Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৯৯ ৪০০ বেশি গুরুত্ব দিওয়া হয়েছে । “ফতোয়া-ই-আলমগীরি' নারী-ত্রীতদাস ক্রয়ের বিধান নির্দিষ্ট করেছে অতিবৃহৎ স্তন, অতি প্রশস্ত যোনি অথবা উল ভিভি ৷ উপরোক্ত আলোচনা অনুসারে, এসব বিধান নবির হাদিস ও তাঁর সম্মানিত অনুসারীদের দৃষ্টান্ত দ্বারা সমর্থিত । ইসলামি দাস-ব্যবসার উৎপত্তি: ইসলামি ক্রীতদাস ব্যবসা শুরু হয় অস্ত্র ও ঘোড়া ক্রয়ের নিমিত্তে নবি-কর্তৃক ক্রীতদাস হিসেবে ধৃত বানু কোরাইজার কিছু নারীকে নাজদ-এ বিক্রি করে দেওয়ার মাধ্যমে । একান্তভাবে আল্লাহর পথে উৎসগীকৃত নবি মুহাম্মদ ও তার সদ্য গড়ে উঠা মদীনার মুসলিম সম্প্রদায় লিপ্ত হয়ে পড়ে বাণিজ্য-কাফেলা ও বিধর্মী সম্প্রদায়ের উপর হানা দিয়ে ডাকাতি ও লুটতরাজে, যা পরিণামে তাদের জীবনধারণের প্রধান উপায়ে পরিণত হয় । এসব অভিযানে তারা পুনঃপুনঃ ক্রীতদাস ধরতে থাকে, বিশেষত নারী ও শিশুদেরকে | সে সময় আরবে দাস-ব্যবসা তেমন বিস্তৃত ছিল না। সদ্য উদীয়মান মুসলিম সম্প্রদায়ের জন্য বন্দিকৃত ক্রীতদাসদেরকে খোলাবাজারে বিক্রি করাও নিরাপদ ছিল না । এ পরিস্থিতিতে নবি ক্রীতদাস বিক্রয়ের বিকল্পস্বরূপ রাজস্ব সংগ্রহের লক্ষ্যে বন্দিদের বিনিময়ে তাদের পরিবারের নিকট থেকে মুক্তিপণ দাবি করেন । নাখলার হামলা, বদরের যুদ্ধ ও অন্যান্য অভিযানের বন্দিদের ক্ষেত্রে এরূপে মুক্তিপণ আদায়ের মাধ্যমে নবি অর্থভাগ্ডার স্বীত করেন । মুহাম্মদ হাওয়াজিন গোত্রের প্রতিজন বন্দি নারীর মুক্তিপণরূপে ছয়টি করে উট আদায় করেছিলেন, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে । পরে খলিফা ওমর ঘোষণা করেন যে, মুসলিম-মালিকানাধীন ক্রীতদাস অমুসলিমরা ক্রয় করতে পারবে না। এর অর্থ হলো: এরপর বন্দিকৃত কাউকে মুক্তিপণের মাধ্যমে ছাড়িয়ে নেওয়ার পথ বন্ধ হয়ে যায়, পাছে তারা অমুসলিমদের হাতে পড়ে । এরপর থেকে তাদেরকে শুধু মুসলিমরাই কিনতে পারতো, যা নিশ্চিত করে যে, বন্দিরা কেবলমাত্র ইসলামের সীমার মধ্যেই থাকবে ৷ এর ফলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি দ্রুততর হয় । বিক্রির জন্য ক্রীতদাস আটক: উত্তর আফ্রিকায় ধৃত ৩০০,০০০ ক্রীতদাসের মধ্য থেকে মুসা খলিফার অংশের ৬০,০০০-কে বিক্রি করে দেন । অবশিষ্টদের ৩০,০০০-কে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়; বাকিদেরকে তিনি তার যোদ্ধাদের মধ্যে বন্টন করে দেন, যারা তাদের অংশের কিছু সংখ্যককে বিক্রি করে দিতে পারে | ইবনে খালদুন (মৃত্যু ১৪০৬) তার নিজ চোখে দেখা মিশরীয় দাস-ব্যবসার বিবরণে লিখেন: “দাস-ব্যবসায়ীরা তাদেরকে দলবদ্ধভাবে মিশরে আনে এবং সরকারি ক্রেতারা তাদেরকে অনুসন্ধান করে দেখার জন্য সারিবদ্ধভাবে প্রদর্শণের পর দাম হাকায় প্রকৃত মূল্যের চেয়ে বেশি ।৯* সিন্ধুতে কাসিমের তিন বছরব্যাপী অভিযানে আনুমানিক ৩০০,০০০ ভারতীয়কে ক্রীতদাস করা হয়েছিল, যার এক-পঞ্চমাংশকে পাঠিয়ে দেওয়া হয় দামেস্কে খলিফার নিকট | খলিফা সন্ত্রান্ত ও রাজকীয় পরিবারের সুন্দরী যুবতীদেরকে তার হেরেমের অন্তর্ভুক্ত করেন, কিছু সংখ্যককে দরবারের সন্ত্ান্তদেরকে উপহার দেন; অনেককে তার রাজদরবারের নানা কাজে নিয়োগ করেন, এবং বাকি অংশকে অর্থভাগ্ার বৃদ্ধিকরণের জন্য বিক্রি করে দেন। খলিফা আল-মুতাসিম (মৃত্যু ৮৪২) ছিলেন