শেষ কথা ৪১৭ ৪১৮ ইসলামে ক্রীতদাসদের প্রতি মানবিক আচরণ এটা সত্য যে, ইসলাম ক্রীতদাসদের প্রতি মানবীয় আচরণ করার জন্য মুসলিমদেরকে তাগিদ দিয়েছে । কোরানের উপরোক্ত আয়াত মুসলিমদেরকে কয়েকটি কারণে ক্রীতদাস মুক্তকরণে উৎসাহিত করেছে, যেমন অনিচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে (বিধ্মীকে নয়) হত্যার দায়মোচনের উপায় হিসেবে | ইসলামে ক্রীতদাস মুক্তিকে দেখা হয় দয়াশীলতা বা পাপের প্রায়শ্চিত্তরূপে ৷ এসব যুক্তির ভিত্তিতে ইসলামের কৈফিয়তদাতারা দাবি করে: “এটা বলা ঠিক নয় যে, ইসলাম দাসপ্রথা প্রতিষ্ঠিত করেছে বা দাসপ্রথার জন্য ইসলাম দায়ী । বরং সত্য হলো: ইসলামই প্রথম ধর্ম, যা দাসপ্রথা বিলুপ্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল" (ব্যক্তিগত যোগাযোগ) | এই শিবিরে যোগ দিয়ে পেনসিলভেইনিয়া স্টেইট ইউনিভার্সিটির অধ্যাপক জোনাথন বোকোপ লিখেছেন: অন্যান্য সংস্কৃতি ক্রীতদাসের ক্ষতি করতে মালিকের অধিকার সীমাবদ্ধ করেছে, কিন্তু খুব কম সংস্কৃতিই মালিককে ক্রীতদাসের প্রতি সদয় আচরণের নির্দেশ দেয়; আর ক্রীতদাসরা যে সমাজের দুর্বল লোকদের অন্তর্ভূক্ত, যারা সুরক্ষা পাওয়ার দাবিদার - এরূপ বিধান কোরানের বাইরে কোথাও পাওয়া যায় না । অতএব, কোরানের অনন্য অবদান পাওয়া যায় সমাজে ক্রীতদাসদের অবস্থান ও ক্রীতদাসদের প্রতি সমাজের দায়-দায়িত্ব নির্ধারণের মধ্যে, যা সে সময়ে ছিল সম্ভবত ক্রীতদাস প্রথার সবচেয়ে প্রগতিশীল বিধান 1২২৯ ক্রীতদাসদের প্রতি সদ্যবহার ও তাদেরকে মুক্ত করার বিষয়ে ইসলামের নির্দেশে নতুন কিছু নেই। উল্লেখ করা হয়েছে যে, ইসলামের আবির্ভাবের প্রায় হাজার বছর আগে বুদ্ধ তার অনুসারীদেরকে ত্রীতদাসদের প্রতি ভাল আচরণ করতে ও তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ না করাতে উপদেশ দিয়েছিলেন ৷ এথেন্সে গ্রিক রাষ্ট্রনায়ক ও রাজনৈতিক সংস্কারক সোলোন (আনুমানিক ৬৩৮-৫৫৮ খি. পু.) খণের কারণে ক্রীতদাসকরণ চর্চা বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করেছিলেন, যখন খণগ্রস্ততার জন্য খণীকে ক্রীতদাস করা ছিল ক্রীতদাসের বড় উৎস । ইসলামের আবির্ভাবের প্রায় হাজার বছর আগে গ্রিসে দাসমুক্তির চর্চা প্রচলিত ছিল । খিষ্টপূর্ব চতুর্থ শতাব্দ ও তার পরবর্তীকালের পাথরে খোদাইকৃত লিখনে ক্রীতদাস মুক্তির প্রমাণ রয়েছে গ্রিসে ৷ তৎকালে সম্ভবত স্বেচ্ছাকৃতভাবে দাস মুক্ত করতো মালিকরা (প্রধানত পুরুষ মালিক; হেলেনিক যুগ থেকে নারী মালিকও)। স্বাধীনতার বিনিময়পণ স্বরূপ ক্রীতদাসরা তাদের সঞ্চয় ব্যবহার করতে পারতো, অথবা বন্ধু কিংবা মালিকের নিকট থেকে খণ নিতে পারতো 1১২৬ সুতরাং ইসলামে নির্দেশিত ক্রীতদাসদের সাথে ভাল আচরণ করা বা তাদেরকে মুক্ত করে দেওয়ার বিষয়ে কোনো নতুনত্ব নেই । হাজার বছর আগে গ্রিসে এরূপ মহানুভবতার চর্চা ছিল । ইসলামের প্রায় দ্বাদশ শতাব্দী পূর্বে সোলোন এথেনসে