শেষ কথা ৪৪৭ ৪৪৮ জিহাদী জোশ কার্যকর রাখে । অপরদিকে ইউরোপীয়রা চলে গেলেও আবার সৃষ্টি করেছে অন্যান্য কৌশল ও শাসন-ব্যবস্থা, যেমন আন্তর্জাতিক আইন, মানবাধিকার, দাসপ্রথা বিলুপ্তি ও এরূপ আরো বহু বিষয়, যা ইসলামের দ্রুত অগ্রগতির নিমিত্তে জিহাদী আদর্শের বাস্তবায়নের পথে মারাত্বক বাধা সৃষ্টি করছে । উনবিংশ শতাব্দীতে ও বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপীয়রা বিশেষত অভিজাত মুসলিম পরিবার থেকে বহু মুসলিম ছাত্রকে জ্ঞানার্জনের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ দেয় ৷ এটা খুব ভাল কথা ছিল যদি তারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে দীড়াবার জন্য শক্তিশালী শাস্ত্র নির্মাণের বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশল আয়ত্ব করে ফিরতো ইউরোপ থেকে । কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা ফিরে আসে ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, নারীবাদিতা ও এরূপ আরো অনেক অনৈসলামিক ধারণা-চেতনা মাথায় নিয়ে, যা জিহাদের মৌলিক মতবাদের পুরোপুরি বিরোধী । দুই বৃহত্তম মুসলিম শক্তি ইরান ও তুরস্ক ওসব অনৈসলামিক বিদেশী ভাবধারার ক্রীতদাসে পরিণত হয় এবং স্বগীয় জিহাদ মতবাদ ও কর্মকাণ্ডকে সম্পূর্ণ পরিত্যাগ করে গ্রহণ করে ধর্মনিরপেক্ষতার মতবাদ | কিন্তু কোরান বলে: আল্লাহ হলেন সবচেয়ে বড় কুটকৌশলি, যিনি মানুষের সকল পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা ও চাতুর্ষের অধিকারী | আল্লাহ বলেন: “নিশ্চয়ই তারা (বিধ্মীরা) ফন্দি আঁটবে এবং আমিও ফন্দি আঁটবো' (কোরান ৮৬:১৫-১৬) । যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে সতর্ক করে দিতে কোরান বলে: “সব কিছুতেই সবচেয়ে বড় ফন্দি মাস্টার-প্র্যানিং) হলো আলাহর' (কোরান ১৩:৪২) । আলাহর মাস্টার-প্যানিং বাস্তবায়নে ইরানের পশ্চিমা মোহাচ্ছন্ন শাসকরা মহান আয়াতুল্নাহর ছ্বারা বিতাড়িত হয়েছে; তুরস্কের কামালপন্থি ধর্মনিরপেক্ষবাদীরাও খুব শীঘ্রই বিতাড়িত হওয়ার পথে । গত তিন দশক ধরে ইরানে জিহাদ পুরোদমে সক্রিয় রয়েছে । অপরদিকে তুরস্কে ধীরে ধীরে জিহাদ তার অবস্থান শক্ত করছে । ব্রিটিশ শাসকদের ছারা দীর্ঘদিন ধরে কার্যকরভাবে অবদমিত করে রাখা উপমহাদেশের মুসলিম জনগণের জিহাদি জোশ ভারত-বিভক্তির সময় (১৯৪৬-৪৮) বাধা-বন্ধনহীন ভাবে ক্ষেপে উঠে । জিহাদি জোশে চাঙ্গা মুসলিমরা মৃত্যুর মুখে পতিত করে কয়েক মিলিয়ন (১ মিলিয়ন ₹ ১০ লক্ষ) শিখ ও হিন্দুকে ইসলামে ধর্মান্তরিত হতে বাধ্য করে, এবং সেসাথে হাজার হাজার হিন্দু ও শিখ যুবতীকে ক্রীতদাসরূপে অপহরণ করে । এমনকি আজও সেরূপ কর্মকাণ্ড কোনো না কোনো প্রকারে অব্যাহত রয়েছে । উদাহরণস্বরূপ, পাকিস্তানে প্রতিবছর শত শত হিন্দু, শিখ ও খ্রিস্টানকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে এবং অপহরণের মাধ্যমে বহু যুবতী নারীকে ত্রীতদাসী করা হচ্ছে । তারা কোনোরূপ প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠে তাদের জন্য: সহিংতা বা নানা সামাজিক চাপের মুখে-হিংসতা তাদেরকে ভিটামাটি থেকে তাড়িয়ে দেওয়া হয়, যা তাদের সম্প্রদায়কে সংখ্যাগতভাবে দ্রুত-হাস করছে । এরূপ জবরদস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশ, পাকিস্তান, মিশর, লেবানন, ফিলিস্তিন ও প্রায় প্রতিটি মুসলিম দেশে কার্যকর রয়েছে । দাসপ্রথা চচরি ক্ষেত্রে আগেই বলা হয়েছে যে, সৌদি আরবে তার চর্চা এখনো কোনো না কোনো আকারে অব্যাহত রয়েছে । দাসপ্রথা ব্যাপক আকারে চর্চিত হচ্ছে মৌরিতানিয়ায় । আর