Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৪১৫ ৪১৬ “নবি মুহাম্মদ) সমতার নীতি ঘোষণা করেন, এবং যদিও প্রত্যেক সংস্কারকের মতোই তিনি পারিপার্থিক সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে দাসপ্রথাকে নামে-মাত্র মেনে নিয়েছিলেন, কিন্তু চুপিসারে তিনি দাসপ্রথাকে সম্পূর্ণরূপে বিদুরিত করেন । প্রকৃত সত্য হলো, ইসলামে দাসপ্রথা একটি নাম মাত্র ।' আরো জোরালো কৈফিয়তদাতারা এরূপ উচ্চতর দাবি উপস্থাপন করেন যে, ইসলাম সুস্পষ্টরূপে ও সুনির্দিষ্টভাবে মুক্ত বা স্বাধীন মানুষ ধরা, তাদেরকে ক্রীতদাস করা বা বিক্রি করা নিষিদ্ধ করেছে। নবি মুহাম্মদের নিস্্রোক্ত উদ্ধৃতি দিয়ে তারা তাদের অবস্থান পোক্ত করতে চান: “বিচারের দিন তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি নিজে ফরিয়াদি হবো । তাদের মধ্যে থাকবে সে ব্যক্তি, যে মুক্ত মানুষকে ক্রীতদাস বানাবে, অতঃপর তাকে বিক্রি করবে ও সে অর্থ খাবে /২৮ সৈয়দ আমির আলী (মৃত্যু ১৯২৮) ছিলেন এক ইসলামি পণ্ডিত, যার লেখা পাশ্চাত্যে বিশেষভাবে অধ্যয়ন করা হয়েছে । তিনি বলেন: “মহান নবির উপর আরোপিত (ক্রীতদাসত্ চচার্র) কলঙ্ক মিথ্যা প্রমাণ করতে" মুসলিমদের উচিত বিশ্ব থেকে দাসপ্রথার অন্ধকার অধ্যায় মুছে ফেলা, “সুস্পষ্ট ভাষায় এ ঘোষণা দিয়ে যে, দাসপ্রথা তাদের ধর্মে নিন্দিত ও তাদের আইনে প্রত্যাখ্যাত” ।২৯ এসব মুসলিম কৈফিয়ৎদাতাদের সাথে সুর মিলিয়ে বানার্ড লুইস যুক্তি দেখান: “প্রাথমিক যুগ থেকেই ইসলামি আইন ও চর্চায় স্বাধীন বা মুক্ত মানুষকে ক্রীতদাসকরণ কঠোরভাবে নিষিদ্ধ ছিল । যুদ্ধে বিজিত বা বন্দিদের মাঝেই শুধু এর কার্ধকারিতা সীমাবদ্ধ ছিল 1২০ ইসলাম আদিম দাসপ্রথা নির্দিষ্টরূপে নিষিদ্ধ করেছে বলে যেসব পণ্ডিত দাবি করেন, তাদের উচিত কোরানের ১৬:৭১, ১৬:৭৬ ও ৩০:২৮ নং আয়াতে সন্নিবেশিত আল্লাহর বাণীগুলোর দিকে মনোযোগ দেওয়া, যাতে আল্লাহ মানবজাতিকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রভূ ও ক্রীতদাস শ্রেণীতে বিভক্ত করেছেন তার আশীর্বাদ হিসেবে ও তার স্বর্গীয় পরিকল্পনার অংশরূপে । ইকবাল ও আমির আলীর মতো কপট যুক্তিদানকারীদের এ বাস্তবতার দিকে নজর দেওয়া উচিত যে, ইসলামি নবিত্বের মিশন গ্রহণ করার পূর্বে মুহাম্মদের কোনো ক্রীতদাস ছিল না; অথচ ইসলামের নবি হিসেবে মৃত্যুর সময় তিনি বহু ক্রীতদাস ও কয়েকজন উপপত্রীর মালিক ছিলেন, যাদের অধিকাংশই তিনি কজা করেছিলেন নিরীহ জনগোষ্ঠির উপর নিষ্ঠুর ও নির্মম হামলার মাধ্যমে । সিকাইঞ্জার এটা ভুলে যাওয়া উচিত নয় যে, ইসলামি চিন্তাধারায় কোরান হলো সকল বিষয়ে বিশ্ববন্গাণ্ডের ষ্টার চূড়ান্ত বক্তব্য; সুতরাং কোরান যেটা অনুমোদন করে, সেটা ইসলামি সমাজে চিরন্তন আইন । কোরান সম্পর্কে ইসলামের এ মৌলিক অবস্থান সিকাইজ্জার এ দাবির বিরোধিতা করে যে, দাসপ্রথা ইসলামে কোনো “সুনির্দিষ্ট বিধিবদ্ধ আইন নয়' । বাস্ত বে ইসলামে দাসপ্রথা একটি মৌলিক প্রতিষ্ঠান, যা আল্লাহ পুনঃপুনঃ ব্যক্ত করেছেন ও নবি মুহাম্মদ তা ব্যাপকভাবে চর্চা করে গেছেন, এবং যা পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত অপরিবর্তনীয় থাকবে | তবুও মৌলিকভাবে সমান অধিকারের দাবিদার মানুষকে আল্লাহ-কর্তৃক 'প্রভু ও দাস' শ্রেণীতে বিভক্ত করাকে সিকাইঙ্জার যুক্তিতে নৈতিক প্রকৃতির' প্রস্তাবনা আখ্যা দেওয়া বিবেকহীন