Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৮৩ ৩৮৪ সামরিক বাহিনীতে অন্তরুর্তিঃ সামরিক বাহিনী ছিল আরেকটা প্রধান প্রকল্প যাতে ক্রীতদাসদেরকে বড় সংখ্যায় নিযুক্ত করা হতো । উত্তর আফ্রিকায় মুসা ৩০,০০০ ক্রীতদাসকে তার সেনাবাহিনীতে যুক্ত করেন । অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে সুলতান মৌলে ইসমাইল ২৫০,০০০ ভ্রীতদাসে গড়া একটি শক্তিশালী কৃষ্ণাঙ্গ-বাহিনী রাখতেন । মরকৌ, মিশর ও পারস্যে সে আমলে ৫০,০০০ থেকে ২৫০,০০০ ক্রীতদাস দ্বারা গঠিত মুসলিম সেনবাহিনী স্বাভাবিক ব্যাপার ছিল। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপলের পতন ঘটানো সে ভয়ঙ্কর জ্যানিসারি বাহিনী নীরেট ক্রীতদাসদের দ্বারাই গঠিত ছিল । দিল্লির প্রথম দাস সুলতান কুতুবুদ্দিন আইবেক ছিলেন সুলতান মোহাম্মদ গোরীর ক্রীতদাস । ১২৯০ সাল পর্যন্ত দিল্লির সব সুলতানই ছিলেন ক্রীতদাস | তাদের সেনাবাহিনীও প্রধানত বহির্দেশ থেকে আনা ক্রীতদাস দ্বারা গঠিত ছিল । অনেক মুসলিম ও অমুসলিম ইতিহাসবিদ ও লেখক মুসলিম শাসক-কর্তৃক সেনাবাহিনীতে ক্রীতদাসদেরকে নিয়োগকরণের এ নীতিকে এক মহৎ কাজ ও ক্রীতদাস মুক্তকরণ প্রক্রিয়া বলে গর্ব করেন । তাদের যুক্তি হলো: এরূপ মহৎ কাজ ক্রীতদাসদেরকেও সামরিক বাহিনীর উচ্চপদে পৌঁছানোর সুযোগ দেয়, এমনকি তারা শাসকও হয়ে যেতো | এটা সত্য যে, অনেক ক্রীতদাসই সেনাবাহিনীতে উচ্চপদে আসীন হয়েছেঃ কেউ কেউ চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে শাসক-পদেও অধিষ্ঠিত হয়েছে । কিন্তু এসব দৃষ্টান্ত মুসলিম শাসকদের বদান্যতার ফল ছিল না, বরঞ্চ সেটা ছিল নিজ স্বার্থে তাদের একটা প্রয়োজন বা বাধ্যকতা: যেমন বিজয় অব্যাহত রাখতে, রাজ্যের বিস্তৃতি ঘটাতে ও পরাজিতদের কাছ থেকে আরো বেশি লু্ঠিত মালামাল, ক্রীতদাস ও রাজস্ব সংগ্রহের খাতিরে | এটা কাজ করতো তাদের বর্বরতা, নির্মমতা ও নিষ্ঠুরতা এবং বিধর্মীদেরকে হত্যা ও ক্রীতদাসকরণ প্রক্রিয়া অব্যাহত রাখার হাতিয়ার হিসেবে । প্রত্যেকটি ক্রীতদাসের ক্ষমতার উচ্চাসনে অধিষ্ঠিতকরণ চরম নিষ্ঠুরতা, বর্বরতা ও হাজার হাজার, লাখ লাখ নিরীহ মানুষের জীবন ধ্বংসের পথ তৈরি করেছে । প্রত্যেক ক্রীতদাস, যারা সাধারণ এক সৈনিক বা যোদ্ধা হয়েছে, তারা কয়েকজন থেকে বহু নিষ্পাপ জীবন ধ্বংস করেছে। ৬,০০০ আরব যোদ্ধা নিয়ে দেবাল অধিকারের পর (৭১২) মোহাম্মদ বিন কাসিম তার