Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ২১ ]] ২২ থেকে যায় । কিন্তু এদের কাউকেই কোরাইশরা কোন রকম ক্ষতি কিংবা হয়রানি করে নি । এমন কি তাদেরকে কোন প্রশ্নের সম্ঘুখীনও হতে হয়নি । ইসলামি ইতিহাসবিদ ইবনে ইসহাক জানান: “কোরাইশরা দেখলো যে মোহাম্মদ তার বংশের বাইরে (মদীনায়) অনুসারী পেয়েছে; সুতরাং তারা এখন আকস্মিক আক্রমণের হাত থেকে মুক্ত নয় । অতঃপর তারা তাকে লৌহ-শিকলে বন্ধী করার, বা মক্কা থেকে বিতাড়িত করার, কিংবা হত্যা করার ব্যাপারে চিন্তা-ভাবনা করে এবং শেষ উপায়টি অবলম্বন করে 1৭ কিন্তু এটা কোনমতেই যুক্তিযুক্ত নয় যে, যদি নিষ্ঠুর কোরাইশরা তাকে হত্যার জন্য এতটাই নাছোর হতেন, তাহলে তারা অন্তত পেছনে থেকে যাওয়া আলি এবং মোহাম্মদ ও আবু বকর-এর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করতো | মোহাম্মদের মক্কা থেকে সফলভাবে পলায়নের পর তাঁর শিষ্য তালহা মদীনা থেকে মক্কায় ফিরে আসেন এমনভাবে যেন কিছুই ঘটেনি । ফিরে এসে তিনি মোহাম্মদ ও আবু বকরের পরিবারকে মক্কা থেকে নিয়ে যান ।২৮ কোরাইশরা যে মোহাম্মদকে হত্যা করতে কিংবা বিতাড়িত করতে চেয়েছিল - উপরোক্ত বিষয়-বিবেচনাগ্তলো তা অবিশ্বাস্য করে তোলে । পরন্তু অন্যত্র মোহাম্মদের এক ভাষ্য আমাদেরকে জানায় যে, আল্লাহ স্বয়ং মদীনায় মোহাম্মদের মিশনের সফলতার দৃশ্য দেখেছিলেন ও তাঁকে সেখানে গমনের নির্দেশ দিয়েছিলেন । মোহাম্মদ বলেন: “আমি (আলাহ-কর্তৃক) আদিষ্ট হয়েছিলাম এমন একটি শহরে অভিবাসিত হতে, যে শহর অন্যান্য শহরকে গ্রাস জয়) করবে, এবং যাকে বলা হয় ইয়াথিব, এবং যা হলো মদীনা ('মদীনাত-উল-নবী" অর্থাৎ নবীর আবাস) (বোখারী ৩:৯৫১) । পরবর্তীতে আল্লাহ এক আয়াতে (কোরান ২:২১৭) মোহাম্মদ ও তার সম্প্রদায়ের প্রতি কোরাইশদের ব্যবহার সম্পর্কে বলেন: “আলাহর পথে আসতে বাধা প্রদান করা, তাকে অস্বীকার করা, পবিত্র মসজিদে প্রবেশে বাধা প্রদান ও তাঁর সদস্যদেরকে বিতাড়িত করা আল্লাহর দৃষ্টিতে গুরুতর অপরাধ । এখানে আল্লাহ স্পষ্টতঃই জানাচ্ছেন যে, মক্কীবাসীরা কেবলমাত্র মোহাম্মদের ধর্ম বিশ্বাস অগ্রাহ্য, ইসলাম গ্রহণে অন্যদেরকে (সাধারণত নিজ পরিবারের সদস্যদেরকে) বাধা প্রদান ও মোহাম্মদের সম্প্রদায়কে কা*বা ঘরে ঢুকা নিষেধ করেছিল । কোরাইশরা মোহাম্মদকে বা অন্য কোন মুসলিমকে হত্যা করার চেষ্টা করেছে, একথা আল্লাহ কোথাও উল্লেখ করেননি ৷ এ বাণীতে “সদস্যদের বিতাড়িত করা” বলতে আল্লাহ সম্ভবত এটা বুঝাতে চেয়েছেন যে, কোরাইশরা ইসলাম গ্রহণ না করায় মোহাম্মদ তার ধর্মপ্রচারে সফলতা পাওয়ার জন্য অন্যত্র (মদীনায়) গমনে বাধ্য হয় । বদর'এর যুদ্ধে মোহাম্মদ নিজেও একই ব্যাখ্যার স্বীকৃতি দেন। এ যুদ্ধে কোরাইশরা পরাজিত হওয়ার পর মুসলিমরা যখন তাদের মৃতদেহ আচারহীনভাবে গণকবরে নিক্ষেপ করছিল, তখন মোহাম্মদ মৃতদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন: “হে নরকের বাসিন্দারা, তোমরা তোমাদের নবির দুর্বিনীত স্বজন ॥ যখন অন্যেরা মমদীনাবাসীরা) বিশ্বাস করেছে, তখন তোমরা আমাকে মিথ্যুক বলেছো; তোমরা যখন আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো, অন্যেরা বুকে তুলে নিয়েছে । তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছো, আর অন্যেরা আমার পক্ষে যুদ্ধ করেছে ।”২৯ এখানেও নবি কোরাইশ কর্তৃক তাকে হত্যার কথা উল্লেখ করেন নি। এখানে যে লড়াই বা যুদ্ধের কথা বলা হয়েছে, তা তার মদীনায় অভিবাসিত হওয়ার পরের যুদ্ধ, যা তিনি নিজেই শুরু করেন । কেননা এর আগে কোরাইশ ও মুসলিমদের মাঝে কোন যুদ্ধ হয়নি এবং সেযুদ্ধে মোহাম্মদের পক্ষ মদীনাবাসীদের যোগ দেওয়ার কোনই সুযোগ ছিল না। মোহাম্মদকে হত্যা করার জন্য কোরাইশ-উদ্যোগের কাহিনীটি ছিল খুব সম্ভবত নবির এক মিথ্যে প্রচারণা - এ আশায় যে, এটা মদীনায় পৌঁছানোর পর সেখানকার জনগণের তার প্রতি সহানুভূতি আকর্ষণে, অথবা মদীনাবাসীদেরকে (বিশেষ করে তার অনুসারীদেরকে) কোরাইশদের প্রতি শত্রভাবাপন্ন করে ও ক্ষেপিয়ে তুলতে সহায়ক হবে । মদীনায় অবস্থান নেওয়ার পরপরই কোরাইশদের বিরুদ্ধে মোহাম্মদের আক্রমণাত্বক ও হিংসাত্বক জিহাদ শুরু সে সম্ভাবনাকে সমর্থন করে | এখানে উন্লেখ্য যে, তিন বছর আগে ঠিক একইভাবে তিনি কোরাইশদের বিরুদ্ধে তা*য়েফীদের মাঝে শক্রভাব গড়ে তোলার ব্যর্থ প্রয়াস করেন । মক্কাবাসীরা কি নিষ্ঠুর ছিলেন? মুসলিম সমাজের কথোপকথনে মক্কার কোরাইশদের সম্পর্কে যে ধারণা দেওয়া হয়, তাতে মনে হয় কোরাইশরা ছিল অতিশয় বর্বর | বলা হয় তারা নবীর উপর প্রচণ্ড নিষ্ঠুরতা আরোপ করেছিল । এক মুসলিম আমাকে লিখেছে যে, মক্কায় কোরাইশরা “দীর্ঘ ১৩ বছরে অনেক মুসলিমকে মেরে ফেলে । লোমহ্ধর্ক উপায়ে নির্যাতন করে কোরাইশরা তাদেরকে হত্যা করে 1* মুসলিমরা কোরাইশদের বিরুদ্ধে এসব অভিযোগ ব্যবহার করে মোহাম্মদের সহিংস অভিযান ও মক্কা দখল এবং তাদের ধর্ম বিনষ্ট করার অজুহাত হিসেবে । কোরান ও সুন্নত-এ কোরাইশদেরকে অসভ্য, নিষ্ঠুর নির্যাতনকারী ও আল্লাহর শত্ররূপে চিহিন্ত করা হয়েছে বার বার | এমন কি মক্কায় অবস্থানকালে মোহাম্মদ নিজেও তাদেরকে শয়তান ও পাপী বলে আখ্যায়িত করেন, “যারা সবোর্চ পাপের অনুরক্ত' (কোরান ৫৬:৪৬) এবং “হতভাগ্য, যাদেরকে ঘনঘন “অগ্নিকৃঙ্ডে ও ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হবে' (কোরান ৫৬:৪১-৪২) | মোহাম্মদ মক্কার পৌত্তলিকদের বিরুদ্ধে শুধু দোষারোপই করেন নি, তাদের বিরুদ্ধে ইহলৌকিক শাস্তিরও হুমকি দেন এভাবে: “দোষীদের সাথে আমরাও তদুপ আচরণ করবো । সত্য প্রত্যাখ্যানকারীদের উপর অভিশাপ নেমে আসবে' (কোরান ৭৭:১৮-১৯)। তিনি তার সম্প্রদায়কে সঠিক বা সত্যভাষী এবং ইসলাম প্রত্যাখ্যানকারীদেরকে মিথ্যুক, পাপী ও মিথ্যা-সৃজনকারী ২... 11990, 0. 121-122 ২৮. ৬01 1). 165 ২৯, [1017 [51190, 79. 306 15171010 1109180016 1900109 19 11001001706 07 09901); 70 1৬105111) 0160 11 91701- 15181) ৬109161709 0011175 1৬101)9110118079 98 11) 1০০০৪. 11

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।