শেষ কথা ৪৩১ ৪৩২ সমস্ত সমুদ্রবন্দর অবরোধ ও বাণিজ্য ধ্বংস করে ফেলবেন, এবং এরূপ আরো হুমকি ।২৭০ বিদেশী প্রতিনিধিদের প্রতি অবজ্ঞামূলক ব্যবহার প্রদর্শনে অভ্যস্ত সুলতান এমন ধামকির জন্য প্রস্তুত ছিলেন না এবং নরবুরির মিশন ফলপ্রসু হয়নি । কিন্তু সুলতান মরক্কোতে একজন বিটিশ কনসুল গ্রহণে রাজী হন । মার্চেন্ট এ্যান্টনি হ্যাটফিল্ডকে এ পদে নিয়োগ দেওয়া হয় । তিনি বন্দিদেরকে মুক্তির জন্য কয়েক বছর ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও সফলতা পেতে ব্যর্থ হন। হ্যাটফিল্ড ১৭১৭ সাল থেকে ক্রমশ বৃদ্ধি পাওয়া জলদস্যুদের তৎপরতা সম্পর্কে গুপ্তসংবাদ সংগ্রহ করে সে ব্যাপারে লন্ডনকে নিয়মিত অবহিত করেন । গোয়েন্দাদের দ্বারা বিপদ-সংকেত পেয়ে কমোডর চালরস স্টুয়ার্টের নেতৃত্বে আরেকটি কুটনৈতিক মিশন পাঠানো হয় ১৭২০ সালে । মরকৌর খামখেয়ালী ও উদ্ধত শাসকের সাথে আলোচনার দক্ষতা ও যথার্থ কুটনৈতিক বৈশিষ্ট্য ছিল স্টুয়ার্টের ৷ তিনি প্রথমে উত্তর মরক্কোর তেতোয়ান প্রদেশে সুলতানের গভর্নর পাশা হ্যামেতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন । অতঃপর তিনি সুলতানের দরবারে যান, যেখানে তার প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । দীর্ঘ আলোচনার পর একটা চুক্তি স্বাক্ষরিত হয় সুলতানকে বিপুল পরিমাণ উপটৌকন প্রদানের বিনিময়ে । ইংল্যান্ড ও উপনিবেশিক আমেরিকার ২৯৩ জন ক্রীতদাস মুক্ত হয় ।২৫১. এ চুক্তির পরও সুলতান ও তার দস্যুবাহিনী খুব বেশি দিন তাদের লুগ্ঠন তৎপরতা থেকে বিরত থাকেনি । ১৭২৬ সালের মধ্যে জলদস্যুরা আরো অনেক ব্রিটিশ জাহাজ লুণ্ঠন করে বন্দিদেরকে রাজধানী মেকনেসে সুলতানের প্রাসাদে প্রেরণ করে । পরের বছর (১৭২৭) সুলতান মৌলে ইসমাইল মারা গেলে দেশে মারাত্বক বিশৃঙ্খলা ও অরাজকতা শুরু হয়। এরূপ বিশৃঙ্খল অবস্থা চলাকালীন গুন্ডাবাহিনীর, বিশেষ করে জলদস্যুদের, তৎপরতা স্বভাবতই বৃদ্ধি পেতো । এর ফলে আলজিয়ার্স, তিউনিস ও মেকনেসের ক্রীতদাস খোয়াড়গুলো বন্দিতে ভরে উঠে । ১৭৪৬ সালে “ইনস্পেকন্টর” নামক ব্রিটিশ জাহাজটি জলদস্যুদের দ্বারা লুগ্ঠিত হয় এবং বেঁচে যাওয়া ৮৭ জন কর্মচারিকে বন্দি করা হয় । সে জাহাজের এক বন্দি টমাস ট্রটল লিখেছেন: “বিরাট একটা শেকল দিয়ে আমাদের গলার চারদিক বেড় দিয়ে বাধা হয়; এক শেকলে কুড়ি জন করে বাঁধা হয় । ব্রিটিশ সরকার ১৭৫১ সালে মেকনেসের রাজপ্রাসাদ থেকে কয়েকবার বন্দিদেরকে মুক্ত করতে সমর্থ হয় । কিন্ত মরক্কোর সুলতান ফরাসি, স্পেনীয়, পর্তুগিজ, ইতালীয় ও ডাচ প্রভৃতি জাতীয়তার বন্দিদেরকে কম খুবই মুক্ত করতেন । অবশেষে অনেকটা মানবিক ও কাগুজ্ঞানবিশিষ্ট সিদি মোহাম্মদ সিংহাসন দখল করেন ১৭৫৭ সালে | তিনি ছিলেন এক বিজ্ঞ ব্যক্তি এবং বিশ্বাস করতেন যে, মরক্কোর বিধ্বস্ত অর্থনীতি ভালভাবে সংস্কার জলদস্যুতা ও ক্রীতদাসত্বের উপর নির্ভর না করে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে করা সম্ভব | সে মোতাবেক তিনি জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে ধ্বংস