বাহিনী সম্প্রসারিত না করে সামনে এগুতে পারেনি ৷ সুতরাং এক-একটা নগরী দখলের পর তার সেনাবাহিনী সংহত ও সম্প্রসারণের জন্য তাকে সময় নিতে হয়েছে। সম্ভবত ক্রীতদাসদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে শর্তহীনভাবে সামরিক বাহিনীতে নিযুক্ত করতে হয়েছিল তাকে (অন্ততঃ উত্তর আফ্রিকায় সেনাধ্যক্ষ মুসা সে প্রক্রিয়ায় তার সেনাবাহিনী সম্প্রসারিত করেছিলেন) ।৯২ সামরিক শক্তি সম্প্রসারণের পর সে ইতিমধ্যে বিজিত ভূখগুগুলোর নিরাপত্তা নিশ্চিত করে সামনে এগিয়ে গিয়েছে নতুন বিজয় অভিযানে । সিন্ধুতে আসার পর কাসিম প্রায় অর্ধং-ডজন বড় ধরনের অভিযান চালায় । তার বাহিনী উত্তরোত্তর বেড়ে দাড়ায় ৫০,০০০ সৈনিকে | নতুন সংযোজিত যোদ্ধাদের বিশেষ একটা অংশ সম্ভবত এসেছিল বন্দিকৃত ভারতীয় ক্রীতদাসদের মধ্য থেকে । বারানী লিখিত “রাজাই সেনাবাহিনী, সেনাবাহিনীই রাজা" উক্তিটি লুগ্ঠনকারী মুসলিম শাসন ও বিজয়ে শক্তিশালী সেনাবাহিনীর কেন্দ্রীয় গুরুত্বের কথা প্রতীয়মান করে | সুতরাং সেনাবাহিনীতে ক্রীতদাসদেরকে নিয়োগকরণ প্রক্রিয়া তাদের প্রতি মুসলিম শাসকদের আনুকুল্য প্রদর্শন ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ বিপরীত । মুসলিম শাসকদের জন্য সেটা ক্রীতদাসদেরকে মুক্ত কিংবা উন্নীতকরণের লক্ষ্যে কোনো মহানুভবতা দেখানোর কাজ ছিল না; বরং সেটা ছিল নিজেদেরই (শাসকদেরই) ভাগ্য গড়ার বা বর্ধিতকরণের জন্য বাধ্যবাধকতা | সর্বোপরি সামরিক বাহিনীতে ক্রীতদাসদের অন্তর্ভুক্তি তাদের নিজস্ব ইচ্ছার ফসল ছিল না, বরং ছিল বাধ্যকতা । আর সেনাবাহিনীতে নিয়োগকৃত প্রত্যেক ক্রীতদাস বহু নিরীহ অমুসলিমের জীবন ধ্বংস ও তাদেরকে নিষ্ঠুরতার শিকারে পরিণত করার পথ খুলে দিয়েছিল, যারা নিকট অতীতে ছিল তাদেরই স্বধর্মী। ৭৩২ সালে ফ্রান্সে টুরের যুদ্ধে মারাত্মক ক্ষয়ক্ষতিসহ মুসলিমরা পরাজিত হলে ইসলামি বিজয়ের জোয়ার কিছুটা অবদমিত হয়ে পড়ে । এ পর্যায়ে মুসলিম বাহিনীর জিহাদী জোশ সম্ভবত কমে যাচ্ছিল । বিশাল ভূখণ্ড বিজয় ও বিপুল পরিমাণ ধনসম্পদ আহরণের পর আরব ও পারস্য সেনারা সম্ভবত রক্ত-ঝারা যুদ্ধে লিপ্ত হওয়ার উৎসাহ-উদ্দীপনা, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, কিছুটা হারিয়ে ফেলেছিল । এ সময় উত্তর আফ্রিকার কৃষ্ণাঙ্গ ও বার্বার ক্রীতদাসরা একটা বিশাল মুসলিম বাহিনী গঠন করে, যারা ইউরোপে জিহাদী অভিযান