Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৮৭ ৩৮৮ থেকে তাদের পালাবার কোনো পথ ছিল না । যুদ্ধে বিশ্বাসঘাতকতার চেষ্টা করলে বা পালানোর পথ খুঁজলে তাদেরকে কেটে টুকরা টুকরা করা হতো 1১৪৭. রাজকীয় কারখানায় নিয়ে??; ব্যাপকহারে ক্রীতদাস নিয়োগের আরেকটি ক্ষেত্র ছিল রাজকীয় কারখানা । গোটা সুলতানাত ও মুঘল শাসনামলে ভারতে রাজকীয় কারখানাসমূহে ক্রীতদাসদের নিয়োগ করা হতো । রাষ্ট্রীয় ব্যবহারের যাবতীয় জিনিসপত্র এসব কারখানায় তৈরি করা হতো: যেমন স্বর্ণ, রূপা ও তামার নানারকম অলঙ্কারাদি, অন্যান্য ধাতুর জিনিসপত্র; বস্ত্র, সুগন্ধি, বর্ম, অস্ত্রশস্ত্র, চামড়ার দ্রবাদি, কাপড়- চোপড়, ঘোড়ার ও উটের গদি এবং হাতির পিঠের চাদর ইত্যাদি ।৯৮ এসব কারখানা চালানোর জন্য হাজার হাজার ক্রীতদাসকে কারিগর শিল্পী বানানোর প্রশিক্ষণ দেওয়া হতো । উচ্চপদস্থ আমির বা খানরা এগুলোর পর্যবেক্ষণে থাকতো । এসব কারখানাগ্তলোতে কাজ করার জন্য সুলতান ফিরোজ শাহ তুঘলক ১২,০০০ ক্রীতদাস নিয়োগ করেছিলেন । সুলতান বা সম্রাট, তাদের সেনানায়ক, যোদ্ধা ও উচ্চপদস্থ কর্মকতাঁদের প্রয়োজনীয় উন্নত মানসম্পন্ন ও সুন্দর জিনিসপত্র তৈরি করতো তারা । এছাড়াও তারা যুদ্ধের জন্য অস্ত্রপাতি, বিদেশী রাজা বা প্রভুর জন্য প্রেরিতব্য উপহার-সামগ্রী অত্যন্ত যত্রের সাথে তৈরি করতো । কমোডর স্টুয়ার্ড ও তার সঙ্গীরা মরক্কোতে সুলতান মৌলে ইসমাইলের কারখানা পরিদর্শন করে দেখতে পান: “কারখানাগুলো কাজে ব্যস্ত বয়স্ক লোক ও বালকে ভরা । তারা তৈরি করছে ঘোড়ার গদি, বন্দুকের কুঁদা, তরবারির খাপ ও অন্যান্য বস্তু 1৯১৯, রাজগাসাদ ও দরবারে নিয়োগ: রাজকীয় প্রাসাদ ও দরবারে ক্রীতদাস নিয়োগের নিম্নোক্ত বিবরণ দিয়েছেন অধ্যাপক লাল (সংক্ষেপিত) 1১০ রাজদরবারের বিভিন্ন বিভাগে বিপুল সংখ্যক ক্রীতদাস নিয়োগ করা হতো । তাদের মধ্যে বড় একটা সংখ্যা কাজ করতো গুপ্তচর হিসেবে । হাজার হাজার ক্রীতদাস নিয়োজিত হতো রাজস্ব আদায়ের জন্য রাজস্ব বিভাগে ও সরকারি সংবাদ আদান-প্রদানের জন্য ডাক বিভাগে । প্রাসাদেও বিপুল সংখ্যক ক্রীতদাস নিয়োজিত হতো । আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের হেরেমে ৫,০০০ থেকে ৬,০০০ নারী স্ত্রী ও উপপত্রীরা) থাকতো এবং তাদের প্রত্যেকের জন্য কয়েকজন থেকে বহু সংখ্যক “বাদী” (ক্রীতদাস নারী) থাকতো পরিচর্যা করার জন্য । তাদের স্ত্রী ও উপপত্রীরা পৃথক পৃথক কামরায় থাকতো এবং তাদের পাহারায় থাকতো পযয়িক্রমে নারীরক্ষী, খোজাকৃত রক্ষী ও দারোয়ান । ঢোল, ট্রামপেট বা ভেরী ও বাশি বাজানোর জন্যও ক্রীতদাসদের বড় একটা দল নিয়োজিত থাকতো । রাজকীয় ব্যক্তিত্বদের পাখা টেনে বাতাস করা ও মশা তাড়ানোর জন্যও ক্রীতদাসরা সার্বক্ষণিক নিয়োজিত থাকতো । শিহাবুদ্দিন আল-ওমারী লিখেছেন, সুলতান মোহাম্মদ শাহ তুঘলকের [মৃত্যু ১৩৫১) সেবায়: “ছিল ১,২০০ চিকিৎসক; ১০,০০০ বাজ পাখিওয়ালা, যারা