শেষ কথা ৪০৭ ৪০৮ গিয়ে ঠেকে । আহমেদ এজ্জায়ানি লিখেছেন: “সুলতান মৌলে ইসমাইলের প্রাসাদে যে কোনো সময়ে কমপক্ষে ২৫,০০০ শ্বেতাঙ্গ ক্রীতদাস থাকতো | ১৫৫০ থেকে ১৭৩০ সালের মধ্যে আলজিয়ার্সে ২৫,০০০ শ্বেতাঙ্গ ক্রীতদাস সর্বদাই থেকেছে । কোনো কোনো বিশেষ সময়ে এ সংখ্যা গুণ হয়ে যেতো । একই সময়কালে তিউনিস ও ত্রিপোলিতে কমপক্ষে ৭,৫০০ জন করে শ্বেতাঙ্গ ক্রীতদাস থাকতো । বার্বারি জলদস্যুরা দীর্ঘ তিন শতাব্দেরও বেশি সময় ধরে প্রতি বছর গড়ে ৫,০০০ করে ইউরোপীয়কে ক্রীতদাস করেছিল 1১০৯. বার্বারি মুসলিম আফ্রিকায় সবচেয়ে বিখ্যাত যে ইউরোগায় খ্রিষ্টান ক্রীতদাস হয়েছিলেন, তিনি ছিলেন বিখ্যাত মহাকাব্য “ডন কুইকজোট”- এর লেখক মিগুয়েল ডি সারভান্ডিস । বার্বারি জলদস্যুদের দ্বারা ১৫৭৫ সালে তিনি বন্দি হন এবং পরে মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করা হয় । ১৩৫০ সালের দিকে অটোমানদের ইউরোপে অনুপ্রবেশ এবং পরবর্তীতে ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল অধিকার করায় ইউরোপীয় সীমান্ত থেকে অবারিত ক্রীতদাস সরবরাহের দুয়ার খুলে যায় ৷ ১৬৮৩ সালে অটোমান বাহিনীর ইউরোপ বিজয়ের সর্বশেষ প্রয়াস ব্যর্থ হলেও, ভিয়েনা গেট থেকে ফেরার পথে তারা ৮০,০০০ শেতাঙ্গকে বন্দি করে নিয়ে আসে 1২০১ ক্রিমিয়া, বলকান অঞ্চল ও পশ্চিম এশিয়ার সমভূমি অঞ্চল থেকে বিপুলসংখ্যক ক্রীতদাস ইসলামি বিশ্বের বাজারগুলোতে ঢুকে পড়ে । বি. ডি. ডেভিস দুঃখ করে বলেন: “তাতার ও কৃষ্ণসাগর অঞ্চলের অন্যান্য লোকেরা (মুসলিম) লাখ লাখ ইউক্রেনীয়, জজি়, সার্কাসিয়ান, আমের্নীয়, বুলগেরীয়, স্থাভ ও তুকিরদেরকে ধরে এনে বিক্রি করে দিয়েছিল, যা কারো নজরেই পড়েনি 1২০৮ ১৪৬৮ ও ১৬৯৪ সালের মধ্যে ক্রিমিয়ার তাতাররা ১,৭৫০,০০০ ইউক্রেনীয়, পোল ও রুশকে ক্রীতদাস হিসেবে শিকার করে এনে বিক্রয় করে দেয় ।২০৫ আরেক হিসাব অনুযায়ী, ১৪৫০ ও ১৭০০ সালের মধ্যে ক্রিমিয়ার তাতাররা কিছু সার্কাসিয়ানসহ প্রতি বছর ১০,০০০ করে ক্রীতদাস ধরে এনে (অর্থাৎ সর্বমোট প্রায় পঁচিশ লাখ) অটোম্যান সাম্রাজ্যে রপ্তানি করে 1১০৬ ক্রীতদাস শিকারি তাতার খানরা ১৪৬৩ সালে পোল্যান্ড থেকে ১৮,০০০, ১৪৯৮ সালে লভোভ থেকে ১০০,০০০, ১৫১৫ সালে দক্ষিণ রাশিয়া থেকে ৬০,০০০, ১৫১৬ সালে গ্যালিসিয়া থেকে ৫০,০০০ থেকে ১০০,০০০, ১৫২১ সালে মক্ষো থেকে ৮০০,০০০, ১৫৫৫ সালে দক্ষিণ রাশিয়া থেকে ২০০,০০০, ১৫৭১ সালে মক্ষো থেকে ১০০,০০০, ১৬১২ সালে পোল্যান্ড থেকে ১০০,০০০, ১৬৫৪ সালে ইউক্রেন থেকে ৩০০,০০০, ১৬৭৬ সালে ভ্যালিনিয়া থেকে ৪০০,০০০ এবং ১৬৯৪ সালে পোল্যান্ড থেকে হাজার হাজার ক্রীতদাস নিয়ে ফিরে যায় ৷ এসব বড় বড় শিকার-অভিযান ছাড়াও, তারা একই সময়ে আরো বহু জিহাদ-অভিযান পরিচালনা করে হাজার হাজার ক্রীতদাস বানায় ।