শেষ কথা ৪২৯ ৪৩০ আসল ভূমিকার কথা ভূলে গিয়ে নিজেই আলোচনা শুরু করে দেন। শান্তিচুক্তির কথা উপস্থাপন করলে সুলতান চার বছরের চুক্তির প্রস্তাব দেন, কিন্তু তিনি পরিবর্তে দশটি বড় কামান দাবি করেন । সাদাসিদা কর্নেল তার শর্ত শুধু মেনেই নেননি, বরং “প্রতিশ্রতি দেন তার যা যা ঘাটতি, তা পূরণ করতে সহযোগিতা দেওয়ার ।' বাতাবাহক হিসেবে এসে কূটনীতিকের কাজে হাত দিয়ে কর্নেল কার্ক শুধু তার ভূমিকাই ভঙ্গ করেননি, তিনি সুলতানের প্রাসাদে আটককৃত প্রায় ৩০০ বিটিশ বন্দির কথা বেমালুম ভুলে যান । অথচ তার সে কুটনৈতিক সফলতায় অতি উৎফুল্প কার্ক ইংল্যান্ডে লিখে পাঠান: “আমি বিশ্বকে জানাতে চাই যে, আমি এক সদয় রাজা ও ন্যায়বান সেনাপতির সাক্ষাত পেয়েছি ২৪৭ অবশেষে, সুলতানের জন্য প্রেরিত উপটৌকনসামগ্রী জিব্রাল্টারে এসে পৌঁছুলে স্যার লেস্লি সুলতানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করেন । তিনি যখন ব্রিটিশ বন্দিদেরকে মুক্তির বিষয়টি উত্থাপন করেন, তখন সে বিষয়ে আলোচনায় অনুৎসাহী সুলতান আলোচনা ত্যাগ করে তার সেনাপতি কাইদ ওমরকে একটা অস্ত্র-বিরতি স্বাক্ষরের নির্দেশ দেন। বন্দিদেরকে মুক্ত করতে অনিচ্ছুক সুলতান তাঞ্জিয়ার গ্যারিসন অবরোধকালে আটককৃত সেনাদের মধ্য থেকে ৭০ জনকে নিতান্তই নিস্পৃহভাবে মুক্ত করতে সম্মত হন । কিন্তু বিনিময়ে এমন উচ্চ-মূল্য দাবি করেন যে লেস্লিকে খালি হাতে দেশে ফিরতে হয় । এরপর সুলতান ইংরেজ বন্দিদেরকে মুক্তির শর্তাবলি আলোচনার পূর্ণ-ক্ষমতা দিয়ে রাষ্ট্রদূত কাইদ মোহাম্মদ বিন হাদ্দু ওভ্তার'কে লন্ডনে পাঠান । লন্ডনে সুলতানের দূত-দলকে কয়েক মাস ধরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তায় রাখা হয় । রূদ্ধদ্বার বৈঠকে ব্যাপক আলোচনার পর অবশেষে একটা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় । চুক্তির শর্ত মোতাবেক প্রত্যেক বন্দির মুক্তির জন্য ২০০ স্পেনীয় ডলার প্রদান করবে বিটিশ সরকার এবং সুলতানের জলদস্যুরা বিটিশ উপকূলের গ্রামগুলোতে হামলা বন্ধ করবে; ব্রিটিশ বাণিজ্য-জাহাজে হামলার ব্যাপারে কোনো শর্তের উল্লেখ ছিল না। কিন্তু খামখেয়ালী সুলতান এ চুক্তিটি অনুমোদন না করে ব্রিটিশ রাজের চিঠির উত্তরে প্রতিজ্ঞা করেন যে, তিনি শান্ত হবেন “তাঞ্জিয়ার দখল করে মূর'দের দিয়ে ঘাঁটিটি ভরে তোলার পরই” । ব্রিটিশ রাজার চিঠিতে লিখা ব্রিটিশ জাহাজে আক্রমণের ব্যাপারে আলোচনার প্রশ্নে সুলতান লিখেন: “তার কোনোই প্রয়োজন নেই আমাদের' এবং জলদস্যুরা তাদের আক্রমণ অব্যাহত রাখবে । দীর্ঘদিনের আলোচনার এ ব্যর্থতায় হতাশ রাজা শেষ পর্যন্ত তাঞ্জিয়ার গ্যারিসনের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেন । তার্জিয়ার ঘাঁটির মাধ্যমে মুসলিম জলদস্যুদের আক্রমণ-লুগ্ঠন থামাতে ব্যর্থ ব্রিটিশ সরকার পরের বছর গ্যারিসনটি খালি করে দেয় 1২৯৮. রাজা দ্বিতীয় চার্লসের বাকি রাজত্বকালব্যাপী আটককৃত ব্রিটিশ নাগরিকরা সুলতান মৌলে ইসমাইলের গোপন কুগুরিতে চরম দুর্ভোগের শিকার হতে থাকে । ১৬৮৫ খৃষ্টাব্দে রাজা তৃতীয় চার্লস সিংহাসনে আরোহন করেই বন্দিদের মুক্তির ব্যাপারে চিন্তান্িত ও উৎসাহী হন। পাঁচ বছরের দীর্ঘসূত্রী আলাপ-আলোচনার পর সুলতান বন্দিদেরকে মুক্তি দিতে সম্মত হন ১৫,০০০ পাউন্ড ও ১,২০০ ব্যারেল গান-পাউডারের বিনিময়ে । মরক্কোতে মুক্তিপণ বহনকারী জাহাজের ক্যাপ্টেন জর্জ ডেলাভাল লিখেন: “গান-পাউডার দিয়ে জাহাজ এমন ভর্তি ছিল যে, তা বিশ্ফোরিত হয়ে ডুবে মরার অবিরাম ভয়ে থাকতাম আমরা ॥ ডেলাভালের পৌঁছানোর পর সুলতান চুক্তির শর্ত নিয়ে তর্ক-বিতর্ক শুরু করলে ডেলাভাল বন্দিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্থ হস্তান্তর করতে অস্বীকার করেন । পরিশেষে সুলতান ব্রিটিশ ক্রীতদাসদের ৩০ জনকে নিজের কাছে রেখে ১৯৪ জনকে মুক্ত করেন । পরে ১৭০২ সালে রাণী আযান সিংহাসনে আরোহন করে কিউটায় স্পেনীয় ঘাঁটির উপর মরক্কোর আক্রমণে বিটেনের সহযোগিতার আভাস দিলে সুলতান বাকি বিটিশ বন্দিদেরকে হঠাৎ মুক্ত করে দেন । ১৫০ বছরের মধ্যে এই প্রথম ব্রিটিশ বন্দিশূন্য হয় মরক্কোর রাজপ্রাসাদ । এর কিছুকাল পরেই সালে'র জলদস্যুরা আক্রমণে নেমে পড়ে, স্পেনীয়দের বিরুদ্ধে সুলতানের আক্রমণে যোগ দিতে রাণীর উদাসীনতা প্রদর্শনের কারণে । ফলে বিটিশ বন্দিরা আবার দলে দলে আসতে শুরু করে সুলতানের রাজপ্রাসাদে ।৯৯ বিপুল পরিমাণ উপটৌকনের প্রতিশ্রতিতে সুলতান মৌলে ইসমাইল ও রাণী আযানের মাঝে আরো একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় ১৭১৪ সালে । এ বছরের গ্রীম্মে রাণীর মৃত্যু হওয়ায় উপটৌকন প্রেরণে বিলম্ব হলে সুলতান তার ক্রীতদাস শিকারিদেরকে পুনরায় সমুদ্রে পাঠান । নিঃসন্তান রাণী আযানের মৃত্যুর পর জার্মান বংশোদ্ভূত হ্যানোভারের শাসক রাজা প্রথম জর্জকে ইংল্যান্ডের সিংহাসনে বসানো হয় । তিনি শুরুতে মরকবোস্থ ব্রিটিশ বন্দিদের চরম দুর্দশার ব্যাপারে একটুও উৎসাহ দেখাননি | ১৭১৭ সালে বন্দিকৃত বিটিশ নাবিকদের স্ত্রী ও বিধবারা রাজার নিকট অত্যন্ত আবেগপূর্ণ এক আবেদনে তাদের বন্দি স্বামীদের মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণের আকুতি জানায় ৷ তাতেও রাজা কোনো প্রতিক্রিয়া দেখাননি । কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যোশেফ এডিশন এ কঠিন দায়িতৃটি নিজ কীধে তুলে নেন । মাত্র কয়েক মাস আগেই এডমিরাল চার্লস্ কর্ণওয়াল সুলতানের প্রাসাদ থেকে খালি হাতে ফিরে এসেছিলেন, কারণ সুলতান একটা স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর ও ব্রিটিশ বন্দিদেরকে মুক্ত করতে অনিচ্ছুক ছিলেন । ১৭১৭ সালের মে মাসে এক দীর্ঘ আলাপ-আলোচনার পর ক্যাপ্টেন কোনিন্সবি নরবুরি”র নেতৃত্বে উচ্চ-পর্যাঁয়ের এক প্রতিনিধিদলকে পাঠানো হয় মরককোতে | বিটিশ নাবিকদেরকে অব্যাহতভাবে আটক করা ও পূর্ব-স্বাক্ষরিত সকল শান্তিচুক্তি ভগ করায় ক্রুদ্ধ নরবুরি এ স্পর্শকাতর আলোচনার জন্য ছিলেন খুবই উদ্ধত, এবং সুলতানের প্রতি তিনি এক ধরনের অগ্রাহ্য ও ঘৃণার ভাব দেখান । ইংল্যান্ড থেকে আনা যথেষ্ট পরিমাণ উপটৌকনের আশায় সুলতান মৌলে ইসমাইল প্রথম সাক্ষাতে অনেকটা বন্ধু-সুলভ মনোভাব প্রদর্শন করেন । কিন্তু নরবুরি সুলতানের কাছে “ক্রীতদাসদের মুক্তি দাবি করেন এটা বলে যে, তাদেরকে মুক্ত না করলে তিনি কোনোই শান্তি-চুক্তি স্বাক্ষর করবেন না, তাদের ২৪৭ [0,9. 39-41 ২৮. [00,9. 39-41 ২৯ [00, 9. 49-50 ২১৫
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।