নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ২৫ 12 ২৬ পরবর্তিতে মোহাম্মদ যখন তাঁর এ ভুল বুঝতে পারেন, তখন আল্লাহ শয়তান মোহাম্মদের মুখে এ এশীবাণী দু'টো তুলে দিয়েছিল, এ ছুতায় তা পরিত্যাগ করেন (কোরান ৫৩:২১-২২) 1 এ ঘটনাটি ঘটে ৬১৬ সালে যখন কা'বা ঘরের মধ্যে মোহম্মদ কোরাইশ নেতাদের সঙ্গে এক সমন্বয় বৈঠক করছিলেন ।% ৬২৮ সালে হুদাইবিয়ার সন্ধিতে কোরাইশরা আবারও মোহাম্মদ ও তীর অনুগামীদেরকে তীর্থ (ওম্রা) পালনের জন্য প্রতিবছর তিন দিন কা'বা ঘরে প্রবেশের অনুমতি দেয় নীচে দেখুন) । এখন চলুন আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে একই রকম একটা কল্পিত পরিস্থিতি বিবেচনা করি: মনে করুন, মক্কার যেকোন সম্প্রদায়ের অথবা সৌদি আরবের বাইরের অথবা বিশ্বের যেকোন স্থানের এক লোক মক্কায় গিয়ে সেখানে সমবেত একদল মুসলিমের সামনে ঘোষণা দিলেন যে, তিনি সত্যিকারের ঈশ্বরের নিকট থেকে প্রত্যাদেশ পেয়েছেন যে, তিনিই সত্যিকারের প্রেরিত বার্তাবাহক; ইসলাম মিথ্যা; কা'বা তারই ঈশ্বরের পবিত্র ঘর; মুসলিমদের উচিৎ তাদের ধর্ম পরিত্যাগ করে তার নতুন ধর্ম গ্রহণ করা । এ তথাকথিত নতুন নবির ভাগ্যে কী ঘটবে, তা অনুধাবণ করা কারো পক্ষেই কঠিন হবে না। স্পষ্টতঃই সে লোকটিকে মুহূর্তের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতে পারে । বাস্তবত যদি কেউ যে কোনো মুসলিম দেশের একটি প্রধান মসজিদে গিয়ে প্রকাশ্যে এরূপ দাবী করে, বর্তমানকালের জাতিসংঘ সনদে মানবাধিকার ও বাকস্বাধীনতার নিশ্চয়তা থাকা সন্ত্্ও তাকে ইসলামের ঈর্ধাপরায়ন অনুসারীদের হাতে একই ভাগ্য বরণ করতে হতে পারে । এ উদাহরণ থেকে আজকের মুসলিম এবং সেই তথাকথিত “বর্বর' যুগের মক্কার কথিত হতভাগ্য ও দুরৃত্ত পৌত্তলিকদের মধ্যে সহিংস প্রবণতার তুলনা করা খুবই সহজ । মক্কীবাসী পৌত্তলিকদের ধর্ম ও সংস্কৃতির প্রতি অবিরাম অপমানকর উক্তি ও তাদের পবিত্র মন্দিরের উপর অধিকার দাবি সত্তেও তারা দীর্ঘ তের বছর মোহাম্মদকে তাদের মধ্যে বাস করতে দেয়; তারা তাঁর উপর কোনরূপ শারিরীক নির্যাতন করেনি । মোহাম্মদের নবুয়তী কার্যকলাপ কোরাইশদের জীবন ও ধর্মের উপর কিরূপ প্রভাব ফেলেছিল স্যার উইলিয়ম মুইর তা ব্যক্ত করেন এভাবে: “তাদের তীর্ঘ মন্দির, মক্কার গৌরব ও আরবের সম অঞ্চলের তীর্থকেন্দ্র অবজ্ঞাত বা অর্থহীন হয়ে পড়ার সমূহ আশঙ্কায় বিপন্ন হয়ে পড়ে 1” তবুও কোরাইশরা মোহাম্মদকে কা্বায় প্রবেশের অনুমতি দিয়েছে । অথচ আজকের দিনেও অমুসলিমদের জন্য মুসলিম দেশের যে কোন মসজিদে (কা'বা দূরে থাক) পরিদর্শনের জন্যও প্রবেশ নিষেধ | ইসলাম প্রতিষ্ঠিত হবার পর থেকে আজ পর্যন্ত অমুসলিমদের জন্য মুসলিমদের দ+টি পবিত্র স্থান মক্কা এবং মদীনা নগরীতে প্রবেশ নিষিদ্ধ রয়েছে । ২০০৭ সালের ফেবুয়ারী মাসে কয়েকজন অমুসলিম ফরাসী নাগরিক মদীনার নিকটবর্তী একটি নিষিদ্ধ সীমার মধ্যে ঢুকে পড়ার কারণে খুন হয় | এটা সুস্পষ্ট যে, ইসলামের অসহিষ্ণু