ক্রীতদাসকরণের সবচেয়ে বড় উপায়টি নিষিদ্ধ করেছিলেন । এমনকি আরবাঞ্চলেও মুহাম্মদের জীবনকালে বা তার আগে ক্রীতদাস মুক্ত করার চর্চা অনুপস্থিত ছিল না, নিম্োক্ত হাদিসটি যার প্রমাণ বহন করে (বোখারী ৩:৪৬:৭১৫): হিসাম জানান: আমার পিতা আমাকে বলেন যে, হাকিম বিন হিজাম ইসলামপূর্ব অজ্ঞতার (জাহেলিয়া) যুগে একশ' ক্রীতদাস মুক্ত করেছিল এবং একশ" উট জবাই করেছিল (সেগুলোর মাংস সবার মাঝে বিলিয়ে দিতে) । ইসলাম গ্রহণ করার পর তিনি পুনরায় একশ" উট জবাই করেন ও একশ" ক্রীতদাসকে মুক্তি দেন । হাকিম বলেন, আমি আল্লাহর নবিকে জিজ্ঞাসা করেছিলাম, “হে আল্লাহর নবি, আমি অজ্ঞতার যুগে যেসব ভাল কাজ করতাম, আমার বিবেচনায় তখন তা সঠিক ছিল, সেগুলোর কী হবে বলে আপনি মনে করেন? আল্লাহর নবি জবাব দেন, “তুমি ইসলাম গ্রহণ করেছো তোমার সেসব ভাল কাজগুলো সঙ্গে নিয়েই ৷ কাজেই ইসলাম প্রতিষ্ঠার পূর্বেও সপ্তম শতাব্দীর আরব সমাজে ক্রীতদাসদের প্রতি ভাল আচরণ ও ক্রীতদাস মুক্ত করার প্রচলন অবশ্যই ছিল । মুহাম্মদ নিজেও ইসলাম প্রচার শুরু করার ১৫ বছর পূর্বে পৌত্তলিক থাকাকালীন তার একমাত্র ক্রীতদাস জায়েদকে মুক্ত করে দেন; এমনকি তিনি জায়েদকে পোষ্যপুত্র হিসেবেও গ্রহণ করেন । পৌত্তলিক মুহাম্মদের এ বদান্যতা ও মনুষ্যোচিত আচরণ স্পষ্টতই ইসলামপূর্ব আরব সমাজে বিদ্যমান প্রথা ও সংস্কৃতিরই প্রতিফলন । সুতরাং দাসপ্রথায় ইসলাম বা মুহাম্মদ নতুন কোনো মানবিক বিষয় সংযোজন করেনি । ইসলাম দাসপ্রথার প্রসার ঘটায় ইসলাম দাসপ্রথার প্রবর্তন করেনি, বরং বহুকাল ধরে প্রচলিত প্রথাকে প্রসারিত হস্তে আলিঙ্গন করে একে অনন্তকালের জন্য স্বর্গীয় বৈধতা প্রদান করে এবং এর চকে নজিরবিহীন মাত্রায় বাড়িয়ে দেয় ৷ ইসলাম দাসপ্রথার দরজা বন্ধ করে কিংবা এর অবলুপ্তিতে প্রথম পদক্ষেপ নেয়, এমন দাবি উত্থাপন করা নিতান্তই ভিত্তিহীন প্রয়াস । কোরানে আল্লাহ মানবজাতির কল্যাণে তীর স্বীয় পরিকল্পনার অংশ হিসেবে বারংবার দাসপ্রথার অনুমোদন ব্যক্ত করেছেন । ইসলামের বিধানে বিশ্বে যতদিন মানবজাতির অস্তিত্ব থাকবে ততদিন দাসপ্রথা চলতে থাকবে । শুধু তাই নয়, ইসলাম তার জনুলগ্নেই দাসপ্রথা চর্চা প্রসারিত করেছিল, যা পরবর্তাঁ শতাব্দীগ্তলোতে আরো জঘন্য অবস্থায় উপনীত হয় । নবি মুহাম্মদ বানু কোরাইজা, খাইবার ও বানু মুস্তালিক (বোখারী ৩:৩৬:৭১৭) গোত্রের পুরুষদেরকে নিধন করার পর তাদের নারী ও শিশুদেরকে ক্রীতদাস বানিয়েছিলেন । যতদিন পর্যন্ত না পশ্চিমা'রা দাসপ্রথায় নিজস্ব সম্পৃক্ততা ছিন্ন করে মুসলিমদের রাগ, হতাশা, এমনকি ২৯ 73109010100 07 (2005) 51665 ৫70510/67, 1 7716 10770019101 01776 0%7" 7, 11০4১111011) ০৪1. ০.১ 17] 31711, 16107, ৬০]. 5, 0.56-60 91067) 17 4171015771 0972206, ৬৬110109018, 1700)://617.৬/110199019. 075/%/110/১19৮০1-5-11)-4১1)0191)0-0016906 ২০৯ ২২৩.
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।