শেষ কথা ৩৮৫ ৩৮৬ স্বার্বভৌমত্বের উপর সর্বশেষ আঘাত হেনে দিল্লিতে মুসলিম সুলতানাত প্রতিষ্ঠা করেন । গজনীতে অবস্থানকৃত সুলতান গোরীর মৃত্যুর পর সেনাপতি পদে উন্নীত তার তুর্কি ক্রীতদাস কুতুবুদ্দিন আইবেক নিজেকে দিল্লির প্রথম সুলতান ঘোষণা করেন । প্রথম দিকে দিল্লির সুলতানদের সেনাবাহিনী পরিচালনা প্রধানত বিদেশী বংশোদ্ভূত ক্রীতদাসদের দ্বারাই গঠিত ছিল । বিভিন্ন বিদেশী জাতীয়তার তুর্কি, পারস্য, সেল্জুক, ওঘুস (ইরাকে বসবাসকারী তুর্কি), আফগান ও খিলজি'দেরকে ব্যাপক সংখ্যায় ক্রয় করে গজনী ও গোরীয় বাহিনীতে নিয়োগ করা হতো । সুলতান ইলতুতমিসের কন্যা সুলতানা রাজিয়ার (শোসনকাল ১২৩৬-৪০) বাহিনীতে আবিসিনিয়া থেকে কিনে আনা কৃষ্ণাঙ্গ ক্রীতদাসরা ছিল প্রধান শক্তি । খিলজি শাসনের সময় (১২৯০-১৩২০) ভারতে প্রথম বারের মতো অক্রীতদাস বা মুক্ত ব্যক্তি শাসক পদে ক্ষমতাসীন হয় । এ সময় ক্রীতদাস করে জবরদস্তিমূলকভাবে ইসলামে ধর্মান্তরিত ভারতীয়রাও সামরিক বাহিনীতে আসা শুরু করে । এর ফলে গোড়া মুসলিমরা বিরক্ত হয়। তারা সেনাবাহিনীতে ম্লেচ্ছ বা হীন জাতীয় ভারতীয়দের অন্তর্ভুক্তিকে ঘৃণা করতো । কিন্তু এ সময় মোঙগলরা ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে আক্রমণ করে আসছিল । তাদেরকে প্রতিরোধ করতে সুলতানের শক্তিশালী সেনাবাহিনী গঠন প্রয়োজন পড়ে। সুতরাং ভারতীয় মুসলিম ক্রীতদাসদেরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠে । অধিকন্তু খিলজিরা ক্ষমতা দখল করেছিল তুর্কিদেরকে বিতাড়িত করে, যারা অবিরাম বিদ্বোহ করে আসছিল । অতএব আনুগত্যের বিষয়টি চিন্তা করেও খিলজিরা সেনাবাহিনীতে ব্যাপকভাবে তুর্কিদের নিয়োগ করতে পারতো না । পরে সুলতান ফিরোজ শাহ তুঘলক (শাসনকাল ১৩৫১-৮৮) ইসলামে ধর্মান্তরিত মোঙগলদের আক্রমণের গন্ধ পেলে (১৩৯৮ সালে সত্যি সত্যি তিমুরের বর্বর আক্রমণ ঘটে) তারও বিশাল বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনিবার্ষ হয়ে পড়ে । ফলে ভারতীয়রা সর্বপ্রথম মুসলিম সেনাবাহিনীতে অন্তর্ভূক্ত হওয়ার অনুমতি পায় । বিধর্মী থেকে ধর্মীন্তরিত মুসলিমদেরকে সেনাবাহিনীতে অক্তর্ভূক্তির ব্যাপারে একই প্রকারের বিরোধিতা ছিল অন্যান্য স্থানেও | মিশরে স্থানীয় কপৃটিক খিষ্টান, যারা ইসলাম গ্রহণ করেছিল, তারা দীর্ঘদিন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারেনি । ভারতীয় যোদ্ধাদের ভুমিকা: সেনাবাহিনীতে ভারতীয় যোদ্ধারা (অধিকাংশই ধর্মান্তরিত ক্রীতদাস) “পাইক' নামে পরিচিত ছিল । সাধারণত অত্যন্ত নিম্নপদে তাদেরকে নিয়োগ করা হতো পদাতিক-সেনা হিসেবে । যুদ্ধে ধৃত ক্রীতদাস কিংবা আনুগত্য-উপটৌকন হিসেবে প্রাপ্ত ক্রীতদাসদের মধ্য থেকে তাদেরকে বাছাই করা হতো । শেষ দিকে কিছু হিন্দুও জীবনধারণের তাগিদে সেনাবাহিনীতে যোগ দেয় | পাইকরা সব ধরনের টুকিটাকি কাজে নিয়োজিত হতো, যেমন হাতি ও ঘোড়া দেখাশোনা করা । ঘোড়-সওয়ার বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ব্যক্তিগত কাজেও তারা নিয়োজিত হতো । ভারতে মুসলিম সুলতান ও সম্রাটরা বিশাল সেনাবাহিনী রাখতেন । মোরল্যান্ড উল্লেখ করেছেন যে, আকবরের শাসনামলে “যুদ্ধক্ষেত্রে যুদ্ধকারী একজন মুঘল যোদ্ধার দুই থেকে তিনজন করে চাকর থাকতো ।”