Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৪৩৩ ৪৩৪ অধিকার ও দায়িত্ব । এবং এরপ যুদ্ধে নিহত প্রত্যেক মুসলমানই নিশ্চিত স্বর্গে প্রবেশ করবে 1৫ আক্রমণ এড়াতে রাষ্ট্রদূত আল-রহমান আনুগত্য কর দাবি করেন এবং নিজের কমিশন বা ঘুষ চান । সে মুহূর্ত থেকেই টমাস জেফারসন ক্রীতদাসকরণের এ বর্বর কর্মকাণ্ড চিরতরে নির্মল এবং ব্যবসা-বাণিজ্যের জন্য সমুদ্রপথ নিরাপদ করতে যুদ্ধের অঙ্গীকার করেন । প্যারিসে তার কূটনৈতিক দায়িত্বে অবস্থানকালে ইউরোপীয় ও আমেরিকার বাণিজ্য-জাহাজে বার্বারি লুগ্ঠনের অবসানকল্পে একটি আমেরিকান-ইউরোপীয় নৌ-শক্তি গড়ে তোলার প্রয়াস করে ব্যর্থ হন। তিনি নিজ দেশ থেকেও এ প্রস্তাবে বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন; জন এডামসও তার প্রস্তাবের বিরোধী ছিলেন । অন্যদের মত এডামস ওসব নাছোরবান্দা দস্যু-যোদ্ধাদের বিরুদ্ধে দীর্ঘসূত্রী যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে কর দিয়ে তাদেরকে ঠাণ্ডা করে রাখার পক্ষপাতী ছিলেন । বাণিজ্য-জাহাজ আক্রান্ত হওয়া ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের ব্যাপারে এডামসের মতামত চাওয়া হলে তিনি জেফারসনকে লিখেন: “ধারণাটা অতি সাহসী ও পুরোপুরি সম্মানজনক, তবে চিরদিনের জন্য তাদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে না পারলে, আদৌ তাদের সাথে যুদ্ধে জড়াতে পারি না আমরা 1২৫৪. ইতিমধ্যে আমেরিকান জাহাজ লুগ্ঠন ও কর্মচারিদেরকে ক্রীতদাসকরণ যথারীতি চলে আসছিল অব্যাহতভাবে | ১৭৮৫ থেকে ১৭৯৩ সালের মধ্যে ১৩০ জন মার্কিন নাবিককে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের সরকার কূটনীতিক জোয়েল বার্লো, যোশেফ ডোনান্ডসন ও রিচার্ড ও'ব্রায়ানকে ১৭৯৫ সালে উত্তর আফ্রিকায় প্রেরণ করেন, যারা আমেরিকার জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য কর দিতে সম্মত হয়ে আলজিয়ার্স, তিউনিস ও ত্রিপোলির সাথে চুক্তি স্বাক্ষরে সফল হন | আলজিয়ার্স সেখানে আটককৃত ৮৩ জন আমেরিকার নাবিককেও মুক্ত করে দেয় । জন এডামসের রাষ্ট্রপতিত্বকালেও (১৭৯৭-১৮০১) আমেরিকা কর দেওয়া অব্যাহত রাখে, যা বাড়তে বাড়তে জাতীয় বাজেটের শতকরা ১০ ভাগে পৌঁছে । অমর্ধাদাকর বশ্যতা কর প্রদান ও সে সঙ্গে উত্তর আফ্রিকার গুপত-খোয়াড়গুলোতে শ্বেতাঙ্গ ক্রীতদাসদের শিহরণমূলক দুর্ভোগের কাহিনীর প্রকাশ ধীরে ধীরে অবমাননাকর মুক্তিপণ প্রদানের বিরুদ্ধে ও সামরিক ব্যবস্থা গ্রহণের পক্ষে জনমত জোরদার করতে থাকে । ১৮০১ সালে জেফারসন প্রেসিডেন্ট হওয়ার পর ত্রিপোলির পাশা ইউসুফ কারমানলি বশ্যতা কর দিতে বিলম্বের অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দুটো মার্কিন জাহাজ আটক করে বাড়তি কর দাবি করেন । একে অনুসরণ করে অন্যান্য বার্বারি রাষ্ট্রও বাড়তি করের দাবি তোলে । জেফারসন বার্বারি রাষ্ট্রগুলোকে এভাবে অমর্ধাদাকর কর প্রদানের বিরোধী ছিলেন আগা-গোড়া | ১৭৮৪ সালের প্রথম দিকে তিনি কংগ্রেসম্যান (পরে মার্কিন প্রেসিডেন্ট ১৮১৭-২৫) জেমস্‌ মনরো'কে বলেছিলেন: “একটা সমতাভিতিক চুক্তির প্রস্তাব দেওয়া কি ভাল নয়? যদি তারা অস্বীকার করে, তাহলে কেন আমরা তাদের সাথে যুদ্ধ করবো না? যদি আমাদের নিজস্ব ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে হয়, তাহলে আমাদের নৌশক্তিকে শক্তিশালী করতে হবে 1৫৫ ১৬ বছর পূর্বের ব্রিপোলির রাষ্ট্রদূতের কথা না-ভুলা নতুন প্রেসিডেন্ট কংখেসকে না জানিয়েই বার্বারি উত্তর আফ্রিকায় নৌবহর প্রেরণ করেন । প্রতিক্রিয়া স্বরূপ ত্রিপোলি ১৮০১ সালের মে মাসে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে; পরের বছর মরকৌোও সে পথে অগ্রসর হয় । সংঘর্ষে অচিরেই আমেরিকা একটা বড় ধাক্কা খায়, যখন ব্রিপোলি মার্কিন ফ্রিগেট “ফিলাডেলফিয়া” আটক করে । কিন্তু এডোয়ার্ড প্রেবল ও স্টিফেন ডেকাতুর ত্রিপোলি বন্দরের উপর এক বীরতৃপূর্ণ হামলা চালিয়ে আটককৃত জাহাজটি ধ্বংস করে ফেলেন এবং নগরীর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্থ করেন । এ খবর ইউরোপ ও আমেরিকায় ব্যাপক সাড়া ফেলে দেয় ও উত্তেজনা সৃষ্টি করে যে: বিশ্বমধ্চে নতুন এক শক্তির আবির্ভাব ঘটেছে । ইতিমধ্যে তিউনিসে আমেরিকার কনসুল ইউলিয়াম ইটন ত্রিপোলীর পাশা ইউসুফ কারমানলির নির্বাসিত ভাই হাদিম'কে ত্রিপোলির ক্ষমতায় প্রস্তাব দেন । তার প্রস্তাবটি আমেরিকাতে রাজনৈতিক পর্যায়ে সমর্থন পেতে ব্যর্থ হয়, কিন্তু ইটন তার সে পরিকল্পনা চালিয়ে যান । ১৮০৫ সালে তিনি নৌ-সেনাদের ছোট একটা দল ও অনিয়মিত একটি বাহিনী নিয়ে মরুভূমির মধ্য দিয়ে মিশর থেকে ত্রিপোলিতে পাড়ি জমান । তারা দারনা নগরীর বিরাট সামরিক ঘাঁটিটির উপর আকস্মিক হানা দিয়ে গ্যারিসন নগরীটিকে আত্মসমর্পণে বাধ্য করে । পাশার বাহিনীর বিরুদ্ধে ইটনের যুদ্ধে লিপ্ত হওয়ার প্রেক্ষাপটে যুদ্ধটি বন্ধের লক্ষ্যে জেফারসন ও কারমানলি এক সমঝোতায় পৌঁছেন । যুদ্ধ বিরতির শর্ত হিসেবে মুক্তিপণ প্রদানের বিনিময়ে ত্রিপোলী “ফিলাডেলফিয়া*র কর্মচারিদেরকে মুক্ত করবে, তবে ভবিষ্যতে আমেরিকা আর কখনো মুক্তিপণ প্রদান করবে না । এ চুক্তিটি স্বাক্ষরে ইটনের দুঃসাহসিক কাজ একটা বড় ভূমিকা রেখেছিল বলে জানান জেফারসন । কিন্তু দুঃসাহসী ও আপোষহীন ইটন চুক্তিটিকে আমেরিকাকে বেচে দেওয়ার সমতুল্য বলে নিন্দা করেন। ১৮১২ সালে বিটেন ও আমেরিকার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয় । এ আযাংলো-আমেরিকান বৈরিতার সুযোগ নিয়ে আলজিয়ার্সের নতুন পাশা হাজ্জমী আলী ১৭৯৫ সালে স্বাক্ষরিত চুক্তিটিকে অপর্যাপ্ত আখ্যায়িত করে আমেরিকার কর প্রদান প্রত্যাখ্যান করেন । আলজিরীয় জলদস্যুরা আবার আমেরিকার জাহাজ আটক করা শুরু করে । “ঘেন্ট চুক্তি" স্বাক্ষরের মাধ্যমে ব্িটেন ও আমেরিকার মধ্যকার সংঘর্ষ শেষ হলে প্রেসিডেন্ট ২৫৩7391700০ 00 8100 7২9089910 0/১ (2005) 4 ০9111917656: ০9171777 07707165 516/771 01716 0755. ০0715117/1107, [১0101790 [30901031170 1901195, 0). 22. ২৫৯. [010. ২৫৫ 1010. ২১৭

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।