সুদানে ১৯৮০-র দশকের মাঝামাঝিতে ইসলামপন্থিরা দেশটির রাজনৈতিক নিয়ন্ত্রণ কজা করার পর দাসপ্রথা পুনরুজ্জীবিত হয়েছে। নানা কৌশলে ইসলামি সাত্রাজ্যবাদও বিস্তৃত হচ্ছে, যেমন কসোভোর মত নতুন রাষ্ট্র গঠনের মাধ্যমে ৷ ইসলামি রাজনৈতিক নিয়ন্ত্রনের একই রকম বিস্তার ঘটতে যাচ্ছে কাশ্মীর, মিন্দানাও ও দক্ষিণ থাইল্যান্ডসহ আরো অনেক স্থানে । জিহাদী মতবাদ তার অবিচ্ছেদ্য উপকরণ, তথা জোরপূর্বক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসপ্রথা সম্বলিত একটি চিরায়ত স্বীয় মতবাদ | এবং আজ পর্যন্ত এটা তার চিরন্তন বৈশিষ্ট্যগুলো বজায় রেখে চলেছে । সংক্ষেপে, আল্লাহর স্বীয় মতবাদ জিহাদ তার অবিচ্ছেদ্য সকল উপকরণ নিয়ে আজও জীবিত ও বহাল তবিয়তে রয়েছে । সকল জৌলুষে পরিপূর্ণ স্বণেজ্ভিল জিহাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল মনে হচ্ছে। প্রাথমিক যুগ থেকে ইসলামি কর্তৃত্বের অতীত দিনে আল্লাহ তার অভিষিক্ত জিহাদীদেরকে বিধ্মীদের ধনভাগ্তার ও সম্পদে আশীব্বাদিত করেন অত্যন্ত দুরূহ যুদ্ধে বহু ফেরেশতা পাঠিয়ে সহায়তা প্রদানের মাধ্যমে । কিন্তু আল্লাহর প্রেরিত সাহায্যকারী ফেরেশতারা যখন বিধ্মীদের দ্বারা আবিষ্কৃত অতি ক্ষমতাশীল অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে অকার্যকর হয়ে পড়ে, আল্লাহ তখন আসেন নতুন সাহায্য নিয়ে: কালো সোনা, যা বিপুল পরিমাণে অনেক ইসলামি রাষ্ট্রের ভূগর্ভতলে সংরক্ষিত রয়েছে-প্রধানত সৌদি আরব, কুয়েত, ইরাক ও ইরানে । বিশ্বের চাকা ঘোরাতে এ কালো সোনার প্রয়োজন এতই প্রবল যে, ইসলামি দেশগুলোর দ্বারা নেতৃত্বাকারী এ পণ্যের উৎপাদকদের হাতে পাশ্চাত্যসহ সারা পৃথিবী আজ জিম্মি। ১৯৭০-এর দশকে এ তরল সোনার আকাশ-চুম্বি দাম বাড়তি সেসব মুসলিম দেশকে, বিশেষত সৌদি আরবকে, রাতারাতি ধন-সম্পদে ফীপিয়ে তোলে, যা তারা অতীতে কখনোই লুণ্ঠনকারী জিহাদের মাধ্যমে অর্জন করতে পারেনি । ইসলামের জন্ুস্থানের আশীর্বাদপুষ্ট তন্বাবধায়ক সৌদি আরব আল্লাহর অপার অনুগ্রহ থেকে অর্জিত বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে বিশ্বব্যাপী ইসলামের বিশুদ্ধতা বিস্তার ও আনয়নে । ইসলামের প্রকৃত মতবাদে মুসলিমদেরকে প্রশিক্ষণের জন্য পাশ্চাত্যসহ বিশ্বব্যাপী মাদ্রাসা ও মসজিদ গড়ে তোলা হয়েছে ব্যাঙের ছাতার মতো । আগেই স্পষ্ট করে তোলা হয়েছে যে, মুহাম্মদের নবিত্-কর্মজীবনের অতি গুরুত্পূর্ণ মদীনাস্থ অধ্যায়ের ভিত্তিতে, সহিংস জিহাদই হলো ইসলামের কেন্দ্রীয় মতবাদ ও প্রাণশক্তি । মুসলিমরা ইসলামের এ অপরিহার্য উপাদানকে খুব উনুখভাবেই গলাধকরণ করে চলছে আজ | ওসামা বিন লাদেন তার পিতার সৌদি তেল-ব্যবসা থেকে আয়কৃত বিপুল পরিমাণ সম্পদ থেকে প্রাপ্ত তার হিস্যা অতি উদারহস্তে বিনিয়োগ করেন আল্লাহর রাস্তায় জিহাদকে সমুজ্ল করতে | আল-কায়েদা প্রতিষ্ঠার মাধ্যমে নবির সাহসী ভাবমূর্তিতে জিহাদ শুরু করে তিনি সত্যি-সত্যি ঘুমন্ত মুসলিম মনকে জাগিয়ে তুলেছেন, সত্যিকার মুসলিম কী সেটা অনুধাবন করতে ৷ তার জিহাদের ডাকে সারা দিয়ে বিশ্বব্যাপী অসংখ্য আল-কায়েদা-মনা জিহাদি দল জন্ম নিয়েছে ব্যাঙের ছাতার মতো, এমনকি বিধর্মী-অধ্যুষিত ভারত, চীন, রাশিয়া এবং পাশ্চাত্যেও । জিহাদ পুনরায় আশ্চর্য গতিতে এগিয়ে চলছে, আসন্ন দশকগুলোতে যা আরো জোরদার হবে । দুই পন্থায় জিহাদের প্রচারণা চলছে আজ: সহিংস ও অহিংস বা মৃদু । তবে এ দুই ধরনের জিহাদের লক্ষ্য একই: বিশ্বব্যাপী আল্লাহর আইন শরীয়ত সুপ্রতিষ্ঠিতকরণ, যার অঙ্গীভূত হবে ২২৪
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।