করেন । ১৭৫৭ সালে তিনি ডেনমার্কের সাথে শান্তিচুক্তি স্বাক্ষর করেন এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল ইউরোপীয় দেশের সাথে শান্তিচুক্তি করেন, যারা ইতিপূর্বে বার্বারি জলদস্যুদের শিকার হয়েছিল 1১৫২ বহু বছর ধরে মরক্কোর উপকূলের ভয়ঙ্কর জলদস্যুতা মৃতপ্রায় হয়ে পড়েছিল, যদিও আলজেরিয়া ও তিউনিসিয়া ইউরোপ ও আমেরিকার জাহাজ লুগ্ঠন-কার্য অব্যাহত রাখে । ১৭৯০ সালে সুলতান সিদি মোহাম্মদের মৃত্যুর পর তার উত্তরসূরী ও পুত্র মৌলে সোলায়মান পিতার স্বাক্ষরিত চুক্তিগুলো অনুমোদন করা সত্তেও ইউরোপীয় জাহাজ আক্রমণে সালে'র জলদস্যুদেরকে উৎসাহিত করেন । তবে ইতিমধ্যে সালে ও উত্তর আফ্রিকার অন্যত্র বার্বার জলদস্যুদের স্বর্ণযুগের অবসানের দিন ঘনিয়ে আসছিল । বিটেন ও আমেরিকা শতাব্দির পর শতাব্দিব্যাপী নিষ্ক্িয়তা, শান্ত ও আপোষকরণ এবং মুক্তিপণ প্রদানের পরও যন্ত্রণার অবসান হচ্ছে না দেখে শেষ পর্যন্ত উত্তর আফ্রিকার জলদস্যুতা চিরকালের জন্য অবসানের লক্ষ্যে সামরিক শক্তির দ্বারা পাল্টা আঘাতের সিদ্ধান্ত নেয় । এটা অবশ্যই মনে রাখতে হবে যে, উপরে বর্ণিত বার্বার জলদস্যুতা ও ক্রীতদাসকরণের বিরুদ্ধে বিটেনের সংগ্রাম উত্তর আফ্রিকায় তাদেরকে সামগ্রিক সংগ্রামের একটা অংশ মাত্র । ত্রিপোলি ও আলজিয়ার্সেও একই প্রকারের সংগ্রাম করতে হয়েছে তাদেরকে । মার্কিন সংগ্রাম ও পাল্টা আক্রমণ উত্তর আফ্রিকায় মার্কিন বাণিজ্য-জাহাজও বার্বারি জলদস্যু কর্তৃক লুগ্ঠনের শিকার হয়। ১৬৪৬ সালে মার্কিন জাহাজ ও তার কর্মচারিরা প্রথমবারের মতো সালে'র জলদস্যুদের হাতে আটক হয় । ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীন না হওয়া পর্যন্ত উত্তর আফ্রিকায় আমেরিকান জাহাজ ছিল ব্রিটিশ প্রতিরক্ষাধীন ৷ উত্তর আফ্রিকার গুপ্ত খোয়াড়গুলো থেকে ব্রিটিশ বন্দিদের মুক্তির সাথে আমেরিকান বন্দিরাও মুক্তি পেতো । ১৭৭৬ সালে ব্রিটিশ প্রতিরক্ষা প্রত্যাহার করা হলে মার্কিন জাহাজগুলো বার্বারি জলদসুদের সরাসরি হামলার লক্ষ্য হয় । ১৭৮৪ সালে মরক্কো ও ৬০,০০০ ডলার মুক্তিপণ দিয়ে বন্দিদেরকে মুক্ত করা হয়। কিন্তু আলজিরীয় জলদস্যুরা যাদেরকে আটক করেছিল, তাদের ছিল দুর্ভাগ্য; তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল ত্রীতদাসরূপে । এরূপ বেআইনি কর্মকাণ্ডে বিরক্ত ও ক্রুদ্ধ মার্কিন কূটনীতিক টমাস জেফারসন ও জন এডাম্স এ বিষয়টি আলোচনার জন্য ১৭৮৫ সালে লন্ডনে ত্রিপোলির রাষ্ট্রদূত আবদ আল-রহমানের সাথে সাক্ষাত করেন । তারা জানতে চান কোন্ অধিকারে বার্বারি রাষ্ট্রগুলো আমেরিকার জাহাজে হামলা করে যাত্রী ও কর্মচারিদেরকে ক্রীতদাস বানাচ্ছে? আল-রহমান তাদেরকে জানান: “কোরানে লেখা রয়েছে যে, মুসলিমদের কর্তৃত্ব অস্বীকারকারী সকল জাতিই পাপী; এ রকম লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা ও যুদ্ধে বান্দিদেরকে ক্রীতদাস বানানো মুসলিমদের ধমীয় ২৫০ [00,0. 116 ২৫৯ [010,0. 172-95 ২৯. [0, 9. 269-70 ২১৬
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।