শেষ কথা ৪০৩ ৪০৪ দিতে হয় ।১৯১ কিন্তু নারীবন্দিদেরকে মুক্ত করতে খুবই চড়া মূল্য দিতে হয় তাকে: সারাহ রিপ্রির জন্য ৮০০ পাউন্ড, এ্যালিস হোইসের জন্য ১,১০০ পাউন্ড ও মেরী ব্রাস্টারের জন্য ১৩৯২ পাউন্ড ।৯৯৩ সর্বদা প্রচুর পরিমাণে সরবরাহ থাকা কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের মূল্য স্বাভাবিকভাবেই কম ছিল । ১৬৮০ খ্রিষ্টাব্দের দিকে গাম্ছিয়ার উপকূলে ইউরোপীয় দাস-ব্যবসায়ীরা তরুণ কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদেরকে কিনতো জনপ্রতি ৩.৪ পাউন্ড দামে; অন্যদিকে দেশের ভেতরের দাস-ব্যবসায়ীরা তাদের প্রতিজনকে এক থেকে তিন পাউন্ড দরে কিনে আনতো, যা নির্ভর করতো উপকূল থেকে দূরত্বের উপর 1১৯৪. আতজার্তিক ইসলামি দাস-ব্যবসা: সমগ্র ইসলামি বিশ্বে দাস-ব্যবসা ছিল একটা বিশিষ্ট ব্যবসা-উদ্যোগ | ভারত, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বোগদাদ ও দামাস্কাস) ছাড়াও মধ্য-এশিয়ার খোরাসান, গজনী ও সমরখন্দ ছিল দাস-ব্যবসার বিশিষ্ট কেন্দ্র ৷ সম্রাট বাবর (মৃত্যু ১৫৩০) কাবুল ও কান্দাহারে দু'টি বিশিষ্ট দাস-বাণিজ্যকেন্দ্রের কথা উল্লেখ করেছেন, যেখানে ভারত থেকে বাণিজ্যবহর আসতো দাসসহ। একইভাবে খোরাসান, রুম (ইস্তাম্বুল), ইরাক ও চীন থেকে বাণিজ্য-কাফেলা আসতো কাবুলে । ভারতের মুসলিম শাসকদের কাছে ইসলামি তুরস্ক, সিরিয়া, পারস্য ও ট্রানসক্স্িয়ানা থেকে ব্যবসায়ীরা আসতো সেসব দেশ থেকে যা ছিল অতি আকাঙ্কিত পণ্য । সুলতান ইলতুতমিস একবার বিদেশী ক্রীতদাস ক্রয়ের জন্য সমরখন্দ, বুখারা ও তিরমিযে ব্যবসায়ীদেরকে প্রেরণ করেছিলেন । তারা সুলতানের জন্য ১০০ জন ক্রীতদাস ক্রয় করে এনেছিল, যার মধ্যে ছিলেন বিখ্যাত বলবন, যিনি ১২৬৫ খিষ্টাব্দে ক্ষমতা দখল করে সুলতান হন। ভারতে উজ্বেকিস্তান ও তাতারিস্তান থেকেও ক্রীতদাস আসতো । স্থানীয় বা স্বদেশী লোকদের দ্বারা বিদ্রোহমূলক উথ্থান এড়াতে ভারতের মুসলিম শাসকরা সেনাবাহিনীর গুরুত্পূর্ণ পদে নিয়োজিত করার জন্য বহু সংখ্যায় বিদেশী ক্রীতদাস ক্রয় করতেন । এমনকি সম্রাট আকবর যদিও তার রাজসভায় সর্বপ্রথম হিন্দুদেরকে নিয়োগের পথ খুলে দেন, তথাপি তার দরবারেও বিদেশীরা ছিল প্রধান জনশক্তি । আকবর কর্তৃক রাজকার্ষে নিয়োগকৃতদের ৭০ শতাংশই বিদেশী বংশোদ্ভূত ছিল বলে জানান তার মন্ত্রী আবুল ফজল । অবশিষ্ট ৩০ শতাংশের অর্ধেকেরও বেশি ছিল মুসলিম, বাকিরা হিন্দু 1১৯৫ মুসলিম বিশ্বে দাস-ব্যবসার বিস্তৃতি ও বৈচিত্র্য সম্বন্ধে বানর্ডি লুইস লিখেছেন:+৯ ইসলামি বিশ্বের ক্রীতদাসদেরকে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হতো । প্রাথমিক যুগে ক্রীতদাসরা এসেছে প্রধানত নতুন নতুন বিজিত দেশ থেকে - যেমন ফারটাইল ক্রিসেন্ট (পশ্চিম-এশীয় মেসোপোর্টেমিয়া ও লেভান্ট অঞ্চল) ও মিশর থেকে, ইরান ও উত্তর আফ্রিকা থেকে, মধ্য এশিয়া, ভারত ও স্পেন থেকে... দেশজয় ও সে সাথে বন্দিকৃত ক্রীতদাস সরবরাহ যখন-হ্াস পায়, তখন ক্রীতদাস বাজারের চাহিদা মেটাতে বেশি বেশি করে তাদেরকে আমদানি করা হয় সীমান্তের বাইরে থেকে । ভারত, চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাইজেন্টাইন সাম্রাজ্য থেকেও কিছু সংখ্যক ক্রীতদাস আনা হতো, যারা