ও ক্ষমার অযোগ্য ৷ অধিকন্তু নারীদেরকে যৌনদাসীতে পরিণত করার জন্য সহিংসতার মাধ্যমে তাদেরকে ক্রীতদাসকরণের কোরানের পুনঃপুনঃ অনুমোদন আরো গরিত। উপমহাদেশের আরেক পণ্ডিত গোলাম আহমদ পারভেজও [মৃত্যু ১৯৮৩) ইসলামে ক্রীতদাস চচরি বিষয়ে নানা প্রতারণার আশ্রয় নিয়েছেন । কোরানের আয়াতে (৪:৩, ৩০:২৮, ১৬:৭১, ৭০:২৯, ২৩:৬) ক্রীতদাসদের লক্ষ্য করে লিখিত “যারা তোমার দক্ষিণ হস্তের মালিকানাধীন" বাক্যটিকে, তিনি বলেন, অতীতকাল হিসেবে পড়া উচিত এভাবে: “যারা তোমার মালিকানাধীন ছিল | এভাবে তিনি দেখাতে চান যে, দাসপ্রথার চর্চ আগে বিদ্যমান ছিল এবং “কোরান ভবিষ্যতে তা চচার্র পথ বন্ধ করে দিয়েছে" ।১৯১ নবি মুহাম্মদ মক্কা থেকে মদীনায় স্থানান্তরিত হন ৬২২ খিষ্টাব্দে, যখন তার ধর্মে দীক্ষিত শিষ্যের সংখ্যা ছিল মাত্র ২০০ থেকে ২৫০ জন _ মক্কা ও মদীনার ধর্মান্তরিতদেরকে যোগ করে । এ স্বল্পসংখ্যক অনুসারীর ক্ষুদ্র দলটি নিয়ে তিনি একটি হানাদার রাহাজান দল গঠন করেন, প্রথমত মক্কার বাণিজ্যবহরে হামলা করে সবকিছু লুষ্ঠনের উদ্দেশ্যে । ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি নাগালের মধ্যে আসা পৌত্তলিক, ইহুদি ও খ্রিষ্টান সম্প্রদায়ের উপর হামলার মাত্রা বাড়িয়ে দেন লুটপাট ও ক্রীতদাস আটকের লক্ষ্যে । ৬৩২ খিষ্টাব্দে নবির মৃত্যুর পর মুসলিমদের ক্ষমতা উত্তরোত্তর দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বিধমীদের উপর এ শর্তহীন যুদ্ধ আরো জোরেশোরে চলতে থাকে । তারা ব্যাপক মাত্রায় যুদ্ধাভিযান শুরু করে এবং পরিশেষে বিশ্বের বৃহত্তম শক্তি পারস্য, বাইজেন্টিয়াম ও ভারতকে পদানত করে | তারা তলোয়ারের ডগায় লাখ লাখ মানুষ নিধন করা ছাড়াও এক-একটি যুদ্ধাভিযানে হাজার হাজার, এমনকি লাখ লাখ, বিধর্মীকে ক্রীতদাস বানায় । ইসলামের আবির্ভাবকালে নবি মুহাম্মদের অধীনে মাত্র কয়েক শ" যুদ্ধবাজ আরব বেদুইন নিয়ে গঠিত হানাদার জিহাদি দলটি অবশিষ্ট মানবজাতিকে বশীভূত ও ক্রীতদাসকরণের অভিপ্রায়ে নিঃশর্ত ও নিরন্তর যুদ্ধ ঘোষণা করে । বানর্ড লুইসের মতো যারা ভাবে যে, ইসলাম স্বাধীন মানুষকে ক্রীতদাসকরণ সুস্পষ্টরূপে নিষিদ্ধ বা কঠোরভাবে সীমাবদ্ধ" করেছে, তাদের এটা উপলব্ধি করা উচিত যে, ইসলাম তার জন্মলগ্নে মাত্র কয়েকশ" বেদুইন আরব লুগ্ঠনকারীর হাতে বিশ্বের সমস্ত নারী-পুরুষকে শর্তহীনভাবে বশীভূতকরণ ও ক্রীতদাসকরণের ঘোষণা দিয়েছিল । সুতরাং ক্রীতদাসকরণ সম্পর্কিত ইসলামি আইন “দাসপ্রথাকে সীমাবদ্ধকরণ" প্রকৃতির নয়, বরং দাসপ্রথাকে যথাসম্ভব উচ্চস্তরে উন্নীত ও প্রসারিত করার স্বগীয় বিধান, যা মানব ইতিহাসে নজিরবিহীন । এবং ইসলামের ধর্মযোদ্ধারা এ স্বীয় আদেশ অতবুচ্চ আত্মবিশ্বাস ও একাগ্রতার সাথে কার্যকর করেছে, যার সাক্ষী ইসলামের ইতিহাস নিজে । যে কোনো পরিমাপেই ইসলামে দাসপ্রথার অনুমোদন ছিল মুক্ত মানুষের আত্মমর্ধাদা ও নৈতিকতার উপর চরম আঘাত । ২৯৮ 1৬1011191010090 5 (2004) 99011451710 77 151077, 4১010701 01011081009 7৮100, বি6৬/ 19০11)1, 0. 40 ২৯৯ ৯] 94১ 01891) 7716 116 ৫74 71290171745 ০/747/774717716৫, 917 /১1107, [01700], 13. 380 ২০. 8] (1994), 9. 206 ২৯৯ [815/98 04১ (1989) 15177, ০ 07101167186 19 7911107, 15181107300 901-৮10০, ০৮/ [9111, 1). 345-46 ২০৮

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।