । সনদটির এ শর্তদুটি পরিষ্কার করে তুলে যে, মোহাম্মদ তাঁর পৈতৃক শহর মক্কার কোরাইশদের বিরুদ্ধে সহিংস অভিযান চালানোর জন্যই মদীনায় পৌছেছিলেন, যা তিনি অচিরেই শুরু করে দেন । মোহাম্মদ প্রথমে প্রায় ছয় মাস ধরে তাঁর সম্প্রদায়ের জন্য একটা বাসস্থান গড়ে তুলেন ৷ এভাবে মদীনায় স্থায়ী হওয়ার পর পরই তিনি কোরাইশদের উপর প্রতিশোধ গ্রহণের কাজে নেমে পড়েন । ৩৯,791 7 01963) 74০০০9 1716 731955০৫, 74271719176 137019711, 1710] [,0100010, 0). 109 18510] (1998) 0117/715171975 171 14/51177 158)771: 4 11151971001 51740) 01716 1361017107 1391//227 ০০175 9717 14%/511715 17071 610 19 1922, 1175. 1৬19101]বাি, 0195 ৬ ০1195, 4১160100910, 0. 16 ১৯, 91409, 0. 144-45. ১২,100. 15100, 0. 231-33; 801 ৬৬, 14107777100 17717461770, 050010 [0701০15105 101655, 7₹81-8011, 2004 1000)1101, 0. 221-25 14

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।