ছিল প্রধানত বিশেষজ্ঞ ও কারিগর, কোনো না কোনো শিল্পকলা বা কার্ধে ৷ অদক্ষ ক্রীতদাসদের অধিকাংশই আসতো ইসলামি বিশ্বের ঠিক উত্তর ও দক্ষিণ থেকে, - শ্বেতাঙ্গ ক্রীতদাসরা ইউরোপ ও ইউরেশিয়ার স্টেপ (সেমভূমি) অঞ্চল থেকে, আর কৃষ্ণাঙ্গরা আসতো সাহারার দক্ষিণস্থ আফ্রিকার অঞ্চল থেকে । ইসলামি বিশ্বে কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদেরকে আনা হতো কয়েকটি পথে । পশ্চিম আফ্রিকা থেকে সাহারা মরুভূমি পার হয়ে মরকৌ ও তিউনিশিয়াতে, চাদ থেকে মরুভূমি পার হয়ে লিবিয়ায়, পূর্ব-আফ্রিকা থেকে নীল নদের ভাটিতে মিশরে এবং লোহিত সাগর ও ভারত মহাসাগর পার হয়ে আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে | সমভূমি অঞ্চল থেকে তুর্কি ক্রীতদাসদের বাজারজাত করা হতো সমরখন্দ ও অন্যান্য মুসলিম মধ্য-এশীয় নগরীগুলোতে, এবং সেখান থেকে তাদেরকে পাচার করা হতো ইরান, ফারটাইল ক্রিসেন্ট এবং তার ওপারে । পরবর্তী শতাব্দীগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে উঠা ককেশীয়দেরকে আনা হতো কৃষ্ণসাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল থেকে এবং বাজারজাত করা হতো প্রধানত আলেপ্পো ও মসুলে । সিগল জানান: মুসলিম দাস-ব্যবসায়ীরা ছয়টি প্রধান পথ ধরে লোহিত সাগরের উপকূল থেকে সাহারা মরুভূমি অতিক্রম করে মধ্যপ্রাচ্যে ক্রীতদাস নিয়ে আসতো । পূর্ব-আফ্রিকার ক্রীতদাসদেরকে দলে দলে এনে জড়ো করা হতো ভারত মহাসাগর পার হয়ে । ইতিমধ্যে উন্লেখ করা হয়েছে যে, কেবলমাত্র উনবিংশ শতাব্দীতেই ১,২০০,০০০ (বার লক্ষ) ক্রীতদাস মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে চলে আসে সাহারা মরুভূমি পার হয়ে, আর ৪৫০,০০০ লোহিত সাগর এবং ৪৪২,০০০ আসে পূর্ব-আফ্রিকার উপকূলীয় বন্দরগুলো থেকে । আফ্রিকার বাজারগুলোর দাস-ব্যবসা সম্পর্কে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বিবরণ দিয়েছেন সিগল, যা নিচে উল্লেখ করা হলো: ১৫৭০-এর দশকে মিশর সফররত এক ফরাসি নাগরিক কায়রোতে বাজারের দিনে বিক্রির জন্য আনা হাজার হাজার কৃষ্ণাঙ্গকে দেখতে পান । ১৬৬৫- ৬৬ সালে এক স্পেনীয়/বেলজীয় পর্যটক ফাদার আ্যান্টোনিও গঞ্জালেস একদিনে কায়রোর বাজারে বিক্রির জন্য সমবেত ৮০০ থেকে ১০০০ ক্রীতদাস দেখতে পান । ১৭৯৬ সালে এক বিটিশ পর্যটক লিখেছেন, তিনি দারফুর থেকে ৫,০০০ ক্রীতদাসের একটি বহরকে যেতে দেখেন | ১৮৪৯ সালে ব্রিটিশ ভাইস কল্সুল ফেজ্জানের মারজুকে ২৩৮৪ জন ক্রীতদাসের (উত্তর পশ্চিম আফ্রিকায়) পৌঁছানোর কথা লিখেছেন ৯৯৭ "40015 0106, ঞা) 01011091% 1,010001) 91010199100 917760 £10 ৪. %6217, ৮/10116 ৬/০9101)% 10001:0181105 107906 £40 10931. ৯৯৩. 1৬111010, 0. 27 "00107 2]) (1993) 1762 170171091411477100 ০2111765176 17796 17 151017110 ৫ 15470192471 1557797151971, 11) 1৬] 4৯0৪৩ ০৫. (1993) 1517 ৫& 17170196071 125170775107১1116110016 [010156151 11555, [10119001701)19, 70. 174 ৯৯৫. 1৬101918170 ডান (1995) 17716 01171 19717 041797, 1.0%/ 0110০ 20110801010, বি 196111, 0. 69-70 ৯৯৬ [9৬19 (1994), 00 01 ৯৯ 99581, 1). 59 ২০২
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।