ইসলামের “সুবর্ণ যুগ' আনয়নের এক আলোকায়নকৃত অগ্র-পুরুষ ৷ তিনি ৮৩৮ সালে আমোরিয়াম দখলের পর ৫ ও ১০ জনের দল করে ক্রীতদাস বিক্রি করেন । সুলতান মাহমুদ ভারতে লক্ষ লক্ষ ক্রীতদাস ধরে গজনীতে পাঠাতেন বিক্রির জন্য ৷ ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে, তিনি উয়াইহিন্দ থেকে ১০০২ সালে ৫০০,০০০; ১০১৫ সালে থানেসার থেকে ২০০,০০০; এবং ১০১৯ সালের অভিযান থেকে ৫৩,০০০ ক্রীতদাসকে ধরে নিয়ে যান। অধ্যাপক লালের হিসাব মতে, ভারতে তার অভিযানের মাধ্যমে হাসকৃত ২০ লাখ লোকের একটা বড় অংশকে বন্দিরপে নিয়ে যাওয়া হয়; অবশিষ্টদেরকে হত্যা করা হয় । এটাও উল্লেখ করা হয়েছে যে, মোহাম্মদ গোরী ক্রীতদাসকরণের মাধ্যমে ৩০০,০০০ থেকে ৪০০,০০০ খোখারকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন । সুলতান মাহমুদ ও মোহাম্মদ গোরী উভয়েই বন্দিদেরকে গজনীতে নিয়ে যেতেন বিক্রি করার জন্য । আল-উতবি লিখেছেন: সুলতান মাহমুদের সময় গজনী দাস কেনা-বেচার এক বিশিষ্ট কেন্দ্রে পরিণত হয়, যেখানে “ক্রীতদাস ক্রয়ের জন্য বিভি্ন নগরী থেকে ব্যবসায়ীরা আসে, যার ফলে মাওয়ারুরাহর, ইরাক ও খোরাসান ক্রীতদাসে ভরে উঠেছিল 1৯৮৬ ক্রীতদাস বিক্রির প্রথম ধাপের অর্থ চলে যেত রাষ্ট্রীয় কোষাগারে ৷ এরপর দাস-ব্যবসায়ীরা মুসলিম বিশ্বের দাসবাজারগুলোতে সেসব ক্রীতদাসের বেচা-কেনা অব্যাহত রাখে । ১২০৬ খিষ্টাব্দে দিলিতে সরাসরি মুসলিম শাসন শুরু হওয়ার পর ভারতের বিশাল পটভূমিতে অমুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধাভিযানের সুযোগ ও ক্ষমতা বিশেষভাবে বেড়ে যায় । ফলে পরবর্তী শতাব্দীগুলোতে ক্রীতদাসকরণের মাত্রা ও শিকারকৃত দাসের পরিমাণ স্বাভাবিকভাবেই ব্যাপকহারে বৃদ্ধি পায় সম্রাট আকবর-কর্তৃক যুদ্ধে ক্রীতদাসকরণ নিষিদ্ধ হওয়া পর্যন্ত, যদিও আকবরের সে নিষেধাজ্ঞা কার্ষকরকরণ তেমন সফল ছিল না । ১৬০৫ সালে আকবরের মৃত্যুর পর ক্রীতদাসকরণ ধীরে ধীরে পুনর্জাগরিত হয় এবং ধর্মান্ধ ও গোঁড়া সম্রাট আওরজজেবের শাসনামলে তা চরম পর্যায়ে পৌঁছে । ১৭৫৭ সালে থেকে বিটিশ শাসনক্ষমতা সংহত হওয়ার সাথে সাথে ক্রীতদাসকরণ ও দাসপ্রথা দ্রুত ভারত থেকে অপসূৃত হয় । দিল্লিতে সুলতানাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ক্রীতদাসদেরকে বিদেশের বাজারে প্রেরণের পরিবর্তে প্রধানত ভারতের অভ্যন্তরীণ বাজারেই সরবরাহ করা হতো । ফলে অবশ্যই মুসলিম-অধিকৃত ভারতীয় অংশের সর্বত্র ক্রীতদাস কেনা-বেচার বাজার ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়ে । আমির খসরু সুলতান আলাউদ্দিন খিলজির সময়ে (১২৯৬-১৩১৬) লিখেছে: “তুকিরা যখন খুশি কোনো হিন্দুকে আটক, ক্রয় বা বিক্রি করতে পারতো ॥' এ ক্রীতদাস কেনা-বেচা অবশ্যই দাস-বাজারে সম্পন্ন হতো । ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে, সুলতান আলাউদ্দিনের সময়ে দিল্লির ক্রীতদাস বাজারগুলোতে অবিরাম নতুন নতুন বন্দির দল এসে পৌঁছুতো । সুলতান মোহাম্মদ তুঘলকের সময়ে (মৃত্যু ১৩৫১) ইবনে বতুতা দিলির দাস-বাজারে ব্যাপক ক্রীতদাস সরবরাহের কারণে ক্রীতদাসদের মূল্য সন্তা হয়ে গিয়েছে দেখতে পান । শিহাবুদ্দিন আহমদ আব্বাস ৯৮৫. [8] (1994), 0. 124 ৯৬ 1010, 0. 121 ২০০

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।