শেষ কথা ৪৩৫ ৪৩৬ জেমস্ ম্যাডিসন কংগ্রেসকে আলজিয়ার্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান | জলদস্যুতা সমস্যার চির-সমাপ্তি ঘটানোর লক্ষ্যে ম্যাডিসন ১৮১৫ সালের ৩রা মার্চ আবারো স্টিফেন ডেকাতুরের নেতৃত্বে একটি শক্তিশালী নৌবাহিনী উত্তর আফ্রিকায় প্রেরণ করেন । মার্কিন বাহিনী তৎকালীন শাসক দেই ওমর পাশার নৌবহরকে সম্পূর্ণ বিধ্বস্ত করে তার বিশাল পোতাশ্রয় আমেরিকার সশস্ত্র নৌবহর দিয়ে ভরে ফেলে এবং হাজার হাজার লোককে বন্দি করে । দেই ওমর আত্মসমর্পণ করেন এবং অনিচ্ছুকভাবে ডেকাতুর-নির্দেশিত শর্তের এক চুক্তি মেনে নিতে বাধ্য হন। চুক্তিটির শর্ত অনুযায়ী আলজিরিয়া ও মার্কিন বন্দি বিনিময় করা হবে, এবং বশ্যতাকর ও মুক্তিপণ দাবি চিরতরে বন্ধ করা হবে । সবচেয়ে শক্তিশালী এ বার্বারি রাষ্ট্রটিকে পরাজিত করে ডেকাতুর তার বাহিনী নিয়ে পাড়ি জমান তিউনিস ও ত্রিপোলিতে এবং সেখানকার শাসকদেরকেও একই রকমের চুক্তি স্বাক্ষরে বাধ্য করেন । ডেকাতুর ত্রিপোলিতে পাশা কারমানলির গুপ্ত কক্ষে আটক সকল ইউরোপীয় বন্দিকেও মুক্ত করেন । উত্তর আম্বিকায় নৌবাহিনী প্রেরণের প্রাক্কালে প্রেসিডেন্ট ম্যাডিসনের বক্তব্য ছিল: “আমেরিকার নীতি হলো, যুদ্ধের চেয়ে শান্তি শ্রেয়; বশ্যতাকরের চেয়ে যুদ্ধ শ্রেয়; মাকিন যুক্তরাষ্ট্র যেমন কারো সাথে যুদ্ধ চায় না, তেমনি কারো নিকট থেকে শান্তিও কিনবে না" - যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এক নতুন পন্থার উদ্বোধনী ঘোষণা 1২৫৬ ব্রিটিশ নেতৃত্বে ইউরোপীয় পাল্টা আক্রমণ ১৮১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বার্বারি রাষ্ট্রগুলোর সঙ্গে তার হিসাব-নিকাশের নিষ্পত্তি ঘটায় - যে বছরে ইউরোপীয় দেশগুলো যৌথভাবে দাস- ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করে । কিন্তু ইউরোপীয় জাহাজগুলোতে বার্বারি জলদস্ুদের লুষ্ঠন-কর্ম অব্যাহত তাকে । উত্তর আফ্রিকায় আমেরিকার দুঃসাহসিক ও সফল অভিযানে (১৮০১-০৫, ১৮১৫) ইউরোপে, বিশেষ করে বিটেনে, একই পন্থা অবলম্বনের ব্যাপক ডাক উঠে । নেপোলিয়নের যুদ্ধের অবসান হওয়ার পর ১৮১৪ সালে একটা শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য যখন ভিয়েনা কংগ্রেসে ইউরোপীয় রাজা ও মন্ত্রীরা মিলিত হন, তখন বার্বারি জলদস্যু সঙ্কটের সামরিক সমাধানের ঘোর-পক্ষপাতী বিটেনের স্যার সিডনী স্মিথ উত্তর আফ্রিকার শাসকদের সঙ্গে সামরিক মুকাবিলার আবেদন জানান । তিনি সে কংগ্রেসটিকে বলেন: “এ লজ্জাজনক দাসত্ব শুধুমাত্র মানবতার জন্যই গহিত নয়, তা ব্যবসা-বাণিজ্যকেও চরমভাবে শৃঙ্খলাবদ্ধ করে ।' স্যার স্মিথের জোরালো নিবেদন কয়েক শতাব্দী ধরে চলমান অবমাননাকর ও বাণিজ্যিকভাবে পঙ্গুকারী এ সমস্যাটির প্রতি সবার দৃষ্টি আকৃষ্ট করতে সমর্থ হয় । ব্রিটেন “ইউরোপিয়ান ট্রিটি'তে দাসপ্রথা ও দাস-বাণিজ্য নিষিদ্ধ করার শর্ত সংযোজন করতে সমর্থ হয় । ভিয়েনা কংগখেস সকল প্রকার ও আকারের দাসপ্রথা চচ্কে নিন্দা করে একটা প্রস্তাব পাস করে । কিন্তু বার্বারি রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয় না। তবে শীঘ্রই স্যার স্মিথের সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আহ্বানের সমর্থন আসতে থাকে ইউরোপের সবখান থেকে, যারা সবাই এ ঘৃণ্য শত্রুর দ্বারা ভয়ঙ্কর দুর্ভোগের শিকার হয়েছিল অতীতে এবং