শেষ কথা ৩৯৭ ৩৯৮ কেবলমাত্র কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদেরকেই খোজা করা হয়নি, বরং তা প্রয়োগ করা হয়েছে সকল জাতি বা বর্ণের উপর, হোক সে আহ্বিকার কৃষ্ণাঙ্গ, ভারতের বাদামি বা পিঙ্গল, মধ্য-এশিয়ার হরিদ্বাভ অথবা ইউরোপের শ্বেতাঙ্গ । সিগল উল্লেখ করেছেন, মধ্যযুগে প্রাগ ও ভার্দুন শ্বেতাদের খোজাকরণ কেন্দ্রে পরিণত হয় । অপরদিকে কাস্পিয়ান সাগরের নিকটবর্তী খারাজন পরিণত হয় মধ্য-এশীয়দের খোজাকরণ কেন্দ্রে । শ্বেতাঙ্গ ক্রীতদাসদের আরেকটি খোজাকরণ কেন্দ্র ছিল ইসলামি শাসনাধীন স্পেন । দশম শতাব্দীর শুরুতে খলিফা আল-মুক্তাদির (৯০৮-৯৩৭) তার বাগদাদ রাজপ্রাসাদে প্রায় ১১,০০০ খোজার সমাবেশ ঘটিয়েছিলেন, যার মধ্যে ছিল ৭,০০০ কৃষ্ণাঙ্গ ও ৪,০০০ শ্বেতা (গ্রিক) ১৭, ইতিমধ্যে বলা হয়েছে যে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলায় ক্রীতদাসদেরকে ব্যাপকহারে খোজা করা হতো, যা গোটা ভারতের সর্বত্র প্রচলিত ছিল । মনে হয় যে, ১২০৫ সালে বখতিয়ার খিলজি কর্তৃক বিজয়ের পর থেকেই বাংলা হয়ে উঠে খোজা সরবরাহের জন্য ক্রীতদাসকরণের এক প্রধান উৎস । ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে কুবলাই খানের দরবার থেকে ভেনিসে ফেরার পথে মার্কোপোলা ভারত সফর করেন । এসময় তিনি বাংলাকে খোজা সরবরাহের একটা বড় উৎসরূপে দেখতে পান । সুলতানাত যুগের শেষ দিকে (১২০৬-১৫২৬) দুয়ার্ত বার্বোসা ও মুঘল যুগে (১৫২৬-১৮৫৭) ফ্রাসোয়া পিরার্দ ও বাংলাকে খোজাকৃত ক্রীতদাস সরবরাহের অন্যতম কেন্দ্রূপে দেখতে পান | আইন- ই-আকবরী (সংকলন ১৫৯০-এর দশকে) গ্রন্থও এর সত্যতা প্রতিপন্ন করে |” আওরজগজেবের সময়ে ১৬৫৯ সালেই গোলকুণ্ডাতে প্রায় ২২,০০০ বালককে পুরুষত্বহীন করা হয় । জাহাঙ্গীরের শাসনকালে তার উচ্চ-কর্মকর্তা সাইদ খান চাকতাই ১,২০০ খোজার মালিক ছিলেন; এমনকি দয়াবান আকবরও বিপুল সংখ্যক খোজা নিয়োগ করেছিলেন । আকবরের হেরেমে, লিখেছে আইন-ই-আকবরী: ৫,০০০ মহিলা ছিল, যাদের প্রত্যেকের পৃথক পৃথক কক্ষ ছিল... তাদেরকে পধযার়ক্রমে নারীরক্ষী, খোজারক্ষী, রাজপুত ও দারোয়ান পাহারা দিতো ।"৮৮ সুলতান আলাউদ্দিন খিলজি তার ব্যক্তিগত কাজের জন্য ৫০,০০০ তরুণ বালককে নিয়োজিত করেছিলেন; আর মোহাম্মদ তুঘলকের ছিল ২০,০০০ এবং ফিরোজ শাহ তুঘলকের ছিল ৪০,০০০ এরূপ বালক । সব বা অধিকাংশ সেসব বালকই ছিল খোজাকৃত । আলাউদ্দিনের বিখ্যাত সেনাপতি মালিক কাফুরও ছিলেন খোজা । সুলতান কুতুবুদ্দিন মুবারক খিলজির একান্ত প্রিয় সেনাপতি খসরু খান, যিনি ১৩২০ খিষ্টাব্দে সুলতানকে হত্যা করে সংক্ষিপ্ত সময়ের জন্য সিংহাসন দখল করেছিলেন, তিনিও ছিলেন খোজা । মধ্যযুগের ইতিহাসবেন্তাগণ, যেমন মুহাম্মদ ফেরিশতা, খোন্দামির, মিনহাজ সিরাজ ও জিয়াউদ্দিন বারানী প্রমুখরা অন্যান্য বিশিষ্ট সুলতান যেমন মাহমুদ গজনী, কুতুবুদ্দিন আইবেক ও সিকান্দর লোদীদের সুদর্শন তরুণ বালকদের প্রতি কামাচ্ছন্নতার কাহিনী লিপিবদ্ধ করে গেছেন । সিকান্দর লোদী একদা গর্ব করে বলেছিলেন: 'আমি আমার কোনো ক্রীতদাসকে গালকিতে*৮* চড়ে বসিয়েআদেশ করলে আমার সমস্ত সন্রান্ত ব্যক্তিও তাকে কাধে তুলে বয়ে নিয়ে যাবে ।"