*১১৬ স্বাভাবিকভাবেই, শেষের দিকে ভারতের মুসলিম সেনাবাহিনীতে বিভিন্ন কাজে অসংখ্য ক্রীতদাস নিয়োগ করা হতো । সামরিক অভিযানকালে পাইকরা সেনাবাহিনীর অগ্রসর হওয়ার জন্য ঝোপ-জঙ্গল কেটে পথ তৈরি করতো । বিশ্রাম নিতে থামলে বা গন্ত ব্যে পৌঁছুলে পাইকরা শিবির স্থাপন করতো, তাবু খাটাতো । আমির খসরু লিখেছেন: কখনো কখনো সর্বোচ্চ ১২,৫৪৬ গজ পরিধি জুড়ে শিবির স্থাপন করা হতো 1১৪৪. যুদ্ধক্ষেত্রে শক্র-পক্ষের প্রাথমিক আক্রমণ সামাল দিতে পাইকদেরকে সম্মুখভাগে মোতায়েন করা হতো । আল্কালকাসিন্দি “সুভ-উল-আসা' গ্রন্থে লিখেছেন: “সম্মুখভাগের প্রচঙ আক্রমণ থেকে তারা পালাতে পারতো না । কারণ তাদের ডানে-বায়ে থাকতো ঘোড়া এবং পিছনে হাতি, যাতে কেউ দৌড়ে পালাতে না পারে । পর্তুগিজ রাজকর্মচারী ড্য়ার্ত বারবোসা (১৫১৮) তার প্রত্যক্ষদর্শী বিবরণীতে লিখেছেন: “পাইকরা তলোয়ার, ছোরা ও তীর-ধনুক বহন করতো । তারা ছিল অত্যন্ত দক্ষ তীরন্দাজ এবং তাদের ধনুকগুলো ইংল্যান্ডের ধনুকের মতো বড় আকারের । তারা অধিকাংশই হিন্দু ।' তবে কিছু ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ধর্মান্তরিত মুসলিম ক্রীতদাসও, যেমন মালিক কাফুর, মালিক নায়েক, সরঙ্গ খান, বাহাদুর নাহার, শাইখা খোখার ও মানু খান প্রমুখ সেনারা অবশ্য ক্ষমতার উচ্চপদে অধিষ্ঠিত হতে পেরেছিলেন তাদের সামরিক শৌর্য ও সুলতানের প্রতি আনুগত্যের কৃতিত্রে 1৮4 মোটকথা: সেনাবাহিনীতে ভারতীয় ক্রীতদাসরা যোদ্ধা বা সৈনিকদের চাকর-বাকর, আস্তাবলে ঘোড়া-হাতির তত্ত্বাবধায়ক, যুদ্ধের সম্মুখভাগে ছোরা-তলোয়ার ও তীর-ধনুক হাতে পদাতিকভাবে শত্রুর ভয়ঙ্কর প্রথম আক্রমণ প্রতিহত করাসহ সব রকমের টুকিটাকি কাজ করতো । অন্যত্রও স্থানীয় সৈনিকদের নিয়োগের ক্ষেত্রে অনুরূপ প্রবণতা ছিল । প্রাথমিক যুগে সেনাবাহিনীর বাইরে রাখার পর যখন ইসলামে ধর্মীস্ত রিত কপ্টিকদের নিয়োগ করা অনিবার্য হয়ে উঠে, “তখন তাদেরকে পদাতিক বাহিনীর দলে তালিকাভূক্ত করা হতো । সেনাবাহিনী বিজয় লাভ করলে তারা যুদ্ধের লুষ্িত মালামালের হিস্যারপে ঘোরসওয়ার যোদ্ধার অর্ধেক পেতো ।৯১৬ মরক্কোতে ইসলামে ধর্মান্তরিত ইউরোপীয় বন্দিরা ছিল ক্রীতদাসদের মধ্যে সবচেয়ে ঘৃণিত । ভয়ঙ্কর বিদ্রোহীদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ লড়াইয়ে অংশ নেওয়ার জন্য তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করা হতো । শত্রুর বিরুদ্ধে আক্রমণে তাদেরকে সম্মুখভাগে নেতৃত্ব দিতে হতো এবং শত্রুর আক্রমণ মোকাবেলা করা ১৪৩ 1৬1019110 ৬/ান (1923) 77০07741767 19 44714767597, 1৪901011121), 1,000, 0. 8৪ ৯৯. 18] (01994), 1). ৪9-93 ১৪৫. [010 1 1851161] (1998) 07777151712715 17 147/511171 7:2)791- 4 11151097100151740) 011116 132191707 1361/2271 (01715 7710 74715177715 17071 610 10 1922, 115. 1৬911 বাব, 01095 ৬০118, 4১160101901, 1. 18 ১৯৩
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।