ঘোড়ায় চড়ে পাখি শিকার খেলার জন্য প্রশিক্ষিত পাখি বহন করতো; পাখি ধরার জন্য ৩০০ ক্রীতদাস এগিয়ে গিয়ে শিকারের টোপ রাখতো; শিকারে তিনি যখন বের হতেন তখন তার সাথে থাকতো ৩,০০০ নবিশ; তার খাবার সঙ্গী ছিল ৫০০ লোক | তিনি পোষণ করতেন ১,২০০ সঙ্গীত-শিল্পী; এছাড়াও প্রায় ১,০০০ ক্রীতদাস সঙ্গীত-শিল্পী যারা গান শেখানোর দায়িতে নিয়োজিত থাকতো; এবং আরবি, ফারসি ও ভারতীয় ভাষার ১,০০০ কবি । রাজকীয় রন্ধনশালায় যোগান দেওয়ার জন্য প্রতিদিন ২,৫০০ ষাঁড়, ২,০০০ ভেড়া ও অন্যান্য প্রাণী জবাই করা হতো ।' এমন বিশাল কর্মকাণ্ডে ও রাজপ্রাসাদের অন্যসব টুকিটাকি কাজে কত সংখ্যক ক্রীতদাস দৈনন্দিন প্রয়োজন হতো তা লেখা হয়নি, তবে সেটা অনুমান করা অসম্ভব নয় । আমোদ-প্রমোদ, ত্রীড়া-কৌতুক, শিকার, বন্দুক-ছোড়া, কবুতর উড়ানো ও এরূপ কাজে বহু ক্রীতদাস নিয়োজিত হতো । সুলতান আলাউদ্দিন খিলজির সংগ্রহে ৫০,০০০ কবুতর-বালক ছিল । মোরল্যান্ড লিখেছেন: ব্যাঙ ও মাকড়শা থেকে শুরু করে বিভিন্ন প্রাণীকে লড়াই শেখানোর জন্য ক্রীতদাস নিয়োগ করা হতো । সম্রাট হুমায়ুনের প্রতিদ্ন্দী শের শাহ যদিও তেমন শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত শাসক ছিলেন না, তথাপি তার ডাক যোগাযোগের জন্যই নিযুক্ত ছিল ৩,৪০০ ঘোড়া এবং তার আস্তাবলে ছিল প্রায় ৫,০০০ হাতি । প্রতিটি হাতিকে দেখ-ভাল করার জন্য সাতজন করে ক্রীতদাস নিয়োজিত থাকতো । সম্রাট জাহাঙ্গীর তার স্মৃতিকথায় লিখেছেন: ইংল্যান্ড থেকে উপহার হিসেবে আনা তার এক একটি কুকুরকে দেখাশোনা করার জন্য চার জন করে ক্রীতদাস ছিল । ওদিকে আহমেদ বেন নাসিরি জানান: মরক্কোর সুলতান মৌলে ইসমাইলের আস্তাবলে প্রায় ১২,০০০ ঘোড়া ছিল এবং প্রতি ১০টি ঘোড়া দেখাশোনা করার জন্য দুইজন করে ক্রীতদাস নিয়োজিত থাকতো ।৮৯ সংক্ষিপ্ত সময়ের জন্য হারেম-রক্ষক হিসেবে কাজ করা পেলো জানায়: সুলতান মৌলে ইসমাইলের বিশাল হারেমে ৪,০০০ উপপত্রী ও স্ত্রী ছিল 1১১ স্পষ্টতই হারেম পাহারার জন্য বিপুল সংখ্যক ক্রীতদাস নিয়োজিত থাকতো | গৃহস্থালি ও কাষিকম্ে নিয়োগ: রাজকীয় প্রাসাদের কাজে হাজার হাজার ক্রীতদাস নিয়োজিত থাকতো । সস্ান্ত ব্যক্তিরা, প্রাদেশিক গভর্নররা ও উচ্চপদস্থ সেনারা তাদের স্ব-স্ব দরবার ও গৃহস্থালির কাজে শত শত, এমনকি হাজার হাজার, ক্রীতদাস নিয়োগ করতো । সম্রাট জাহাঙ্গীরের এক কর্মকর্তাই রাখতেন ১,২০০ খোজা ক্রীতদাস । যুদ্ধাভিযান থেকে মুসলিম যোদ্ধারা তাদের অংশ হিসেবে অনেক ক্রীতদাস পেতো । তাদের কিছু অংশকে বিক্রি করে দিয়ে বাকিদেরকে গৃহস্থালির, গৃহের বাইরের ও অন্যান্য কাজকর্মে নিয়োগ করা হতো মালিকদের সবরকম আরাম-আয়েশের নিমিত্তে । ১৮৯ 1৬11110, 0. 135-36 ১৪৮. [8] (1994), 9. 96-99 ৯৯ [৬1110], 0. 186 ১৫০ [78] (1994), 9. 99-102 ১৯ 1]11101, 0. 132 ১৫৯. 101, 0. 120 ১৯৪

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।