অব্যাহত রাখে । ইসলামি সাম্রাজ্যের পূর্ব সীমান্তে মুসলিম শাসকরা পেয়ে যায় তুর্কি জনগোষ্ঠীকে, যাদের ছিল যুদ্ধ ও রক্তপাতে অশেষ উদ্দীপনা । আব্বসীয় খলিফারা, বিশেষত খলিফা আল-মুতাসিম (৮৩৩-৪২), বিপুল সংখ্যায় তুকীকে সেনাবাহিনীতে নিয়োগ করা শুরু করেন, অবসাদগ্রস্ত আরব ও পারস্য সেনাদেরকে সরাতে | সেনাবাহিনীতে নিয়োগকৃত এসব তুর্কির অধিকাংশই ছিল ক্রীতদাস, যাদেরকে যুদ্ধের মাধ্যমে বন্দি করা হয়েছিল; সেনাবাহিনীতে নিযুক্ত করতে তাদেরকে দিউশারমির মতো প্রক্রিয়ায় যোগাড় করেও প্রশিক্ষণ দেওয়া হতো । পরবর্তী খলিফারাও এ প্রবণতা অব্যাহত রাখেন; ফলে তুর্কিরা মুসলিম সেনাবাহিনীতে মূল শক্তি হয়ে উঠে এবং আরব ও পারস্যদের কর্তৃত বিলুপ্ত হয় । শক্তিধর তুর্কি সেনানায়কদের মধ্যে কেউ কেউ পরবতীকালে খলিফার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্রোহ করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেন । প্রথম স্বাধীন তুর্কি রাজত্ব শুরু হয় ৮৬৮ খ্রিষ্টাব্দে মিশরে | ইসলামি সাম্রাজ্যের পূর্ব সীমান্তে আল্পতাগীন নামে এক তুর্কি ক্রীতদাস শাসক, যিনি ছিলেন ট্রানসক্স্িয়ানা, খোরাসান ও বোখারার পারস্য শাসক (সামানিদ বংশ) আহমদ বিন ইসমাইলের (মূ. ৯০৭) ক্রয় করা ক্রীতদাস । সামরিক দক্ষতার কারণে সামানিদ গভর্ণর আব্দুল মালিক (৯৫৪-৬১) আল্পতাগীনকে ৫০০টি গ্রাম ও ২,০০০ ক্রীতদাস সেনার দায়িত্বে নিয়োগ করেন । আল্পতাগীন পরে গজনীতে এক স্বাধীন শাসকে পরিণত হন । তিনি সবুক্তাগীন নামে আরেক তুর্কি ক্রীতদাসকে ক্রয় করেছিলেন, যিনি আল্পতাগীনের মৃত্যুর পর ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ গ্রহণ করেন । আল-উত্বি লিখেছেন: সবুক্তাগীন ধর্মযুদ্ধের নামে হিন্দুস্তানের অভ্যন্তরে বারবার হানা দেয় ৷ যাহোক সবৃক্তাগীনের পুত্র ছিলেন সুলতান মাহমুদ গজনী, যিনি ভারতের বিধমীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক ধর্মযুদ্ধ পরিচালনা করেন । এর প্রায় দেড় শতাব্দী পরে আরেক ক্রীতদাস সুলতান, সুলতান মোহাম্মদ গোরী ভারতীয় স্বাধীনতা ও ১৯ ]8156 10001010915 0? ৮0100171601 1101901505 7010 10176 [5191010 5/0110, 9০611 106%/ 00090100101005 101 07591510170] ড/21:859151 07611000919, ৫1509 19001901000 11101) (01011) (09911058110. ১৯২

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।