Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৪২৫ ৪২৬ ধরে নিয়ে আসতো ॥ ধৃতদের মধ্যে থেকে সুলতান ও তার আমাত্যবর্গ সবচেয়ে ভালগুলোকে বেছে নেওয়ার পর বাকিদেরকে তুকিম্তানের বাজারে প্রকাশ্যে বিক্রয় করা হতো ।২১৯ উনবিংশ শতান্দে ইসলামের কেন্দ্রস্থল মক্কায় এমন কোনো পরিবার ছিল না, যারা উপপত্রীসহ ক্রীতদাসের মালিক ছিল না । আগেই বলা হয়েছে যে, ১৮৭০-৮০*র দশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মুসলিম-নিয়ন্ত্রিত অঞ্চলে জনসংখ্যার ৬ শতাংশ থেকে দুই-তৃতীয়াংশ ছিল ক্রীতদাস | উত্তর আফ্রিকায় ইসলামি দাসত্বের বিরুদ্ধে ইউরোপীয় সংগ্রাম ১৫৩০-এর দশক থেকে শুরু করে ১৮৩০-এর দশক পর্যন্ত বার্বারি উত্তর আফ্রিকার জলদস্যুরা ইউরোপীয় জাহাজ এবং দ্বীপ ও উপকূলের গ্রামগ্তলো থেকে শ্বেতাঙ্গ ক্রীতদাস ধরা অব্যাহত রাখে । তাদের দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্পেন, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য ৷ ১৭৭৬ খিিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র বিটেন থেকে স্বাধীনতা লাভের পর মার্কিন জাহাজ এবং তাদের কর্মচারীরাও বার্বারি জলদস্যুদের শিকার হয়ে ক্রীতদাসত্ব বরণ করতে বাধ্য হয় । এ পর্বে উত্তর আফ্রিকায় মার্কিন ও ব্রিটিশ নাগরিকদেরকে ক্রীতদাসকরণের বিরুদ্ধে দেশ দু"টির সংগ্রামের উপর আলোকপাত করা হবে । ব্রিটিশ সংগ্রাম ১৬২০ সালের দিকে উত্তর আফ্রিকায় ক্রীতদাস হিসেবে ধৃত বিটিশ নাবিকদের প্রায় ২,০০০ স্ত্রী সেখানে তাদের স্বামীদের দীর্ঘদিন ধরে চলা চরম দুর্দশা এবং নিষ্টুরতম বন্দি ও দাসত্বের জীবন থেকে মুক্ত করতে সরকারকে চাপ দেওয়ার জন্য হাতে হাত মিলিয়ে এক জোরালো সংগ্রাম শুরু করে । তারা সরকারকে জানায়, তাদের স্বামীদের অনুপস্থিতির কারণে তাদেরকে এমন দুঃখ-দুর্দশার মধ্যে জীবন কাটাতে হচ্ছে যে, তাদের নিরীহ গরিব শিশুরা খাদ্যাভাবে ও বীচার অন্যান্য উপকরণের অভাবে নিশ্চিত মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হচ্ছে ৯৯ প্রায় এক শতাব্দী যাবত তাদের জাহাজ, বন্দর ও গ্রামগুলো উত্তর আফ্রিকার বার্বার জলদস্যুদের হাতে বিধ্বস্ত ও লুগ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে বিটেনের রাজা প্রথম চার্লস ১৬২৫ খিষ্টাব্দে ক্ষমতা গ্রহণের পরপরই এ বিষয়ে কাজ শুরু করেন । তিনি তরুণ পর্যটক জন হ্যারিসনকে উত্তর আফ্রিকায় প্রেরণ করেন ব্রিটিশ বন্দিদেরকে মুক্ত ও বিটিশ বাণিজ্য-জাহাজ আক্রমণের বিরুদ্ধে একটা চুক্তি স্বাক্ষর করতে । রাজা কুটিল, চতুর ও ধূর্ত সুলতান মৌলে জিদানকে সম্বোধন করে একটা চিঠিও দেন । কিন্তু মৌলে জিদানের সাথে আলোচনায় কোনো ফল না পাওয়ার সন্তাবনায় তিনি হ্যারিসনকে এ পরামর্শও দেন যে, তিনি জলদস্যু