২০* তাতারদের দ্বারা ক্রীতদাসকরণের সংখ্যাটি এ প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে যে, সে সময় তাতারস্থানের মোট জনসংখ্যা ছিল মাত্র ৪০০,০০০-এর মতো 1২০৮. ভাইকিং দাস-ব্যবসা ও মুসলিম সম্পৃক্ততা ইসলামের জন্মের পর সপ্তম ও অষ্টম শতাব্দীতে মুসলিম আক্রমণকারী ও শাসকরা অগণিত সংখ্যক বিধর্মীকে ক্রীতদাসকরণের মাধ্যমে মুসলিম বিশ্বে দাস-বাণিজ্যকে একটা বৃহৎ ব্যবসায়িক উদ্যোগে পরিণত করে । অষ্টম শতাব্দীর শেষ দিকে ইউরোপে “ভাইকিং' নামে একদল অমুসলিম দাস-শিকারির উত্থান ঘটে | ভাইকিংরা ছিল উত্তর ইউরোপায় স্ক্যান্ডিনেভীয় দেশগুলো (সুইডেন, ডেনমার্ক) থেকে উদ্ভব হওয়া, যারা অষ্টম ও একাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে নিষ্ঠুর হানাদার রাহাজানে পরিণত হয় । তথাকথিত “বর্বর' জার্মান জাতির এসব লোক বিটিশ দ্বীপ ও ইউরোপের মূল ভূখণ্ডের উপকূল ও রাশিয়ার ভলগা নদী বরাবর দুরপ্রাচ্যে হামলা ও জলদস্যুবৃত্তিতে লিপ্ত হয় । লম্বা জাহাজের জন্য খ্যাত ভাইকিংরা দীর্ঘ তিন শতাব্দীরও বেশি সময় ইউরোপের মূল ভূখন্ড, আয়ারল্যান্ড, নরম্যান্ডি, শেটল্যান্ড, ওরকনি এবং ফারো দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, গ্রীনল্যান্ড ও নিউফাইল্যান্ডের উপকূল ও নদীর তীর বরাবর বসতি স্থাপন করে । তারা দক্ষিণে উত্তর আফ্রিকায় এবং পূর্বে রাশিয়া ও কনস্টান্টিনোপলে পৌঁছে যায় লুষ্ঠনকারী, ব্যবসায়ী কিংবা ভাড়াটিয়া বাহিনীরূপে | এরিক দ্য রেড-এর উত্তরসূরী লেফ এরিকসন-এর অধীনে ভাইকিংরা ১০ম শতাব্দীতে উত্তর আমেরিকায় অভিযান চালিয়ে বর্তমান কানাডায় পর্যন্ত পৌঁছে যায় । দশম ও একাদশ শতাব্দীর শেষ দিকে স্ক্যাভিনেভীয় দেশগুলোতে খ্রিষ্টান ধর্মের প্রবর্তন হওয়ার সাথে ভাইকিং হামলা হাস পায় ।২৯ ৭৯৩ ও ১০৬৬ সালের মধ্যবতীকালীন ভাইকিংদের উত্থানের ও কর্তৃত্বের সময়কাল সাধারণত “ভাইকিং যুগ" নামে পরিচিত | ইউরোপের উপকূল বরাবর বসবাসকারী নিরীহ ও শান্তিপ্রিয় পরিবার ও সম্প্রদায়ের উপর বর্বর হামলার মাধ্যমে বয়স্কদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে বন্দি করে ক্রীতদাসরূপে বিক্রির পেশায় লিপ্ত হওয়ার কারণে ভাইকিংরা চরমভাবে নিন্দিত হয়েছে । ইতিহাসবিদরা মনে করেন, ভাইকিংদের উত্থান ও বিস্তারের প্রধান কারণ ছিল অতিরিক্ত জনসংখ্যা, প্রযুক্তিগত আবিষ্কার ও জলবায়ুর পরিবর্তন এবং সে সঙ্গে ৭৮৫ ২০২ 1৬11101, 0. 99, 217-72 ২০৩ 12100]) না (1996),510/67 £1 1716 001107167 15711171765 2714 115 1)6771156, 1800-1909, 1৬৪01011181), [,0170010, 0. 30 ২০৯, [8] (1994), 0. 132 ২০৫17151101 4১৬৬ (1972) 14%500৮) 471 1716 19100156691) 1776, 2) 0810901910-/50701108 91910 91010195, 604), 0. 577-83, 592-93 ২০৬ [10101 চা (1997) 477 172007707710 77705090141 1775107) 01716 011977167 127717176, 1300-1600, 081101050 [001৬০15109 77655, ৬০1. [, 0. 28531719172, 00. 583-84 ২০৭ [309500104১0 (2005) 176 122৫০) ০//7710, [9:0119107909 130015, ০৮/ ০01, [). 679-81 ২০৮ ড/11]19105 30 (2001) 176 ০717127 12175: 7116 19175170976 12577677167106 0710 176 1977772 ০8 7421107, [7 7 31711, 119061, 1). 69-72, "17177, ৬৬110109019, 10000://010.৬/1101009018.075/110/৬1101755 ২০৪
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।