*”৩ সুলতান মাহমুদ তার প্রিয় সুদর্শন সেনাপতি হিন্দু তিলকের প্রতি মোহাচ্ছন্ন ছিলেন ।৯৮+' মুসলিম বিশ্বে খোজাদের চাহিদা পূরণের জন্য নজিরবিহীনভাবে পুরুষ বন্দিদেরকে খোজা করা হতো । মুসলিমরাই সর্বপ্রথম এমন ব্যাপকহারে পুরুষ বন্দিকে পুরুষত্হীন বা খোজা করার প্রক্রিয়া শুরু করে । মুসলিম বিশ্বের অধিকাংশ পুরুষ বন্দি, বিশেষত যারা আফ্রিকায় ধৃত হয়েছিল, তাদেরকে খোজা করা হয়েছিল । ৩৫০ বছরের ট্রান্স-আটলান্টিক শ্লেইভ ট্রেড'-এ নতুন বিশ্বে ওয়েস্ট ইন্ডিজ ও আমরিকা) এক কোটি ১০ লাখ আফ্রিকান ত্রীতদাস পাচার করা হয়েছিল; পক্ষান্তরে তেরশ' বছরের ইসলামের কর্তৃত্বকালে তার চেয়েও বেশী সংখ্যক কৃষ্াঙ্গকে ক্রীতদাসের শিকল পড়িয়ে পাঠানো হয়েছিল মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, মধ্য ও পশ্চিম এশিয়া, ভারত, ইসলামি স্পেন ও অটোম্যান ইউরোপে । স্পষ্টত মুসলিম বিশ্বে প্রেরিত কৃষ্ণা্গ ক্রীতদাসদের সব বা অতি উচ্চ অংশকে খোজা করা হয়েছিল, যার কারণে এসব অঞ্চলে তারা উল্লেখযোগ্য বংশধর (ডোয়াসপোরা') রেখে যেতে ব্যর্থ হয় । ইসলামি ক্রীতদাসত্ের নিদারুণ লৌহশৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়া ইউরোপীয়, ভারতীয়, মধ্য-এশীয় ও মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ বিধর্মীর ভাগ্যও অনেকটা একইরকম ছিল | ১২৮০-র দশকে মার্কোপোলো ও ১৫০০-র দশকে দুয়ার্ত বার্বোসা স্বচক্ষে ভারতে বিপুল সংখ্যায় খোজাকরণ প্রত্যক্ষ করেছেন । একই প্রক্রিয়া চলে সম্রাট আকবর (মৃত্যু ১৬০৫), জাহাঙ্গীর (মৃত্যু ১৬২৮) ও আওরঙ্গজেবের (মৃত্যু ১৭০৭) শাসনামলে । সুতরাং ভারতে গোটা মুসলিম শাসনামলে খোজাকরণ ছিল একটা প্রচলিত নিয়ম । সম্ভবত এটা ইতিপূর্বে উল্লেখিত ভারতের জনসংখ্যা ১০০০ খিষ্টাব্দে প্রায় ২০ কোটি থেকে ১৫০০ খিষ্টাব্দে ১৭ কোটিতে হাসকরণে একটা বড় অবদান রেখেছিল । ইসলামি দাস-ব্যবসা ইসলামের আবির্ভাবে দাসপ্রথা এক নজিরবিহীন মাত্রায় উন্নীত হয় | সমগ্র ইসলামি বিশ্বে ক্রীতদাসরা একটা স্বাভাবিক পণ্যে পরিণত হয় এবং দাস-ব্যবসা পরিণত হয় সাধারণ ব্যবসায়িক উদ্যোগে । আগেই বলা হয়েছে, শরীয়া আইন ক্রীতদাসকে সাধারণ সম্পদ অথবা পণ্যের শ্রেণীতে স্থান দিয়ে তাদের শারীরিক যোগ্যতা অনুযায়ী দাম নির্ধারণের নিয়ম চালু করেছে । এছাড়া দাম নির্ধারণে যৌন আকর্ষণ ও অন্যান্য বিষয়কে »৯. 998৪], 0). 40-41; 17100 (2002), 0. 276 "[01618100, 00. 93, 10069 1 ৯৯.[010, 0. 87-88 "78181101115 ৬/616 01360. 101 ০9171751176 0016 ৮/010701), 930০০019115 [16 10০1%-111811190 011093, 11) 106016৬9] [10019 ৯৮৩ [8] (1994), 0. 106-09 ৯৮৪17111004 708৬/5010, ৬০1. [া, 0. 127-29 ১৯৯
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।