বন্দর “সালে"র দস্যু-নেতা, যিনি মাঝে মাঝে সুলতানকে অগ্রাহ্য করতেন, তার সাথে সরাসরি আলোচনা করলে ভাল ফল পেতে পারেন । জন হ্যারিসন সালে'র জলদস্যুদের সঙ্গে সরাসরি আলোচনার সিদ্ধান্ত নিয়ে ১৬২৫ সালের গ্রীম্মে খালি পায়ে এক মুসলিম তাপসের ছদ্মবেশে তীর্থযাত্রীর পোশাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃসাধ্য যাত্রায় নেমে পড়েন । সালে'তে পৌঁছানোর পর তিনি শহরের ক্রীতদাস-শিকারিদের ধর্মীয় নেতা সিদি মোহাম্মদ এল-আইয়াকির সঙ্গে যোগাযাগ স্থাপনের চেষ্টা করেন। সিদি মোহাম্মদ ছিলেন এক কৌশলী আধ্যাত্যসাধক মোরাবোত বা সুফি সাধক), যিনি নিজে ৭,৬০০ খরিষ্টান হত্যার কারণ ছিলেন বলে গর্ব করতেন । তিনি ক্রীতদাসদেরকে মুক্ত করে দিতে আগ্রহ যার মধ্যে ছিল ১৪টি কামান এবং প্রয়োজনীয় বিস্ফোরক ও গোলার দাবি । তিনি তার কিছু অকেজো কামান ইংল্যান্ডে নিয়ে মেরামত করে দেওয়ার কথাও বলেন । হ্যারিসন বিটেনের রাজা ও তার গুপ্ত কাউন্সিলের সাথে এসব শর্ত নিয়ে আলোচনার জন্য লন্ডনে ফিরে আসেন । অঙ্গীকার করেন । ফলে সিদি মোহাম্মদ তার গোপন কুঠুরি থেকে ১৯০ জন বিটিশ বন্দিকে মুক্ত করে দেন, যদিও হ্যারিসন তার কাছ থেকে ২,০০০ বন্দির যুক্তি আশা করছিলেন । পরে হ্যারিসন বুঝতে পারেন যে, সেখানে বন্দিকিতদের অনেকেই প্রেগে মারা গেছে এবং বাকিদেরকে সুলতানের নিকট কিংবা উত্তর আফ্রিকার অন্যত্র বিক্রি করা হয়েছে ।১০৩ ১৬২৭ সালের গ্রীম্মে জন হ্যারিসন মুক্ত বন্দিদের নিয়ে ইংল্যান্ডে ফিরে যান । উত্তর আফ্রিকায় কুটনৈতিক উদ্দেশ্যে তিনি মোট আটবার সুলতান মৌলে আব্দুল্লাহ মালেকের (রা. ১৬২৭-৩১) দরবারে যান, কিন্তু সুলতানের প্রাসাদে আটককৃত ব্রিটিশ ক্রীতদাসদেরকে মুক্ত করতে ব্যর্থ হন। ওদিকে সিদি মোহাম্মদ অবশ্য কিছুদিন পরই চুক্তি ভেঙ্গে ফেলেন, কেননা ক্রীতদাস শিকারের উপর চরমভাবে নির্ভরশীল তার দস্যুরা বুঝায় যে, ব্রিটিশ সরকার তাদের চাহিদার চেয়ে কম অস্ত্রশস্ত্র দিয়েছে এবং স্পেনীয়দের উপর আক্রমণে এগিয়ে আসছে না । তারা পুনরায় বিটিশ জাহাজের উপর বেশ জোরেশোরে হামলা চালায় এবং শীঘ্রই ২৭ জন নারীসহ ১,২০০ ব্রিটিশ নাবিককে আটক করে । ব্রিটিশ রাজা এতে ধৈর্যহীন হয়ে পড়েন । ১৬৩৭ সালে তিনি ক্যাপ্টেন উইলিয়াম রেইন্সবারার নেতৃত্বে ছয়টি যুদ্ধ জাহাজের একটি বহর প্রেরণ করেন জলদস্যুদের ঘাঁটি সালে'কে কামান দেগে ধুলিস্মাৎ করে দিতে । এক মাসের সমুদ্র যাত্রার পর তিনি সালে'তে পৌঁছেন, যখন জলদস্যুরা ইংল্যান্ডের উপকূলে দস্যুতা-অভিযান চালানোর জন্য তাদের জাহাজগুলোকে কেবলমাত্র প্রস্তুত করেছে । জলদস্যুদের অধীনে বিপুল ৮ [8] (1994), 7). ৪ ২৬২1৬111000, 0. 17 ২৬৩. [10,0. 17-20 ২১৩

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।