তখনো হচ্ছিল । মাত্র কয়েক মাস আগে ঘটিত আলজিয়ার্সে মার্কিন যুক্তরাষ্ট্রের সফলতা থেকে তারা ইঙ্গিত ও অনুপ্রেরণা নিচ্ছিল ৷ বিটেন উত্তর আফ্রিকায় দুর্ভোগের খুব বড় শিকার ছিল না মাঝে মাঝে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন ও বিটিশ বন্দিদেরকে মুক্ত করে আনতে পারার কারণে | সে সুত্রে ইউরোপের অন্যান্য দেশগুলো বিটেনের সমালোচনা করে “জলদস্যুদের বিধ্বংসী কর্ম্কাও থেকে মুখ ফিরিয়ে থাকার জন্য, কেননা তার বাণিজ্যিক প্রতিদ্বন্দিরা আক্রান্ত হলে, তা বিটিনের জন্য ফায়দা লাভের সুযোগ করে দিতো ।২৫৭ এরূপ সমালোচনায় বিদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গ ক্রীতদাসপ্রথা বিলুপ্তকরণের প্রবক্তা বিটেন এখন শ্বেতাঙ্গ ক্রীতদাসত্বের সমাপ্তি টানারও সিদ্ধান্ত নেয় । ১৮১৫ সালে ব্রিটিশ সরকার স্যার এডোয়ার্ড পেলোর নেতৃত্বে ইউরোপীয় জাহাজ ও নাগরিকদেরকে আটককরণ বন্ধে বার্বারি রাষ্ট্রগুলোকে বাধ্য করার লক্ষ্যে এক বিশাল নৌবহর উত্তর আফ্রিকায় প্রেরণ করে । বশ্যতাকর দেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটিশ সরকার বলে: “যাদি শক্তি প্রয়োগই অবশ্যভাবী হয়ে উঠে, তবে আমরা এটা জেনে সান্তনা পাব যে, আমরা মানবতার জন্য পবিত্র দায়িত্বে যুদ্ধ করছি /২৮ ১৮১৫ সালের শেষ দিকে আলজিয়ার্সের সাগরে তার নৌবহর নিয়ে উপস্থিত হয়ে স্যার পেলো ওমর পাশার নিকট এক আপোষহীন বার্তা পাঠান এক ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ, সকল ইউরোপীয় ক্রীতদাসদের মুক্তি এবং চিরতরে ইউরোপীয় জাহাজ ও ক্রীতদাস আটক পরিত্যাগের শর্তে । এর আগের মার্কিন আক্রমণের পর সম্ভাব্য ইউরোপীয় আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে ওমর পাশা তার প্রতিরক্ষা-ব্যবস্থাকে জোরদার ও সবল যোদ্ধাদের নিয়োগ করে তার বাহিনীকে শক্তিশালী করেছিলেন ৷ পাশার তরফ থেকে কোনো উত্তর না এলে স্যার পেলো যুদ্ধ ঘোষণা করেন । বিটিশ বহরের পাশে ৬টি ডাচ জাহাজের এক বহর যোগ দিয়েছিল । যুদ্ধ শুরু হয়ে যায় আলজিয়ার্সের উপর প্রচণ্ড বোমা নিক্ষেপের মাধ্যমে ৷ ফলে শহরটি ছিন ভিন্ন হয়ে যায় ৷ ওমর পাশার বাহিনী জোর প্রতিরোধ প্রদর্শন করে পাল্টা আক্রমণ করে | এতে ব্রিটিশ পক্ষেও যথেষ্ট হতাহত ও ক্ষতিসাধন হয় । স্যার পেলো এবার নজর দেন বন্দরে নোঙ্গর করা জলদস্যুতার জন্য ব্যবহৃত জাহাজগুলোর দিকে | ওসব জাহাজে অগ্নিবোমা ও ক্ষেপনান্ত্র নিক্ষেপ করে সবগুলোকে জ্বালিয়ে দেন । পরদিন সকালের মধ্যে নগরী ও জলদস্যু জাহাজগ্তলো একেবারে বিদ্ধন্ত হয়ে যায় । বিটিশ পক্ষে ১৪১ জন যোদ্ধা নিহত ও ৭৮ জন আহত হয়ঃ শক্রুপক্ষে নিহত হয়েছিল ২,০০০ | পরদিন ভোরে ওমর পাশা ধ্বংসের দৃশ্য জরিপ করে বিটিশ সেনাধ্যক্ষের সব শর্ত মেনে নিয়ে আত্মসমর্পণ করেন । চুক্তির শর্তের মধ্যে ছিল: সমস্ত ইউরোপীয় বন্দির মুক্তি ও ইউরোপীয়দেরকে ক্রীতদাসকরণ সম্পূর্ণরূপে বন্ধ করা । মার্কিন যুক্তরাষ্ট্র ও বিটেনের হাতে মারাত্মকরূপে মার খাওয়া বার্বারি রাষ্ট্রগুলো বিটিশ ও মার্কিন জাহাজ আক্রমণ বন্ধ রাখলেও অন্যান্য দেশগুলোর জাহাজের উপর আক্রমণ অব্যাহত রাখে; যেমন ফরাসি জাহাজ এরপরও লাগাতার আক্রমণের শিকার হতে থাকে । ফলে ফরাসি ২৫৬ [ন1-01161)5, 0 01 ২৫৯ 1৬7111010, 0. 272 ২৮, 01৭. ২১৮
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।