শিক্ষা সপ্তম শতাব্দীর আরব দেশের অত্যন্ত সহিষ্ণু ও সভ্য জনগণকে অতিশয় গোঁড়া ও খুনী জাতিতে পরিণত করেছে। এ রকম অসহিষ্কুতা ও ধর্মান্ধতা আজ শুধু আরব দেশেই নয়, গোটা বিশ্বের সকল স্থানের মুসলিমরা তার উত্তরাধিকার বহন করে চলছে । আর মোহাম্মদ সপ্তম শতকের মক্কার সেই সহিষ্ণু ও সুসভ্য জনগণকে নিষ্ঠুর, দুর্বৃত্ত ও দুর্ভাগা বলে আখ্যায়িত করেন, যে ধারণা আজকের মুসলিমরাও পোষণ করে । আজও বহু দেশের মুসলিমরা প্রকাশ্যে ইসলামত্যাগীদের হত্যা করে, যদিও সমস্ত মুসলিম দেশ জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র স্বাক্ষর করেছে, যা সবাইকে পছন্দমত ধর্মবিশ্বাস পরিবর্তনের নিশ্চয়তা প্রদান করে । কিন্ত সপ্তম শতকের মক্কার পৌত্তলিকরা কখনোই মোহাম্মদ কিংবা মক্কার অনেক মুক্ত নাগরিক - যারা পৈতৃক ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছিল - তাদের কোনই ক্ষতি করেনি । স্পষ্টতই, আজকের মুসলিমরা মক্কার সেসব কোরাইশদের চেয়ে অনেক বেশী অসহিষ্কু, নিষ্ঠুর ও অসভ্য | মক্কাবাসীদের অনুকরণযোগ্য সহিষ্তুতা মোহাম্মদের সময়ে মক্কার সমাজ অবশ্যই পারস্য, সিরিয়া, মিশর ও ভারতের মত অধিক অগ্রসর ও সভ্য সমাজের তুলনায় পশ্চাৎপদ ও আভিজাত্যহীন ছিল । মক্কাবাসীরা ছিল একটা গভীর ধর্মপ্রাণ সম্প্রদায় । মক্কার সে সমাজের লক্ষণ ছিল অন্য ধর্মের প্রতি সহনশীলতা, সঙ্গতিপূর্ণতা ও সহবাস - বিদ্বেষপরায়ণতা বা অসহিষ্প্ুতা নয় _ যদিও ইসলামে তাদেরকে অযৌক্তিকভাবে বর্বর বলে চিহ্নিত করা হয়েছে । উদাহরণ হিসেবে বলা যায়, কা*বা যদিও মক্কার পৌত্তলিকদের শ্রদ্ধেয় “ঈশ্বরের ঘর' ও ভক্তির কেন্দ্রস্থল ছিল, তথাপি তারা সে ঘরকে একান্তই তাদের নিজস্ব বলে মনে করতো না । বরং তারা এ অঞ্চল ও প্রতিবেশী দেশসমূহের, যেমন দক্ষিণ আরব, মেসোপটেমিয়া, ফিলিস্তিন, সিরিয়া এবং দূরবর্তী অন্যান্য অঞ্চলের সকল ধর্মসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতীক ও প্রতিমা স্থাপনের অনুমতি দিয়েছিল তাদের সে পবিত্র ধর্মমন্দিরে ।** মক্কা যেহেতু ছিল ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বহু দূরবর্তী অঞ্চলের বণিকদের কিছু সময়ের জন্য অবস্থান বা বিশ্রামের স্থান, মক্কার লোকেরা এসব বণিকদের আধ্যাত্মিক প্রয়োজনীয়তার প্রতি ছিল খুব অমায়িক | তারা বিদেশীদেরকে নিজ নিজ ধময়ি দেব-দেবীর মূর্তি কা'বা ঘরে স্থাপনের অনুমতি দিত, যাতে করে বিদেশীরা সেখানে অবস্থানকালে স্ব-স্ব ধর্মাচার ভক্তির সাথে পালন করতে পারে । বিভিন্ন দেশ ও ধর্মবিশ্বাস থেকে আনিত এসব মূর্তিগুলো পবিত্র কা'বা ঘরে মোট ৩৬০টি প্রস্তর-সূর্তি হিসেবে বৃত্তাকারে সজ্জিত ছিল । ৩৪, £1-000817, ৬০1. ৬], 0. 107 ৩৫... 1010, 0. 165-67;10017, 0. 80 আ৬... 01, 0. 62 ৩২010909870 191] (0917909), (71777767516) 37767101771671 171 57/01 47716, 26 1790. 2007. ৩৮, 21057 0. 44 13
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।